সরকারী চাকরীর ভেরিফিকেশন
চাকরীর ভেরিফিকেশন এর নামে পুলিশ কর্মকর্তারা সরাসরি টাকা দাবি করে এবং বলে কিছু কাজ করতে হয় যার কারণে এসব লাগে আর ভুক্তভুগী সঠিক রির্পোট এর আশায় ভয়ে টাকা দেয়। যদি তার নামে খারাপ রির্পোট দেয় এজন্য
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
চাকরীর ভেরিফিকেশন এর নামে পুলিশ কর্মকর্তারা সরাসরি টাকা দাবি করে এবং বলে কিছু কাজ করতে হয় যার কারণে এসব লাগে আর ভুক্তভুগী সঠিক রির্পোট এর আশায় ভয়ে টাকা দেয়। যদি তার নামে খারাপ রির্পোট দেয় এজন্য
without Ghush Geganel bed will never empty
Mutation of Flat. Upon payment of the fixed 10,000 as determined by City Corporation, additional 7000/- has been paid to work done. The work has been done.
Krishi ponno export korar jonno krishi shomprosharon odhidoptor theke Phytosanitary Certificate nite hoy sei babod tara tk ney.
বাইক রেজিস্ট্রেশনের পর নম্বর পেতে সময় লাগে, এসময় নাকি বাইক নিয়ে বের হওয়া যাবে না,সে সময়ে বাইক নিয়ে বের হওয়ায় মামলা দিবে, ভয় দেখিয়ে ৫০০ টাকা ঘুষ নেয়।
বকেয়া খাজনা দিতে গেলে তারা বলে এটা দীর্ঘ দিনের বকেয়া । এটা এখানে থেকে করা যাবেনা। বড় স্যারের কাছে নাকি যাওয়া 🥱 লাগবে। এবং আরো কিছু মিস গাইড করে যা মনে নেই। পরে ১০৫০ টাকা নিয়ে কাজটা করে দেয়।
টাকা না দিলে তো দলিল রেজিস্ট্রি করে দিবে না
আমার ছোট কয়েকটি ভুলের কারণে জন্ম নিবন্ধন অনলাইন এর আবেদন ফরম টি ডিলেট করতে বলি তাই সহকারী বলে 50 টাকা ফাইন দিতে হবে নয়ত হবে না
আমার বেতন চালু করার সময় শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মৃদুল এই টাকা নিয়েছে
পল্লী বিদ্যুত এর জিএম কে দালাল মারফত ১ লক্ষ টাকা বাসায় দিলে উনি আমাকে ৩ টি বতল দিয়ে কানেকশন দেয়। দালাল সহ খরচ ১৫০০০০ টাকা
জমির কাগজে একটু সমস্যা মিউটেশন দিতেছিলো না
পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ সব কাগজপত্র চেক করে ঠিকঠাক পাওয়ার পরও Indirectly ঘুস নিতে চায়। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে দেই।
নাম সংশোধন করানোর জন্য গেলে ৫০০ টাকা নিয়েছিল, সাথে আরও ৫০০ টাকা নিয়েও কাজ করে দেয়নি। ইউনিয়নের বেতনভুক্ত কর্মীরাই এরকম টাকা খায়। দুঃখজনক।
চাকরী স্থায়ীকরণের জন্য উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসে দেওয়া লাগছে।
কুমিল্লা জেলার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আমার থেকে ১২০০০ টাকা ঘুষ দাবী করেন এনআইডি সংশোদনের জন্য। উক্ত টাকা পরিষদের মহিলা মেম্বার, কম্পিউটার অপারেটর এবং নির্বাচন কমিশনের অফিসার পর্যন্ত চলে যায়। আমার ডকুমেন্ট ২০ দিনের মধ্যেই সংশোধন হয়ে যায়। অপরপক্ষে আমার মায়ের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করলে তা ৬ মাস ধরে ঝুলে আছে যদিও ১৫ টি আসল ডকুমেন্টসের স্ক্যান কপি দিয়েছি। কিন্তু কাজের কোন অগ্রগতি নেই। জরুরি কাজে সংশোধন করা প্রয়োজন বিধায় নিরোপায় হয়ে ঘোষ দিয়ে আমার এনআইডি সংশোধন করতে হয়।
আমি জমির খাজনা দিতে গিয়ে যখন জমির দলিল দেই তখন ওরা রেকর্ডবুক থেকে একটা পেজ বের করে নিয়ে যায়। তারপর আবার খুজতে খুজতে বলে দেখেন আপনার জমির রেকর্ড মিস হইছে, আগের দাগ ও পরের দাগের জমির কাগজ ছিল। তারপর আমাকে জানালো যে আপনার রেকর্ড মিস হইছে। সিভিল মামলা করতে হবে। পরে ৫০ হাজার দাবী করে, অবশেষে ৩০ হাজারে কাজ শেষ করি এবং ৭ দিন পর খাজনার কাগজ দেয়।
নাগরিক সনদ জন্য আগে প্রয়োজন হতো ২০০, বর্তমানে ১০০ বা ৫০ টাকা লাগে। আবেদন লেখালেই ৫০/১০০ দিতে হয়, আর ইউপি সচিবকে দিতে হয়েছিলো ৫০/১০০ টাকা। এখনও আছে ৫০-১০০ টাকার করবার।
মাস্টার্স এর ভাইবা পরিক্ষায় স্যারেরা প্রতি স্টুডেন্ট এর কাছ থেকে ৫০০৳ করে নিয়েছে যেটা একদমি অনুচিত- যদি শিক্ষকেরা এই ভবে ঘুস খায় তাহলে স্টুডেন্ট কি শিখবে? আমি নিরুপায় হয়ে টাকা টা দিতে বাধ্য হই- যেটা একদমি ইলিগ্যাল ছিলো!
government allocated land mutation purposed city corporation officer several time asked ghush and panding 8 months not process due to not provdide ghush. after given ghush then worked within 15 days.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, অর্থ শাখার অফিস সহায়ক হায়দার আলী। আমাদের গ্রুপের একটি কাজের জন্য সেন্ট্রাল ফর জেনারেল অডিট, সেগুনবাগিচায় ফাইল পাঠানোর প্রয়োজন ছিল। কিন্তু উনি প্রতি ফাইল প্রতি ২০০০ টাকা না হলে কাজ করবেন মর্মে জানানা। আমাদের ১০ জনের ফাইলের জন্য টোটাল ২০০০০ টাকা ঘুষ নিয়েছেন।