সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি একদিন এপয়েন্টমেন্ট এর একদিন পরে যাওয়ায় আমার কাগজে সিরিয়াল নাম্বার দেয় নাই, উপরে, নিচে সব ফ্লোরে ঘুরতে হইছে। অথচ ওয়েব সাইটে লেখা যেকোনো দিন গেলেই হবে। পরে উপরে এক আনসার আর পিয়ন মিলে আমার কাজ করে দেয়, বিনিময়ে ২০০০টাকা চায়। অনেক মূলামুলি করার পর ১৫০০তে রাজি হয়। মাত্র ০৭ মিনিটের মধ্যে কাগজ ও ফেস ফিংগার দেওয়া শেষ করে দেয়।

ঘুষ দিয়েছি
আগারগাঁও পাসপোর্ট অফিস ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKUAUBMS
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

জমি মিউটেশনের জন্য এসি ল্যান্ড এর কাছে যায়। সব কাগজপত্র সঠিক ছিল। দ্রুত হবে বলে এসি ল্যান্ড জানায়। ২ মাসে কোন ফলাফল না আসলে এসি ল্যান্ডের এক ব্যাচমেট দিয়ে ফোন করালে দ্রুত হবে বলে আশ্বাস দেয়। উনি আমার ঢাবির ডিপার্টমেন্টের বড় ভাই হওয়ায় আমিও ফোন করে অনুরোধ করি। তারপরে কোন ফলাফল না আসায় আমি আমার বড় ভাইকে অফিসে যোগাযোগ করতে বলি। কানুনগো আর আপফিস সহকারী ২০০০০ টাকা দিলে হয়ে যাবে বলে জানায়। পরবর্তীতে ২ দিনেই মিউটেশন হয়ে যায়।

ঘুষ দিয়েছি
চকরিয়া ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT26LZWC
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

গত ১৮ই আগস্ট ২৬ ইং তারিখে কুমিল্লা সদর থানাযর, উত্তর দুর্গাপুর ইউনিয়নের ভূমি অফিস দহসিলদার এর কাছে নাম জারি করতে গেলে দালালের মাধ্যমে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আরো বলে ঘুষ না দিলে নাম জারি বাতিল হবে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৭০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTZU3JGK
মন্তব্য
ভূমি অফিস

ভূমি নামজারি,নাম খারিজ

প্রাগপুর ইউনিয়ন ভূমি অফিস ( মহিষকুন্ডি) তহশিলদার — নামজারি,নামখারিজ করতে ঘুস হিসেবে টাকা দাবি করে।টাকা ছাড়া কোন ফাইলের কাজই করতে চায় না।সরকারের কাছে তার সম্পদের সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ KHY5S8LJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন TIN করার সময়।

নতুন TIN করার জন্য অনলাইনে আবেদন করি ৫/৬ মাস চলে যায় পরে হেল্পলাইন এ যোগাযোগ করলে অফিসে সরাসরি যেতে বললে আমি অফিসে যাই। তারপর ওখানকার একজন লোক বলেন যে তাদের খরচ দিতে হবে। আমার ও দরকার কি করবো পরে বললাম যে কতো দিতে হবে। বললো ২০০০ টাকা দিতে হবে। পরে আর কি করার ২০০০ টাকা দেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKS3DTQ5
মন্তব্য
বিআরটিএ

Driving Licence

ঘুষ ছাড়া লাইসেন্স হয়না। পাশ করলেও ডিসকোলাফাই করে দে। পুনরায় পরীক্ষা দেওয়া লাগে আবার। ঘুষ দেওয়া নাকি অফিসের সিস্টেমই এটা নাকি নিয়ম। ঐ জায়গায় প্রতিষ্ঠানের কমর্কতারা থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট সহ সবাই।

ঘুষ দিয়েছি
Cumilla ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTNYS542
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ সার্টিফিকেট

আমি এবং আমার পরিবারের তিনটি পুলিশ সার্টিফিকেট ছাড় করানোর জন্য ১০,৫০০ টাকা থানা এবং স্পেশাল ব্রাঞ্চ কে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৯.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTK6FNKV
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

উপজেলায় ৭০ জন নিয়োগ পেয়েছিলাম, সবাই একত্রে টাকা উঠিয়ে ২ জন প্রতিনিধির মাধ্যমে জন প্রতি ৪০০ টাকা করে ঘুষ দিয়েছি ( তারা বাধ্য করেছে দিতে, নইলে বেতন চালু হতে দেরি হইতো অনেক)

ঘুষ দিয়েছি
কেরাণীগঞ্জ ৳৪০০
২৪ আগস্ট ২০২৬ DKNHJ5D7
মন্তব্য
সরকারি হাসপাতাল

Medical test

টেস্ট করার সিরিয়াল আজকের মত শেষ এজন্য পরেরদিন আসতে হবে, আরো কয়েকজন রোগীর সাথে কথা বলে বুঝলাম টাকা না দিলে পরেরদিন ও একইভাবে ফেরত পাঠানো হবে তবে দায়িত্বরত আনসার কে টাকা দিলে আজকেই MRI test করার যাবে,জিয়া মেডিকেল কলেজ।

ঘুষ দিয়েছি
Bogura ৳১০০
২৪ আগস্ট ২০২৬ RJLQV9ZA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

ফোন করে পুলিশ ভেরিফিকেশনের জন্য হয়রানি করেছিল। পরে দালালদের মাধ্যমে 2500 টাকায় মিটমাট করি। তারজন্য আজীবন বদদোয়া করে যাবো । ও এবং ওর সহযোগীদের সন্তান যেন প্রতিবন্ধী হয়ে যায়।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳২.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ KHHUY2XF
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

আই ব্যাস প্লাস এর মাধ্যমে আমার ব্যাংক একাউন্ট পরিবর্তনের জন্য

বদলি হওয়ার কারণে আমি আমার পূর্বের কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে যোগদান করি, যোগদান করার পর আমার অ্যাকাউন্ট নতুন কর্মস্থলে ট্রান্সফার করা হয় তা ঠিক করতে, এবং ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে আমার কাছ থেকে নাস্তা পানির খরচ দাবি করা হয়, পরিস্থিতির শিকার হয়ে আমি তা দিতে বাধ্য হই। আমার দৃষ্টিতে এটা সম্পূর্ণ চিহ্নিত কাজ।

ঘুষ দিয়েছি
চরফ্যাশন, ভোলা ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BRCUJ4LJ
মন্তব্য
ভূমি অফিস

রেজিস্ট্রি অফিস তেজগাঁও

আমি একটি মর্টগেজ দলিল করতে গিয়েছিলাম আমার ফ্ল্যাটে বিশ লক্ষ টাকার লোন এর জন্য সেখানে আমার ডেভলপারের সঙ্গে আমাদের পাওয়ার দেয়া আছে ফিফটি ফিফটি বাট আমাদের ডেভলপারের সঙ্গে চুক্তিপত্র আছে। যেটা রেজিস্ট্রি করা হয়নি রেজিস্ট্রি ছাড়া আমি আমার ফ্ল্যাট আমার নামে নাম করেছি এখন যখন আমি মদ গেজ দিতে যাচ্ছিলাম তখন তারা ম্যাজিস্ট্রেট সাহেব ডিনাই করেছিলেন পরবর্তীতে টাকার বিনিময়ে কাজ করে দিলেন ঢাকা ধানমন্ডি মৌজা অফিস তেজগাঁও

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKPUP8ZR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হাটহাজারী থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

আমি হাটহাজারী থানার আওতায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে ১৫০০ টাকা ফি পরিশোধ করি। থানা থেকে কল করে আমার ও মা-বাবার NID, চেয়ারম্যান সার্টিফিকেট এবং পাসপোর্ট কপি নিয়ে যেতে বলা হয়, যা আমি জমা দিই। কাগজপত্র জমাদানের পর থানার কম্পিউটার অপারেটর — আমার কাছে অতিরিক্ত ১০০০ টাকা দাবি করেন। প্রথমে অস্বীকার করলেও পরে বাধ্য হয়ে টাকাটি পরিশোধ করতে হয়, যদিও সরকার নির্ধারিত ফি আগেই অনলাইনে পরিশোধ করা হয়েছিল।

ঘুষ দিয়েছি
হাটহাজারি থানা, হাটহাজারি, চট্টগ্রাম ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTV3CDEH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্স এর জন্য ১৫০০০ হাজার ঘুষ দিতে হয়েছে সরকারি ফি ৫৭৫ টাকা ছিলো। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য ১০ হাজার টাকা দিতে হয়েছে। সরকারি ফি পরিশোধ করেছি সাথে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস ও দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
জীবননগর, চুয়াডাঙ্গা, ৳২৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ KHB7DP6S
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ঠিকানা ভেরিফিকেশন, স্পেশাল ব্রাঞ্চ পুলিশ শাখা

বাংলাদেশের পাসপোর্ট প্রদানের নিয়ম অনুযায়ী পুলিশ নাগরিকের স্থায়ী ঠিকানা সঠিক কিনা অথবা নাগরিক সতি ই ঐ স্থানের স্থায়ী বাসিন্দা কিনা যাচাই করা তিনি নিজ খরচে যেহেতু নাগরিক পাসপোর্ট রাজস্ব বাবদ সরকারকে সেবা অনুযায়ী বেশ ভালো পরিমান রাজস্ব নিয়ে থাকেন। কিন্তু তিনি তার পরিবর্তে আমাকে ফোন করে খোদ নিজ জেলার এসবি. অফিসে নিয়ে গিয়ে ১০০০ টাকা রশিদ বা কোন রাজস্ব, চালান না দিয়ে ১০০০ টাকা ঘুষ চায়,

ঘুষ দিয়েছি
ফেনী ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT36X437
মন্তব্য