সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশগত ছাডপত্র নবায়ন

নবায়ন এর জন্য 50 হাজার টাকা দাবি করেছিল 30 হাজার টাকা দেওয়া লাগছে।যদিও ‍আমদের ফাইলে 100% ডকুমেন্ট ঠিক ছিল। এটা নাকি অফিস ফি!!!

গাজিপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Immigration police

আমার NOC তে একটি তারিখ নেই উল্লেখ করে বেনাপোল স্থলবন্দরের পুলিশ আমার কাছে ৫০০০টাকা দাবী করে। অনেক অনুরোধ করে ১০০০টাকায় পাস দিতে রাজি হয়।

বেনাপোল, যশোর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পেনশন স্কিম অনলাইনে আপডেট করা

পেনশনের ফাইল অনলাইনে আপডেট করার জন্য ঢাকা জিপিও তে আবেদন ফর্ম জমা দেয়ার সময় পেনশন বিভাগ থেকে জানানো হয় ২০০০/- টাকা দিলে এক সপ্তাহের মধ্যে অনলাইনে আপডেট করে দিবে অন্যথায় ২ মাস সময় অপেক্ষা করতে হবে। প্রথমে টাকা না দিয়ে ২ মাসের অধিক অপেক্ষা করেও যখন কাজ হয় নাই, পরবর্তীতে ২০০০/- প্রদান করা হয় এবং তারপর সপ্তাহ খানেকের মধ্যে কাজ করে দেয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে গিয়ে

আমার স্থায়ী ঠিকানা নীলফামারী।আমি ঢাকা বাড্ডায় ছিলাম, পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করতাম।আফতাবনগর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে রিজেক্ট করে দেয়, সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও।আমি বিকাশে পাসপোর্ট এর ফি পেমেন্ট করছিলাম।রিজেক্ট করার কারনে টাকা ফিরত পাওয়ার সম্ভাবনা নেই।যার ফলে বাধ্য হয়ে ২০০০ টাকা ঘুষ দেওয়া লাগে।তারপর পাসপোর্ট হয় আমার

Aftabnagar Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২

জমি নামজারি

জমি নামজারি করতে ২০০০০ টাকা নিয়েছে কিন্তু তবুও নামজারি কমপ্লিট করে দিচ্ছে না। টাকা না দিলে ভুমি অফিসের কেউই কাজ করে দেই না। ইসলামপুর ইউনিয়ন, রাজবাড়ি। মি। সোবহান- ০১৭১৪৭৪৪৮২৬

রাজবাড়ি, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

পাসপোর্ট ভ্যারিফিকেশন করতে SB অফিস গেলে সব কাগজপত্র জমা দেয়ার পর পুলিশ কাজের খরচ খুঁজে । যেটি বাধ্য হয়ে দিতে হয়। তাছাড়া আগের দিন একটি রেস্টুরেন্টে দেখা করলে ঐখানে নাস্তার বিল আমি পরিশোধ করি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৫.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

নতুন একটি রেস্টুরেন্ট এর ট্রেড লাইসেন্স এর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এর জোন ২ এর কর্মকর্তা রা ২৫০০০ হাজার টাকা দাবী করেছিলো। আমার ব্যবসার ক্ষতি বিবেচনা করে পরিশোধ করে ট্রেড লাইসেন্স নিতে বাধ্য হই। এছাড়াও তাদের হেলথ/স্যানিটরি ইন্সপেকটর/অফিসার রা-কয়েকজন কর্মকর্তা নিয়মিত মাসিক ভিত্তিতে চাদা নিয়ে যায় অথবা রেস্টুরেন্ট এ বিনা পয়সায় পরিবার পরিজন সহ এসে খেয়ে যায়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

এল.এ. (LA) শাখায় জমির অধিগ্রহণের টাকা উত্তোলনের জন্য মোট পাওনা টাকার ১০% ঘুষ দাবি করেছে।

এল.এ. (LA) শাখায় জমির অধিগ্রহণের টাকা উত্তোলনের জন্য মোট পাওনা টাকার ১০% ঘুষ দাবি করেছে।

Tangail, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

স্কুলে অনিয়ম ও দুর্নীতি

ভর্তি ফি,সেশন ফি,কারেন্ট বিল,আইডি কার্ড,পরিক্ষার ফি এগুলো জন্য অতিরিক্ত হারে টাকা নেয়া হয়।কারেন্ট বিল ছাত্র ছাত্রীরা দেয় কিন্তু পিয়ন এসে সবসময় ফ্যান বন্ধ করে দিয়ে যায় চালাতে দেয় না,,ক্লাস ঠিকমতো নেয় না।ওই টিচারই আবার তার কাছে টাকার বিনিময়ে পড়াতে বাধ্য করে। রেজিষ্ট্রেশন ফর্মফিলাপ এ ২-৩ গুন বেশি টাকা নেয়।উপবৃত্তির নাম দেয়ার কথা বলে টাকা নেয়।স্কুল ধানের গোডাউন হিসেবে ব্যবহার করে।

হরিশ্বর তালুক, রাজার হাট, কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

New passport issue

When applied for new passports for my wife and daughter, I had to give bribe money from passport office ansar to DB officers for police verifications. Why I gave them money- because they have threatened that they won't process or submit report and reject if I don't. One DB officer even called me multiple times because at first I didn't give him money, then he came back to DB and called me 3/4 times in next day to bKash him.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

নামজারি

তহসিল অফিসের আবেদনটি ফরোয়ার্ড করার জন্য ২০০ টাকা চা খাওয়ার জন্য চেয়েছিল।

বিরামপুর তহসিল অফিস, পুরাতন বাজার, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

Taxtaion Year

ট্যাক্স ফাকি দিয়েছিল আমার কোম্পানি, সেইটাকে settle করার জন্য উপ-কর পরিচালক ৬ লক্ষ টাকা দাবি করেন,আমাদের সেইটাকে মেনে নিতে হয় এবং ইতিমধ্যে আমরা পরিশোধ করে দিয়েছি।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

NOC

আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, আমরা দেশের বাহির থাকে রমেটারিয়ালস ইমপোর্ট করে থাকি তাই বিভিন্ন সরকারি দপ্তর থেকে NOC নিতে হয়, এই NOC নেওয়ার জন্য তাদেরকে খুশি করতে হয়।

SEGUNBAGICHA, DHAKA, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য