ট্রেড লাইসেন্স তৈরী
ট্রেড লাইসেন্স করার জন্য অফিসার বা দ্বায়িত্বপ্রাপ্ত উনি কোনো তথ্য দেয় না। প্রতিষ্ঠানেও কোনো তথ্য নাই। তাই পিয়ন এর কাছে যাইতে বলে। পিয়ন সরকারি খরচ হতে ১০০০-৩০০০ টাকা বেশি দাবি করে যা পরিশোধ না করলে সেবা পাওয়া যায় না।
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ট্রেড লাইসেন্স করার জন্য অফিসার বা দ্বায়িত্বপ্রাপ্ত উনি কোনো তথ্য দেয় না। প্রতিষ্ঠানেও কোনো তথ্য নাই। তাই পিয়ন এর কাছে যাইতে বলে। পিয়ন সরকারি খরচ হতে ১০০০-৩০০০ টাকা বেশি দাবি করে যা পরিশোধ না করলে সেবা পাওয়া যায় না।
চাকুরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য এই পরিমান টাকা দিতে হয়েছিল পুলিশকে।
আমি দেশের বাহিরে যাবার জন্য জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড আবেদন করতে গিয়েছিলাম বিআরটিএ সার্কেল ২ অফিস কেরানিগঞ্জে। এই কার্ডটি সরকার থেকে বিনা মুল্যে দেয়া হয় যদি সঠিক কাগজপত্র থাকে। সেখানকার অফিসারেরা শুধু মাত্র আবেদন গ্রহণ করার জন্য ৬ হাজার টাকা ঘুষ চেয়ে বসেন নাহলে আবেদনই গ্রহণ করবেননা। যেহেতু আমি বিপদে ছিলাম তাই বাধ্য হয়ে সেই টাকা দিয়ে চলে আসি। কার্ডটি পরে আমি ৭ দিনের মাথায় পেয়েছিলাম
প্রথমে সব কাগজ জমা দিছি ভুল ধরে বাতিল করে দিছে পরে 1500 টাকা নিয়ে কাজ পরে দিছে অথচ কাগজে কোনো প্রকার ভুল ছিলো না
ই-কমার্স এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম ।গ্যাজেট নাম্বার অনুযায়ী ইউনিয়ন পরিষদের টাকা আসে আনুমানিক ৪২০০ টাকা ,ভ্যাট;ট্যাক্স সহ । তারা দাবি করে ৬০০০ টাকা ।তা না হলে সময় লাগবে ২-৩ মাস ।তাই ৫৫০০ টাকা পরিশোধ করা লাগে । ২য়: বাড়ির ট্রেড লাইসেন্স রিনিউ করতে গিয়েছিলাম ।ভ্যাট ট্যাক্স সহ চার্জ আসে ২৭৯০ আনুমানিক ।তারা ৩৫০০ টাকা নিয়েছে ।এগুলো রিসেন্ট কথা বললাম ।আগে পরে সকল কাজে ১০০০-৩০০০ টাকা প্রতি কাজে ঘুষ নিয়েছে ও নিয়ে থাকে তা ব্যাক্তি ভেদে কমবেশি
সোউদিতে জাব।তাই 3 দিন ট্রেনিং করতে ৬৫০ টাকা লাগবে বলে টাকা নিয়েছে
৫ জনের নামের জমি ১ জায়গায় বিক্রি করেছে | ওটা দলিল করার সময় খাতুন / বেগম , নামের আকার এ কার এর জন্য ২৫০০০ টাকা ঘুষ নিয়েছে
পাসপোর্ট করতে গিয়ে চেকলিস্ট অনুযায়ে সব নিয়ে গেলেও, কোনও না কোনও ভুল ধরে এই রুম টু ওই রুম ঘুরায়। যার জন্য অনেক সময় নষ্ট হয়। আর যারা দালাল ধরে যায়, কাগজে কোনও সমস্যা থাকলেও এক চান্স এ পার হয়ে যায়। পরবর্তীতে দালাল এর মাধ্যমে এক চান্স এ পাসপোর্ট করি। অতিরিক্ত অর্থ পরিশোধ করে। অন্তত হয়রানি থেকে বাঁচতে চাই।
বাইক কেনা হইছে নড়াইল থেকে, বলছে নম্বর প্লেট পেতে সময় লাগবে এক মাস। এজন্য বাইক রেজিস্ট্রেশন নম্বর ও ক্রেতার ডিটেইলস সহ একটা কার্ড বাইকের নম্বর প্লেটের জায়গায় লাগায় দিছে। স্থানীয় থানা থেকে এই কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সহ বাইক চালানোর অনুমতি দিছে। ঢাকার মিরপুরে এক পুলিশ সব কাগজ দেখার পরও নম্বর প্লেট না থাকায় ৬০০ টাকার মামলা দিয়ে দিছে।
ড্রাইভিং পরীক্ষায় পাস করা সত্ত্বেও ফেল করানো হয় , কাগজ আটকে রেখে হয়রানি এবং চা নাস্তার জন্যে এই টাকা নেয়া হয়। দিলে ১ দিনেই অনূমোদন এবং ইস্যু করে দেয়
সরাসরি যাওয়ায় বলে কাগজে নাকি ভুল অথচ একই কাগজ দিয়ে দালালের মধ্যে করায় হয়ে গেছে
New passport করতে যেয়ে।।।আমার কোনো সমস্যা না থাকা সত্বেও দুইদিন হয়রানি করছে।।তারপর একটা দালালকে টাকা দিয়েছি।।তারপর আর কোনো সমস্যা নাই।।গেছি হয়ে গেছে।।
পাসপোর্ট এর জন্য নাগরিক সনদ করতে গেছিলাম। দপ্তরে যে বসেছিল, তার চা-নাস্তা খাওয়ার খরচ চাইছে শেষে 70 টাকায় দফারফা করেছি।
ট্রেড লাইসেন্স করতে গেলে বলে আপনার দোকান অনেক আগে কিনেছেন, এখন কেনো লাইসেন্স করতে আসছেন, আপনার পুরোনো লাইসেন্স ছাড়া নতুন লাইসেন্স করলে পুলিশ ঝামেলা করতে পারে। আমাদের ৪০০০ টাকা দিন আমরা পুরোনো লাইসেন্স দেখিয়ে নবায়ন করে দিবো। পরে লাইসেন্স করার পর দেখি ৮০০ টাকা লাগছে টোটাল, বাকি টাকা ফাও খাইছে। কথা হচ্ছে আমি এখানে পুরোনো লাইসেন্স দেখিয়ে লাইসেন্স নিছি যেনো মনে হয় এটা আগে করা হয়েছিলো, কিন্তু সরকার কেনো এমন সুযোগ রাখলো। এটা তো দূর্নীতি করার অন্যতম মাধ্যম। লাইসেন্স কেউ পরে করলে বৈধ ভাবে জরিমানা করতে পারে, যেটা সরকারের খাতায় জমা হবে, কোনো কর্মকর্তার পকেটে যাবে না। উল্লেখ্য ওই কর্মকর্তার ছেলে/মেয়ে নর্থ সাউথে পড়ে।
Trade licences renew korte giye ekti bhul dhora pore ja thik kore dite 2600 taka dabi kora hoy
নতুন গাড়ী রেজি:করতে সরকারী একটা নির্দিষ্ট ফি দরকার হয়, সেটার ব্যাংক রিসিট পাওয়া যায়, কিন্তু ব্যাংক রিসিট ছাড়াও ৫/৭ হাজার টাকা এক্সটা দিতে হয়, যদি সেটা না দেওয়া হয় তাহলে রেজি: পেপার পাওয়া যায়না... এছাড়াও নাম ট্রন্সফার করতে সরকারী ফ্রি এর চেয়ে বেশি টাকা দিতে হয়,,, বিআরটিতে দালাল ছাড়া কোন কাজ করা যায় না,, নিজে নিজে করতে গেল বহুত ঘুরা ঘুরি করতে হয়,,,, টেবিলের পর টেবিল ঘুরতে হয় তাও সেবা পাওয়া যায় না,, সেইম কাজটা দালাল দ্বারা ইজিলি করা যায়,,
Ghush khawar jnyo RS Khatian vukto Naamjaarikrito Bekti malikanadhin jomi k Shorkari Khash jomi dekhano hoy jar fole khajna dawa jacchilo na. Purbo borti CS, SA, o RS shob khaane bekti malikana thik chilo, ebong khajna porishodh er kagoj o chilo. Kintu amader voy dekhano hoy taka na dile RS khatian baatil kora hobe ebong jomi shontrashi ra vog korbe
ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করেছি। অনলাই খরচ ৪০০০, কিন্তু সরাসরি এক্সাম দিয়ে পাশ করা যায়না। আমি খবর নিয়ে জেনেছি। মোটামুটি কেউই পাশ করেনি নিজে দিয়ে। তো দালাল দিয়ে করাচ্ছি। ৮০০০ টাকা বেয়াসি দিয়ে
কার ড্রাইভিং পরীক্ষা দেয়ার সময় কার এর ভেতর ডুকে যেকোনো জায়গায় ৫০/১০০ টাকা ফেলে দিলে আপনি অটো পাশ হয়ে যাবেন !
I needed two BRS records from the Savar Settlement Office. A "Dalal" originally asked for 3,000 TK each, but after bargaining, I got both records for a total of 1,500 TK