NUMBER PLATE
আমি মোটরসাইকেলের নাম্বার প্লেট আনতে গেলে তারা আমাকে বলে যে আমার সিরিয়াল আসতে অনেক দেরি হবে। অথচ আমি কোনো সিরিয়াল দেখতে পাইনি। এরপর তারা বলে, ৫০০ টাকা দিলে নাকি আমার নাম্বার প্লেট পাওয়া যাবে
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমি মোটরসাইকেলের নাম্বার প্লেট আনতে গেলে তারা আমাকে বলে যে আমার সিরিয়াল আসতে অনেক দেরি হবে। অথচ আমি কোনো সিরিয়াল দেখতে পাইনি। এরপর তারা বলে, ৫০০ টাকা দিলে নাকি আমার নাম্বার প্লেট পাওয়া যাবে
আমার পিতার জমি তার নামে নামজারি করার জন্য গেলে তারা (ভূমি অফিসের কর্মকর্তারা) সরকারি ফি থেকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করে, টাকা না দিলে নামজারি হবে না। আর যদি অনলাইনে সরাসরি আবেদন করা হয় বিভিন্ন বাহানায় মাসের পর মাস ঘোরাতে থাকে সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরেও।
সার্টিফিকেট আনতে গিয়েছিলাম, তারা বললো আবেদনই হয় নাই, পরে ওখানকার সিকিউরিটি গার্ড আমাকে নিচে গিয়ে একজনের সাথে যোগাযোগ করতে বলল, করে সে আমাকে বলল কোন কাগজপত্র লাগবে না তবে টাকা লাগবে 6000 এরপর আপনার কাজ হয়ে যাবে
২০২৪ সালে একটা জমি এর রায় পাওয়া পর সেটার নকল তুলতে মুক্তাগাছা দায়ারা জজ (ময়মনসিংহ এর বিদ্যুৎ অফিস এর ২য় তালায় এক দাত ওয়ার করানো ফসা লোক (উন্নত শিক্ষিত) তাকে ২৫০০/- টাকা দিতে হয় এবং কপি পেতে নিচ তালায় কে ১৫০০/- দেই যদিও ২০০/- ফেরত দিসে বলছিলও এতেই হবে।
একটি বিলিং পারমিশনের জন্য সরকারি ফি ৮,৫০০ টাকা হলেও একজন প্রকৌশলী অতিরিক্ত ২৫,০০০ টাকা নিয়েছেন।
চট্টগ্রামে যত ধরনের অন্য জেলার ট্রাক ডুকে বিনা কারণে ট্রাফিক পুলিশ টাকা নেয়। ৫০০-১০০০ টাকা পর্যন্ত নেয়। চট্টগ্রামের অক্সিজেন মোড়, শেরশাহ মোড়, ২ নাম্বার গেইট মোড়ে।
আমার পেপারস এ কোনো প্রকার সমস্যা ছিল না তবুও আমাকে আটকাইসে অতঃপর 2000 টাকা নিয়ে কাজ করে দিছে
আমি একমুখী রোড সাইন কোথাও দেখতে পাইনি এবং মোটর সাইকেল নিয়ে প্রবেশ করি। সাঁথে সাঁথে একজন কনস্টেবল আটকায় এবং সার্জেন্ট কে 1000 টাকা ক্যাশ দিলে তিনি ছেড়ে দেন।
আমার কোম্পানীর পেমেন্ট ও তা থেকে কর্তিত ভ্যাট-ট্যাক্সের ডকুমেন্টস সংগ্রহ, দুই বারই হিসাব বিভাগে ঘুষ দিতে হয়েছে৷ আরো অনেক টাকা লাগতো, কিন্তু ফাইক নিয়ে কয়েকটা রুমে নিজে দৌড়েছি বিধায় কিছু খরচ এড়ানো গেছে৷ টাকা ছাড়া বিল ছাড়তে চায় না৷ ভ্যাট-ট্যাক্সের কাগজও দিতে চায় না৷
At first I was thinking to make the E passport as per government rules and regulations. I did eventually everything and made proper paperworks but When I submitted it to the counter, they had to verify the paperworks and after 2 hours of waiting, they handedout my paperworks and said there were mistakes in the form and I should fix and submit again, I did and the next day same thing happened again, another mistake but it's not really a mistake, they were searching for a special mark that changes everyday and the marks comes from verified Dalals, they doesn't ask for Ghush directly, so if u dont want the hassle for like 7-8 days, you go to the dalals and they will make your life hasslefree
চাঁদপুর পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট এর আবেদন করার পর জমা নেয় নাই ডকুমেন্ট এর সমস্যা বলে। অনেক্ষন চেষ্টা করার পরেও নেয় নাই। কোন কর্মকর্তা কথা শুনতে চায় না। শুধু বলে কাউন্টারে যাইতে। পর বর্তিতে বাহিরের কম্পিউটার দোকানে গেলে বলে প্রতি পাসপোর্ট এ ২০০০ টাকা করে লাগবে এবং এইটাই জমা নিবে। আমার অনলাইন পেমেন্ট থাকায় নিরুপায় হয়ে পরিশোধ করি। পরবর্তীতে একই ফাইল কোন কিছু না দেখাই জীনের মাধ্যমে জামা নিয়ে নেয় 🥲 দুই পাসপোর্ট এ আমার থেকে ৪০০০ টাকা নিছে শুধু জমা দেওয়ার জন্য।
সাফ কবলা দলীল ছিল,সব দলীল থেকেই নাকি সরকারি খরচের বাইরে সাবরেজিস্টার কে এই টাকা দেয়া লাগে।
জামালপুর ইউনিয়নের পল্লি বিদ্যুৎতের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং লাইন টেকনিশিয়ান, ওয়ারিং পরিদর্শক, এবং সকল লাইনম্যান টাকা ছাড়া কোন কাজ করেনা, আমি তাঁর প্রধান সাক্ষী।
জমি আমার বাবার নামে ছিল।আমি নামজারি করতে গেলে ৫০,০০০ টাকা দাবি করা হয়।পরে টাকা পরিশোধ করতে বাধ্য হই।বিকাশে আমার প্রুফ আছে
সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন উত্তোলনের জন্য এজি অফিসে পে ফিক্সেশন এর জন্য যোগাযোগ করি। তখন চা মিষ্টি খাওয়ার জন্য ২০০০ টাকা দিতে বলে।
I'd applied for BIN on NBR online portal. But it has to be approved by VAT officials after that I got the BIN. But, for this approval they asked me to pay 5000 BDT. After negotiations I have to pay 2000 bdt then I got the BIN & drop box in NBR online portal.
সরকারি চাকরিজীবী মৃত্যুর পরে ওনার স্ত্রী , সন্তান উপজেলা একাউন্টস অফিসে অবসর ভাতা চালুর জন্য গেলে এ পরিমাণ টাকা দাবি করা হয় ও দিতে হয়। সরকারি চাকরিজীবী হয়ে মৃত্যুর পরে যদি সরকারি অফিসে ঘুষ দিতে হয় , এর চেয়ে হয়রানি আর কি হতে পারে ?
Non-Professional (10-Year Validity) ৳4,500 – ৳5,000 ৳4,700 – ৳5,200 but i need to pay a broker 11,500 taka
আমার আম্মুকে নিয়ে একদিন হসপিটালে যাই যাওয়ার পরে ডাক্তারের বলে ডায়াবেটিস আর প্রেশার মাপতে হবে। যেহেতু এটা সরকারি হসপিটাল ওইখানে ব্যবস্থা ছিল দেন প্রেসার আর ডায়াবেটিস মাপার পরে বলতেছে ১০০ টাকা দিতে এটা নাকি সরকারি ফ্রি রিসেট চাইলে বলে আগামীকালকে এসে নিয়ে যাবেন
রোড এক্সিডেন্ট এর মৃত ব্যক্তি ও গুরুতর আহত দুই ব্যক্তি বিআরটিএতে দাবীকৃত টাকা উত্তোলন করতে ১৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।