সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

প্রাথমিক শিক্ষা অফিস মনপুরা উপজেলা

অবসর যাওয়ার আগে যে পিআরএল এর জন্য কাজগ পত্র ঠিক করতে টাকা নিয়েছে।আবেদন করার পর তিন মাস হলেও তা ঠিক করে দেয়নি।৪/৫ মাস ঘুরিয়ে ২০০০০ টাকা দেওয়া পর সব ঠিক করে দিয়েছে।পুরো উপজেলা তাদের একটি চক্র আছে সবাই মিলে এই ঘুষ নেয়।যেমন শিক্ষা অফিস থেকে একাউন্ট অফিস আবার জেলা প্রাথমিক অফিস। অভিযোগ করার মতো কোনো যায়গা নেই।

ঘুষ দিয়েছি
মনপুরা, ভোলা ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেস্ন

আমি নতুন সি এন্ড এফ লাইসেস্ন ২০২৬ পরীক্ষার আবেদনের জন্য নতুন ট্রেড লাইসেস্ন করতে গেলে নানা রকম আইনি জটিলতা ও বিভিন্ন দলিল যাহা এটার সাথে সামজস্য নয় এমন কাগজ দলিলাদি চাওয়া হয়। পরে তাদের বহিরাগত দালাল দরলে ৭০০০ টাকার বিনিময়ে সাথে সাথে আমার ট্রেড লাইসেস্ন হয়ে যায় যেটি কিনা অনেক সময় সাপেক্ষ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৭.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি

এনআইডি কার্ডের ৫ বছর সংশোধন করতে হয়েছে ২০২৫ সালে। বাধ্য হয়ে দিতে হয়েছে অন্য মাধ্যমে কারণ আমার পাসপোর্ট আর এনআইডি মিল ছিলো না।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৪০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ছুটি শেষে যোগদান

মেডিকেল ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদান করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ৫০০০ টাকা নিয়ে যোগদানপত্র গ্রহণ করে।

ঘুষ দিয়েছি
কাশিয়ানী, গোপালগঞ্জ ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)

ভাইএর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করেছিলাম নিজে অনলাইনে। এরপর পুলিশ ভেরেফিকেশনে আমার ফাইল আটকে রাখে। বলে যে, আইডি কার্ডে নাম ভুল আছে। (আইডি কার্ডে একটা অক্ষর ভুল আছে, তবে আমি আইডি কার্ড দিয়ে আবেদন করেনি, পাসপোর্ট দিয়ে আবেদন করেছিলাম)। ধাপে ধাপে মন্ত্রণালয়ে নাকি ওদের টাকা দিতে হয়। ইমার্জেন্সি বিধায় টাকা দিতে বাধ্য হয়। ঘুষ নেয় এস আই —।

ঘুষ দিয়েছি
কটয়াদী মডেল থানা ৳৪.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা শিক্ষা বোর্ড

আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে আমার এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদের ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করি। আবেদন করার পর প্রায় দুই মাস পার হয়ে গেলেও আমি ডুপ্লিকেট সনদটি হাতে পাইনি। অথচ আমার জরুরি প্রয়োজনে সনদটি দ্রুত প্রয়োজন ছিল। এ কারণে আমি ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে আমার আবেদনের বর্তমান অবস্থা জানতে চাই। সেখানে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাকে বলেন, ৫০০ টাকা দিলে তিনি খোঁজ নিয়ে জানাতে পারবেন আমার সনদটি কোথায় আছে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। এরপর তিনি খোঁজ নিয়ে জানান যে আমার ডুপ্লিকেট এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদটি “লাইনে” আছে, তবে স্বাভাবিক নিয়মে কবে সেটি পাওয়া যাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আমাকে আরও বলা হয়, আমি যদি সেদিনের মধ্যেই সনদটি হাতে পেতে চাই, তাহলে ৫,০০০ টাকা দিতে হবে। ট

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য

সৌদি আসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুস দিতে হয়েছিলো, ঘুস ছাড়া হয়রানি হতে হয়,, ঘুস দিয়ে দিলে আর খোঁজ ও নিতে আসে না, এমনিতেই দিয়ে দেয়,, মোট ৩৫০০ টাকা দিতে হয়েছিলো,, তার আগে পাসপোর্ট বানাতে ও সেম পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুস দিতে হয়েছিলো।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৩.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Waqfs of Mosque

This occurred fours years back. I need to waqfs my village mosque. I need to pay the peon 2000 to get the receipt of the mail which I brought myself there. After 1 month, I was called to the office and made me pay another staff 6000 to put up the file. This time the peon literally said that the staff will go for Juhr prayer so I need to hurry to pay him. After another month, when I said I would go directly to the administrator. Then the peon said it already signed by the administrator but the computer operator didn’t publish it to online. And it was kept by the operator and I need to pay 2000. Then I got the paper which was basically signed within one month of my submission.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

প্রতিপক্ষের টাকা খেয়ে মিথ্যা মামলা গ্রহণ

জামালপুর সদর থানার তৎকালীন এসআই — ২০২২ সালে একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পরিবারের নামে মিথ্যা আঘাতের মামলা গ্রহণ করে এবং আমার পরিবারকে হয়রানি করে ভূয়া রিপোর্ট দাখিলের ভয় দেখায়। অবশেষে তার অত্যাচার থেকে বাঁচতে আমার পরিবার তাকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে।

ঘুষ দিয়েছি
জামালপুর সদর থানা ৳৫০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং ট্যাক্স

আস্কার দিঘীরপাড় আমার ফ্ল্যাটের আড়াই হাজার টাকা হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য আমার থেকে ৫৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন জন্ম নিবন্ধন করা

রাউজান থানার অন্তর্গত ১২ নম্বর উরকিরচর ইউনিয়ন পরিষদ অফিসে আমার নতুন জন্ম নিবন্ধন করার জন্য ৫৫০০ টাকা ঘুষ দেওয়ার পরে তারা আমাকে জন্ম নিবন্ধন দিয়েছে এবং দীর্ঘ একমাস পরে তা পেয়েছি তখন তৎকালীন চেয়ারম্যান ছিলেন — আমার দেখা মতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ছিলেন

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন।

এখানকার ঘুষ বাণিজ্যের সাথে চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসের এডি সরাসরি যুক্ত। এখানে পাসপোর্ট করতে গেলে কোন না কোন ভুল ধরবেই। আমার নামের এমডির পরে ডট কেন এটার জন্য আবেদন বাতিল করে দিচ্ছিল। ৫০০০ টাকা ঘুষ দেওয়ার পর আমার পাসপোর্ট হয়ে গেছে। ধ্বংসরা সরাসরি নেয় না অফিসের পাশে কম্পিউটারের দোকান আছে সেখানে জমা দিতে হয়। কম্পিউটারের দোকানে ঘুষ জমা দিলে, আবেদনের পর একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেয়। তারপর আবেদন পাশ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ সদর ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

বেড ফাঁকা থাকা সত্ত্বেও বেড দেয়নাই

সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে ডাক্তার আমার ভাইয়ের ভর্তি দেয় (মেডিসিন ওয়ার্ডে)। ৩/৪ টি বেড ফাঁকা হওয়া সত্ত্বেও আমাদের বেড দিবেনা বরং ফ্লোরেও জায়গা দিবেনা। ওয়ার্ড বয় গ্রুপ ১০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছে,৮০০ টাকা দিতে বাধ্য হয়েছি এবং তৎক্ষণাৎ বেড দেওয়া হয়েছে আমাদের

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য