সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১২,৪৫৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করলেই তশিলদারকে রিপোর্টের জন্য ২০০০ টাকা দিতে হবে প্রতি আবেদনের জন্য দুই হাজার

কলাপাড়া, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ফরওয়ার্ডিং চিঠি ইস্যু

ধর্মমন্ত্রনালয়ের অধীনে, ওয়াকফপ্রশাসকরে অফিসে ।ওয়াকফ এস্টেট এর কাজে, ঘুষ, তদবির ছাড়া কাজ হচ্ছিল না। দিনের পর দিন ঘুরাচ্ছিলো।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

শুল্কের দাখিলা কাটতে

নতুন জমির নামজারি করার পরে বালাম বইয়ের নাম তোলার জন্য গেলাম এবং পরে দাখিলা কাটার জন্য অনলাইন এর মাধ্যমে এপ্লাই করেও এপ্রোভ করতে,বালাম বা রেজিস্ট্রারে নাম তোলার জন্য দুই হাজার টাকার দাবি করছে। ৪শতক জমির ৫০টাকার দাখিলার জন্যে পরে বাধ্য হয়ে আরো ২০০০ টাকা দিয়ে দাখিলা আনতে বাধ্য হয়।জায়গাটা ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার,টিসি হাটের ভূমি অফিস।

রাঙ্গুনিয়া,চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

হারানো ব্যক্তির খোঁজ প্রকাশে ঘুষ দাবি

পরিবারের মোজো মেয়ে নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। ১ সপ্তাহ পরে রাত ১১ টায় পুলিশ আসে, এসে বলে তাকে এমন এলাকায় পাওয়া গেছে, তো আমাদের পুলিশের লোক সেখানে পাঠাতে হবে খরচপাতি দেন। ৫০০০ টাকা দেয়ার পরই কোন এলাকায় তাকে পাওয়া গেছে সে খবর বলল, এর আগে বলে না। পরে 2 দিন পর উদ্ধার করে বাড়ি নিয়ে আসলাম।

Sonargaon, narayanganj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ির ফিটনেওস করানো

গাড়ির ফিটনেস নবায়ন করতে গেছি, সেখানে আমার গাড়ির সব ঠিক ঠাক থাকার পর ও গাড়িতে ফিটনেস ঠিক নাই বলা হয়েছে। পরে ঘুস চাইছে ২০০০ টাকা, টাকা দেওয়ার পর গড়ির ফিটনেস ওকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মামলার এজাহার

আমরা মামলার এজাহার কপি চেয়ে ছিলাম। প্রথমে বলে কোট নিয়েন।পরে বলে খ‌রচাপাতি দিলে দেওয়া যাবে

ন‌ওগা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Passport Verification

২০২১ সালে পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ কল দিয়ে কাগজপত্র দিয়ে ডেকে নেয়। উনি সব কাগজপত্রের ফটোকপি রেখে দেন। সেই সাথে চা খাবার টাকা দাবি করেন। ছাত্র ছিলাম বিধায় ৫০০ টাকা দিতে পেরেছিলাম। অন্যদের ক্ষেত্রে আরও বেশি দাবি করেন শুনেছিলাম।

Bogura, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

uttoradhikar sonod potro

uttoradhikar sonod potror jonno upozila nirbahi kormokorta approve korer porew computer operator or office sohokari file handover korcilo na I mean next step e submit korcilo na por por ami 3 din jai last e se bole file to submit korbo ei vul sei vul pore bole ameder kicu den eto kaj korteci

Khagrachari, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্মসনদ, ওয়ারিশসনদ

আমার জন্মসনদ আর ওয়ারিশ সনদ অনলাইন করতে চাদপুর পৌরসভা ৩০০০ টাকা নেয় 😢😢😢😢 কিছুই করার ছিল না আমার

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.৫ হাজার

মটর বাইকের নাম্বার প্রদান

২১ দিনের মাথায় আমার গাড়ি নাম্বার দেওয়ার কথা কিন্তু ৩ মাস হয়ে গেছে নাম্বার পাইনি। খরচ ১০৫০০ টাকা কিন্তু আমি দিয়েছি ১৫৫০০। এখন আমার কাছে ২০০০ টাকা আর‍ও চাওয়া হচ্ছে। চাওয়ার পরেও নাম্বার দিচ্ছে না।

Sylhet, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

BPDB

আমার মিটার টি লক হয়ে যায় ভুমিকম্পের ফলে গেলে বলে ১০ দিন লাগবে টোকেন দিতে পরে ১৫ দিন পরে টোকেন দেয়। আহারে মানুষ জানোয়ার। কেউ থাকেনা অফিসে চলে যায় অমুখ স্যারের সাইন আনেন তমুখ স্যারের কাছে যান। 😢😢😢

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ইলেকট্রিক্যাল সাব-ইস্টেন এর লাইসেন্স

যে কোনো লাইসেন্স পেতে সরকারি ফি জমা দেয়ার পরে ৩০০০০টাকা ঘুষ না দিলে ফাইল পাস হয় না

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

ট্রেড লাইসেন্স

একটা লাইসেন্স করতে গেলাম, ডক্যুমেন্টস এ অনেক ভুল ধরিয়ে দিলো। আর বলল ৬০০০ টাকা লাগবে। ক্যাশ দিলাম, ট্রাস্পারেন্সি ছিলনা না কোন। আমার লাইসেন্স এর টাকাটাও ওনি পেয় করে দিসে, ওইখানে ৩৪০০ সরকারি ফি ছিল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Withdrawal of Fixed Deposit from Post Office Bank

ফিক্সড ডিপোজিটের মেয়াদোত্তীর্ন হবার পর সেই টাকা তুলতে গেলে ২-৩ মাস টাকা আসে নাই, জেলা পোস্ট অফিসে এসে আটকে আছে এসব বলে ঘুরিয়েছে। শেষ দিকে রাগান্বিত হয়ে ইমার্জেন্সি দরকার বলার পর অফিসে সহায়ক সাইডে ডেকে নিয়ে বলে কালকে বিকেলে আসেন, সাথে একটু চা-নাস্তার খরচ দিয়েন। পরদিন দুপুরেই সেই অফিস সহায়ক ফোন দিয়ে বলে টাকা আসছে নিয়ে যেতে। যাবার পর সে নিজেই ৫০০ টাকা চেয়ে নিয়েছে।

Raipura, Narsingdi, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving License Exam 😁

চাঁদপুর brta পরীক্ষা যতই ভালো দেই না কেন ফেল করব বলে। পরে ৫০০০ টাকা দিলে সব ক্লিয়ার আর পরীক্ষা দিতেই হয় নি। লিখিত আর ফিংগার দিয়েছি শুধু 😁😁😁

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য