সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিস্ট্রি করতে অতিরিক্ত 40000 টাকা ঘুষ নিয়েছে, বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিস।

জমি রেজিস্ট্রি করতে অতিরিক্ত 40000 টাকা ঘুষ নিয়েছে, বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিস। ছবি বাকাঁ কেন? দলিলেল সাথে মর্টগেজ হবে না, কিন্তু টাকা দিলেই আবার সেই একই কাগজে জমি রেজিস্টি হয়

বগুড়া, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving Licence

আমার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে নিজে নিজে এপ্লাই করি কোন দালাল ধরি নি দুইবার লার্নার বের করি পরীক্ষায় অংশগ্রহণ করি সব কিছু ভালোভাবে সম্পন্ন করলেও পরীক্ষায় আসে ফেইল পাই না লাইসেন্স। যোগাযোগ করলাম সেখানের অফিসার এর সাথে সে দিলো নম্বর যোগাযোগ করে তার মাধ্যমে করাই আমার পরীক্ষায় অংশগ্রহণ ও করা লাগে নি অটোমেটিক পাশ আইসা পড়ছে।

Madaripur Sadar, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামাজারি,,বিভিন্ন ভুল দেখিয়ে টাকা নিয়েছে,,,অনেক দিন কাগজ আটকে রেখে টাকা নিয়েছে,,না দিলে কেচ বাতিল হবে বলেছে

গ্রাম, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

New Passport make korte

Ami uttara passport office a gesilam apply korar pore sob kaj niye. And pore amar nam vul dorsilo eita amio mani je vul chilo surname e full name chilo. Tar pore arekta vul dorse seita ami unemployed disilam.to unara reject korar pore ber hoitei koyekta dalal amake dhore bose, bolse vai ki hoise ami thik kore dite parbo. Ami pore r kuno way na peye tader kase jay karon sedin chilo Thursday er karonei sedin miss korle r hobe nah. Tar pore, ami shei dalal ke 1700 tk dei. She sudhu amake ekta name correction er ekta paper dei. Jeita request hisabe chilo. And tar pore ami direct kuno line a na dariye soja sob kagoj oi room a disi. Tar por sedin e sob ok kore aschi.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

পেশায় স্টুডেন্ট হওয়াতে আবেদন পত্র জমা নেয় না। বিভিন্ন ডকুমেন্টস এর দোহাই দেয়। গেটের বাইরে দালালের ছড়াছড়ি, ওদের সাথে কন্টাক্ট করলেই কোন ডকুমেন্টস লাগে না।আর ঐদিনেই ফিঙ্গার দেওয়া যায়। আমার এটা খুবই জরুরি ছিলো এবং আমার ফ্যামিলি চায় না কোন ঝামেলায় জড়াতে, তাই আমি টাকা দিয়ে করিয়ে নিয়েছি।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

passport new

পাসপোর্ট এর ফরমটি সব দিক থেকেই ঠিক ছিল, বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে তারা ২০০০ টাকা ঘুষ নিয়েছে।।।।

Tangail sadar, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা কিন্তু তারা ১৫০ টাকা নিয়েছে। ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন কার্যালয়

মতলব উত্তর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেন্ড লাইসেন্স নবায়নের জন্য একটা সাইন লাগে প্রথমে ৫০০ টাকা দিসি ওনি নিবে না তারপর ৭০০ তাও নিবে না তারপর ১০০০ টাকা দেওয়ার পর বলে স্যার আজকে নাই আজকে সাইন হবে না।

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

রেলওয়ে অফিস। যেকোন দাপ্তরিক কাজে কিছু না দিলে কাজ করে না অথবা দেরি করে।

দাপ্তরিক যে কোন কাজ, যেটা করাই তার দায়িত্ব, তার জন্য আমরা সেবাগ্রহীতা রা ভুক্তভোগী। কিছু না দিলে ফাইল ঘুরায়। কাজ দেরি করে। টেবিল থেকে টেবিলে ঘুরায়।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

traffic mamla

kiso din agee ami amr uncle er car dive kortecilam, tokon hotat akjon Sargent amk dore then ask korte thake gari kar , ami kn niye ber hoice etc etc . Akta smy ese oni amk boltece garir paper e problem ace, otoco kiao din agi uncle sob document renew koraice. Abr boltece amr driving license e thik nai , kintu ami nije amr license koraici. Ak pojay e ese boltece mamla dive , ami request korlam ami foreign student ,mamla dile immigration e jamela hobe .Ai tah bolar pore oni boltec mamla dile asve 15K tahole tomi akon 10K dao ( samne akjon police darai cilo ,onak giye dite bollo, amr r option nh takay dite baddo holam).Then oni amr garri cere dey...

chattogram main city, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

LPC মানে সেলারী রেকর্ড ট্রান্সফার

কর্মচারীরা যখন অফিসের কাছে জিম্মি থাকে। বদলি জনিত কারণে অন্য উপজেলায় যাওয়ার পর এক অ্যাকাউন্ট অফিস থেকে অন্য একাউন্টে অফিসে বেতন ট্রান্সফার করতে হয়। সেই জন্য যে নথি প্রয়োজন হয় সেটাকে এলপিসি বলে। এই এল পি সি প্রধানের জন্য অফিসের প্রধান সহকারি এই অর্থ দাবি করেন।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের

আমরা একটি সরকারি প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখি। আমরা মোট ৩৬ জন ছিলাম। যিনি আমাদের লাইসেন্সের ব্যাপারে কাজ করেছিলেন, উনি জনপ্রতি ৫০০০ টাকা করে বিআরটিএ কে পরীক্ষার আগের রাতে দিয়েছিলেন।উনি বলছেন যে টাকা না দিলে পরীক্ষা পাশ করতে দিবে না। আর কুমিল্লা বিআরটিসি তে ওরা এমনভাবে ড্রাইভিং টেস্ট সাজায়, যেন কেউ ওখানে গাড়ি টার্ন করে টেস্ট সম্পূর্ণ করতে পারে না। একভাই দালাল ছাড়া পরীক্ষা দিছেন এ পর্যন্ত তিনবার, তিনবারেই উনাকে ফেল করে দেয়।

কুমিল্লা বিআরটিএ, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

আরএস খতিয়ানে জমির শ্রেণি সংশোধনের জন্য সরকারি কোর্ট ফি ২০ টাকা হওয়া সত্ত্বেও ২,০০০ টাকা ঘুষ দাবির

আর এস খতিয়ানে জমির শ্রেণি ভুলভাবে উল্লেখ হয়েছে। এ ভুলটি আমাদের কারণে নয়; মাঠ পর্যায়ে প্রতিবেদন দাখিলের সময় ভূমি কর্মকর্তা অনলাইনে ভুল তথ্য দেওয়ায় এমনটি হয়েছে। পরবর্তীতে ভুল সংশোধনের জন্য আরএস খতিয়ান মিসকেস করতে গেলে জানানো হয়, সরকারি কোর্ট ফি মাত্র ২০ টাকা। কিন্তু মিসকেস ভূমি অফিসের কর্মচারী মিসকেস করার জন্য আমাদের কাছ থেকে অতিরিক্ত ২,০০০ টাকা দাবি ও গ্রহণ করেন। ঘুষের টাকা না দিলে ফাইল পড়ে থাকবে, কাজ যথাসময়ে হবে না এবং হলেও অনেক দেরি হবে—এমন পরিস্থিতিতে আমরা টাকা দিয়ে কাজটি করে নেই ঘুষ গ্রহন ও প্রদান দুইটাই অপরাধ হলে ওটা করা ছাড়া আমাদের উপায় ওভাবে ছিলোনা পরে আমরা ডিসি অফিসে অভিযোগ করলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। অভিযোগের প্রমাণ চাওয়া হয়, কিন্তু এ ধরনের লেনদেনের পমান নেই

দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিস, বগুড়া জেলা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২১.০ হাজার

কোম্পানির জাহাজের ডিজেল কেনা

প্রতিবার কোম্পানি থেকে যখব ডিজেল নিতে পদ্মা অয়েল ডিপো তে জাহাজ যেত ২০০০০ লিটার তেলের জন্য ২০০ লিটার তেল কম নিতে হত। ১৯৮০০ লিটার নিতে হত। বাকিটা টা ওই প্রতিষ্ঠান এর কিছু মানুষের খরচ বাবদ দিতে হত। মাঝে মাজে নতুন কোন কর্মকর্তা আসলে বেশি কম দিত, পরে আলোচনায় মিমাংসা হত।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণ ও পানির উৎস স্তাপন কাজ

আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন ঠিকাদার, বিগত বছর গুলোতে এই দপ্তরের অধীনে জিপিএস , এনএনজিপিএস এর ওয়াশব্লক নির্মান কাজের টেন্ডার নিয়ে থাকি। সেখানে প্রতিটি প্যাকেজের আংশিক বিলের সময় ১% দিতে হয় সেই প্রকল্পের ডিপিএইচই অফিসের হিসাব রক্ষক — কে। আর তাছাড়া ফাইনাল বিল এবং সেই বিলের রিভাইসড পাশ করার জন্য —' কে(জিপিএস প্রকল্পের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিঃ, ডিপিএইচই অফিস) বর্তমানে এই — গত জুন ২৬ এ শেষ হওয়া জিপিএস প্রকল্প হতে আনুমানিক ৬০-৮০ লাখ টাকার ঘুষ বানিজ্য করেছেন। প্রতিটি প্যাকেজের ফাইনাল বিল ও রিভাইসড পাশের জন্য। এছাড়া প্রকল্পের শুরু হতে এই অব্দি কয়েক কোটি টাকা কামিয়েছেন। তার নামে বেনামে ব্যাংক একাউন্ট, যায়গা যমি, বউ এর শত ভরি সর্ণ রয়েছে।

ঢাকা, মিরপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

ভূমি নামজারি করার জন্য এই টাকা টা দিতে হয়েছে। পুরো খতিয়ানে অবস্থিত ভূমির খাজনা পরিশোধ করতে হয়েছে- যেখানে আমাদের নিজস্ব মালিকানায় খুব বেশি জমি ছিলো না। অথচ খাজনা কাটার চ্যাকে খুবই সামান্য পরিমাণ টাকা দেখানো হয়েছিল। ঘটনা টা ২০২৪ সালের "জুলাই গণঅভ্যুত্থান" পরবর্তী সময়ে! সরাসরি ঘোষ দাবি করে নাই কিন্তু নামজারি করার ক্ষেত্রে পুরো খতিয়ানে অবস্থিত জমির খাজনা পরিশোধ করতে হবে কেন? সরকার নাকি এই বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিল, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই বলেছিল। যদিও অনেকগুলো দাগ এর খাজনা পরিশোধের চ্যাক দিয়েছিল কিন্তু অফিসিয়াল খাজনা এত বেশি দেখায়নি। প্রথমে ভেবেছি এত একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরও এভাবে কেউ প্যাচ ধরে কাজ করে দিতে চায় না। যদি খুব প্রয়োজন না হতো তাহলে এই ভাবে টাকা দিয়ে কাজ টা করাতাম না।

মোহনগঞ্জ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনের জন্য নাগপুর থানা থেকে ফোন করে দেখা করতে বলে। আমি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাই। থানায় কম্পিউটার অপারেটরের সাথে দেখা করি , সে ৭০০৳ দাবি করে। আমার কাছে চেয়ারম্যান সার্টিফিকেট না থাকায় বাড়তি টাকা দাবি করে । ঝামেলা এড়াতে পরে ১০০০৳ দিয়ে সমাধান করা হয়।

Nagarpur, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

হিসাব সংরক্ষণ অফিস

আমি সবেমাত্র ১০ম গ্রেডের চাকরিতে জয়েন করেছি। পে-ফিক্সেশন করতে গেলে ফাইল হাত দেয় না। গড়িমসি করে। এরপর সিরাজগঞ্জ হিসাবরক্ষন অফিসে সরাসরি টাকা চেয়ে বসে। কত টাকা মুখে বলে না। যেহেতু আগেই সবাই বলছিলো টাকা ছাড়া কোন কাজ হবে না তাই আমি ৫০০ দিলাম। কোন সাড়া শব্দ নেই। এরপর ১০০০ দিলাম তবুও নাকচ করে দিলে আমি চলে এলাম আর টাকা না দিয়েই। পরে সেখানে অন্য এক পরিচিত ভাই ছিলো সে বলল কালকে আসেন ১০০০ টাকাতেই হবে। এরপর যথারীতি কাজ হয়ে গেল।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

ড্রাগ লাইসেন্স

আমরা ড্রাগ লাইসেন্স এর আবেদন করতে গেলে সেখানে ২২ হাজার টাকার একটি সুপারি বা ঘুষ চাওয়া হয়। আমাদের সকল প্রকার কাগজপত্র সঠিক ও আপডেটেড থাকার পরেও এটি পরিশোধ করে আমরা করতে বাধ্য হয়েছি। কেননা এটি পরিশোধ না করলে কোনভাবেই লাইসেন্স টি করা সম্ভব হচ্ছিল না।

নড়াইল, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স শেয়ার ট্রান্সফার

পার্টনারশিপ ট্রেড লাইসেন্স একজনের ফলে অন্যজন পরিবর্তন হবে সরকারি ফি ৮৫০ টাকা। ১০০০ টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে আরো ৫০০ টাকা চাচ্ছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য