সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

Birth Certificate

আমি birth certificate এর নাম সংশোধনের আবেদন করেছিলাম। আবেদন জমা + রেজিস্ট্রারের কার্যালয় থেকে সার্টিফিকেট করে নিয়ে আসার জন্যে ২০০ টাকা দাবি করা হয়। যেখানে সরকারি ফি ৫০ টাকা। অগত্যা উপায় না পেয়ে টাকা পরিশোধ করে সার্টিফিকেট তুলে নিয়ে এসেছি।

ঘুষ দিয়েছি
Tongi ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ডিবি

জাল দলিল এর মামলা ছিল। এনআইডি জাল করে ভুয়া খতিয়ান দিয়ে দলিল করেছে। পুলিশ ভুল রিপোর্ট করেছে। টাকা খেয়ে। আমার কাছে ও টাকা চেয়েছে দেয়েছি তারপর ও ভুল রিপোর্ট করেছে।

ঘুষ দিয়েছি
Bagerhat ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চট্টগ্রাম রেলওয়ে

যখন আমি চট্টগ্রাম গিয়েছিলাম আজ থেকে ৯ বছর আগে তখন টাকা বেশি চাওয়ায় আমাকে পুলিশের ভয় দেখায়, আমি টাকা দিয়ে অস্বীকার করলে আমাকে অপদস্ত করা হয়। মুচলেকা দিয়ে বেচে এসেছিলাম। ৯৯৯এ কল দিয়েও কাজ হয়নি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

Land Mutation

ওয়ারিশ সূত্রের জমি খারিজ করা। সব তথ্য ও কাগজ সহ ঠিকঠাক দিয়ে অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট করে দেয়া হয়। তারপর জানা যায় যে টাকা ছাড়া পাশ হয় না। তারপর টাকা দেয়া হলে ঠিকই করে দেয়া হয় কয়েকদিনের মধ্যে।

ঘুষ দিয়েছি
Cumilla ৳৮.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Driving License Issue

ড্রাইভিং লাইসেন্স করতে দালালের মাধ্যমে ৪০০০ করে দুইজনের জনকে ৮০০০ টাকা বেশী দেওয়া লেগেছিল দুইটা বাইকের জন্য। রিটেন পরীক্ষায় এটেন্ড করা লেগেছিল শুধু। কিন্তু প্র্যাকটিকালি কোন বাইক চালিয়ে দেখাতে হয়নি।

ঘুষ দিয়েছি
Uttara ৳৮.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

বাইক ট্রাফিক রুল ব্রেকের মামলা

কাগজ পত্র বাইকের সব ছিলো । শহরের ভেতরেই বাইক চালাচ্ছিলাম । হেলমেটের মামলার ভয় দেখিয়ে ১০০০ টাকা নিয়েছে টাঙ্গাইলের কপ ক্ষ্যাত একজন এসআই ।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল শহর ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Family pension

I do have all the necessary documents but the person who was in accounts section ask 20000 taka infront of some peoples also he misbehaved with us. He threatenly took 15000 from us by saying that he will not process our file without that money. At last we have to pay him although they have groups to doing such unethical things.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালত চাপাইনবয়াবগঞ্জ

আদালত এর পিয়ন থেকে পেসকার আর মামলা এর নকল শাখা আইন সাহায্য অথবা নকল কাগজ তোলা এর জন্য মোটা অংকের ঘুষ দিতে হয় নতুবা কাগজ পাওয়া যাবে না। বিশেষ করে নকল কাগজ তোলা ( চার্জ করার নামে টাকাগুলো নিয়ে থাকে )। আদালতের পরিসীমা কোন এসবের জন্য ফি দেওয়া লাগে না কিন্তু এসব ঘুষ অবৈধভাবে না দিলে মূল নথি দুই তলা থেকে নিচে নেমে আসে না। আইনের সুবিচার দৃষ্টি আকর্ষণ করছি।

ঘুষ দিয়েছি
চাপাইনবয়াবগঞ্জ ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একাউন্টস অফিস

বেতন বিলের সামান্য সংশোধনের কাজে ২ বার গিয়ে ঘুরে আসতে হয়। পরে বিকাশে ১০০০/- টাকা পাঠিয়ে দিলে অর্ধেক কাজ করে ঝুলে রাখে। পরবর্তীতে অন্য মাধ্যমে তদবির করে নিজের কষ্টের বেতন পেতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য