সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Getting Character certificate & Citizens certificate in Manirampur Pourashova.

I paid the payment on govt site to get character certificate. But the computer operator of Manirampur Pourashova said that needs 100 tk even though that is paid. Even, he printed a citizenship certificate even though I filled up the paper to get character certificate. He demanded more 40 tk to print out character certificate.

ঘুষ দিয়েছি ghush.site
Manirampur Pourashova ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

লাইনে দাঁড়ানো ছাড়া দ্রুত গতিতে পাসপোর্ট আবেদনের সকল কাজ সম্পন্ন করতে

পাসপোর্ট অফিসে এ গিয়ে দেখি অনেক ভিড়। দীর্ঘ সময় দাঁড়ানোর পর অবশেষে আমার পালা আসলো । আমার nid কার্ড ডিজিটাল না হওয়ায় তারা আমার আবেদন রিজেক্ট করে দেয় । বিষন্ন চেহারায় বাইরে বের হওয়ার সময় কিছু আনসার আমায় বলে আপনার পাসপোর্ট করে দিতে পারব আমরা খুবই স্বল্প সময়ের মধ্যেই । পাসপোর্টের জন্য আমারও খুব তাড়া ছিল, তাই দ্বিধা না করে ১৫০০ টাকার বিনিময়ে আনসার ও অফিসার লোকদের যোগসাজসে আমার পাসপোর্ট আবেদন সফলভাবে সেদিনই সম্পন্ন হয় ,যদিও কিছুক্ষণ পূর্বে ডিজিটাল nid না থাকার কারণে তারাই আমার আবেদন বাতিল করে দিয়েছিল ।

ঘুষ দিয়েছি ghush.site
Rajshahi ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Renew

আমার কাছে পেশার প্রমাণ ছিলো, তারপরও বলতেছিলো, এটি লিখতে গেলে এটা নিবে নাহ্, তারপর টাকা দিয়ে একই কাগজেই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি ghush.site
Barisal ৳১.২ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি নামজারি করণ

চট্টগ্রাম ডিসি অফিসে নামজারির জন্য জিপির সিগনেচার লাগে। জিপির পিএ ১০০০০ টাকা দাবি করে। টাকা না দিলে ফাইল ধরবে না। অত:পর টাকা দিয়ে ফাইলে সাইন করাতে হয়েছে। তাছাড়া চট্টগ্রাম ডিসি অফিসের LA শাখাতেও দুর্নীতির কুরুক্ষেত্র।

ঘুষ দিয়েছি ghush.site
চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি, একবার অন্য একজন দিয়ে করে ৫০ হাজারের মত দিয়েছি। পরে নিজে করতে গিয়ে ৮০০০ টাকা দিয়েছি

ঘুষ দিয়েছি ghush.site
বরকইট, চান্দিনা, কুমিল্লা ৳৮.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট এপ্লাই করার সময় আমার নামে একটু ভুল হয়েছিল এর জন্য তারা দুই হাজার টাকা দাবি করেছে এবং আমি পরিশোধ করতে বাধ্যক আমি কারণ আমি একজন প্রবাসী আমার হাতে অতটা সময় ছিল না তাই তারা এটাই সুযোগ টা কাজে লাগিয়েছে

ঘুষ দিয়েছি ghush.site
পিরোজপুর ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করেছিলাম

নতুন পাসপোর্ট এর জন্য ঢাকা মোহাম্মদপুর এ। বার বার অফিসে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছি, বিভিন্ন ধরনের কাগজ আনতে বলে। পরে দালাল দিয়ে সহজেই করে ফেলি।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

আমার বাবা মারা যায় ২০২০ সালে, এবং তার উত্তরোধীকার হিসেবে আমি তার একটা যায়গার মালিক হই, এবং অই যায়গা যখন আমাদের নামে নাম জারি করতে যাই তখন গুলশান ১০ এর ভুমি অফিস আমাদের থেকে ৭০ হাজার টাকা ঘুষ নেন, আমরা ৯ মাস চেষ্টা করেছি আমাদের সব পেপারস ঠিক ছিলো, কিন্তু তারা টাকার জন্য সব হোল্ড করে রেখেছিলেন

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳৭০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমি রেজিস্ট্রি

ভূমি রেজিস্ট্রেশন বাবদ দলিল লেখক দের সিন্ডিকেট আছে। তারা সবার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অবৈধভাবে নেয়। ব্যাংক ড্রাফট এর নাম করে ৩০০০০ টাকা নিয়ে ব্যাংক ড্রাফট স্লিপ দেয় ২৯০০ টাকার। দলিল লেখক থেকে শুরু করে সাব রেজিস্ট্রার জড়িত।

ঘুষ দিয়েছি ghush.site
দেওয়ানগঞ্জ,জামালপুর ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে গেলে ঘুষ দেওয়া না থাকলে পাশের দালাল দিয়ে করাতে বাধ্য করে

তারা টাকা না দিলে ফাইল ই গ্রহণ করে না।

ঘুষ দিয়েছি ghush.site
বাগেরহাট এবং পিরোজপুর ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য