সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

৫০০ টাকা করে নেয় খারিজ এর জন্য তৌশিলদার

সাপটিবাড়িতে কম্পিউটার দোকানে ভূমি অফিসের লোক , এক কম্পিউটার দোকানে গিয়ে অনলাইন করতে বলে সবাই ওখানে অনলাইন করে পেয়ে অনলাইন প্রতি ১০০০ করে নেয়, অনলাইন কপি তৌসিদার জমা নেই অন্য ফোনে করলে হবে না বলে,, জমা নেওয়ার সময় ৫০০ টাকা লাগবে আা খাবে সে জন্য নেয়

ঘুষ দিয়েছি
Lalmonirhat ৳৫০০
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Car fitness

আমার গাড়ি ১০০% ওকে ছিল। তাই আমি কনফিডেন্ট নিয়ে গিয়েছিলাম। বাট ওখানকার ইন্সপেক্টর আমার গাড়িতে বাম্পার আছে বলে রিজেক্ট করল ফিটনেস ইসু করতে। পরে স্থানীয় দোকানদারের মাধ্যমে পনেরশো টাকা দিলাম; এতে করে একই গাড়ির বাম্পার সে আর দেখতে পেল না এবং ফিটনেস পেলাম।

ঘুষ দিয়েছি
Halishahar, Ctg ৳১.৫ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নাই আমাদের

আমরা ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে এটিএম বুথে চাকরি করি আমাদের কোম্পানি হচ্ছে এলিটফোর্স কোম্পানি এদের মাধ্যমে আমরা চাকরি করি আমাদের সর্বনিম্ন বেতন হিসেবে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 6000 টাকা এই টাকা বেতনে আমরা চাকরি করি এর মাধ্যমে এত টাকা ঘুষ দেওয়া লাগে কেন আমাদেরকে এত টাকা ঘুষ দেওয়া লাগবে সর্বনিম্নে এত বেতন আর কোথাও এই বাংলাদেশে বা এই পৃথিবীর মধ্যে তাই আমরা উল্লেখ করছি যে আমাদের এই বেতন যেন উর্ধ্ব-কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো এবং যারা চাকরি করে সর্বনিম্ন পারিশ্রমিক হিসেবে তাদের বেতন যেন উর্ধ্বে কর্মকর্তার কাছে বলা হয় বেতন যেন বাড়তি করা হয় সর্বনিম্ন বেতন যেন ১০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত সিকিউরিটি গার্ডকে দেওয়া হয়।

ঘুষ দিয়েছি
Kushtia ৳৫.০ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

সিটি করপোরেশন কর

মোহাম্মদপুরে আমার বাড়ির কর পরিধোধের সময় শীয়া মসজিদের পাশে অবস্থিত অফিসে ৩,০০০৳ অতিরিক্ত দাবি করে। যা আমি পরিশোধে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ibass++ fixation

নিজের বেতন স্কেল নিতে ibass++ fixation এ ডাটা দিতে হয়। আমার বিদ্যালয় নাম পূর্বে ibass++ software এ ছিল না। পরবর্তীতে আমার বিদ্যালয়ের নাম এই সফটওয়্যারে ইনক্লুড হলে, নিজের বিদ্যালয়ের নামে (কর্মস্থল ঠিকানা) ibass++ update করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ফরওয়ার্ডিং নিয়ে আসতে বলে, আমি সকল কাগজ সঠিকভাবে ফরওয়ার্ডিং করে ওখানে তথা উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে গেলে ১০০০ টাকা চায়। আমি কিছুক্ষণ পর এই তথ্যটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেউ জানিয়ে দেই। উনি বলেন দেখেন কিভাবে মিনিমাইজ করা যায়। পরবর্তীতে আমাকে কাজটা ১০০০ টাকা ঘুষ দিয়েই করতে হয়।

ঘুষ দিয়েছি
পলাশবাড়ি উপজেলা, গাইবান্ধা জেলা ৳১.০ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

যেকোনো ধরনের নথি হালনাগাদ বা প্রক্রিয়াকরণের জন্য লক্ষ লক্ষ টাকা চায়।

এই লোকটা একটা আস্ত বদমাশ। আমার একাধিক ট্রাক আছে যেগুলোর নিয়মিত কাগজপত্রের প্রয়োজন হয়। যেহেতু বিআরটিএ-র বেশিরভাগ কাজ অনলাইনে হয়, আমি ঘুষ দেওয়া এড়ানোর চেষ্টা করি। কিন্তু ওর কারণে আমাকে তা করতে হয়েছে। মাঝে মাঝে ও ভুলেও যায় এবং আবার টাকা চায়। দৈনিক ব্ল্যাকারের পরিমাণ আড়াই লাখ থেকে তিন লাখ টাকা। কক্ষ নং-১০০১

ঘুষ দিয়েছি
মিরপুর ৳১.৫০ লাখ
২২ আগস্ট ২০২৬
মন্তব্য প্রমাণ আছে
ভূমি অফিস

মালিকানা হস্তান্তর

ঘটনাটি জুন মাসের। আমি আমার আংকেলের সাথে ভূমির মালিকানা হস্তান্তর (ক্রয়ের উদ্দেশ্যে) চট্টগ্রাম জেলার ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানের সেকেন্ড অফিসার ভুমির এইসেই ভূল দেখিয়ে দেখিয়ে বলে যে অইখানে অনেক লিখালিখির কাজ করতে হবে তাই তিনি ১৮ লক্ষ টাকা দাবী করেন। পরবর্তীতে আমার আংকেল ও বুঝতে পারেন যে টাকা (ঘুষ/চা-নাস্তার খরচ) না দিলে তারা ফাইল আটকে রাখবেন & হয়রানী করবেন। তো, আমার আংকেল যেহেতু তার জমী প্রত্যাশিত জমিটি কেনার স্বার্থে বিক্রয়দাতার উপস্থিতিতে শেষে ১৫লক্ষ টাকা বাবদ চা-নাস্তার খরচ দিতে বাধ্য হন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১৫.০০ লাখ
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Land registration

আমার জমির ক্যাটাগরিতে একটু ঝামেলা থাকায় ম্যাজিস্ট্রেট 15k দাবি করে নতুবা উনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন না।

ঘুষ দিয়েছি
Dinajpur ৳১৫.০ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফাক্টরি লাইসেন্স নবায়ন। শ্রম অধিদপ্তর, নারায়ণগঞ্জ

ক্লায়েন্টের ফাক্ট্ররী লাইসেস্ন নবায়ন। সরাসরি চাওয়া হয়েছে

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৬০.০ হাজার
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিল্ডিং এর রাজউক এপ্রুভাল

এটা একটা অলিখিত এরেঞ্জমেন্ট। ঘুষ ছাড়া রাজউকে কোন ফাইল এপ্রুভ হয় না। সব নিয়ম ১০০% মেনে প্ল্যান সাবমিট করেও ঘুষ ছাড়া ফাইল এপ্রুভ হবে না।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০০ লাখ
২২ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সড়ক বিভাগের কাজের বিল

আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষে বিল এর চেক রিসিভ করতে গেছিলাম, তখন সওজ এস ডি ই মহোদয় ২২ লক্ষ টাকা ঘুষ চায়, তার ভাষ্যমতে আমরা কাজে অনিয়ম করেছি, কিন্তু আমাদের কাজের তদারকি উনারা নিজেরাই করেছেন। পরে আমি ১২ লক্ষ টাকা দিয়ে চেক নিয়েছি। আমাদের বিলের পরিমান ১ কোটি ৭৩ লক্ষ টাকা ছিলো।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳১২.০০ লাখ
২২ আগস্ট ২০২৬
মন্তব্য