সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কাস্টমস অফিস

এক্সপোর্ট ইম্পোর্ট কার্যক্রম

চট্টগ্রাম কাস্টমস হাউস এর সাথে সংশ্লিষ্ট যতগুলো শাখা আছে সবগুলোতেই প্রতিদিন লেনদেন হয়।এখানে সর্বনিম্ন ৫০০টাকা, আর সর্বোচ্চ হিসাবের বাইরে। এই লেনদেনের সাথে যারা সেবা নেয় তাঁরাও জড়িত। কারন তাঁরাও সুবিধা নেয়।বিশেষ করে সিএন্ডএফ,শিপিং,ভেন্ডার, বার্থ অপারেটর,ফ্রেইট ফরওয়ার্ডিং, ব্যাবসায়ী ইত্যাদি প্রতিষ্ঠান।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ CT8XQ9HV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকে এর জন্য গিয়েছিলাম।থানার মুনসি বলছে তিন হাজার টাকা লাগবে,আমি বললাম এক হাজার টাকা সরকারী ফি, তিন হাজার লাগবে কেন। বলছে এক হাজার আমাদের, একহাজার এস,পি সাহেবের,আর এক হাজার সরকারী ফি।দিলে হবে না দিলে হবে না। আনেক জরুরী ছিল,অনুরোধের পর ২৭০০ টাকায় দিতে রাজী হয়।টাকা দেয়ার পর বললাম রিসিট দেন,বলে পুলিশের রিসিট লাগে না কি?এক সপ্তাহের কথা বলে দুই সপ্তাহ পরে দিছে।

ঘুষ দিয়েছি
কুলাউড়া ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SYA4Y96W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংগ্রহ

আমার জন্ম নিবন্ধন আর স্কুল সার্টিফিকেট এক ছিল না তাই ঠিক করার জন্য নতুন জন্ম নিবন্ধন তৈরি করতে গেছিলাম,, গিয়ে কথা বললাম তো বলল এই সমস্যা সেই সমস্যা পরে বলল ৩০০০ টাকা দিলে আজকেই হয়ে যাবে,, উপায় ছিল না খুব জরুরি লাগত তাই ২৫০০ টাকা দিয়ে করে নিছি 😔😔

ঘুষ দিয়েছি
৮ নং সলংগা ইউনিয়ন পরিষদ ,,উল্লাপাড়া,, সিরাজগঞ্জ ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJX8Z6A5
মন্তব্য
শিক্ষা অফিস

পি আর এল মঞ্জুর, চাকুরি স্থায়ীকরণের, সর্বশেষ পেনশন মঞ্জুর করতে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকায় পি আর এল মঞ্জুরের জন্য ৫০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে যথেষ্ট অনুরোধ করি, অবশেষে ৫০০০টাকা দিতে বাধ্য হই। চাকরি স্থায়ীকরণের জন্য ৬০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে কাজটি করে দেয়ার অনুরোধ করে চলে আসি।এক মাস পর সংশ্লিষ্ট ব্যাক্তিকে মোবাইল করলে,উনি আমাকে জানান,'আপনি তো চাহিদা মতো টাকা দেননি, স্তরে স্তরে টাকা দিতে হয়,বাকি ৩০০০টাকা বিকাশে পাঠিয়ে দিন'। বাধ্য হয়ে টাকা পাঠিয়ে দিই। সর্বশেষ পেনশন মঞ্জুরের জন্য সিনিয়রদের কাছ থেকে জেনে প্রস্তুতি নিয়েই ডিজি অফিসে যাই এবং ১৪০০০টাকা দিয়ে আসি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKBS33CJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

পৌরসভার বিল্ডিং পাসের জন্য

পৌরসভার বিল্ডিং পাসের জন্য আমার কাছে থেকে পৌরসভার চাকরি করে এক কর্মকর্তা কাছে আমার ফাইল দিয়েছি কিন্তু পাস হয় নাই ।তার ব্যক্তিগত সিমেন্ট ব্যবসা আছে সেখান থেকে সিমেন্ট কিনতে হবে বলে সেটাও নিয়েছি কিন্তু তারপরেও আমার বিল্ডিং পাস না করে উল্টা জরিমানা করে বেশি টাকা দাবি করছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলেছিলো কাজ শুরু করেন এর মধ্যে পাস করে দিবো। এখন পর্যন্ত আমার বিল্ডিং পাসের করে নাই এখন রাস্তা কথা বলে বন্ধ করে রাখছে।

ঘুষ দিয়েছি
উল্লাপাড়া ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJU3CZZ3
মন্তব্য
ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

আমাদের এক বড় ভাই জমির খাজনা দিতে গেলো, আমরা অনেক বছর খাজনা দি নাই,জমিও অনলাইনে নাই,আক্তার মিয়ার হাট ভুমি অফিস আমাদের বড় ভাইয়ের থেকে ২০০০০হাজার টাকা চাইলো আর তিনি ২০হাজার টাকা দিলো কিন্তু যখন আমাদের বড় ভাইকে রশিদ দিলো পরে দেখি রশিদে উল্লেখ করেছে মাত্র ৩হাজার টাকা আর বাকি ১৭হাজার টাকা তারা সরকার কে না দিয়ে তাদের পকেটে রাখলো।সরকারি টেক্স তাদের পকেটে গেল।

ঘুষ দিয়েছি
সুবর্নচর ৳১৭.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTW4LB33
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভিসা থাকা সত্ত্বেও ঘুষ চাওয়া

গতবছর ফেব্রুয়ারিতে আমি বেনাপোল বর্ডার হয়ে ভারতে গিয়েছিলাম। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের এক অফিসার আমার পাসপোর্ট দেখে ফিরিয়ে দেয়। কারণ জানতে চাইলে বলে পাসপোর্টে ডলার অ্যান্ড্রোজমেন্ট না থাকলে যাওয়া যাবে না। যেখানে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়া সম্ভব, ভারত সরকার আমাকে ভিসা দিয়েছে, আমার কাছে বৈধ পাসপোর্ট আছে। তবুও এমন ব্যাবহার। কোথাও অভিযোগ করব সে সুযোগ নেই, কোন অফিসারের নেম ট্যাগ নেই। খুলে রাখা সব। বেনাপোল ইমিগ্রেশনে গেলে দেখবেন, কাচ ঘেরা একটা কেবিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। সমস্ত ঘুষ হয়ে বেয়াদবের কাছে জমা হয়। প্রথমবার গিয়েছিলাম, অভিজ্ঞতা নেই, বাধ্য হয়ে টাকাটা দিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
যশোর ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ KHGTMPGV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য দিনাজপুর সদর কোতোয়ালী থানায় টাকা নিয়েছিল। টাকা না দিলে কাজ হবে না তাই বাধ্য হয়ে পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
Dinajpur sadar ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNEQC9T3
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য একবার যাত্রাবাড়ী আর একবার আড়াইহাজার উপজেলায় ২০০০ প্লাস ১০০০ মোট তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKU9UNU4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভেরিফিকেশন

এটা ২০২১ সালের ঘটনা আমি আমার ভাগিনার জন্য চকরিয়ার পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসে, তারা এসে রাস্তায় থেকে চলে যাই,বলে থানায় আসো,যখন থানায় যাই তখন তারা ৮ হাজার টাকা দাবি করে। আমি আমার একটা দু:সম্পর্কের মামা কে দিয়ে ৫০০০ টাকা দিয়ে কোনো রকম রফাদফা করি।

ঘুষ দিয়েছি
চকরিয়া ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTSW9G4M
মন্তব্য
কর অফিস

ট্রেড লাইসেন্স

আমি একটা মুদি দোকানের ট্রেড লাইসেন্স করতে যাওয়ার পর প্রায় দুই সপ্তা অফিসে ঘোরাঘুরির পর একজন আমাকে বলল ২০০০ টাকা দিলে নাকি সে আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে তারপরে কি আর করার ৮৭৯ টাকার ট্রেড লাইসেন্স ২০০০ টাকা দিয়ে করলাম কারন আমার বিশেষ প্রয়োজন ছিল

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKC5H9RH
মন্তব্য