সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৪,৩০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৯০

দাম বৃদ্ধি

চর কুকুরী মুকরী একটি বিছিন্ন এলাকায় হওয়ায় এখানে যাতায়াতের প্রধান মাধ্যম হলো খেয়া। আওয়ামী সরকার আমলে এখানে খেওয়া ভাড়া লগতো ৪০ টাকা পরে ৫০ টাকা। কিন্তু ২৪ পটভূমিতে সরকার পরিবর্তন হওয়ায় এখানে তিনটি সরকারি ভাবে বি আই ডব্লিউ টি তে তিনটি খেওয়া অনুমোদন পায়, তারা ভাড়া করলো ৭০-/ টাকা পরে তিনটি খেওয়া সমঝোতা ভিত্তিতে ভাড়া নির্ধান করলো কখনো ৮০ আবার কখনে ৯০/- টাকা অথচ সরকারি নিয়মে ভাড়া হয় জনপ্রতি ২০-/ টাকা।

ভোলা চরফ্যাশন, বরিশাল ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRMAAKXJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

বিল অফ এন্ট্রি কেনচেল এর জন্য ফাইল জমা বাবদ

বিল অফ এন্ট্রি কেনচেল করতে দিয়েছিলাম সেখানে প্রায় ০১ বছর ঘুরায়ে পেচায়ে বড় স্যার ছোট স্যার এর নাম ভাঙিয়ে ৩০ হাজার নিয়ে এখন হেয়ারিং এ পেলে রাখছে ঐ দিকে অন্য ডকুমেন্টস করতে পারিনা এলসি মেয়াদ শেষ হওয়ার পথে। এক একটা ফাইল এ তারা এর চেয়েও বেশি দাবি করে

কুমিল্লা ইপিজেড, চট্টগ্রাম ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT7NXKQR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি হস্তান্তর(জমি বিক্রির সময় হস্তান্তর)

কিছুদিন আগে আমরা আমাদের ৩.৩৪শতক জমি বিক্রি করেছিলাম। জমিটি হস্তান্তর করতে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে যাই। আমাদের সব কাগজপত্র দলিল ঠিক থাকার পর ও তারা বলে আমাদের জমিটি আগে খতিয়ান এ ডোবা ছিলো ওখান থেকে বাড়ি লিখা আছে। ২মাস আগে সরকারের নতুন আইনে লিখা আছে এরজন্য ৫% ভ্যাট দিতে হবে।অথচ এই আইন হওয়ার অন্তত ১০/১৫ বছর আগে আমরা খতিয়ান এ ডোবার জায়গায় বাড়ি দেখানো হয়েছিলো কারন আমরা এখানে বাড়ি করবো তাই। তখন আমরা আমাদের পরিচিত ভেন্ডর কে জিজ্ঞেস করেছি বলেছে এই আইন শুধুমাত্র পৌরসভার ক্ষেত্রে প্রযোজ্য।অথচ আমাদের জায়গাটা হচ্ছে প্রত্যন্ত গ্রামে যেখানে এই আইনে ভ্যাট দিতে হবে এটা সম্পূর্ণ জালিয়াতি। ওরা আমাদের কাছে ৫০ হাজার ঘুষ চায় অনেক জোড়াজুড়ির পর ৪০ হাজার দিতে হয়েছে।

ফেনী, চট্টগ্রাম ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTCECNDG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.৫ হাজার

গাড়ির মামলা বিভ্রান্তি

ট্রাফিক পুলিশ আমার গাড়ির সামনে লাফ দিয়ে এসে আমাকে থামিয়ে কাগজপত্র দেখে, গাড়ি সার্চ করে দেখে কোন কিছু না পেয়ে আমাকে ভুয়া মামলা ১৫০০০ টাকায় দিতে চায়, দাবি করা হয় আমি ড্রাইভিং এর সময় মোবাইল ব্যবহার করছিলাম। তারপর আড়াই হাজার টাকা দিয়ে উনাদের খুশি করতে বলে। পরিবার নিয়ে প্রায় ৫ ঘন্টা জার্নি করে বাসায় আসার কারণে, সাথে মা এবং অসুস্থ বড় বোন থাকায় আমি আর কথা বাড়ায়নি। ড্যাস ক্যাম ফুটেযে দুজন অফিসারেরই চেহারা এবং ব্যাজ দেখা গেছে

মহাখালী ডিওএইচএস, ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK32EL9K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

সিএনজি ফিটনেস

বিআরটিএতে সিএনজি ফিটনেস করতে গেলে তিন হাজার টাকা করে ঘুষ দিতে হয় এটা নির্ধারিত এবং 100% কালেকশন করবেই ওরা। আমার নিজেরও সিএনজি আছে এবং ফিটনেস করতে প্রতিটি তিন হাজার টাকা করে দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার দেখা হয়েছে DKQL7J8B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৫০

স্বাভাবিক টেস্ট করানো যেমন উল্ট্রা-সাউন্ড, সিটি স্ক্যান

ভোগান্তির আরেক নাম দিনাজপুর মেডিকেল কলেজ এখানে ইচ্ছাকৃত ভাবেই, মাত্র ৫০ টি আলট্রা দিনে করানো হয় যেখানে রোগী সংখ্যা ৫০০+(আল্ট্রা করানোর ডিমান্ড) সিটি স্ক্যান এম আর আই এর মত সুবিধা নেই বা বন্ধ রেখেছে, সাধারণ রোগীকে বাইরে গিয়ে উচ্চদামে টেস্টগুলো করাতে হচ্ছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে হাসপাতালে কর্তৃপক্ষ বাইরের ডায়াগনস্টিক সেন্টার গুলোর সাথে ভালোই আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি ভাবে টেস্টগুলো বন্ধ রেখেছে, এতে স্বাভাবিক রোগীর অনেক কষ্ট হচ্ছে, এবং উচ্চ দামে টেস্টগুলো করাতে হচ্ছে! স্বাভাবিকভাবে বসার মত বহির্বিভাগ গুলোর সামনেও কোন সুন্দর ব্যবস্থা নেই, টয়লেট সহ অন্যান্য সমস্যার কথা তো বাদ ঈ দিলাম! আল্টা করানোর সময় সিরিয়াল টাকার বিনিময়ে আগে পিছে করে, (১০০-১৫০)

দিনাজপুর, রংপুর ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার দেখা হয়েছে RNKE47G8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

ভুমি অফিসে নামজারি করতে যাই এই কাগজ সেই কাগজ লাগবে অনেক ভোগান্তি । শেষে ৫০০০ টাকা চায় দেওয়া হয়েছে । আর কাগজ লাগেনি ।

Muktagachha, ময়মনসিংহ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার দেখা হয়েছে MYET6VJ8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমা খারিজ ফাইল

পারিবারিক জায়গা জমিনের একটা জমাখারিজের জন্য ৬০০০০ টাকা দিয়েছি।

বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী, চট্টগ্রাম ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTKM4UA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

Birth certificate digitalization

টাকা না দিলে অফিসে অফিসে ঘুরায় ।২ দিন ১০ জনের টেবিলে ঘুরে পরে বাইরে ফটোকপি দোকান থেকে ৫০০০ থেকে কমিয়ে ৩৫০০ তে কাজ করানো হয়েছে ।স্কুলে ভর্তি হওয়ায় জন্য দ্রুত lagto

Dhaka, ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার দেখা হয়েছে DKK5KDU7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেন

২৪/০১/২০১৯ তারিখে আমি ট্রেনে টিকিট নিতে যাই আমাকে টিকিট দেয় নি। পরবর্তীতে ট্রেনে উঠলে পুলিশ ৩০০ টাকা ঘুষ চায়।আমি বললাম ভাড়া তো ২৪০/- পরে ২০০ টাকা দিলে কিছু বলে নি।টিকিট চাইলে বলে কোনো সমস্যা নাই আমরা আছি এখানে।

নীলফামারী, রংপুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNGNKEMP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ কোটি

Payment for Govt acquisition of personal land

My personal land was acquired by Bangladesh govt for construction of road. For subsequent process of compensatory payment of my acquired land, I was forced to pay the said amount from my chequed amount of 3 crore to a syndicate, dealing with payment process. I knocked the doors of every govt land office concerned officials such as concerned surveyors, nazirs, executive magistrate, ADC (Addl District Commissioner, land acquisition), DC etc. to help me in this issue. Finally no help or support was extended. Rather, I was forced to give the money, for getting my land money i.e. I had to pay 2/3 of my owned money as ghush to govt land officials and syndicate.

Banasree, ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKH69BYM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজনা প্রদান।

আমি জমির খাজনা পরিষদ করতে যাই সেখানে উপজেলার ভুমি অফিসের পিওন আমার কাজ থেকে কাগজ পত্রের জটিলতা দেখিয়ে ৫০০ টাকা দাবি করে এবং আমি নিরুপায় হয়ে অনিচ্ছাকৃত ৫০০ টাকা তাকে ঘুষ দেই।

উপজেলা।, বরিশাল ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে BRYAK6TU
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Fitness certificate

Online Fitness renew করার আবেদন করতে গেলে বলে Tin নামের সাথে মিল নাই। তাই BRTA যেয়ে যোগাযোগ করতে। একদিন যেয়ে অফিসে কথা বলে শুনি অনলাইনে নাম সংশোধনের আবেদন করতে। সাথে সাথে আবেদন করতে গেলে বলে NID not verified. কিছুক্ষন পরেই আবার BRTA তে জানালে বলে সব ঠিক করে দিছি। পরে আবার অনলাইনে আবেদন করার ট্রাই করতে গেলে দেখায় না নাম সংশোধন করা যায় আত না নিবন্ধন রিনিউ করা যায়। সাতাদিন ধুরেও কোন ফল পাওয়া গেল না। পরের দিন স্টাফের সাথে কথা বললাম - জানাল ৫০০০ টাকা লাগবে। আগেরদিন সারাদিন ঘুরেও কিছু হয় নাই - তাই আর সময় নষ্ট করা যাবে না। আকাশের চাঁদ হাতে পেলাম। আরেকদিন ছুটি নষ্ট করা যাবেনা। ৫০০০ টাকা ঘুষ দিয়ে ঐ দিনই ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলাম। উল্লেখ্য - আমি ৬ ষষ্ঠ গ্রেড এর সরকারি চাকুরী জীবি।

Dhaka, ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9ZRJNC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

যে কোন ধরণের বিল সামমিট করা

যে কোন ধরণের বিল সামমিট করতে 500 টাকা থেকে শুরু করে বযড় ধরণের টাকা দিতে হয়। টাকা না দেওয়া পর্যন্ত বিল পাওয়া যায় না।

খুলনা, খুলনা ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার দেখা হয়েছে KH7TKANH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

আদালতে জামিন

২৪/০৯/২০২৬ তারিখ বা এখনো কর্করত গাইবান্ধা দায়রা জজের পেশকার। এই ভদ্রলোক আসামী জামিন করে দেবার চুক্তিতে ৫০ হাজার টাকা নিয়েছে। কাজ করতে পারেনি টাকাও ফেরত দিচ্ছেনা। ঘটনার সময়কাল সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা, রংপুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RNL4ZW3Y
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

আমি আমার ক্রয়কৃত মাত্র দেড় শতক জমির নামজারি (Mutation) করতে গিয়েছিলাম। দেড় শতক জমির জন্য আমাকে ১২০০০ টাকা দাবি করেন। পরে আমি টাকা প্রদান করে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নেই। আমার প্রশ্ন হলো ১১৭০ টাকা লিপিবদ্ধ থাকা সত্ত্বেও আমার থেকে ১২০০০ টাকা দাবী করে কীভাবে?

গাইবান্ধা,গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ, রংপুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RNNXMFAT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্মনিবন্ধন সংশোধন

সরকারি জন্মনিবন্ধন ও আবেদন ফি ১০০ টাকা, কিন্তু ইউনিয়ন পরিষদ উদ্যোকতা জন্মনিবন্ধন ও সংশোধন ৩০০ টাকা নেয়,, এখন এটা কি সেবা পাওয়ার জায়গা নাকি ঘুস, হয়রানি জায়গা। এটা নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউএনও, ডিসি কিংবা সরকারের কোন কিছু তদারকি দেখি না।

২ নংগড্ডিমার ইউনিয়ন পরিষদ, হাতিবান্ধা, লালমনিরহাট, রংপুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RN4C7N8X
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

মিস কেইস ও নামজারি

“মিস কেইস ও নামজারি করতে গিয়ে অনেক হয়রানির স্বীকার হয়েছি ।তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। টাকা নিয়েও ঘুরাঘুরি করে । আজ গেলে বলে এক সাপ্তাহ পরে আসেন। অফিসে কর্মচারীরা নিয়মিত অফিস করেন না। স্থান : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভূমি অফিস।

গাইবান্ধা,গোবিন্দগঞ্জ ভূমি অফিসের মৌরি, রংপুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNTRTYK6
০ মন্তব্য