সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

পারিবারিক পেনশান

আব্বা মারা যাওয়ার পর আম্মার নামে পারিবারিক পেনশান এর ব্যবস্থা করা হয়।প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১৮ মাস মত দেরি হয়ে যায়।এই ১৮ মাসে প্রায় ১৬০০০০/- টাকা মত পেনশান বকেয়া খাতায় জমা হয়।হিসাব রক্ষণ অফিসে বারবার যেতে যেতে যিনি ফাইলের কাজ করছিলেন উনার সাথে একটি ভাল সম্পর্ক হয়ে।যে দিন কাজটি করে দিবেন সে দিন ২০০০০/- টাকা দাবি করেন।আমি অবাক হয়ে যায়।পরে উনার অফিসে আমার পরিচিত একজন মধ্যস্থতা করে ৫০০০/- টাকায় সেটেল করি।আমার পকেটে তখন ছিল ৩০০০/- টাকা,মধ্যস্থতাকারির কাছ থেকে ২০০০/- টাকা ধার নিয়ে তৎক্ষণাৎ দাবিকৃত ৫০০০/- টাকা পরিশোধ করি। উল্লেখ্য,আমার আব্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ঘুষ দিয়েছি ghush.site
কক্সবাজার ৳২০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য

ঘটনায় হল বিদেশে ভ্রমণের জন্য প্রথমে আমি অনলাইনে আবেদন করি এবং এবং অনলাইনে আমি টাকাও পরিশোধ করি ১৫১৭ টাকা এবং আমার প্রক্রিয়াটাও পরবর্তীতে আমি pcc তে মেইল করলে উত্তর আসে আপনি থানায় ওসি স্যারের সাথে যোগাযোগ করেন সেখানে গেলে থানায় যে কম্পিউটার ম্যান আছে তার কাছে যাই এবং সে বলে আপনার এটাই ভুল আছে ২০০০ টাকা দেন তিন দিনের ভিতরে সার্টিফিকেট পেয়ে যাবেন বাধ্য হয়ে দুই হাজার টাকা দিয়ে দি এবং তিনদিন পর সার্টিফিকেট পাই। আমার কথা হল ভুল আছে সে তো সংশোধনের ব্যবস্থা তো তাদের হাতে তাহলে অকারনে টাকা নিল এবং দ্রুত আমার জিনিস দিয়ে দিলো এটা কোন ধরনের আইন আইনের ঘরে বসে দেশে বেআইনি চরম সীমানায় পৌছে গেছি যার কারণে আমাদের দেশ সুজলা সফলা শস্য শ্যামলা উর্বর মাটি থাকা সত্ত্বেও সেখানে ফসল জন্মায় না।

ঘুষ দিয়েছি ghush.site
পটুয়াখালী সদর ৳২.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম সনদ

জন্ম সনদ সংশোধন করে সনদপত্র নেওয়া প্রসঙ্গে। আমি একজন প্রবাসী আমার সন্তানের জন্ম সনদ অনলাইনে ইংরেজিতে দেখা যায় বাংলা নাম দেখা যায় না ,সেই বাংলা নাম সংযোজন করার জন্য উক্ত অফিসে গেলে একজন কর্মকর্তা জানান সামনের দোকানে গেলে তারা ব্যবস্থা করে দিবেন অন্যথায় সামনের দোকান থেকে ফর্ম কমপ্লিট করে নিয়ে আসার পরে তাকে এক হাজার টাকা দিলে তিনি সার্টিফিকেট দিয়ে দেবেন কারণ হিসেবে দেখিয়েছেন ডিসি অফিস থেকে করে নিয়ে আসতে হয় ,অনেক খরচ হয় ,তবে তাহার দাবি আমি যাকে পাঠিয়েছিলাম তার কাছে তিনি এক হাজার টাকা কম চেয়েছেন আরো বেশি দিয়ে করে থাকেন। তাৎক্ষণিকভাবে আমার স্ত্রী কোন ঝামেলায় না গিয়ে দোকানদারের সাথে দরকষাকষি করে বারোশো টাকায় কনফার্ম করেন সংশোধন করে নেয়ার জন্য যদিও দোকানদার ২০০০ টাকা চেয়েছিল।

ঘুষ দিয়েছি ghush.site
তিলপাপাড়া, খিলগাঁও সিটি কর্পোরেশন অফিস ৳১.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে চাইলে

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে চাইলে ৫০ টাকা লাগে।আমি গিয়েছিলাম করতে কাগজ পাতি নিয়ে এপলাই করে দিলো ৫০ রাকা নিলো এক মহিলা পরে অনলাইন এপলাই কপি দিয়ে বলো আরেক রোমে স্যার কাছে না গেলাম স্যার কাগজ দেখে একটা ছিল মারলো বলো ১০০ টাকা দিন আর ফোনে মেসেজ আসলে আসবেন। সব জাগায় বলা আছে ৫০ টাকা বেশি না, তবে ১৫০ টাকা কেন রাখা হলো। আবার ইংরেজি টা আসল কপি আসলে নিতে গেলে হয়তো আবার টাকা দাআি করবে।

ঘুষ দিয়েছি ghush.site
কালিয়াকৈরে মেদি ফোলবারিয়া রোড ৳১৫০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা

কেস করতে গেলে si ইদ্রিস ৮ হাজার টাকা দাবি করে

আমার বড় খালামনির ঘারের পাসে অবৈধভাবে খাল খনন করে সে খাল খনন করার কারণে খালামনির ঘরটি ভেঙ্গে পড়ে যায় সেটা নিয়ে সাধারণ ডায়েরি করলে তদন্তে যায় এস আই ইদ্রিস তদন্তে গিয়ে তেল খরচের কথা বলে টাকা নেয় ১৫০০ এরপর কিস করার জন্য থানায় ডাকে থানায় আসলে বলে ৮ হাজার টাকা না দিলে তিনি এই কেস পার করবেন না তারপরেও আমি ৩০০০ টাকা দে টাকার নেওয়ার পর তিনি বলতে থাকেন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে অতঃপর আমি না পেয়ে সে সময় নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ আল হেল জামান সাহেবের কাছে গিয়ে নালিশ করে এরপর তিনি আমার খালুকে ফোন করে অনেক বকাবকি করেন এবং আমাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিয়ে হুমকি ধমকি দেন আমি চাই এসব পুলিশ কে চাকরে থেকে বর্খাস্ত করা হোক

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী ৳৮.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬ ২৭
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স নবায়ন করতে ৪০০০ টাকা ঘুষ দ্বাবি করেছে

বিআরটিএ অফিসারদের নির্দিষ্ট লোক মাধ্যমে এই ঘুষের লেনদেন করা হয় ঘুষ না দিলে প্রেকট্রিকেল পরিক্ষায় ফেইল দেখানো হয় এবং একটি সিএনজি গাড়ির ফিটনেস রিনিউ করতে সরকার নির্ধারিক ফির চেয়ে অতিরিক্ত আরও ১৫০০ টাকা দিতে হয়

ঘুষ দিয়েছি
সিলেট কোতোয়ালী ৳৭.৪ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬ ৩১
মন্তব্য
ট্রাফিক পুলিশ

অন্য এক জন এর মামলা আমাকে দিয়ে পরিশোধ করায়।

তেল সংকট এর মদ্ধে বাইক কিনে ছিলাম। ইমারজেন্সি কারণ তেল তুলতে দিয়েছিলাম। মাথায় হেলমেট ছিলো তারপর হাইয়ে পুলিশ থামালো। আমি তাদের বুঝি বললাম নতুন গাড়ি শোরুম পেপাস আসেনি তাই গাড়ির নাম্বার করতে পারছিনা। তারপর ৩০মিনিট আমাকে দারিয়ে রাখার পর আমাকে একটা মামলার স্লিপ দেওয়া হলো। এবং একজন পুলিশ আমাকে একটা ভেন ঠিক করে দিয়ে কোন দোকানে মামলার টাকা উপাই এর মদ্ধে দিবো তা ঠিক করে দিলো। আমি টাকা জমা দেওয়ার আগে মুহুরতে দেখতে পেলাম আমাকে যে মামলা পরিশোধ করতে পাঠিয়েছে সেটা ১দিন আগের করা এবং একটা ভিন্ন লোক এর মামলা আমাকে দিয়ে পরিশোধ করাইছে

ঘুষ দিয়েছি ghush.site
bogra ৳৩.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ক্যান্সার রুগীর জন্য থেরাপি

সেবা গ্রহণের জন্য বিভাগীয় প্রধান এই অর্থ দাবি করে। আমার মায়ের অবস্থা অনেক আশঙ্কাজনক ছিলো। শেষ পর্যন্ত মা মারা যায়। কিন্তু যথাযথ চিকিৎসা নিশ্চিত হয় নি।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳১.০০ লাখ
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

Fake case of speeding

I was stopped during my bike ride on the highway. Police showed me a speedmeter where it showed I the number 85. I was stunned because I know I never speed above 45-50, because of my own safety. I was told either I would get a fine of 5000 and they keep the papers until I pay it, or if I can pay them 1000 instantly then they would let me go with my papers and I would not get a registered fine. I had to go so I paid them 1000, against my will of course. I can confirm that I was NOT speeding. It was on the Gazipur to Mymensingh highway.

ঘুষ দিয়েছি ghush.site
Dhaka ৳১.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ডেলিভারি কেলেংকারি

আমার পাসপোর্ট আনতে অফিসে গিয়েছিলাম ডেলিভারি স্লিপ হারিয়ে যাওয়ায় আমি মডেল থানায় জিডি করতে ফেরত গেছি । জিডি করে আসার পর দারোয়ান ঢুকতে দেয়নি 🥹 পরে একটি খাম দিয়েছে এবং ঐ খামে ৫০০টাকা দিয়ে তাকে দেওয়ায় পরে সে ঢুকতে দিয়েছে। আর ঐ অফিসে দালাল ছাড়া পাসপোর্ট হয় না সব কাগজ ঠিকঠাক থাকলেও অপ্রয়োজনীয় কাগজের জন্য ফেরত পাঠায় তবে এটা তখনই করা যায় কাগজের ভেতর টাকা দিলে সব ঠিক থাকে আর দালাল দিয়ে করালে খুব বেশি কাগজ লাগে না

ঘুষ দিয়েছি ghush.site
ব্রাহ্মণবাড়িয়া ৳৫০০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজ সেবা অফিস, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

আমি সুবর্ণ নাগরিক কার্ড বানাতে গেছিলাম, ওখানে একজন নিম্নমানের কর্মচারী আমার কার্ড হবে না বলে বের করে দিয়েছে বলেছে কিছু খরচ করলে আমি কার্ড বানাতে পারবো এবং ভাতা পাবো কিন্তু ভাতার টাকা নাকি ১২হাজার, কিন্তু ভাতার অন্তর্ভুক্ত হইনি এখনও এটা গতবছরের। মুলত আমি ভাতার জন্য কার্ড বানাতে যাইনি আমি একটি সরকারি চাকরির বা অন্যান্য চাকরির জন্য কার্ড বানাতে গেছিলাম ওখানে ওরা ক্যাশ ৪০০০টাকা নিয়েছে এবং আমাকে ৭দিনে কার্ড দিবে বলে ৬মাস পরে কার্ড দিয়েছে তাও আমি নিজে গিয়ে রিকোয়েস্ট করে এনেছি 😄 ওদের কোন অবদান ছিলো না শুধু শুধু টাকা হাতিয়েছে

ঘুষ দিয়েছি ghush.site
কসবা, ব্রাহ্মণবাড়িয়া ৳৪.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট/ PCC

2023 সালের কথা ইউরোপে আসার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য মিঠাপুকুর থানা জেলা রংপুর গিয়েছিলাম। সেখানে উপস্থিত হওয়ার পর আমাকে ভেরিফিকেশন এর নামে 2500 টাকা আদায় করেছিল দায়িত্বরত একজন উপপরিদর্শক / সাব ইন্সপেক্টর। তার ভাষ্য মতে যদি দাবী কৃত টাকা না দেই তবে আগামী তিন মাসেও pcc পাবো না । শুধু অসহায় হয়ে দিয়েছিলাম। আজকে এই ওয়েব সাইটের কল্যাণে মনের মধ্যে চাপানো কষ্ট টা দুর করলাম। জানিনা বাংলাদেশ নামক হতভাগা এই দেশে এ গুলো দৈনন্দিন জীবনের স্বাভাবিক ব্যাপার। এখনও স্বপ্ন দেখি প্রিয় বাংলাদেশ নিয়ে হয়তো কোনো দিন এই সমস্যা গুলোর সমাধান হবে। ঘুষ নেয়া নামক ভিক্ষা বৃত্তি বন্ধ হবে। ভালো থাকুক প্রিয় দেশ ও দেশের মানুষ। দ্যাশান্তরী ইতালী প্রবাসী

ঘুষ দিয়েছি ghush.site
রংপুর ৳২.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

নতুন পাসপোর্ট এর আবেদনপত্র, নির্ধারিত ফির চালান পেমেন্ট স্লিপ চেক জমা, ছবি ও ফিঙ্গার দেওয়াই ছিল মূল কাজ। আবেদনকৃত পাসপোর্ট আমার আম্মার। যার পৃষ্ঠা ৪৮, মেয়াদ ৫ বছর ও ফি ৪০২৫ টাকা। যে কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন ফি জমা দেই তারাই প্রথমে সাবধান করে দেয়। বাড়তি ১৫শ টাকা না দিলে আবেদনপত্রের অপ্রয়োজনীয় ভুল ধরে জমা না নিয়ে বারবার বাতিল করে দিবে ও বারবার ঘোরাবে । আর বারবার নতুন ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। প্রয়োজন মনেকরে আসলে দাবীকৃত ১৫শ টাকায় আমরা কাজটি করে দেই। বাস্তবেও তাই হল। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে, লাইনে দাঁড়িয়ে থাকার লোককে মধ্যে ৬-৭ জনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। মা যথেষ্ট বয়স্ক ও অসুস্থ। বারবার নিয়ে যাওয়া সম্ভব না। বাধ্য হয়েই ঘুসের টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি ghush.site
পাসপোর্ট অফিস, জামালপুর। ৳১.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডাক্তার ভিজিট

কুষ্টিয়া সদর হাসপাতালে ডাক্তার দেখাতে দেখাতে গেলে গেটের এটেডেন্ট বা আয়াকে ২০ টাকা দিতে হয়। না হলে সিরিয়াল সবার শেষে। প্রতিবাদ করেও কোন ফলাফল পাওয়া যায় না। প্রতিবাদ করলে সিরিয়াল আর শেষ হয় না। এটা অলিখিত নিয়ম।।

ঘুষ দিয়েছি ghush.site
কুষ্টিয়া ৳২০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলার হাজিরার ডেট পিছানো

মামলার হাজিরার ডেট যাতে দেরি করে পরে তাই পেশকারকে ঘুষ দেই। এবং পেশকার ডেট পিছিয়ে দেয়।

ঘুষ দিয়েছি ghush.site
বরিশাল কোর্ট ৳৫০০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য