সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.২ হাজার

ট্রেড লাইসেন্স নবায়

আমার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। তো সেখানে গেলে টাকা দিতে বলে কত দেব বলেনা এরকম দিতে দিতে ৫ হাজার নিয়ে নিয়েছে। আমাকে যখন রেনিউ এর কাগজপত্র দিল সেখানে দেখা গেল সরকারি সকল করসহ মোট ভাউচার দেয়া হয়েছে ২৭৮৩ টাকা। বাকি টাকা তারা নিয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZD727H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদনের পর কাগজপত্র নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় যাই, সেখানে যে এস আই কর্মকর্তা ছিলেন তিনি আমার কাছে ৫০০০ টাকা দাবি করায় আমি সেখানের ওসি সাহেবকে বিষয়টি জানাই। তিনি পুলিশ কর্মকর্তাকে কিছু না বলে উল্টো আমাকে বকাঝকা করেন। এবং বলেন সে তোমার কাজ করবে তাই কিছু টাকা তো দিতেই হবে। এবং তিনি ৩৫০০ টাকা নিয়ে আমার কাজ শুরু করেন। এখন আমার কথা হচ্ছে তাদের যদি আলাদা ভাবে টাকা দিতেই হয়, তবে আমাদের কাছ থেকে আবেদন এর সময় কেন ১৫০০ টাকা কেটে নেয়?

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY7DGN9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Police clearance

দেশে পড়তে যাব বলে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন ছিল | কিন্তু থানার যে লেখক কনস্টেবল সে আমার কাছে পেলে আমার এবং আমার ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দশ হাজার টাকা প্রয়োজন | ১০ হাজার টাকা নিয়ে নেয় | কিন্তু কিন্তু টাকা নেওয়ার পরও তারা সম্পূর্ণ কাজ করেনি যে থানার কাজটুকু করে আমাকে পুলিশকে রেজিস্ট্রি প্রদান করে এবং এসপিওপি পররাষ্ট্র মন্ত্রণালয় ওগুলো কাজও আমার নিজের হাতে করতে হয় |

Khulna rupsha, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHV2FNBC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

মোট পাঁচটি নামজারি ছিলো। টাকা না দিলে নামজরির ফাইল পেন্ডিং হয়ে থাকতো। সার্ভেয়ার রিপোর্ট দিতো না। পরে, যোগাযোগ করলে আলাদা স্থানে দেখা করতে বলে এবং টাকা দাবী করে।

রংপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNR8S3MQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৫ হাজার

গুশ

বরাবর মাননীয় চেয়ারম্যান/পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। বিষয়: HSC (BM) ব্যবহারিক পরীক্ষার জন্য ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা দাবি এবং টাকা প্রদান না করলে ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার কথা বলার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি ২০২৬ সালের HSC (BM) পরীক্ষার একজন পরীক্ষার্থী। আমি সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCXJER7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

দেওয়ানি মামলা

যুগ্ম জেলা জজ আদালত ০১, নরসিংদী এর পেশকার আমার কাছে দ্রুত রায় করিয়ে দিবো প্রতিশ্রুতি দিয়ে ৮০,০০০ (আশি হাজার) টাকা ঘুষ দাবি করেছে এবং আমি তা পরিশোধ করেছি। আমি একটি দেওয়ানি মামলা পরিচালনা করে আসছি। সে আমাকে এক মাসের মধ্যে রায় করিয়ে দিবে বলে এই টাকা ঘুষ চায়। আমি কলম ক্যামেরা দিয়ে পুরো ঘটনা ভিডিও করেছি৷ আমি সেটা কিভাবে প্রকাশ করতে পারি?

নরসিংদী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNT6BNB
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

হ্যা

আমি রাত ৯ টার দিকে পুরান ঢাকা থেকে টাঙ্গাইল এর দিকে আসতেছিলাম। তারপর টেকনিক্যাল মোর থেকে আমার বাইক দার করায়। তারপর কাজ পত্র দেখতে চায়, আমি ওই একই দিনে মির্জাপুর থেকে মামলা খেয়েছিলাম রং এ চালানোর জন্য। এজন্য আমার কাছে বাইকের কাগজ ছিলো না শুধু মামলার স্লিপ ছিলো আমি তা দেখাই তারা বলে গারির কাগজ নাই গাড়ি ডাম্পিং এ দিবো নানা হুমকি দেখিয়ে আমার বাইকের চাবি নিয়ে যায় তারপর ১ম এ ৩০ হাজার টাকা দাবি করে আস্তে আস্তে ১০ হাজার নিয়ে আমার বাইক ছেড়ে দেয়। বাইক ডাম্পিং সম্পর্কে আমি বেশি কিছু জানতাম না তারা বলে একবার ডাম্পিং এ দিলে আর নাকি বের করা যাবে না এসব হুমকি দেখায়।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDH8HZC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

রেল সেবা

কমলাপুর পুর রেলস্টেশন থেকে খাবার গাড়িতে টিকিট ছাড়া যাত্রি নেওয়া হয়।যাত্রী প্রতি ভাড়া ৩০০ টাকা। ঢাকা টু ব্রাক্ষনবাড়িয়া। এখানে সরকার রাজস্ব হারায়। প্রায় ৪০ জন যাত্রী বিনা টিকিট এ ভ্রমণ করে।খাবার গাড়িতে এই সিন্ডিকেট আছে।কমলাপুর রেল স্টেশন এ বাসের মত এরা ডেকে ডেকে যাত্রী উঠায়।ট্রেনের T.T. পুলিশ এবং খাবার কামরার স্টাফ জড়িত। এই সিস্টেম সারা বাংলাদেশ এ চলছে।সরকার বছরে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWGRY7N
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

এড্রেসে জাস্ট একটা . দেওয়া হয় নাই ! তাই পাসপোর্ট হবে না ! নিচে গেলাম দালাল দেখেই বললো আবার সব নতুন করে আবেদন করতে হবে ! তখন অভিভাবক থেকে শুরু করে সবার nid gass bill current বিল জমা দিছিলাম দালাল ৫ হাজার দাবি করলো আনসার সদস্য ! পরিবর্তী বাহিরে দালাল পাইলাম ৩ হাজার রাজি আমার ইমারজেন্সী ছিলো তাই কিছু করার ছিলো না ! আমার বললো নামটা ঠিক মনে হয় ওই রুমে যায়তে গেলাম তখন কোনো বিল nid কিছু নিয়ে যাওয়া লাগে নাই জাস্ট আমার নিজের nid দিয়েই পাসপোর্ট করে দিলো নিজে দেখে নিজের মিলিয়ে এড্রেস ঠিক করে নিলাম ! তখন মনে হয়ছে ঘুষ প্রধান আর ঘুষ বিহীন সেবার তফাৎ

ঢাকা উত্তরা পাসপোর্ট অফিস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH7WMRB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

আপনারা জানেন না ভাই দেশের কি অবস্থা। বিরাটিতে ঘুষ ছাড়া কোন কাজই হয়না। আপনাকে শুধু শুধু ঘুরাবে সারাদিন কোন কাজ করে দিবে না। আর যে আমাদের সাথে ওদের কন্টাক্ট আছে। গোপনে ওদের একটা চিহ্ন থাকে যারা বুঝতে পারে যে এটা এই দালালের। ওই ফাইলগুলো যখন সেই দালাল হয় তাদের পরিচিত। তখন তারা কাজ করে দেয়। দালাল ছাড়া গেলে আপনি সারাদিন ঘুরবেন কোন কাজ হবে না। দালালের মাধ্যমে গেলে আপনার ফাইলে সমস্যা থাকলেও ওই চিহ্ন যখন দেখবে সব কাজ করে দিবে। কারণ বিআরটিএ অফিসাররা ওই দালাল থেকে কমিশন খায়।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXNFDYW
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫.০ হাজার

চিকিৎসা

ঢাকা মেডিকেল কলেজ, আমার দাদু স্ট্রোক করে তাকে নওয়ে যাই, ভর্তি নিয়ে নেয় সিট খালি, বিএনপির দালাল এর লোকেরা রোগী সেজে সিটে সুয়ে থাকে, সিট পেতে দিতে হয় ১৫০০ টাকা, কোন চিকিৎসা হয় না সারা রাত এর মধ্যে ১২ থেকে ১৫ বার বিভিন্ন পরিক্ষা করানোর জন্য দাদুকে নেয়া হয় স্ট্রেচারে এর জন্য প্রতিবার দিতে হয় ৩০০ টাকা আস যে নিয়ে যায় তাকে দিতে হয় ৩০০ টাকা, প্রতিটা সেক্টরে দুর্নীতি, ওখানে অবস্থিত আনসার এর সাথে কথা বললাম তারা বল্লো কিছু বলতে পারবেন না, আপনাকে গুম করে ফেলবে দালালেরা মানে বিএনপির চামচা গুলা, ওই এক দিনে আমার ২৫k এী বেশি টাকা খরচ হয়েছে অথচ আমার দাদুর কোন চিকিৎসা হয় না পরে ওখান থেকে সরিয়ে প্রাইভেট মেডিকেলে নেই সেখানে আমার দাদু মারা যা, গত জুন মাসের ঘটনা।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDFL6Z6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

এনআইডি কার্ড

বরিশাল আগৈলঝাড়ায়, জাতীয় পরিচয়পত্র (NID) পেতে চরম হয়রানি ও দুর্নীতির শিকার হতে হচ্ছে। সম্প্রতি জরুরি প্রয়োজনে উপজেলা নির্বাচন অফিসে গেলে জানানো হয়, কার্ড পেতে ২০ দিন থেকে ১ মাস সময় লাগবে। যেখানে প্রধানমন্ত্রী একদিনে এনআইডি পান, সেখানে আম জনতার এই অবস্থা! অথচ স্থানীয় কম্পিউটারের দোকানে ৪,৫০০ টাকা ঘুষ দিলে ৪ দিনে কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাধ্য হয়ে টাকা ও কাগজপত্র জমা দিলে দোকানদার অফিসে নির্দিষ্ট কর্মকর্তার কাছে পাঠায় এবং সত্যিই ৪ দিনে কার্ড হাতে পাই। টাকা ছাড়া কাজ না হওয়া ও দালালি সিন্ডিকেটের বিচার চাই।

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRW8DVFN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন এর সিরিয়াল খুঁজে বের করার জন্য

আমার প্রয়োজনে জন্ম নিবন্ধন এর কাগজ প্রয়োজন ছিল। জন্ম নিবন্ধনের কাগজটি হারিয়ে যাওয়ায় এবং সিরিয়াল নাম্বার সংগ্রহে না থাকায় ইউনিয়ন পরিষদে সেটি খোঁজার জন্য যাই কিন্তু তারা খুঁজে দিয়ে ২৫০ টাকা দাবি করে টাকা না দিলে তারা সেটা করবে না। বাধ্য হয়ে টাকা দিয়ে সিরিয়াল নাম্বার নিতে হয়।

চিরির বন্দর,আব্দুলপুর ইউনিয়ন পরিষদ, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNW6D4WE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

মা ও বোনের নিকট থেকে ০.৫৬ শতাংশ পরিমাণ জায়গা হেবাসূত্রে পেয়ে অনলাইনে নামজারি আবেদন করেছিলাম। আর, এস পর্চায় সমস্যা আছে বলে নামজারি থেকেও নামজারি দিলো না, ওদের দালাল দিয়ে টাকা নিয়ে ঠিকই করে দিয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKJTJFG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি কর আদায়

মৃত পিতার ভূমি কর দিতে গিয়ে অন লাইনে নামের ভুল সংশোধন করতে উক্ত টাকা দাবি করেছিল।

ফুলবাড়িয়া উপজেলা, দেওখলা ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYQ3AHEW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানা পুলিশ

৯৯৯ নাইনে ফোন করে সেবা দিতে আসা পুলিশ১০০০ নিয়ে গেছে।বাগমারা রাজশাহী,হাটগাঙ্গোপাড়া সাব পুলিশ স্টেশন।

বাগমারা রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ6BPUJN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

কলকারখানা অধিদপ্তর

আমার কারখানা টি একসময় এনআই -এর আওতায় ছিল। কিন্তু পরে আমরা আরএসসি এ স্থানান্তরিত হই ও গত বছর রেমিডিয়েশনের সব কাজ করি। নবায়ন করতে গেলে ঢাকা জেলার অফিস প্রধান নিজে আমাকে বলে যে, মহাপরিদর্শক স্যার ও সেইফটি অধিশাখার যুগ্মমহাপরিদর্শক স্যারের নিষেধ আছে এনআই -এর আওতায় যেসব কারখানা ছিল সেগুলো নবায়ন না দেয়ার জন্য । উনাদের ম্যানেজ করে নবায়ন করতে হলে দুই লক্ষ টাকা লাগবে। আমি এক লক্ষ টাকা পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTHR39V
মন্তব্য