সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

হাসপাতালের বেড এর জন্যে ঘুষ

শ্যামলি পংগু হাসপাতালে দুর্ঘটনায় আহত আমার নানুর অপারেশন এর পরে তাকে রাখার জন্যে বেড পাচ্ছিলাম না। এক পরিচ্ছন্নতা কর্মি নারি সেখানে বেড সিন্ডিকেট করে বলে যানতে পারি। তাকে খুজে বের করে বেড চাইলে সে ৫০০ টাকার বিনিময়ে আমাদের কে একটা বেড ম্যানেজ করে দেয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKA2DUXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

College theke onno clg e tc newar jnne 8000 taka ঘুষ নিয়েছে

Ami rajshahi clg e change paichi ejnne ami talondo clg chere rajshahi clg e vorti howar jnne tader kache theke kagoj newar jnne amar theke taka dabi kore abong taka niyeche

তালন্দ কলেজ এর সানোয়ার স্যার তানোর রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJSUZHB3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র সকল কাজ

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন ও জন্ম তারিখ ভুলের কারণে প্রতি বছরের জন্য ৫০০০/- ধার্য করেন তারা এবং তাই না কিছু বললে তারা কাজ হোল্ড করে দেয় চরম ভোগান্তিতে পরে নিরুপায় হয়ে দ্রুত কাজটি সমাধানের জন্য টাকাটি দিতে হয়।

জামালপু সদর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZ798GP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিসকেস মামলা

যার কাছ থেকে জমি ক্রয় করি ২০ বছর সেই মামলা করেছে যে সে জমি বিক্রি করেনি, মামলা শুনানির কোনো তারিখে সে হাজির হয়নি(৫বার শুননির তারিখ হয়) পরে ঐ অফিসের নাজির বলে ৫০হাজার টাকা দেন মামলা নিষ্পত্তি করে দেই ।

সোনারগাঁও, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTMSKVA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

School and College

"এটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভর্তির সময়ের ঘটনা, সাধারণত তারা ক্লাস ৯ এ ভর্তির জন্য ১২ হাজার এর আশে পাশে নিয়ে থাকে। কিন্তু আমার সময় আমাকে জানানো হয়, ক্লাস ৯ এ আর কোনো সিট নেই পরবর্তীতে তারা সিট খালি করে ভর্তি নেওয়ার জন্য এক্সট্রা ৫ হাজার টাকা দাবি করে। নিরুপায় হয়ে ১৭ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে।"

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK98FK44
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

যেকোনো ডকুমেন্ট চাইলে টাকা দিতে হয়—৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।

যেকোনো ডকুমেন্ট চাইলে টাকা দিতে হয়—৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTACAABG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

ন্যাশনাল আইডি কার্ড

আমি ন্যাশনাল আইডি কার্ড বানাতে গিয়েছিলাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার নির্বাচন কমিশন অফিসে। সেখানে আইডি কার্ড বানাতে গিয়ে ৩ মাস ঘুরেছি। পরে ১০,০০০ টাকা দাবি করলে ৭,০০০ টাকা দেই, টাকা দেয়ার ১ সপ্তাহের ভেতর আইডি কার্ড হয়ে গেছে

ফরিদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU73LEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

২০২৪ শালের ১৮ সেপ্টেম্বর পাসপোর্ট অফিস

২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর পাসপোর্ট করার জন্য আমি পটুয়াখালী সরকারি পাসপোর্ট অফিসে যাই, আবার লক্ষ্য ছিল প্রবাসে আসবো, পাসপোর্টটা আমার খুবই জরুরি ছিলো,পাসপোর্ট করতে দিলে ৩০০০টাকা আমার কাছে ঘুস চায়,,যেটা দিয়েই আমি পাসপোর্ট করতে পারতো বাদ্য হই।

পটুয়াখালী সদর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRJVMUCB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

শ্রান্তি ভাতা প্রাপ্তি

শ্রান্তি বিনোদন ভাতার কাজে আগ্রহ নেই। বাজেট নাই এগুলা বলে। তাই ঘুষ দিতে হয় প্রায় ৫০ জন মিলে ৫০০০ টাকা দিই।

বেতাগী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR8H9Q5S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জম্মনিবন্ধ ভুল ঠিক করা, অনলাইন করা

জন্মনিবন্ধন ভুল ঠিক করতে ও অনলাইন করতে ১০০০ টাকা বাড়তি নিয়েছে ।

রামপুর, কোম্পানি গঞ্জ,নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT3BKAUL
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩৬.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

কোন প্রকার নোটিশ ছাড়া সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে কাগজ দিয়ে গিয়েছিলো, চার বছর আগে। আপিল বাবদ টাকাটা নিয়েছেন, এবং কাজ করে দিয়েছে। কাজের ক্ষেত্রে খুবই সৎ, একটা পেপার্স দিতে ভুলে গিয়েছিলো৷ সেটা এক বছর পর এসে দিয়ে গেছে৷ চোর হলেই ইমান ভালো আছে।

ঢাকা দক্ষিন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQKGNLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিস কেস

প্রথমে মিস কেস করার জন্য এসিল্যান্ড অফিসে গেলে দ্রুত কেস নম্বর দেওয়ার কথা বলে ৩,০০০ টাকা দাবি করা হয়। ৩,০০০ টাকা দেওয়ার পর ৬ দিনের মধ্যেই কেস নম্বর পাওয়া যায় এবং তহসিল অফিসে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয়। তহসিল অফিসে কোন টাক বা টাকা না দেওয়ায় প্রায় এক মাস পর শুনানির তারিখ দেওয়া হয়। শুনানি শেষে তহসিলদার দেখা করতে বলেন। দেখা করলে ২,০০০ টাকা দেওয়ার পরও বলেন, “এতে কম টাকায় কাজ হয়।” এরপর অতিরিক্ত টাকা না দেওয়ায় আমার প্রতিবেদন প্রায় আড়াই মাস পর এসিল্যান্ড অফিসে জমা দেওয়া হয়। অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, চাহিদামতো টাকা দিলে কাজ দ্রুত হয়, আর টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে মাসের পর মাস ফাইল ঘুরতে থাকে।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJW2U7V7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

২টা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে গেছি বলে এভাবে হবে না। প্রতি পাসপোর্ট এর জন্য ১৫০০ টাকা করে লাগবে। তাহলে সপ্তার মধ্যে পাসপোর্ট পেয়ে যাবে। না হলে নাকি পাসপোর্ট এর কাগজপত্র জমা নিবে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রত্যাখ্যান করে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEPLQJC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫.০ হাজার

বিমইটি ও পিডিও ট্রেনিং

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ৩ দিনের পিডিও ট্রেনিং করতেছি ২ দিন হলো। এবং আমরা সর্বমোট ১০০ জন ছাত্র আছি। সরকারের পক্ষ থেকে যারা পিডিও ট্রেনিং করবে তাদের প্রত্যেক কে দিন ১৫০×১০০ টাকা দেওয়ার কঘা ছিলো সেটা দেয়নি এবং সবার থেকে Extra হুূদাই ১০০ টাকা করে নিছে।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNUU4RSS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ কোটি

বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন বাজেটের অর্থ আত্মসাৎ জরিত

আমি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থাকাকালীন অফিসের প্রধান সরকারি উন্নয়ন বাজেট টাকা আত্মসাৎ করত অডিটরদের ১০% বা তাদের মোট যে অনুযায়ী স্যাটেল করত বিভিন্ন কিছু কেনা রক্ষণাবেক্ষণ বাবদ ১ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ আসে প্রায় দুই থেকে তিনশো কোটি টাকা তাদের পেটে যায়,, আর্মিতেও একই অবস্থা সকল বাহিনীতে বাহিনী প্রধানের এভাবে দুর্নীতি করে ,, সচিরা আরো বড় ধরনের দুর্নীতিবাজ একইভাবে তারা দুর্নীতি করে,, দিনশেষে কোটি টাকা লুটপাট করছে আমলারা,, দুদক আরো বড় দুর্নীতির জায়গা

মহা হিসাব রক্ষণ কার্যালয় রাজস্ব ভবন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWXS88D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

আমাকে বলেছিল আপনার পাসপোর্ট জব কমপ্লিট হয়নি আপনার পাসপোর্ট এর জব কমপ্লিট করাইতে হবে। জব কমপ্লিট করাইতে আপনাকে আগরতলা যেতে হবে অন্যতায় আমাদেরকে দিয়ে করালে ২৫০০ টাকা দিতে হবে। আমি বললাম এত টাকা কেন ওই লোকটি বলল আমি মাত্র ৫০০ টাকা পাবো বাকি অন্যগুলা স্যাররা পাবে। আমার ছুটি শেষ হওয়ার ২০ দিন বাকি ছিল এমতাবস্থায় আমার আর কোন উপায় ছিল না তাই আমি 2500 টাকা দিয়েছি

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYVR2FCJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট রিনিউ

১০০০ টাকা না দেওয়াতে আমাকে ৩ দিন ঘুরায়। বলে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে। তারপর ১০০০ টাকা দিই। দেওয়ার সাথে সাথে আমার কাজ হয়ে যায় শুধু মাত্র এনআইডি কার্ড দিয়

শহর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYGXLM63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নির্বাচন কমিশনে ভোটার আইডি সংশোধন করতে গেলে মাসের পর মাস সময় লেগে যায়।ঘুষ হলে সবি সম্ভব।

২০১৮ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আমার জব হয়।কিন্ত একাডেমিক সার্টিফিকেটে নামের সামনে মোঃ ছিলোনা।কিন্তু ভোটার আইডিতে মোঃ ছিলো।প্রতিষ্ঠানটির HRD থেকে আমাকে বলা হয় যতদিন ভোটার আইডিটা সংশোধন করতে পারবেন না, ততদিন বেতন পাবেন না। এরপর নির্বাচন অফিস ও অনলাইনে আাবেদন করি।একে একে চার মাস চলে গেলো কোন কাজ আর হচ্ছে না।চাকরি করতাম রংপুরের পীরগাছা, ভোটার বোদা,পঞ্চগড়ে।এই দুই জায়গার নির্বাচন অফিসে অনেকে কান্নাকাটি করলাম কোন কাজ হচ্ছে না।শেষে গেলাম প্রধান নির্বাচন কমিশনের কার্যলয়,আগারগাঁও, ঢাকায়।একে একে তিনদিন চলে যায়।পুরুষ মহিলা লাইনের পর লাইন।কারো নামের বানান ভুল। কেউবা বয়স কমাতে আসছে।লাইন আর শে্য হয়না। লাইন শেষ হলে পরে তখন বলছে সার্ভার বিজি।এদিকে পরপর তিনদিন হোটেলে থাকা খাওয়াতো আছে।শেষে টাকা ফুরিয়ে আসে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKH8ABGN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

এনআইডি কার্ড

NID (জাতীয় পরিচয়পত্র) করার জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে গিয়ে ফরমে স্বাক্ষর করানোর সময় আমাকে অতিরিক্ত ১০০ টাকা দিতে বাধ্য করা হয়েছে। অফিসের বাইরে বসে যারা আবেদনকারীদের ফরম পূরণ, লিখালিখি ও বিভিন্ন কাগজপত্রের কাজ করে দেন, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি এই ১০০ টাকা অতিরিক্ত হিসেবে দাবি করেন এবং গ্রহণ করেন।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYJP8RX8
মন্তব্য