সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট বানানো

পাশে ডেকে নিয়ে টাকা চেয়েছিলো তখন দিনি পরে দিতে হয়েছে নাহয় পাসপোর্ট পাচ্ছিলাম না

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTALUWBK
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০০ লাখ

গাড়ির ডকুমেন্ট চেকিং

গাড়িতে সকল ডকুমেন্ট থাকার পরেও গাড়িতে বিজ্ঞাপন মামলা দেওয়ার ভয়। মাসিক ১ লক্ষ টাকারও বেশি।

সমগ্র বাংলাদেশ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTHGW84Y
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০ হাজার

পণ্য ছাড় করতে

বন্ডের মাধ্যমে আমদানিকৃত পণ্য কাস্টমস ছাড় করতে সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত লাগে (পণ্য ভেদে)। যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। আমি পরিশোধ কেনো করেছি? টাকা পরিশোধ না করলে পণ্য ছাড় করানো সম্ভব না তাতে করে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্থহবে। বন্ডের পণ্য বাদে অন্য পণ্যের ফাইল ছাড়াতে টাকার হিসাব আনলিমিটেড।

যশোর, বেনাপোল, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5V2ZDX
মন্তব্য
ঘুষ দিয়েছি আদালত ও বিচার বিভাগ ৳৫০০

আমি জমিজমার মামলার বাদী যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং পেশকাররা বিবাদীরা টাকা দিলে পরবর্তী তারিখ দিয়ে দেয়।এমন কোনো মামলা নেই তারা ঘুষ ছাড়া জবানবন্দি ওসাক্ষিহয়।

গত ২৩/৮/২৬ ইং তারিখে তারিখ ছিল জবানবন্দির জন্য। পেশকার ৫০০টাকা চেয়েছিল দিয়েছি ২০০টাকা ।কারন যদি পেশকার পরবর্তী তারিখ দেয় এই ভয়ে। বিবাদীরা চায় তারিখের পর তারিখ পিছিয়ে দিতে।

রাজশাহী (অন্যান্য), রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3W4GTZ
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধি সনদ গ্রহন

আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী কোটা দেই। পরবর্তীতে প্রতিবন্ধী সনদ আনতে উপজেলা সমাজসেবা অফিসে গেলে ১ মাস আমাকে শুধু তারিখ দিয়ে ঘোরাই। তারপর একদিন আমাকে কিছু খরচ দিতে বলে কাজটা করে দেই, তখন আমি বাধ্য হয়ে ৫০০ টাকা দেই এবং পরের দিনই সনদ পেয়ে যাই।

ভালুকা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY95E868
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার স্ত্রী প্রাইমারী সহকারী শিক্ষক এর পুলিশ ভেরিফিকেশন এর সময় ৩০০০ টাকা দাবী করে। আমি টাকা না দিলে ফাইলে কোন সমস্যা হলে ওনি দায়ভার নিবে না বলে দিয়েছে।এবং ফ্যাসিস্ট এর সাথে সম্পৃক্ত থাকলে চাকরি চলে যাওয়ার হুমকি দেয়।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYAM47K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্মতারিখ সংশোধনের আবেদন প্রক্রিয়ায় হয়রানি, ঘুষ দাবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য যোগসাজশের

জেলা: কুমিল্লা | থানা/উপজেলা: মনোহরগঞ্জ | ৪ নং উত্তর ঝলোম ইউনিয়ন, লালচাঁদপুর। আমার বয়স্ক মায়ের জন্মতারিখের ভুল সংশোধনের জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছি। অভিযোগ রয়েছে, ভোট অফিসের সামনে “তাকওয়া” নামের একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করতে বাধ্য করা হয় এবং দোকানটির সঙ্গে ইউনিয়ন পরিষদ ও নির্বাচন অফিসের কিছু সংশ্লিষ্ট ব্যক্তির সম্ভাব্য যোগসাজশে অতিরিক্ত বা অবৈধ অর্থ দাবি করা হয়। সরাসরি অফিসে গেলে নানা অজুহাতে হয়রানি করে মাসের পর মাস ঘুরানো হয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং আমার পরিচয় গোপন রাখার অনুরোধ করছি।

মনোহরগঞ্জ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNPM5SL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৯.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

আমি একটি ফুড ফ্যাক্টরী ফায়ার লাইসেন্স নবায়ন করতে যেয়ে ফায়ার সার্ভিসের একজন কর্ম কর্তাকে ঘুস দিতে হয়েছে না দিলে বিভিন্ন বাহানায় কাজ করে দিতে চায় না মজার ব্যাপার এগুলোর সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPDJTAZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির পেপার অনলাইন করা আর খাতায় নামজারি করা

মূলত আমাদের বাড়ি ও তার আশে পাশের কিছুর জমির কাগজপত্র সমস্যা ছিল।সেগুলো সব ঠিক করে তারপর অনলাইন করে খাজনা দেয়ার পর আমাদের ইউনিয়নের ভুমি অফিসে পাঠানো সরকারি খাতায় নাম উঠানো নাকি নামজারি বলে হয়তো তা করার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য ১০০ করে টোটাল ৫০০ টাকা নিছে।আমি জানতাম না যে এগুলোর জন্য টাকা লাগে না।তাহলে তখন প্রতিবাদ করতাম।কিন্তু পরবর্তীতে যখন অন্য ইউনিয়নের আরেকটা ভূমি অফিসে গিয়ে একটা কাজ করাই।তার পর টাকা দেই তখন তিনি নেননি।বলেন এটার জন্য কোন টাকা লাগে না।তখন আমি বুঝতে পারি আগের লোক অথ্যৎ আমাদের ইউনিয়নের ভুমি অফিসের লোক ঘুষ নিয়ছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLDEV8R
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১২০

বিআরটিএর মালিকানা নিয়ে সমস্যা

এলাকার পাতিনি তাদের কারণে ব্যবসা করতে পারি না, তারা চাঁদাবাজির কারণে আমার ব্যবসা বন্ধ হয়েছে, আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ বছর বয়স থেকে আমি কর্ম করি, আজকে আমার একটি ছোট্ট পরিবার আছে, কোনমতে জীবন চলছে আলহামদুলিল্লাহ

বাংলাদেশের সব জায়গায়, মিরপুর টঙ্গী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZ36VPG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নামজারি

আমি জমি নামজারি করার জন্য ভূমি অফিসে যাই দেবিদ্বার পদ্মকোট ভূমি অফিসে। সেখানে আমার কাছে ১৫০০০ টাকা ঘুষ দাবি করে, যেখানে শুধুমাত্র বারোশো টাকা গভমেন্ট জমি নাম জারি করা বাবদ সেখানে আমার কাছে ১৫০০০ টাকা ঘুষ দাবি করে এবং বলে এক টাকা কম দিলেও করা হবে না। তখন আমি ১৫ হাজার টাকা ঘুষ দিতে রাজি হই তারপর আমার কাজটা সম্পন্ন করে দেয়া হয়।

দেবিদ্বার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTJ37W8J
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৭৬ লাখ

E chalan

আমি সাব রিজিসটার এর নিকট একটা দলিল এর জন্য যাই।উনি আমাকে ই চালান এর হিসাব দেয় ১৭৬০০০ বেশি আজ তা গ্রহন করে নি ওনার পিয়ন কে দিয়া ২০০০০ টাকা নিছে।তার পর দলিল পার করছে। আমার ১৭৬০০০ টাকা এর ইচালান আমার নিকট আছে আমি এখন কি করব।

Gaibandha, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDEN6SR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

পিটিআই ট্রেনিং প্রতিষ্ঠান পরিবর্তন

পিটিআই ট্রেনিং নরসিংদী দিয়েছিলো কিন্তু আমি কিশোরগঞ্জ জেলার, টাকার বিনিময়ে কিশোরগঞ্জ দিবে বলে দাবী করে।বাধ্য হয়ে টাকা দিয়ে কিশোরগঞ্জ জেলায় আসি। কারণ আমার নিজ জেলা কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSB25P5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমিন জমা খারিজ

আমি জমাখাইজ করতে গিয়েছিলাম আমার জমিনে উনি প্রথমে 11 হাজার টাকা চেয়েছিল পরে দরদাম করে আট হাজার টাকা আমি সম্পন্ন করেছি তাও ২৩ মাস উনারা ব্যয় করেছেন সময় বলছিল যে ১৫ দিনের মধ্যে বা সর্বোচ্চ এক মাস প্রায় তিন মাস লাগাইছিল

মাইজদী সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT73TZES
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ফিশ ডিপোজিটর টাকা ফেরত চাইতে গিয়ে ১০০০ টাকা ঘুষ নিছে, চকরিয়া পোস্ট অফিসের প্রধান কর্মকর্তা

৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, ৬ বছর পরে টাকা গুলা ওঠানোর সময় ২ হাজার দাবি করে,১০০০টাকা দিয়ে বাধ্য চলে আসি

চকরিয়া পৌরসভা কক্সবাজার -(চকরিয়া পোস্ট অফিস), চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCRB2V9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জেলা জজ কোট। জারিকারক

মামলার সমন নোটিস বিবাদী বরাবর পৌঁছে দেওয়া। টাকা না দেওয়ায় ২১ দিন আমাকে ঘুরিয়েছে। পরে টাকা দিতে হইছে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUNQ3B6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পদোন্নতি ফিক্সেশন

আমি একজন সরকারি চাকুরীজীবি। আমি বাংলাদেশ রেলওয়ে এর একজন কর্মচারি। ২০২৪ এর জানুয়ারি মাসে আমার আমার সহ কর্মি সহ মোট ১০-১২ এর পদোন্নতি হয়। আমাদের পদোন্নতি হলে অন লাইনে ফিক্সেশন করে ফাইল নথিভুক্ত করতে হয়। এই কাজ করেন আমাদের ডি,পি,ও ( সংস্থাপন) শাখা, আর এই কাজ এর জন্য আমার ও সবার কাছ থেকে ২০০০ টাকা করে নিয়েছে। টাকা না দেওয়া পর্যন্ত তারা কাজ করেনাই আর এর জন্য আমার বেতন ৩ মাস বন্ধ ছিলো ২০০০ টাকা দেওয়ার পর আমার নতুন স্কেলে বেতন পাই। আর এই কাজ করে ঢাকা কমলাপুর রেলওয়ে প্রশাসন ভবন এর ডি,পি,ও অফিস। এখনো কোন কাজ টাকা না দিলে হয়না মাস ও বছর পার হয়ে যায় কাজ হয়না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDLSF69
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

বি ডি এস জরিপে মাঠ পর্চা বিতরনে ।

জানুয়ারি ২০২৬ হইতে উল্লেখিত এলাকায় মাঠ জরিপ কাজ চলমান। জমির বর্তমানে কারা মালিক কি ভাবে মালিক দখলে কে আছে নিশ্চত হয়ে মাঠ পর্চা বিতরন করা কিন্তু তা না করে অহেতূক হয়রানি করতেছে। ১৫ থেকে ২০ হাজারের নিছে কাউকে মাঠ পর্চ বিতরণ করছেন না। টাকা দেওয়ার পরে ও বার বার বিতরনের তারিখ দিয়ে ঘুরাইতেছে।

নারায়ণগঞ্জ, মৌজা - জালকুড়ি, থানা-সিদ্দিরগঞ্জ, সীট নং-১৯, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDK6MRY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি নাম জারি

জমি নামজারি করবো।তার স্বক্ষর করার জন্য ২০০০ হাজার।আগে যিনি ছিলেন সে বলে নাম জারিতে ভুল করছে তার জন্য দুই হাজার।এসিল্যান্ড অফিসে ৬ হাজার।

ভাংগা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDMWJCQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারী

বিভিন্ন অজুহাতে আমাদের ক্রয়করা ১১ শতক জমির নামজারী বছর দেড় এক সময় আটকিয়ে রাখা হয়। এসিল্যান্ড তহশীলদারের মাধ্যমে জনপ্রতি্ (আমরা ১৮জন) ৫০,০০০/- দাবি করেছিলো। আমার পরিচয় ( গোয়েন্দা কর্মকর্তা) পাওয়াতে আমাদের জনপ্রতি ২০,০০০/- কম নেয়। তহশিলদার ক্যাশ ৫,৪০,০০০/- গ্রহন করে। ৮২ জনের আর একটা জমি নামজারী করতে ৪১,০০,০০০/- আদায় করেছিল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5KNDX5
মন্তব্য