নম্বর পএ
সে নম্বর পএ উঠিয়ে দিবে বিনিময়ে ১০০০ টাকা দেয়া লাগবে কলেজের দপ্তরি আগে নাম ছিল সরকারি পল্লবী কলেজ পূবে না Gov Bangabandhu vollege
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
সে নম্বর পএ উঠিয়ে দিবে বিনিময়ে ১০০০ টাকা দেয়া লাগবে কলেজের দপ্তরি আগে নাম ছিল সরকারি পল্লবী কলেজ পূবে না Gov Bangabandhu vollege
আমার থেকে ১০০০০ টাকা নিছে একটা প্রিপেইড মিটার নামানোর জন্য একটা মিটার নামাযে কি ১০ হাজার টাকা লাগে
ভূমি অফিসে অফিসার থেকে শুরু করে সবাই ঘোষ খায় সমান্য কাজের জন্য ৫৫০০ টাকা দিসি আজকে বলে আসো ২০০ দিতে খাতায় এনট্রি করবে বলে
ফিংগার নেবার সময় পার্টির কাছ থেকে ৫০০০/- দাবী করে নইলে নাকি রেজিষ্ট্রেশন ক্যান্সেল হবে। অনেক মূলামুলি করে ৩,৫০০/- দফারফা হলো, টাকা কি জন্য নিল জানা নেই
শরীরের রক্ত চোষা আরেক নাম আউটসোর্সিং চাকরি! এটি সাধারণত ১/২ বছরের হয়।চাকরি তে যোগ দেওয়ার সময় ২ লাখ টা দিতে হয়।আমাদের বেতন থাকে প্রতি মাসে ১৭,০০০ টাকা।আমাদের চাকরির বেতন প্রতি মাসে হয় না,৬/৮ মাসে একবারে হয়।যখন বেতন হয় তখন এর থেকে ৩ হাজার করে দিতে হয়।আবার এর মাঝে চাকরির সময় শেষ হয়ে যায়।তখন আবার ২ লাখ! বিষয় টা এমন হয়, ১ বছরে ৪ লাখ টাকা দিতে হয়,২ লাখ টাকার জন্য! সরকার অনেক কথাই বলে আমাদের নিয়ে, কিন্তু বাস্তবতা টা ভিন্ন। (এর সাথে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী, সিভিল সার্জন সবাই এর সাথে জড়িত।) আমার মনে হয় আমাদের যারা আউটসোর্সিং চাকরি করে এদের শরীর রক্ত মনে হয় অনেক মিষ্টি হয়,তাই সবাই পান করে।
এই টাকা না দিলে আমার সংশোধিত এস্টিমিটি ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হেড অফিসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী কর্তৃক চেক করার ভয় দেখানো হয়। আমি বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি। আমার খুবই কষ্ট লাগলো। মানুষ গড়ার কারিগর বিদ্যালয় তৈরি করতে আমারা ঠিকাদারগণ ক্লান্ত পরিশ্রম করে কিন্তু দায়িত্বপ্রাপ্তরা তাদের পিসি না পেলে আমাদের এস্টিমেট কর্তন করে কর্তন করে। আল্লাহ তাদের বিচার করবে
এটা প্রায় ২ বছর আগের ঘটনা। আমি পাসপোর্ট করতে যাই, আমার সকল প্রয়োজনীয় কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত দেয়া হয়। বলা হয় স্মার্ট এনআইডি কার্ড এর ভেরিফাই কাগজ উপজেলা থেকে নিয়ে আসতে হবে, কিন্তু পাসপোর্ট বানানোর জন্য প্রয়োজনীয় জমা দেওয়া কাগজের তালিকার ভেতর এটার কোন নাম উল্লেখ নেই। যার ফলে কাগজ জমা না দিয়ে আমি চলে আসতে লাগি। তখন গেটে ডিউটিতে থাকা আনসার আমাকে ডাক দিয়ে বলে জমা নিয়েছে কি, আমি বল্লাম না, এই সমস্যা। তখন সে বলে এটা এনেও লাভ নেই আবার অন্য কিছুর জন্য ফেরত দিবে, তার থেকে ১৫০০ টাকা দিন, আর কিছু লাগবে না। পরে আমি ১৫০০ টাকা দিলে সেই আনসার কাগজের উপরে একটা দাগ দিয়ে আমাকে ডিরেক্ট ফিংগার দিতে পাঠিয়ে দিলো। কাগজ আর কোন প্রকার যাচাই করার প্রয়োজন পরলো না।
বলছিল খারিজ হবে না কগজ পএে সমস্যা আছে
আমি বাইক রাইট শেয়ার করি।গতকালকে পাঠাও অ্যাপসের মাধ্যমে একজন যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাইকে উঠায় যাত্রী চুলের ফিগার নষ্ট হবে এজন্য হেলমেট না পড়ে হাতে রেখেছিল আমি বিষয়টা বুঝতে পারি নাই ট্রাফিক সার্জেন্ট চেকিং করার জন্য রাস্তায় ছিল যাত্রির হেলমেট না থাকায় আমাকে সিগনাল দেয় আমি দাঁড়িয়ে যাই পেপারস নিয়ে বলে আপনাকে জরিমানা করা হবে যাত্রী হেলমেট পড়েনি এজন্য যাত্রিরিকোয়েস্ট করেছিল যে স্যার এটা তো বাইকারের দোষ না আমার ভুল আপনি কেন মামলা দিবেন তো উনি বললো যে আপনাদের মামলা দিব না আপনারা রেকার বিল ১২০০ টাকা দিবে না হলে মামলা দিব পরবর্তীতে অনুনয়-বিনয় করে ৫০০ টাকা দিয়ে চলে আসছি এখন আমার প্রশ্ন মামলা দেয়ার মত অপরাধ যেহেতু নয় ভুল স্বীকার করছি তাহলে ঘুম কেন নিবে। রামপুরা আবুল হ
ট্রাফিক এর সামনে বাইক রাইডারস এর কাছ থেকে ২০ টাকা করে চান্দা নিয়ে থাকে একদল চক্র
লাইসেন্স করে দিবে এমন কথা হয়েছিল।
আমি গাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথেই ভদ্রলোক এসে আমার কাছে অফার করে কাজ শুরু করলেন ভদ্র লোক একজন আনসার সদস্য।
প্রতি মাসে গাড়ির প্রতি চাঁদা হিসেবে।
class 6 theke amader school er headsir kichu din por por nana bisoy e taka chaiten takar receipt e shudu roll aar porishodhito kina ta likha thakto kintu keno neya hoto setah lekha hoto nah 🙂 er por school kortipokkher lov chorom e jaay SSC er somoy amader session aar onanno babod fee 2100 tk amra aage diyechilam registration o hoyeche kintu er por o 1800+ taka chacchilen onek e taka diyechi aar nah dile opoman sathe exam dite deya hobe nah bola hoyeche school er chele ra upazilar samne aandolon e naame onek e facebook e post kore sei video gulu kintu ENO sir oysob video delete korte baddho korechen , er por sobay aalochonah sesh e 800 tk er moto taka niyechilo
পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষ চেয়েছিল ৭০ হাজার না দিলে পেনশনের টাকা আটকায় দিয়েছিল সেজন্য ৭০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে চিরিরবন্দর ট্রেজারি অফিস
নতুন রেকর্ড অনুসারে খাজনা দিতে গেলে ভূমি অফিসের লোক বলে, নতুন করে খারিজ করতে হবে এবং খরচ বাবদ ২০ হাজার টাকা চায়। আমি বিশ হাজার টাকা পরিশোধ করেছি।
জমির খাজনার রশিদের জন্য ৮৭০০ শতক জায়গায় ৮০০০ টাকা, কিন্তু আমি ১৫০০ টাকা পরিশোধ করি।তারপর অনলাইন খাজনার রশিদে ৭০ টাকা পরিশোধ করে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় টাকা ছাড়া কাউকে পাশ দিচ্ছে না আমি তিনবার টাকা ছাড়া চেষ্টা করেছি বারে বারে ফেল করিয়ে দেয় চতুর্থবার টাকা দেওয়ার সাথে সাথে আমাকে পাস করে দিয়েছে তেজগা বি আর টি এ
লালমনিরহাট জেলার আদিমারী উপজেলায় অবস্থিত একটি সরকারি ডিগ্রী কলেজে কর্মরত ৬৩ জন প্রভাষক /সহকারি অধ্যাপক -এর নিকট থেকে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য জন প্রতি ১১০০০ টাকা করে মোট ৬৯৩০০০ টাকা নেয়া হয়। বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সদ্য সাবেক একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং একজন সিনিয়র প্রভাষকের যোগসাজশেএই অপকর্ম গুলি সংঘটিত হয়। শিক্ষক মহোদয়দের চাকরি দ্রুত স্থায়ীকরণ না হলে তারা কোন প্রকার সুযোগ-সুবিধা পাবেন না এবং নানা রকম প্রশাসনিক জটিলতার ভয় ভীতি দেখিয়ে তারা এই অর্থ হাতিয়ে নেয় । ইহা ছাড়াও এই চক্রটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক কর্মচারীর স্বার্থের কোনরূপ-রুক্ষেপ না করে তারা সব সময় শুধু তাদের অর্থ ইনকামের চিন্তায় মগ্ন থাকে।
জমি রেজিস্ট্রেশনের সময় ৮০ হাজার টাকা এবং জমিতে যাওয়ার রাস্তা রেজিস্ট্রেশনের সময় আরও ৩০ হাজার টাকা দিতে হয়েছে। দুঃখজনক বিষয় হলো, রেজিস্ট্রি অফিসার একই দিনে দুটি কাজ একসঙ্গে করেননি। আলাদাভাবে দুটি কাজ সম্পন্ন করতে হয়েছে, আর সেই কারণে দুইবার ঘুষ দিতে হয়েছে।