সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০.০ হাজার

আউটসোর্সিং নিয়োগের জন্য

ঠিকাদার প্রতিষ্ঠান আউটসোর্সিং চাকরি নবায়নের জন্য আমি সহ আমার সহকর্মীদের কাছে পঞ্চাশ হাজার টাকা করে ঘুষ চাই না দিলে চাকরি থেকে বের করে দিবে এমন কথা আমাদেরকে বলেছে তাই আমরা বাধ্য হয়ে তাদেরকে টাকা দিয়ে দিছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9NU8H3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

সরকারি পাঠ্য বই বিতরন

বছরের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারি বই বিতরণের সময় প্রত্যেক স্কুল থেকে ৪০০ টাকা কৌশলে টিও নিয়েছেন।

কালিয়া,নড়াইল।, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHS2N6DT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১

প্রথম বেতন করা

২০১৯ সালে কলেজের প্রভাষক হিসেবে যোগদান করি, কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আমার কাছে ৩০০০০ টাকা দাবি করে , টাকা না দিলে বেতনের আবেদনের ফাইল রিজেক্ট করার হুমকি দেয় ,আমাকে চাপে ফেলে টাকা আদায় করে।

উপজেলা শহর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH8A5DTT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খাজনা প্রদান

জমির খাজনা দেওয়ার জন্য আমি ভূমি অফিসে গিয়েছিলাম। অনেক ঘুরাঘুরি করেও তারা আমার কাজ করে দেয় না। পরে তারা আমার কাছে খাজনা দেওয়ার জন্য 100000 টাকা দাবি করে। বলে যে এই টাকা দিলে খজনা হবে না দিলে হবে না। অনেক কথা বলার পর 50000 টাকায় রাজি হয়েছে। এবং শেষে 50000 টাকা নেওয়ার পর আমাকে মাত্র 500 টাকার রশিদ প্রদান করে। অফিসের কাছে একটি কম্পিউটারের দোকান আছে ওনাকে 100000 টাকার কথা যখন জানালাম তিনি আমাকে আস্বাস প্রদান করে। এবং হেল্প করার কথা বলে। পরে তিনি আমাকে নিয়ে অফিসে গেলেন এবং আমার হয়ে অফিসে অনেক কথা বলে ঘুষের পরিমান 50000 টাকা করলো। এবং এই কাজের জন্য তিনি আমার কছে 10000 টাকা চাইলেন। কোভাবেই মানতেছিলনা পরে তাকে 9000 টাকা দেই। পরে জানতে পারলাম দোকানদার ওদের সাথে শেয়ার আছে। আমার সামনে সুধু অভিনয় করলো।

নওদাবাস, হাতিবান্ধা, লালমনিরহাট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNLSJRJR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Immigration

আমি যখন মালয়েশিয়াতে পড়তে যাই, তখন কর্তব্যরত ইমিগ্রেশন অফিসার কোনো কিছু ছাড়াই আমার কাছ থেকে ৫,০০০ টাকা দাবি করে। পরে আমি তাদেরকে দেই, কোনো ঝামেলা হবে এটা আমি চাই না। তাই তাদেরকে দিয়ে আমি মালয়েশিয়া যাই।

Dhaka airport, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2NXHUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নেই

ইউনিয়ন চেয়ারম্যান গর্ভবতী মায়ের জন্য প্রতি মাসে ৮৫০ টাকা করে সরকারি ভাবে দেয়া হয়। কিছু কাজ জমা দিতে হয় আমি দিয়ে ছি। চেয়ারম্যান বলে ৩ হাজার টাকা দিতে হবে আমি দিয়েছি। আমি এবং আমার বউ চাকরি করি Echotex. Echotex থেকে সেই কাজ টা করে দিয়েছে। Echotex কোন রকর টাকা নেয় নি অথচ চেয়ারম্যান ৩০০০ টাকা নিয়েছে কিন্তু টাকা আর ফেরত দেয় না।

পীরগন্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNY9CSLN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

গর্ভবতী কার্ড করার জন্য টাকা নিয়েছে

গর্ভবতী কার্ড করে দিবে বলে ৩০০০টাকা নেই বলে টাকা না দিলে কার্ড হবে না পরে কষ্ট করে টাকা দেই এখন কার্ড হইছে কিনা তাও জানিনা

শেরপুর নালিতাবাড়ী রাজনগর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYLYSFWL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৯.০ হাজার

ল্যাম্পগ্রান্ট এর টাকা উত্তলোনের জন্য

এজি অফিস ২০০০ টাকা, শিক্ষা অফিস ৪০০০ টাকা ( ছোট টু বড় পোস্ট) ২০০০ টাকা রাজবাড়ি অফিসের আরেক জন নিসে আর ঢাকা অফিসের ফাইল ক্লিয়ার কথা বলে ১০০০ টাকা। এই কাজ এখনো বলবত আছে, এরা ঘুষ ছাড়া কেউ কাজ করে না, প্রমান চাইলে একদিন গেলেই বাহির হইয়ে যাবে।

রাজবাড়ি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKANJL24
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে।

পাসপোর্ট পুলিশ ব্যারিফিকেশনে করতে এসে টাকা চাইলো টাকা না দিলে পাসপোর্ট থানায় আটকে দিবে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYR7JAAG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নিজের ক্রয় কৃত জমির কাগজ খারিজ করার জন্য

আমি তাদের সাথে যোগাযোগ করে অফিসে যাই তারপরে এই টেবিলে নয় ওই টেবিলে এই টেবিলে নয় ওই টেবিলে এরাম করতে করতে আমাকে অনেক ঘোড়ায় তারপরে একজন এসে বলে স্যার বলেছেন ৭০০০ টাকা লাগবে আমি বললাম ১১৭০ টাকার জায়গায় 7000 কেন তারা আমাকে ধমক দিয়ে বললেন খারিজ করলে করেন না করলে অফিস থেকে বেরিয়ে যান তাদের এই দাপট দেখে আমি অসহায় হয়ে তাদের হাতে টাকা তুলে দিতে বাধ্য হই আজ পর্যন্ত তারা আমার মূল কপিটা দেয় নাই।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYPUBD8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

driving licence

Amr driving licence er jonno figure dita jai,tokhon dayitta thaka ghushkhor bola figure neacha na,por e ashen.onk smy opakha kora gela bola, taw hosca na..sa somoy bola 4tar por e ashen..field exam dea.4tar por gela,kew na thakai amr kace misty khawa er jonno 500 tk dabi kora.jahatu ami akta beshorkari job kori suti nawa possible na besi.tai 200 tk dila.sa amr Figure ney.

Jhenaidah, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHMARNM9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

প্রতি মাসে রিটার্ন দাখিল করার পরে

প্রতি মাসে অনলাইনে রিটার্ন দাখিল করার পরে বিভিন্ন কর্মকর্তাদের এই টাকা বন্টন করে দিতে হয়। না হয় অফিসে এসে নানান ধরনের হয়রানি করার হুমকি দেয়।

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYQXCHBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKL6QRD3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ২০০০+৩০০ টাকা ভ্যাট। সব মিলিয়ে ২৩০০/- হলেও ৪০০০ টাকা ঘুষ

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ভ্যাটসহ ২৩০০/- হলেও ৪০০০/- নিয়েছে। অফিস সহকারি ও অফিস সহায়ক , নাটোর সদর অফিস। গতবছর প্রতিবাদ করছিলাম। অনলাইনে ছিলো আবেদন সেজন্যে অফিসে ফাইল ভুল ধরে হ্যারেজমেন্ট করা হয়েছে। এবছর অনলাইনের আবেদন করার সিস্টেম উঠিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য। এবছর বাধ্য হয়ে অফিসে গেলে ওরা আগের বছরের প্রতিশোধ স্বরূপ এবছর সবার কাছে এক্সট্রা ৫০০/- ঘুষ নিলেও আমার কাছে এক্সট্রা ১৭০০/- নেয়া হয়। যা আমাকে দিতে বাধ্য করা হয়েছে।

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ6SUMZG
মন্তব্য