সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১২,১৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

সার্টিফিকেট সংশোধন এর জন্য টাকা দাবি

প্রথম দিন(১২-০২-২০২৬)আমার বাবা সহ অফিস এ গেলে তারা আবেদন গ্রহণ করে পরবর্তিতে সময় জানানো হলে প্রথম এ কল এ কোন টাকার কথা বলা না হলেও আমি একা গেলে আমার থেকে ৫০০ টাকা দাবি করে মেজিস্ট্রেট এর সহকারী তখন আমি একা হোয়াতে আমি আর কোন ধরণের প্রশ্ন করতে পারি নি আমাদের বাড়ি অফিস থেকে ১২ কিলো দূরে হওয়াই আমি আর অন্য কোনও কিছুর কথা চিন্তা করতে পারি নি পরবর্তিতে আমার সাথে ৪০০ টাকা থাকাই তা দিএ তাদের অনুরোধ করে আমার সার্টিফিকেট পাই

ঘুষ দিয়েছি
ইপিজেড ৳৪০০
৫ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য সরকারি দপ্তর

NID ঘুষ

NID এর সাধারণ বাসার ঠিকানা ভুলের জন্য ১৫০০ টাকা দাবি করছে. তারপর তারা সকল document সঠিক দেওয়ার পরও বলে Severe হ্যান ত্যান আর যে কেউ যদি চিপায় নিয়া বলে যে ভাই কত চান তারা আপনাকে সরাসরি কিছু বলবে না তবে তারা চায় দালাদের দ্বারা আপনি যেগাযোগ করেন তারা কোনো কাগজ কি লাগবে তা একেবারে বলে না বারবার নতুন করে কাগজ আনতে বলে বৈধ কাগজ যা লাগবে তা দেওয়া সত্বেও না কাহিনি করে

ঘুষ দিয়েছি
লালবাগ ৳১৫.০ হাজার
৫ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদের ঘুষ নেয়া

অনেক সময় সনতের বাহানা করে টাকা হাতিয়ে নেয়া ভিন্ন মন্তব্য যদি আমলে নেন তাছাড়া টাকা খাইয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে টাকার কাছে বিক্রি হচ্ছে সরকারি নিয়োগ প্রাপ্ত মানুষগুলো

ঘুষ দিয়েছি
উখিয়া ৳২০০
৫ সেপ্টেম্বর ২০২৬ ৩২
পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা

কেস করতে গেলে si ইদ্রিস ৮ হাজার টাকা দাবি করে

আমার বড় খালামনির ঘারের পাসে অবৈধভাবে খাল খনন করে সে খাল খনন করার কারণে খালামনির ঘরটি ভেঙ্গে পড়ে যায় সেটা নিয়ে সাধারণ ডায়েরি করলে তদন্তে যায় এস আই ইদ্রিস তদন্তে গিয়ে তেল খরচের কথা বলে টাকা নেয় ১৫০০ এরপর কিস করার জন্য থানায় ডাকে থানায় আসলে বলে ৮ হাজার টাকা না দিলে তিনি এই কেস পার করবেন না তারপরেও আমি ৩০০০ টাকা দে টাকার নেওয়ার পর তিনি বলতে থাকেন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে অতঃপর আমি না পেয়ে সে সময় নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ আল হেল জামান সাহেবের কাছে গিয়ে নালিশ করে এরপর তিনি আমার খালুকে ফোন করে অনেক বকাবকি করেন এবং আমাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিয়ে হুমকি ধমকি দেন আমি চাই এসব পুলিশ কে চাকরে থেকে বর্খাস্ত করা হোক

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী ৳৮.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪
বিআরটিএ

লাইসেন্স নবায়ন করতে ৪০০০ টাকা ঘুষ দ্বাবি করেছে

বিআরটিএ অফিসারদের নির্দিষ্ট লোক মাধ্যমে এই ঘুষের লেনদেন করা হয় ঘুষ না দিলে প্রেকট্রিকেল পরিক্ষায় ফেইল দেখানো হয় এবং একটি সিএনজি গাড়ির ফিটনেস রিনিউ করতে সরকার নির্ধারিক ফির চেয়ে অতিরিক্ত আরও ১৫০০ টাকা দিতে হয়

ঘুষ দিয়েছি
সিলেট কোতোয়ালী ৳৭.৪ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
গুলশান ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬
সরকারি হাসপাতাল

উপজেলা হেল এর সুপারভাইজিং ফিল্ড অফিসার

২০২২ এর একটি সার্কুলার দেখিয়ে আমাকে বলা হয়েছে স্বাস্থ্য সচিব ওনার চাচা আর উনি দায়িত্ব নিয়ে বলেছিল তিন মাসের মধ্যে আমার জইনিং কনফার্ম করে দেবে। এক বছর পর সরকারীকরণ করে দেবে। আমার কাছ থেকে অগ্রিম 2 লক্ষ বারো হাজার টাকা নিয়েছিল। যার ব্যাংক রিসিট আমার কাছে আছে।

ঘুষ দিয়েছি
মিরপুর ৳২০.১২ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭
অন্যান্য সরকারি দপ্তর

মাতৃত্বকালীন ভাতা সংক্রান্ত

২০২৩ সালে আমার দারিদ্রতার আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪ হাজার টাকা ঘুষ নিয়েছিল। ফরিদগঞ্জ থানা 15 নং রূপসা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের মেম্বার জহির এখনো পর্যন্ত আমার সেই ভাতার কার্ড চালু হয় নাই। সব সময় আশা দিয়ে যায় করে দেবে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম (অন্যান্য) ৳৪.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ১২
আদালত ও বিচার বিভাগ

কোটে ঘুস দাবি

পিপি বলছে টাকা দিলে পক্খে কথা বলবো না হয় বিরধিদের জামহব করিয়ে দিবো মহরি সই করতে গিয়ে বলছে টাকা দিতে হবে

ঘুষ দিয়েছি
খালিশপুর ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্ট অফিস

ওমরাহ করার জন্য পাসপোর্ট করতে গিয়ে ফ্রি র ব্যতিত ৩০০ হাজার টাকা দিতে হয়ে চে

আমি আমার মা বাবার আমার ছেলে ভাতিজি চোট ভাই র বউয়ের জন্য ৫ টি পাসপোর্ট আবেদন করি ব্যংক ডাপ করি কিন্তু পাইল দেখে বলেন আমাদের এগুলো হবে না বাহিরে ওদের এজেন্ট নিয়োগ আচে ঐ খানে গিয়ে টাকা দিয়ে তার একটা মর্ক দিয়ে চে ঐ মর্ক দেখে আমাদের আগের পুরন করা পাইল জমা নিয়ে চে এটা লক্ষী পুর পাসপোর্ট অফিসে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম (অন্যান্য) ৳১৭.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ১২
অন্যান্য সরকারি দপ্তর

সিনজি চালকদের ভাড়া না দেওয়া

🚨 শাহজাদপুর থানার রাতের টহলে সিএনজি ব্যবহার নিয়ে প্রশ্ন শাহজাদপুর থানায় দীর্ঘদিন ধরে রাতের নাইট ডিউটি, নাইট পেট্রোলিং এবং আসামি ধরাসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের জন্য স্থানীয়ভাবে প্রায় ৪টি সিএনজি/অটোরিকশা ব্যবহার করা হয়—এমন অভিযোগ রয়েছে। স্থানীয় সিএনজি চালকদের দাবি, এসব গাড়ি রাতের বেলায় থানার সরকারি কাজে ব্যবহার করা হলেও গাড়ি ভাড়া, জ্বালানি খরচ কিংবা চালকদের জন্য কোনো পৃথক অর্থ প্রদান করা হয় না। ফলে দীর্ঘদিন ধরে তারা নিজেদের গাড়ি ও জ্বালানি ব্যবহার করে সরকারি দায়িত্ব পালনে সহায়তা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকরা থানায় একাধিকবার কথা বললেও তারা সুনির্দিষ্ট ও স্থায়ী কোনো সমাধান বা পরিষ্কার ব্যাখ্যা পাননি বলে দাবি করছেন। এখন তাদের প্রশ্ন— 👉 সরকারি দায়িত্ব পালনের জন্য বেসরকারি মালিকানাধীন সিএনজি ব্যবহার করা হলে এর জ্বালানি ও ভাড়া কে বহন করবে? 👉 দীর্ঘ সময় ধরে বিনা পারিশ্রমিকে গাড়ি ব্যবহার করার আইনগত বা প্রশাসনিক ভিত্তি কী? 👉 থানার রাতের টহল ও জরুরি সরকারি কাজে ব্যবহারের জন্য কি কোনো অনুমোদিত যানবাহন/বরাদ্দ বা সরকারি পরিবহন ব্যবস্থা রয়েছে? 👉 যদি স্থানীয় সিএনজি ব্যবহার করতেই হয়, তাহলে তাদের যথাযথ ভাড়া ও জ্বালানি খরচ প্রদানের ব্যবস্থা কেন থাকবে না? এখানে মূল বিষয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষারোপ করা নয়। সরকারি দায়িত্ব পালনের জন্য কোনো বেসরকারি গাড়ি ব্যবহার করা হলে তার যথাযথ নিয়ম, অনুমোদন, ব্যয়ভার ও চালকের ন্যায্য পাওনা সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। সিএনজি চালকরাও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পারিশ্রমিক বা জ্বালানি খরচ ছাড়া নিজেদের গাড়ি ও জ্বালানি দিয়ে রাতের সরকারি দায়িত্বে সহযোগিতা করা তাদের জন্যও একটি আর্থিক চাপ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান— বিষয়টি তদন্ত করে সিএনজি চালকদের বক্তব্য শোনা হোক, সরকারি কাজে বেসরকারি যানবাহন ব্যবহারের নিয়ম ও ব্যয়ভার স্পষ্ট করা হোক এবং একটি স্থায়ী ও ন্যায্য সমাধান দেওয়া হোক। সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা থাকবে, তবে সেই সহযোগিতা যেন নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থার মাধ্যমে হয়—এটাই সিএনজি চালকদের দাবি। 🚖⚖️

ঘুষ দিয়েছি
রাজশাহী (অন্যান্য) ৳৪০.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অফিস

জাতীয় নির্বাচনে ২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনি কেন্দ্র প্রতি মেরামত বাবদ বরাদ্দ ৫০০০০ টাকা ভ্যাট বাদে ৪২৫০০ কাদিরাবাদ ক্লাস্টার অফিসার রবিউল ইসলাম ঘুস গ্রহণ।

মিজানুর রহমান প্রধান শিক্ষক উত্তর ভংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাদিরাবাদ ক্লাস্টার মাধ্যমে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম কাদিরাবাদ ক্লাস্টার এবং ভাসানচর ক্লাস্টারের মেরামতের চেকে স্বাক্ষর দেওয়ার সময় ১২৫০০/১৫০০০ টাকা নিয়েছে ২৫ টি বিদ্যালয় থেকে। স্লিপ বরাদ্দ হইতে ৩০০০ টাকা ৫৬ টি বিদ্যালয় থেকে। প্রাক-প্রাথমিক বরাদ্দ হইতে ১৫০০ টাকা ৫৬ টি বিদ্যালয় থেকে। এছাড়া ২য় প্রান্তিক পরিক্ষার প্রশ্ন ছাফিয়ে প্রতি সেট ১৭ টাকা হারে ৫৬ টি বিদ্যালয় হইতে সকল ছাত্র ছাত্রী মাথাপিছু অথচ বিদ্যালয়ে পরিক্ষায় ফি তোলা হয়নি প্রধান শিক্ষক নিজ বেতন থেকে প্রশ্নের টাকা পরিশোধ করা লাগছে।

ঘুষ দিয়েছি
বরিশাল (অন্যান্য) ৳১০.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
ভূমি অফিস

জমির নামজারি

নামজারি করতে গেলাম সরকার এতো গর্ব করে বলে নামজারি করতে লাগে ১১৭০ টাকা কিন্তু দাবি করলো ২২০০০টাকা আমি তো অবাক ।সব থেকে মজার বিষয় এটা যে অফিসার রা নিজেই টাকা খায় বাট সেটা পিয়ন এর মাধ্যমে খায়। আরও আশ্চর্যের বিষয় হলো আমি বিষয়টা গর্ভারমেন্ট এর মেইল এ বিষয়টা মেইল করছি কিন্তু কোন উওর নাই ।

ঘুষ দিয়েছি
ভুমি তফসিল অফিস গুলশান সার্কেল ৳২২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ ১০
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদের সেবা

গত ৩/৪ মাস আগে। আমি আমার এলাকার ইউনিয়ন পরিষদের যাই। আমার বয়স সংশদন করার জন্য। ঐ খানে যে সচিব দায়িত্ব ছিলো ওনি বলতাছে হবে না।তখন আমি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারট কাছে যাই। ওনি আমাকে বলতেছে ৫ হাজার টাকা দিলে করে দিবে সময় লাগবে ৭দিন। আমি তখন ওনাকে টাকা প্রধান করে। উক্ত কাজটি করে নি।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য সরকারি দপ্তর

পিতার মৃত্তুর সনদ

ইউনিয়ন কমপ্লেক্স গত দুই বছর আগে আমার বাবার মৃত্তুর সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳১৫০
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬৭
পাসপোর্ট অফিস

নামে ভুল ধরে

পাসপোর্ট সেবা নিতে গিয়ে নামে ভুল ধরে কিন্তু আমার নামে কোনো ভুল ছিলো না

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩৮
শিক্ষা অফিস

New Mpo file

এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুলের নতুন এমপিও ভুক্ত করার জন্য ফাইল উপজেলায় পাঠানোর জন্য টাকা দিতে হবে। না দিলে ফাইল ছাড়া হবে না। দিতে বাধ্য হয়েছি।না দিলে আমার ফাইল ডান হবে না আর বেতনও হবে না,এখানে নিরুপায়।কিভাবে এর সাথে লড়াই করবো।

ঘুষ দিয়েছি
Jhalokathi ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪৪
শিক্ষা অফিস

শিক্ষক নিয়োগ

খুরশিদ মহল জুনিয়র হাই স্কুল, গফরগাও একটি নাম মাত্র স্কুল, একটি টিনের ঘর বানিয়ে এমপিওভুক্ত করে নামমাত্র স্কুল দিয়ে শিক্ষক নিয়োগ দিয়ে সরকারি টাকা খাচ্ছে। স্কুল কমিটি করে, শিক্ষক মহল মিলে সিন্ডিকেট করে নতুন শিক্ষক এনটিআরসি নিয়োগ দিলেও তারা সবাই মিলে টাকা খায়।

ঘুষ দিয়েছি
গফরগাও ৳৩৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ ৮৭
সরকারি হাসপাতাল

stich dear tk

i have an accident. i need stich. The Word boy demand 200tk. I have to pay.

ঘুষ দিয়েছি
Dinajpur ৳২০০
৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতাল

হাসপাতালে বেড নেওয়ার জন্য

আমি এক জন রুগি কে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই ডাক্তার দেখানোর পরে রোগীকে ভর্তি করে দেয় এখন কোন সিট পাইনি বলে কেবিন খালি আছে কেবিন নিতে হবে কিন্তু কেবিনে ভাড়া অনেক তারা অনেক গরিব মানুষ ছিল অনেক চেষ্টার পরে একটি বেড ম্যানেজ করে দিবে বলছেন কিন্তু টাকা দিতে হবে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬