সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

নকল সার্টিফিকেট বানাতে ঘুষ চাচ্ছে ।

একটা এইচএসসির নকল সার্টিফিকেট বানাতে অতিরিক্ত ঘুষ চাচ্ছে

শাহবাগ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১৫.০০ লাখ

হিসাবরক্ষক নিয়োগ

দাখিল মাদ্রাসায় একজন অফিস সহকারি নিচ্ছে 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে

শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা দোহাদিয়া দাখিল মাদ্রাসা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.৫০ লাখ

বাপের জমি ভাই- বোনদের মধ্যে বন্টণ নামা ।

আমার বাপের জমি ভাই- বোনদের মধ্যে বন্টণ নামা করার জন্য 4.5 লাখ টাকা ঘুষ চেয়েছে মহিলা রেজিস্টার অফিসার । কেন আমরা ঘুষ দেব ? আমি জানি সরকারী ফি 2500/ টাকা কিন্তু আমাদের নিকট চাওয়া হয়েছে 450000/। সরকারের নিকট দাবি মহিলা অফিসারকে দ্রুত তাকে শাস্তির আওতায় আনুন। মানুষকে জিম্মী করে টাকা নিচ্ছে । আমরা সরকারী ফির বেশী দিবো না। সরকারী ফি দিয়ে বন্টণনামা করার সহযোগিতা করুণ ।

মানিকগন্জ, দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১০.০ হাজার

Examption Certificate

সার্টিফিকেট পাওয়ার জন্য প্রসেস ফি বাবদ্পেএকটি পেকেজে ১০,০০০ টাকা চেয়েছেন। যাতে আমাকে আর অফিসে চেয়েছেন। টাকা দিলে আমাকে ফাইলের কোন খুজ নিতে হবে না। এক সপ্তাহের মধ্যে প্রসেস হয়ে সার্টি ফিকেট পেয়ে যাব।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

সমাজ সেবা অফিস, নীলফামারী সদর

বয়স্ক ভাতার কাগজ কার্ড করতে গেলে এই টাকা দাবী করে।

নীলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

মিসকেস মামলায় বাদী পক্ষে র নিকট থেকে টাকা খেয়ে,এসিল্যান্ড বিবাদীর কাগজপত্র না দেখেই, জমাখারিজ ভেঙে ফেলেছে। বিবাদীর সাবকাওলা দলিল,দখল,খাজনা র রশিদ, ৩০ বছরের থাকা সত্ত্বেও।

ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

পাওয়ার অব অ্যাটর্নি

একটি অপ্রত্যহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নিবন্ধনের জন্য ৩০০০০ টাকা দাবি করা হয়, যার সরকারি খরচ এক থেকে দেড় হাজার টাকা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

চাকরি দেওয়ার বিষয়ে

১০ বছর আগে চাকরি দিবে বলে টাকা নিয়েছিলো।এখনো টাকা ফেরত দেয়নি।বিভিন্ন বাহানায় সময়ক্ষেপণ করে যাচ্ছে।

রূপগঞ্জ উপজেলার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কেল সমন্বয়

শিক্ষা অফিস থেকে ২৫ জনের মতো শিক্ষকের স্কেল সমন্বয় করে একটা বিল করেছে সেখানে প্রতিজন শিক্ষকের বকেয়া বাবদ ১ লাখ টাকার মতো বিল হয়েছে। সেই বিল পাস করানোর জন্যে একাউন্টস অফিসে জমা দিলে তারা প্রতি শিক্ষক বাবদ ২০০০০ টাকা করে চেয়েছেন। এখনো টাকা দেয়া হয় নাই দেখে কাজটি ঝুলে আছে।

সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

এই নিয়ে আমার আর কিছু বলার নেই

রাজউকের ইন্সপেক্টর, সাংবাদিক, তারা সবাই মিলে টাকা দাবি করেছে টাকা দিলে আপনি নিয়মে আসেন না দিলে আপনি অনিয়ম করেছেন, কোন প্রতিকার নাই এই দেশে জনম নেওয়া ও পাপ

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳৬.০০ লাখ

Money bribing system

I am new to here so I am straight gonna go to the actual problem, The "kerani" of adamdighi 150 or 250 "shojja" hospital (forgot the exact shojja number) are too much professional at the bribe. They take big numbers like some lac for retiring. You maybe get half crore retirement fund at retirement. They want big percentage. So much so tons of people there are that even after paying they don't work so one has to pay multiple times of 2 lac bribe. They spent maybe 10% of thier retirement funds crazy ain't it? So after taking the first payment that kerani literally retired and didn't do the job, so one had to pay another time for it. situation is absolutely shit. Prob THA is part as well

Adamdighi, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.০ হাজার

Gpo parcel retrun but taka ferot dei ni 1 year hocce

September 2025 usa te parcel pataichilam but gpo fault er karone parcel ferot asce ora parcel ferot dice but taka ferot dei ni ami 8-10 ber jogajog kore o somadhan pai ni eirokm ro 60-70 ta parcel ferot asce kaok taka ferot dei ni

Ctg gpo, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

বেতন পেতে ঘুষ দিতে হয়

সরকারি চাকরি তে বেতন পেতে ঘুষ দিতে হয়,অনেক সময় বেতন এর অর্ধেক ও ঘুষ চায়,না হলে বেতন ৫/৬ মাস বন্ধ রাখে,বদলি হলে যে অফিস থেকে বদলি সেখানেও ঘুষ দিতে হয়,আবার যেখানে বদলি হয়,সেখানেও ঘুষ দিতে হয়,pension পেতে গেলে লাখ টাকার উপর ঘুষ চায়,না দিলে ১০০ রকম কাগজ চায়, আর বলে একটা কাগজ না দিলে pension পাবে না,অনেকেই আছে ১/২ বছর হলে মারা গেছে কিন্তু সন্তান রা pension পাচ্ছে না,online হওয়ার পর হয়রানি বেড়েছে,এখন বলে online এ আপনার কোন information নাই,বেতন এর অর্ধেক বা তার বেশি দাবি করে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.৫ হাজার

জমি খারিজ

জমি খারিজ বা( নাম জারী)করার জন্যে বাড়তি ৮৫০০ টাকা প্রদান করতে হবে, অন্যথায় কাজ করা যাবে না,

উজিরপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

চাদপাই মৌজায়

জমি পিটিশন করাতে টাকা দিতে হবে আগে তানা হলে ফাইল টেবিলে জাবেনা

Mongla, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৭.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন

আমি একটি বাইক ক্রয় করেছি বগুড়া শহর থেকে আমি বর্তমানে চাকরি করে ঢাকাতে তাই আমি ঢাকা বিআরটিএর নাম্বার করতে চেয়েছিলাম প্রথমে আমাকে না বলেছিল যে এটা হবে না পরে সাত হাজার টাকা ঘুষ দিয়েছি তারপরে হয়েছে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

New NID Applicaiton

I Wanted to Apply or New NID for my son at Ramganj, Laxmipur. They demand 6000 taka. I did no give them yet

Ramganj, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম

বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম, পেনশন শাখায়, একটি হয়রানি বা পেরেশানি শাখা। ঐখানে প্রচুর হয়রানি বা অপদস্থ হতে হয় সেবা গ্রহণকারীদের ঘুষের চক্রের সিন্ডিকেটের কাছে। সারাজীবন রেলওয়েতে সৎভাবে শ্রম দিয়ে, চাকরি শেষ ঐ ব্যক্তি বা তার পরিবারকে পেনশন শাখায় কঠোর অপমান অপদস্থ বা হয়রানির শিকার হতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৬.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

৬৫০০ টাকা বাড়তি দিলে পরিক্ষায় পাশ করানো হবে অন্যথায় কয়একবার পরিক্ষা দিয়ে পাশ করতে হবে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ভ্যান ওয়ালা থেকে চান্দা

রাস্তার পাশে ভ্যান নিয়ে ব্যাবসা করতে গেলে স্থানীয় কিছু নেতা কোন কারন ছাড়া প্রত্যেক গাড়ি প্রতি ২৫০/২৮০/৩০০ মাল ভেদে প্রতিদিন নিয়ে থাকেন।

ফ্রি পোর্ট চট্রগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে