সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির নামজারি বা খারিজ

নামজারি করাতে গেলে জমির শ্রেনী মাটিয়াল এবং ধানীর জন্য অতিরিক্ত ৩০০০০/- টাকা চাওয়া হয়েছে।

বগুড়া সদর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৮.০ হাজার

Driving licence application and making

They told me that you don't need to do anything, just provide the fingerprint and go to your home, you will get your driving licence just you need to provide 8k to us instantly even before giving the fingerprint

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১.৮০ লাখ

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে জয়েন দেয়ার পর আনোয়ারা হিসাবরক্ষণ অফিসের একজন সুপারিন্টেন্ডেন্ট আমার কাছে অর্থ দাবি করে

চট্টগ্রাম।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ভোটার আইডি কার্ড সংশোধন

ভোটার আইডি কার্ড সংশোধন করে দিবে তাই ৫০০০০টাকা দিতে হবে

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

আরডিএ, গোপালগঞ্জ

চাকুরী দিবে বলে টাকা চেয়েছে

কোটালিপাড়া উপজেলা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০০ লাখ

নামের ভুল, কাগজ ফটোকপি, বায়নাপত্র দলিল, বন্টন নাম ইত্যাদি

নামের ভুলের জন্য ৫০০০, হেবা দলিলের জন্য ১০০০০, বায়নাপত্র দলিলের জন্য জমিরে পরিমানের উপর নির্ভরশীল, একই ব্যক্তির প্রত্যয়ন দিলে- ১০০০০, মূলকথা হলো বিভিন্নভাবে অযুহাত দেখিয়ে টাকা নেওয়া

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৩.০ হাজার

বাইক রেজিষ্ট্রেশন

আমি আমার বাইক এর রেজিষ্ট্রেশন এর জন্য বিআরটিএ অফিসে যাই কিন্তু ফাইল গ্রহণে অসম্মতি জানায়।দালাল ঘুষ চায় ৩০০০, অনেক চেষ্টা আর ঘুরাঘুরির পর ঘুষ ছাড়া ফাইল জমা দিতে পারলেও আজ প্রায় ৩ মাস হয়ে গেল বাইক রেজিষ্ট্রেশন এর কাজ শেষ হচ্ছে না।( টাংগাইল বিআরটিএ)।

Tangail, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.৫ হাজার

নামজারি করতে গেলে আমার কাছ থেকে ৮৫০০ টাকা নেয়া হয়।

ওয়ারিসি সম্পত্তি নামজারি করতে গেলে ৮৫০০ টাকা চাইছে তহশিলদার

ভোলা বরিশাল চরফ্যাশন দক্ষিণ আইচা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১

চাকরি

রহমত পুর মাদ্রাসা সুপার অন্তত ১২ জন লোক কে ঘুষ দিয়ে চাকরি দিছে এক একজন কাজ থেকে পেরায় দশ লাখ টাকা ১২ লাখ করে টাকা নিছে এটা হলো উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড নং ০৯ মাদ্রাসা নাম রহমত পুর কিছুদিন আগে একজন লোক নিছে নাইট গাড তাও ১০ লাখ টাকা দিয়ে

আমতলী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ইউনিয়ন পরিষদে NID নিয়ে অতিরক্ত টাকা দাবি

আমি আমার ভাইয়ের জন্য এন আই ডি আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এই কাজটি আমাকে অনেক দ্রুত সময়ে সম্পূর্ণ করে দিবে এর জন্যে ৪০০০ টাকা দাবি করেন এবং আমি যদি টাকা না দেই তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলেছি এই বিষয়ে আপনার সাথে ফোনে কথা বলবো তারপর মোবাইল নাম্বার নিয়ে আসি।

মগড়া ইউনিয়ন , টাংগাইল সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০ হাজার

ভর্তি কার্যক্রম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে যিনি ফর্ম বিতরণ করেন, ওই আংকেলটা ফর্ম তোলার জন্য সময় আমার কে বলে যদি আমি ফলাফলের তালিকায় না আসি তবে তার মাধ্যমে আমি ওইখানে ভর্তি হইতে পারবো। তারপর উনি ব্যক্তিগতভাবে উনার নাম্বারটা দেয়, এবং ওনাকে কল দিয়ে বললে বিকাশে বা নগদের টাকা দিলে কাজ হয়ে যাবে বলে আমাকে জানে। যদিও আমি এই অন্যায় পথ অবলম্বন করি নাই

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে বিআরটিএ ৳২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার সকল কাগজ পত্র ঠিক থাকার পরও। তারা চা পান খাওয়ার টাকা চায়।

নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳৭.০ হাজার

বেতন

একজন সরকারি কর্মচারীর বৈধ টাকা শুধু ওনি authorise করে দিবেন। সেজন্য ৭০০০ টাকা দাবী করেছে

সৈয়দপুর,নীলফামারি, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

বণ্টনামা দলিল আছে, পারিবারিক জমি খারিজ করার জন্য দেওয়া হয়েছে, তাতে ২৫ হাজার টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে,সরকারি খরচের বাহিরে ২৫ হাজার টাকা দিতে হবে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নিজের নামে দলিল নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারির কাছে গিয়ে সহয়তা চাইলে তিনি বলেন হবে তার জন্য এ করতে হবে ও করতে হবে দলীল প্রতি ৫ হাজার আবার অনেক দিনের পুরাতন কাগজ তুলা লাগবে আবেদন খরচ আছে ইত্যাদি বুঝিয়ে টাকা দাবি করে ২৫০০০ টাকা

চুয়াডাঙ্গা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

ভোটার আইডি সংশোধন

আমার ভোটার আইডিতে পাঁচ বছর বেশি উঠছে এটা সংশোধন এবং আমার মায়ের নামের অক্ষর ভুল এই কারণে ৮০ হাজার টাকা প্রথম চাইছে ভোটার আইডি কার্ডে প্রতিবছরে সংশোধনের জন্য ১৭ হাজার করে তারপর আমাকে ৮০ হাজারে প্লাস্ট বলেছে আমি রাজি হইছি আমি যেতে প্রবাসে থাকি এই কারণে এছাড়া আমার কোন অপশন নাই তারপরও আমাকে আট মাস ধরে ঘুরাইতেছে দেয় না এর আগে আমি আমার নির্বাচন অফিসে আমার উপজেলায় আমার বড় বোনকে পাঠাই এইজন্য নির্বাচন অফিসার অনেক রাগ হয়েছে সাথে আমার চেয়ারম্যান কেউ ফোন দিছে এটা কোনভাবেই সম্ভব না সে বাহিরে আছে আমার কথা হল ভোটার আইডি ঠিক না হোক আমার মার নাম সংশোধন করে দিবে আমার বয়স ঠিক না হলেও চলবে

প্রবাসে, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

mutation

দলিলের ভুল ধরে নামজারি হবে না জানিয়ে দেয়, পরে ফোন দিয়ে ৫০,০০০/- টাকা হলে কাজ করে দিবে জানায়।

সফাপুর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা: মহাদেবপুর, জেলা: নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারি

ভূমি অফিসে নায়েব এই টাকা চাইছে। কিন্তু জমি আমরা ৪০ বছর দখলে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৮.০ হাজার

সংশোধন

মাউশি তে আমার একটি সংশোধনের ফাইল শুধু সহকারি পরিচালকের টেবিলে উঠাবে সেজন্য কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক মিলে ৮০০০ দাবি করে। পরের কাজের জন্য আবার পরে দিতে হবে। হলে কাজ করেন না হলে নাই এমন দাবি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি/মিসকেস শুনানী

আমার জমির রেজিস্ট্রার দলিল থাকার পরেও আমার নামজারি আমার অজ্ঞাতে পুর্বের মালিকের (যার কাছে থেকে কিনেছি) সন্তানের নামে নামজারি করে। নামজারি বাতিল করে আমার নামে রেজিস্ট্রি দলিল থাকা সাপেক্ষে নামজারির আবেদন করলে এসিল্যান্ড অফিস ১০০০০০০ টাকা ঘুষ দাবি করে।

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে