All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,182 reports found
Report a bribe
Only demanded Customs Office ৳200

রাস্তায় অতিরিক্ত টাকা আদায় এবং নরমাল মালামাল থেকে টাকা নিয়ে পকেটে কর

ভ্যাট না নেওয়ার মালামাল থেকে তারা টাকা আদায় করে তাও পাবলিক লোক ইউস করে

কাস্টমস বাজার উখিয়া কক্সবাজার, Chattogram 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳17.0K

জমি নামজারি

আমার বাবার ক্রয়করা জমি তার নামে নামজারি করতে ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিলাম। সকল কাগজ ঠিক থাকার পরেও সরকারি ফি সহ ২১০০০ টাকা দাবি করে।পরে অনেক অনুরোধে ১৭০০০ টাকা দিবো বলে ফাইল দিয়ে আসি। ৫০০০ টাকা অগ্রিম দিয়ে আসছি আজকে তিন মাস হলো এখনো নামজারির জন্য আবেদন করে নি। অনেক বার তাকে ফোন দিয়ে অনুরোধ করেছি ফাইল প্রসেস করতে কিন্তু হবে হবে বলে হচ্ছে না!

শরীয়তপুর, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded City Corporation ৳5.0K

পঞ্চগড় পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত

পঞ্চগড় পৌরসভায় দীর্ঘদিন পূর্বে আমার পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা হয়। উক্ত কাজ পৌরসভার জন্ম নিবন্ধন শাখার কর্তৃপক্ষ নিজের দায়িত্বে নেন। অতঃপর উক্ত জন্ম নিবন্ধনে অজ্ঞাত কারো মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন আপডেট জন্ম নিবন্ধন চাইলে আমি পুনরায় নতুন অনলাইন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে গেলে পূর্বে ব্যবহৃত ফোন নম্বর দেখতে পাই। উক্ত সমস্যা সমাধানের জন্য আমি প্রায় 1 মাস পৌরসভায় ঘুরেছি কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না সমাধান তো দুরের কথা। এরই মধ্যে কয়েকজন পৌরসভার কয়েকজন আমার কাছে সর্ব নিম্ন 5000 টাকা পর্যন্ত ঘুষ দাবি করে বলে যে, এই টাকা দিলে সেটা সমাধান করা যাবে। অর্থ্যাৎ যেটা তাদের দায়িত্ব সেটা পালন করতে তাদের 5000 টাকা প্রদান করতে হবে।

পঞ্চগড় সদর, Rangpur 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳1.0K

নামজারি আবেদন বা যে কোন ভূমি সেবা

“মিউটেশন করতে ঘুষ না দিলে বিভিন্নভাবে ঝামেলা করে এবং হয়রানি করে। মিউটেশন আবেদন করেছি প্রায় 2 মাস এখনও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আটকে আছে। মিউটেশন করা খুব জরুরী, তদুপরি ঘুষ দেব না বিধায় ২ মাস থেকে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে ফাইল আটকে আছে। সিচুয়েশন এমন বাধ্য হয়ে ঘুষ দিয়ে মিউটেশন বা নামজারি করতে হবো তা না হলে কাজ হবেনা।”

রংপুর,, Rangpur 31 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳24.80M

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর যৌথ সভায় অনুমোদিত সিদ

আদেশ বাস্তবায়নে দু ধাপে টাকা পরিশোধ করতে হবে। অগ্রিম ৬০ লক্ষ। যোগদান পত্র দিয়ে জন ৪ লক্ষ বাকী টাকা ফিক্সেশন এর পর।

৫ কাওরানবাজার, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳50.0K

সরকারি অফিস থেকে অন্য সরকারি অফিসে সেবা পেতে টাকা দিতে হয়।

সরকারি অফিস থেকে অন্য সরকারি অফিসে সেবা পেতে টাকা দিতে হয়। যেমন: পরিকল্পনা মন্ত্রণালয় হতে সরকারি অফিসের প্রকল্প পাস করতে টাকা দিতে হয়।

ঢাকা, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳18.0K

ঢাকা সিলেট রোডের জমি অধিগ্ৰহনে জমির টাকা তুলতে

ঢাকা সিলেট রোডের ভূমি অধিগ্ৰহনে আমাদের কিছু জমি পড়ে এবং টাকা তুলতে গেলে ওরা বলে লাখে তিন হাজার টাকা দিলে আমাদের টাকা দ্রুত দিয়ে দিবে নয়তো ইটা অনেক লম্বা প্রসেস,, টাকা তুলতে অনেক সময় লাগবে। আমরা এখনো টাকা দেই নাই এর জন্য আমাদের টাকা এখনো ঝুলে আছে‌। আমাদের আশেপাশের প্রতিবেশিরা অনেকে লাখে তিন হাজার টাকা দিয়ে ওদের সম্পূর্ণ টাকা নিয়ে এসেছে।

হবিগঞ্জ, Sylhet 31 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳35.0K

এন আইডি সংশোধন

আমার ভাই প্রবাসী তার এন আই ডি সংশোধনের জন্য আবেদন করে আর পাসপোর্ট নামের মতে এনআইডি করতে চাই আবেদন করা ছয় মাস পর তারা অনুমতি দেয়নি এখনো এখন বলতেছেন টাকা লাগবে

কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 3 views
0 Comments
Only demanded Other public office ৳2.0K

Nid Correction

আমার ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করেছি আরও ছয় মাস আগে। এখন পর্যন্ত অনেকবার থানা নির্বাচন অফিসে গেলাম কোন কাজ হচ্ছেনা। আজ কেন হচ্ছেনা জিজ্ঞেস করার পর তারা হাদিয়া বা খরচ চেয়েছে তাহলে দ্রুত হয়ে যাবে। সেই খরচের পরিমাণ ২০০০/- টাকা

Dhaka, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳5.0K

১৫০ জারির রিপোর্ট

আমি উপজেলা ভূমি অফিসে আমার জমি সংক্রান্ত সমস্যার জন্য ১৫০ করি। উপজেলা ভূমি অফিস থেকে সেটা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায়। কিন্তু ভূমি অফিসের নায়েব সেটা বিবাদী কে নোটিশ এবং রিপোর্ট প্রদানের জন্য প্রথমে ২৫০০ টাকা দাবি করে। সেটা আমরা পরিশোধ করি। কিন্তু দুই মাস পরে এসে আবারো ২০০০ টাকা দাবি করে। বর্তমানে সে অবস্থাতে আছে।

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিস, Khulna 31 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳50.0K

দূর্নীতির বিচার চাইতে গিয়ে

জাল জালিয়াতির মাধ্যমে একজন ফায়ার সার্ভিসে চাকুরী নেয়। তার সমস্ত তথ্য প্রমান, ডকুমেন্টস দিয়ে লিখিত অভিযোগ দেই। চার বছরে ২ বার তদন্ত হয়, অভিযোগের সত্যতা পেয়ে বিভাগীয় মামলাও করে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন না করে কালক্ষেপণ করতে থাকে ঢাকা অফিসে খোঁজ খবর নিতে গেলে তারা উক্ত টাকার বিষয়ে ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳50.0K

mutation

থানা ভূমি অফিসে নামজারীর জন্য যাওয়া হয় ওখানে কানুনগো ফাইল রেখে চলে যেতে বলে এর পর ৩ দিন অতিবাহিত হলে খারিজ করে দেয় তারপর আবার এ সি ল্যান্ড অফিসে যোগাযোগ করে প্রক্রিয়া করতে ৫০০০০ টাকা ঘুষ দাবি করা হয় , উল্লেখ থাকে যে, এই জমিতেই আমাদের জন্ম কিন্তু সেই জমি ই তাদের মতে আমরা এই জমির মালিক না। পরে টাকা দিলে কাজ করে দিবে বলে দাবি করা হয় কিন্তু টাকা ও দেয়া হয় নাই আর আমার কাজ ও হয় না।

Narayanganj, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳415.0K

ভূমি অফিস

জায়গার নামজারির জন্য গিয়েছিলাম অল্প একটু সমস্যার জন্য শতক প্রতি আমার কাছে চাওয়া হয়েছে 5000 হাজার, জায়গার পরিমান ছিলো ৮৩ শতক। হিসেব করলে ৪ লক্ষ ১৫ হাজার টাকা। অল্প একটু সমস্যার কারনে এই অবস্তা।

শ্রীমঙ্গল, Sylhet 31 August 2026 1 views
0 Comments