সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

বদলি হওয়ার দরখাস্তে উপজেলা শিক্ষা অফিসারের একটি স্বাক্ষরের জন্য হয়রানি ১৫ দিনের অধিক

অভিযোগকারীদের ভাষ্য, কোনো শিক্ষক প্রয়োজনীয় কাগজপত্র বা সেবা নিতে শিক্ষা অফিসে গেলে কখনো বলা হয়—‘এটা নেই’, ‘ওটা নেই’, আবার কখনো বিভিন্ন কারণ দেখিয়ে ফাইল বা কাগজপত্র আটকে রাখা হয়। পরে অতিরিক্ত অর্থ দিলে কাজ দ্রুত করে দেওয়ার অভিযোগও রয়েছে। এতে নিয়মিত সেবা পাওয়ার পরিবর্তে শিক্ষকদের এক ধরনের অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন মির্জাগঞ্জ উপজেলার অনেক শিক্ষক। অনেক শিক্ষক চাকরিসংক্রান্ত জটিলতা বা হয়রানির আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পান না বলে দাবি অভিযোগকারীদের।

শুধু দাবি করেছে
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

টাঙ্গাইল পাসপোর্ট অফিস

একই নম্বর দুই যায়গাতে থাকায়, ট্রেড লাইসেন্স ফটোকপি দেওয়া Rejected করে দেয় টাঙ্গাইল পাসপোর্ট অফিসের কাছে ফটোকপি দোকরন দার দাবি করে-2000, অফিসার কে ভেলকি দিয়ে কাজ কোরেছি, পরে অফিসার ফোন দিছিল দেখা করেত, করি নাই Block করে দিছিলাম, পরে পাসপোর্ট হাতে পাইলাম

শুধু দাবি করেছে
শহর ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স এ আমদানীকারক ওয়ার্ডটি বাদ দেওয়া

আমার ট্রেড লাইসেন্স এ ভুলবশত আমদানিকারক ও সাধারণ সরবরাহকারী লেখা ছিলো যার কারণে প্রতিবছর রিনিউ করার সময় অতিরিক্ত টাকা লাগতো আমি কখনও আমদানি করিনি তাই আমদানি শব্দটি বাদ দিতে চাইছিলাম তারা বলল এই বছর রিনিউ করে তারপর প্যাড এ দরখাস্ত করেন আমি যথারীতি দরখাস্ত করলাম কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অফিসের একজন বললো 1500 টাকা দেন আমি করে রাখবো আমি বললাম কোনও ফী আছে কিনা উনি বললেন না বুঝেন না উনি। চেয়ার থেকে উঠে বাহিরে ওয়াশ রুমের দিকে নিয়া গেলেন টাকা নেওয়ার জন্য আমি বললাম ৫০০ টাকা দিতে পারি কিন্তু উনি প্রত্যাখান করলেন আমি এখন রফা দফার চেষ্টাই আছি

শুধু দাবি করেছে
ঢাকা সাউথ ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিও, বিএড স্কেল, উচ্চতর স্কেল, অবসর ইত্যাদি

বিএড স্কেলের আবেদন করেছি, আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ফোন দিয়ে টাকা দাবি করেছেন।

শুধু দাবি করেছে
আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, তালতলা, সিলেট ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police clearance

আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য সরকারের নিয়ম অনুযায়ী সফল কাগজপত্র দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটি উপজেলা থানায় জমা দিয়েছি। কিন্তু দশ দিন অতিক্রম করার পরও আমার পুলিশ ক্লিয়ারেন্স তিন নাম্বার স্টেপের তদন্ত দিন আছে, কিন্তু আমার নামে কোন প্রকার মামলা বা অপরাধ নেই। এ আগে যখন আমি একবার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছি তখন আমার থেকে এক হাজার টাকা চাওয়া হয়েছে এবং আমি তা না দিয়ে উনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। যার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আমি যখন এক বছর পর আবার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য গিয়েচি তাই আমার কাজে বিলম্ব করা হচ্ছে।

শুধু দাবি করেছে
Lakshimpur ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশন সনদ

ওয়ারিশন সনদপত্র নিতে গেলে পরিষদ সচিব 1000 টাকা দাবি করেন, টাকা দিতে রাজী না হওয়ায় সেবাটি দিতে অস্বীকৃত জানায়। এখন ঐ অবস্থায় আছে টাকা দিলে সনদ পাব, টাকা না দিলে সনদ পাব না। দেখার কেউ নেই।

শুধু দাবি করেছে
1নং কামারপুকুর ইউপি ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা প্রশাসকের র্কাযালয় এর অধীন ভূমি রের্কড অফিস থেকে ভুমি অধিগ্রহনের একটি পের্পাস তোলার বিসয়ে।

আমি গত 08-03-2026 ইং তারিখে ভুমি অধিগ্রহন মামলার একটি কাগজ উঠানোর জন্য নির্ধারিত কোর্ড ফি দিয়ে আবেদন করি। তারপর জিজ্ঞেস করি কত দিনের মধ্যে কাগজটা পাব তখণ অফিসের লোক বলে 1000 এক হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে পাবেন আর টাকা না দিলে কবে নাগাদ পাবেন বলতে পারবো না। আজ 27-08-2026 তারিখ এখনো কাগজটা পাইনি। এখন বলছে টাকা দিলে আজকেই পাবেন।

শুধু দাবি করেছে
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের রের্কড অফিস। ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্রাক চলাচল ও ট্রাফিক আইন প্রয়োগ

গাজীপুরের নাওজোর, Bottom Gallery, কোনাবাড়ী, সালনা, টঙ্গীসহ আশপাশের এলাকায় কিছু ট্রাফিক পুলিশ সদস্য প্রতিদিন সকালে ট্রাক থামিয়ে আইনগত ব্যবস্থা বা মামলা না করার বিনিময়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করেন। অভিযোগ অনুযায়ী, ট্রাকগুলো থামানোর পর বিভিন্ন কারণে মামলা করার কথা বলা হলেও পরবর্তীতে মামলা না দিয়ে অর্থ গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়।

শুধু দাবি করেছে
Gazipur ৳৫০০
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
কর অফিস

Income Tex

ট্যাক্স ফাইল অডিটে পড়েছিলো২০২৩ সালের সেপ্টেম্বরের দিকে, যথারীতি অডিট টিমের কাছে ৪ টা ইস্যূ ছিলো, সে অনুযায়ী সকল পেপার জমা দেয়া হয়। অফিস খরচ হিসেবে ইন্সপেক্টর ২০ হাজার টাকা দেয়া হয়। পরবর্তীতে তারা শুনানির জন্য চিঠি দেয়, কিন্তু ভূল ঠিকানায় যা ফলে আমি তিনটি শুনানির কোনটিতেই উপস্থিত হতে পারিনি। ফলে একতরফা রায় হয়। শুনানির তারিখ গুলো আমাকে ইন্সপেক্টরের জানানোর কথা ছিলো, উনাকে কল করা হলে জানান যে উনি অন্য সার্কেলে চলে গেছেন। গত তিন চার মাস আগে আমি আপিল করি, এখন ফাইল আগারগাঁও কর ভবনের রেঞ্জ ১, আপিল ১ আছে। সেখানে আমাকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেয় এবং আমি হাজির হই। কমিশনার স্যার সকল কিছু শুনেন এবং উনার সহকারী এর সাথে দেখা করতে বলেন। সহকারী বলে, ফাইলের পরবর্তী কার্যক্রমের জন্য ১৫০০০০+৩০০০০ টাকা দিতে

শুধু দাবি করেছে
Dhaka ৳১.৮০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

1000 থেকে 2000 টাকা ঘুষ খেয়ে প্রতিবন্ধী কার্ড

বগুড়া সোনাতলা পৌরসভা আওতায় কিছু দলীয় নেতা কর্মী বাক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার কার্ড করে দেওয়ার নামে ঘুষ খাচ্ছে। কার্ড প্রতি এক থেকে দুই হাজার টাকা নিচ্ছে । সাথে সোনাতলা সদর ইউনিয়নের একই অবস্থা। আমি নিশ্চিত যে বগুড়া 1সংসদীয় আসনের এমপি — লোক জন এসবের সাথে জরিত। বিনীত অনুরোধ করছি গরীব মানুষে নায্য সরকারি সহায়তা গুলো ঘুষ ছাড়াই যেন পেয়ে থাকেন । ধন্যবাদ

শুধু দাবি করেছে
বগুড়া সোনাতলা পৌরসভা ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অধিগ্রহণ শাখা

কিশোরগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় চামটা বন্দর কিশোরগঞ্জ রোড সম্প্রাসরন প্রকল্পের আওতায় অধিগ্রহণ বাবদ চামটা বন্দরের সাধারণ মানুষ সহ আমার ২কোটি টাকা উত্তোলনে বারো লক্ষ টাকা ঘুষ চেয়েছেন সার্ভেয়ার —। কারও কারও কাছ থেকে বাড়িয়ে ১০% পর্যন্ত ঘুষ নিচ্ছে।

শুধু দাবি করেছে
কিশোরগঞ্জ ৳১২.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোস্টিং

আমরা স্বামী স্ত্রী ২ জন ২ জায়গায় জব করি, একটা চার বছরের বাচ্চাও আছে, স্ত্রী পোস্টিং এর জন্য আবেদন দিলে বাতিল করে দেয়, পরে মাধ্যমে যোগাযোগ করলে ৩৫ হাজার টাকা দাবি করে।

শুধু দাবি করেছে
আত্রাই ৳৩৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

Birth certificate & Death certificate

আসলামুআলাইকুম আমি জম্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটির আদাবর শাখায় গেলে তারা তার জন্য ৭০০০ টাকা চায় এটি কি যৌক্তিক।

শুধু দাবি করেছে
Dhaka uttor Mohammadpur ৳৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন

নারায়ণগঞ্জ এলাকায় ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন করার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। নতুবা লাইসেন্স নবায়ন আবেদন খারিজ করে দিবে।

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশগত ছাড়পত্র নবায়ন

পরিবেশগত অধিদপ্তর, নারায়ণগঞ্জ অফিস থেকে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে ফাইল পরে থাকবে। এবং এমন সব শর্ত আরোপ করে যে টা আমার কারখানার জন্য প্রযোজ্য নয়।

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police : recover lost Mobile phone

I made GD on Lalmai police to recover my lost mobile phone . After few day I got a phone call from some one as pretain Police to meet him. While i meet him near to his home closed by lalmai police H/Q he ask me to pay 3000 tk to recover phone as it will cost to collect. after negotiation he was on same demand , finally i agree with him but upon recover the phone will pay. unfortunately i did get the phone back.

শুধু দাবি করেছে
Lalmai ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

RJSC Service

রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস, এহ দপ্তরে প্রতিদিন বিপুল পরিমান ঘুস লেনদেন হয়, এক কাজের জন্য 3-4 দফা ঘুস নেয় তার পরেও অবহেলা, তারা ঘুস ছাড়া এক টেবিল হতে পরের টেবিলে ফাইল যায় না

শুধু দাবি করেছে
Dhaka ৳২.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য