জমির নামজারি
আমারা তিন জন মিলে জমি ক্রয় করেছি দলিল একটা। এখন তিন জনে আলাদা আলাদা নামজারি করব সেই জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। ভূমি অফিসে নায়েব তিনজনের কাছ থেকে 15000 টাকা দাবি করতেছে। যেখানে সরকার নির্ধারন করে দিয়েছে 1170 টাকা
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমারা তিন জন মিলে জমি ক্রয় করেছি দলিল একটা। এখন তিন জনে আলাদা আলাদা নামজারি করব সেই জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। ভূমি অফিসে নায়েব তিনজনের কাছ থেকে 15000 টাকা দাবি করতেছে। যেখানে সরকার নির্ধারন করে দিয়েছে 1170 টাকা
ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য ইউনিয়ন সচিবের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি জানান,দুইজন উদ্যোক্তা আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কাজ হচ্ছে,সেবা প্রার্থীদের সরকার নির্ধারিত ফির মাধ্যমে (সর্বোচ্চ ৫০ টাকা) সেবা গ্রহীতাদের অনলাইন আবেদন করে দেওয়া কিন্তু উদ্যোক্তারা সেটা না করে সরাসরি সেবা গ্রহিতাকে বলছেন ট্রেড লাইসেন্স করতে ২০০০টাকা লাগবে এবং আমি যেসব কাগজের কথা বলবো সেগুলো আমাকে দিতে হবে, তার মানে চুক্তি নিচ্ছেন, অথচ সাধারন একটি ট্রেড লাইসেন্স করতে সরকারি খরচ ৭৫০-৯০০টাকা, বাকি ১০০০ টাকা উদ্যোক্তারা ঘুষ হিসেবে নিচ্ছেন।
powrosova te notun barir plan pass er jonno giyesilam sekhane amake 54000tkr receipt dey amar theke 65k tk ney amake bole metting cost and other some cost ami ata purapuri complete koresi and take ask koresi atay ki amader final cost bolese ha ami motamoti 1 year hocce plan pass korte diye metting ar kotah bole akhono amar file clear koreni akhn file caite gele aro 15k tk amr theke cai ami se jonno akhon kono jogajog e kori ni plan pas er paper o neyni ar bogurar kahaloo powrosova officer name —
ড্রাগ লাইসেন্স আবেদন করেছিলাম ২০২৫ সালের নভেম্বর মাসে, এখন আগস্ট ২০২৬ চলছে, অনলাইনে আবেদন এস্পেটেড হইছে ৯ মাস আগে, একদিন অফিসে যোগাযোগ করলাম, বলছে এমনিতে হবে না, ২০,০০০/- টাকা দিলে ১৫ দিনে হয়ে যাবে।। না দিলে বছরের পর বছর পড়ে থাকবে।। সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস, মদিনা মার্কেট, সিলেট।।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা প্রাপ্তিতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতি শিক্ষক থেকে সর্বনিম্ন ৩০০০ থেকে ৭০০০ টাকা নেয়া হয়,টাকা না দিলে বিভিন্ন অযুহাতে ফাইল আটকে রাখা হয়। এগুলো করা হয় নাকের ডগায়। দেখার কেউ নেই, সারা বাংলাদেশের একই চিত্র। এর থেকে পরিত্রান উপায়ে সরকার ব্যার্থ। বরং সরকারের সহযোগিতা আছে বলে এমন হয়, হাজার কোটি টাকা লেনদেন হয় প্রতি বছর, উপজেলা থেকে শিক্ষা অধিদপ্তর মন্ত্রনালয়,সব দূর্নীতিবাজ বসা।
বাবা মৃত্যুর পর বাবার সিফি ফান্ড ও আনুতোষিক পাওয়ার জন্য যারা ফাইল নিয়ে কাজ করবে তারা কিছু খরচ চাই।
কক্সবাজার সদরের এক ছাত্রলীগ নেতা জুলাইয়ের খুনী, যার অপকর্মের প্রমাণ ভিডিও সাংবাদিকদের কাছে থাকার পরও সে স্বাধীনভাবে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক ঘুষ খেয়েছে, আইন শৃংখলা বাহিনী ঘুষ খেয়েছে। মামলা হওয়ার পরও কিছুই হয়নি, গ্রেফতার কিংবা জেল কিছুই হয়নি। সব জায়গায় ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এসবের সুষ্ঠ তদন্ত হওয়া জরূরী।
Amader Basar Mother Meter Nosto 2 mash so electric bill dey laser a hishab koreh ami 1 month age gasilam meter change korar jonno application korci then application haraiya felsa then abar application korci then 1 din por meter dekhar jonno lok ashca then amk boleh building er paper tax aro onek paper lagbe and meter 3 tar poriborta 1 ta main meter lagabe age 3 ta meter chilo and 3 ta bill ashto akn naki 1 ta meter lagabe full build er jonno and bill oo 1 ta ashbe so ami bolci kno meter 3 ta ase 3 ta thakbe tkn amr kase bolsa shob hobe taholeh 18k lagbe
মেডিকেল টেকনোলজিস্টদের বদলি-বাণিজ্য ও অর্থ আদায়ের বিষয়ে আমার প্রত্যক্ষ বক্তব্য আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও আমার কাছে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে জানাচ্ছি যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের বদলি-পদায়নকে কেন্দ্র করে ব্যাপক অর্থ আদায় ও হয়রানি চলছে। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মরতদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা করে অর্থ দাবি করা হচ্ছে। নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে দূরবর্তী স্থানে বদলি বা হয়রানিমূলক পদায়নের চাপ দেওয়া হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ M-TAB এই কাজ করতেছে এবং তাদেরকে সাহায্য করতেছে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (DAB) I
বলেছে যে ঔষধ প্রশাসনে যদি কোনো কাজ করতে চান তাহলে মোটা অংকের টাকা নিয়ে আসবেন কাজ করতে আর না হলে আসার কোনো দরকার নেই
They vist us due our slaes is increase everymonth our vat payment also increase, so ask us gush also need to increase as they ask every month 5000 tk, but now they ask us 50000tk for every month.
অফিসের সেখানে কিছু পুলিশ অফিসার আছে তারা মানুষের থেকে ঘুষ নিয়ে তাদেরকে আগে সিরিয়ালে পাঠিয়ে দেয় আর যারা গরিব তাদেরকে সিরিয়ালে কষ্ট করে দাঁড়িয়ে তারপর অনেকক্ষণ পর তাদের সিরিয়াল আসে কিন্তু যারা বড়লোক তাদেরকে টাকা দিয়ে আগে আগে সিরিয়ালে চলে যায় এবং তারা খুব সহজেই পাসপোর্ট বানিয়ে নেয় টাকার বিনিময়ে তাদের কোন কষ্ট হয় না আর মেন অফিসার ও বসে বসে গুস খায় ছোফায় বসে বসে জাদের পকেটে মাল আছে তাদের সাথেই দেখা করে আর গরিপ দের প্রবলেম হলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখি এবং দেখাও করে না।
আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তার রিটার্ডের একটা বিল পাস হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার টাকা এই টাকা থেকে ট্রেজারি অফিস তার কাছে 60% টাকা ঘুষ চেয়েছে এখন আমি কি করতে পারি তারা বলছে এই টাকা না দিলে তার পেমেন্ট পাবে না এবং আমার বাবার পেনশনের আরো কিছু টাকা আছে যেটা এখনো পায়নি তারা বলছে এটা যদি না দেয় পরবর্তী টাকাগুলো তারা দিবে না
মিটারের মেয়াদ বৃদ্ধি করণ প্রসঙ্গে দিলাম আপনার রিপোর্ট সাথে সাথে প্রকাশিত হবে না প্রকাশের আগে একজন মডারেটরিটি পর্যন্ত অভিযোগ এখানে
বাৎসরিক নিরীক্ষা, তার রুমে যখন কেউ থাকে না তখন ১:১ দাবি করা হয় যানো কোনো প্রমাণাদি না থাকে। দাবি এখনো মুলতবি আছে।
আমাদের এলাকার একটি ক্লাবের আসবাব পত্র সহ ক্রয় করার জন্য আমরা আবেদন করি ২০২৪ সালে সেই আবেদনের প্রেক্ষিতে ১০০০০০ লক্ষ টাকা মঞ্জ+রহয়, জার প্রথম অংশ আমরা পাই ২০২৫ সালের শেষের দিকে, ফাইনাল চেক অধ্যাবধী পাইনি, ইঞ্জিনিয়ার মহোদয় ৫০০০ টাকা ছাড়া কোন ভাবে চেক দিতে রাজি নয়, অনেক কাঠ খড় পুড়িয়ে আমরা এখনো ফাইনাল ৪২০০০ হাজার টাকার চেক টি পাইনি।
কাস্টমস এর সিপাহী পদে অনেকে ঘুষ দিয়ে জব নেয়.. তারপর সেই টাকা তুলার জন্য ঘুষ নেয়। তারপর আরো ঘুষ খেয়ে.. বিভিন্ন জায়গা প্লট এবং বাড়ি তৈরী করে। এলাকার রাজনীতিবিদদের টাকা দিয়ে হাতে রাখে যেন দুর্নীতি গুলো লুকানো যায়। কাস্টমস এ জব করে একজন সিপাহী থেকে ইন্সপেক্টর সরকারি স্কেল অনুসারে যেই বেতন পায় যেই টাকা দিয়ে এমন বিলাসী চলাচল কোনো ভাবেই সম্ভব না। আমাদের সিগারেট ফ্যাক্টরি থেকে ট্যাক্স ফাঁকি তদারকি করতে এসে একজন ইন্সপেক্টর কাস্টমস এর সে ট্যাক্স ফাঁকিতে হেল্প করবে বলে 1 লক্ষ টাকা চেয়েছে। আমি এইখানে কারো নাম প্রকাশ করছি না। শুধু সাধারণ মানুষদের এবং সরকারের কোনো দুর্নীতি প্রতিরোধ সংস্থার কেউ যদি দেখেন। র কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি লাগাম টানতে পারেন তাহলে জনগনএর টাকা গুলো কাজে লাগবে। সরকার ও tax পাবে।
২০২২ সালের সিআর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আথবা বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করার জন্য তদন্ত কর্মকর্তা আমার কাছে ৩০,০০০ টাকা দাবি করেন। এর মধ্যে আমি ৬,০০০ টাকা প্রদান করেছি। বাকি টাকা দিতে না পারায় গত প্রায় পাঁচ বছর ধরে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না এবং মামলাটিও নিষ্পত্তির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমার অভিযোগ হলো, টাকা দাবি ও টাকা না দেওয়ার কারণে তদন্ত কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন।
we are a foreign contractor working at Kadam Rasul Bridge.For billing we need to take sign from Bandar & Sadar Upazilla Engineer. Bandar upazila engineer demands .5% commission from each bill. which is approximately 2.5lakhs BDT for our current bill. which we told him to sign the bill and let us talk to our head office to settle the issue. but he kept our file and let us proceed with his commission first
পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানায় গিয়ে সাব ইন্সপেক্টরের সাথে আলাপ করেছি এবং খরছের কথা বলে ৪ হাজার টাকা দাবি করছে, টাকা দিলে ১ সপ্তাহেই ক্লিয়ারেন্স হাতে পাওয়ার কথা জানিয়ে দেন। পরে নিরুপায় হয়ে টাকা দেয়ার কথা বলে চলে আসি।