সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াসাতে পানির বিল নির্মান থেকে আবাসিক করার প্রক্রিয়া

২০২১ সালে বাড়ির কাজ শুরু করার সময় ওয়াসা অফিসে জানাই, সেই মাস থেকেই নির্মান বিল করা শুরু করে, যার ইউনিট প্রতি মূল্য প্রায় ৪৫ টাকা৷ আর আবাসিক এর ইউনিট মূল্য প্রায় ১৫ টাকা। ২০২৩ সালে বাড়ির কাজ আপাতত শেষ হলে তখন থেকে তাদের বলে, চিঠি ইস্যু করে নানাভাবে বিল আবাসিক করার চেষ্টা করছি, কিন্তু এখনো করতেছে না। ২ হাজার টাকা যেখানে বিল আসতো, এখন সে বিল করে ৪-৮ হাজার টাকা। শেষ আপডেট হচ্ছে আবাসিক করে দিবে তাও ৩০% বানিজ্যিক/ নির্মান বিদ্যমান রেখে। তার জন্য তাদের খুশি করতে ১০,০০০/- টাকা দিতে হবে। দিচ্ছি না বলে করে দিচ্ছে না।

শুধু দাবি করেছে
যাত্রাবাড়ী ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

প্রাথমিক শিক্ষা হেডমাস্টার

লালমনিরহাট প্রাথমিক বিদ্যালয়ের সকল বিদ্যালয়ে বাজে আসে লক্ষ টাকা তার হিসাব ৬ ৯ টিও এটিও ঘুষখোর এটিও টাকা ছাড়া কাজ করে না কাছে হাত এ দেয় না হেডমাস্টারের মন গড়া রুটিন

শুধু দাবি করেছে
লালমনিরহাট সদর ৳২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরীর নিয়োগ সংক্রান্ত

ইউএনও অফিসে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় আমি পাশ করার পর আমাকে নিয়োগ না দিয়ে প্রতিষ্ঠান সভাপতি তারই ভাতিজাকে দিয়ে ভুয়া মামলা করে আমার কাছে দশ লাখ টাকা দাবি করছে, আমি টাকা না দিয়ে মামলা লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। তারপরও আমাকে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক হুমকি দমকি দিয়ে আসছে।

শুধু দাবি করেছে
গাজীপুর ৳১০.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ

নিয়োগটি ৩ সপ্তাহ আগে মেধাক্রম যাচাই বাছায় শেষ হয়েছে। এখন শুধু জয়েনিং বাকি। পরিক্ষায় অংশ গ্রহন না করে ভাইবাই ডাক পেয়েছিল এবং সেখানেও পাস করে মেধাক্রেম নাম আসছে। এখন জয়েনিং ডেট দিলেই জয়েন করতে পারবে। পদ স্টেশন মাস্টার।

শুধু দাবি করেছে
মেহেরপুর ৳২২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বাদী বিবাদী উভয়েআপস এর মাধ্যমে নামজারি বাতিল করতে চায়।

এসিল্যান্ড সাহেবের সহকারি — উনি ভুলভাল বুঝিয়ে শুধু কালকের পর করতেছেন টাকা খাওয়ার জন্য।

শুধু দাবি করেছে
এসি ল্যান্ড অফিস ,গাজীপুর সদর ভূমি, ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন

শরীয়তপুর জেলার জাজিরা থানার পৌরসভা এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে প্রত্যেকটি নামজারি আবেদন সম্পন্ন করার জন্য তহশিলদার এবং অন্যান্য কর্মকর্তারা সরকারি ফি এর পরিবর্তে অতিরিক্ত ৭০০০ টাকা নিয়ে থাকে, এবং এটি বাধ্যতামূলক। কেউ যদি এই অর্থ পরিশোধ না করে তাহলে সে মাসের পর মাস তহশিল অফিসে ঘুড়েও কাজ হয়না, ফাইলটি পেন্ডিং অবস্থায় ঝুলে থাকে।

শুধু দাবি করেছে
জাজিরা, শরীয়তপুর ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চট্টগ্রামের জাতীয় গৃহায়ন কতৃপক্ষের ভুমি হস্তান্তরের জন্য প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) অনুমোদনে ঘুষ

ফিরোজশাহ হাউসিং এস্টেটের জমি বিক্রির জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর অধিনস্ত চটগ্রাম হাউজিং এস্টেট এর প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), চট্টগ্রাম শাখা, হস্তান্তরের অনুমতির বড় অংকের ঘুষ দাবি করে, দিতে পারি নাই বলে অনেক বছর যাবৎ ফাইল আটকাই রাখছে।

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳১৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমিজমা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে ঘুষ দাবি

দক্ষিন পাহাড়তলী ভুমি অফিস, আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম এর তহশীলদার ঘুষ ছাড়া বা খরচের টাকা ছাড়া কোন কাজ করেনা। নামজারী খতিয়ান তামিল, নামজারীর জন্য তহশীলদারের প্রতিবেদন ইত্যাদি করার জন্য বেশি পরিমান দাবি করে। টাকা দিইই নাই বলে ফাইলের কাজ করে নাই এখনো।

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

সেটেলমেন্ট অফিস বিডিএস জরিপ

সকল কাগজপত্র দাখিল করার পরও সন্ধ্যায় তাদের সাথে দেখা করে টাকা দিতে হবে ওনাদের প্রাইভেট অফিসে।

শুধু দাবি করেছে
আমিনবাজার, আলমনগর ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এমপিওভুক্ত কলেজ

মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজে যারা নতুন শিক্ষক হিসেবে জয়েন করে তাদের বেতন সাবমিট করার জন্য একটা মোটা অংকের টাকা দাবী করা হয়। টাকা না দিলে বেতন সাবমিট না করে দিনের পর দিন হয়রানি করা হয়।তারপর যারা নতুন জয়েন করে তাদের ছোট বিংবা বড় এমাউন্ট বকেয়া থাকে সেটা উত্তোলন করতে চাইলেও উত্তোলনকৃত অর্থের অর্ধেক /এক-তৃতীয়াংশ দাবী করা হয় & সেটা দিতে হয়। শুধু তাই না,এখানে উচ্চতর গ্রেডের আবেদন করতে, সহঃ অধ্যাপকের ফাইল সাবমিট করতেও মোটা অংকের টাকা দিতে হয়। পুরো কলেজের শিক্ষক তার কাছে জিম্মি। শুধু শিক্ষকই নয়,এখানে ফরম-ফিলাপের সময় বোর্ড ফির চেয়ে ৩-৪ গুন টাকা বেশী নেওয়া হয়।গরীব অসহায় ছাত্রের জন্যও তিনি ছাড় দেননা।

শুধু দাবি করেছে
জয়পুরহাট সদর,জয়পুরহাট ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি একটি খারিজ করার জন্য গিয়েছিলাম একজন আমাকে ইনিয়ে বিনিয়ে কত কিছু বললো তারপর উনি আমাকে বললেন এইসব কিছুই লাগবে না যদি আপনি ২৫০০০ টাকা দেন তাহলে কিছুই আপনাকে করতে হবে না সব ঠিক করে দিব.আজ তিন মাস হল এখনো পয্ন্ত আমার খারিজটা করতে পারছি না. ওইখানে আমি যা দেখলাম সরকারি কোন সেবা টাকা ছাড়া দেয় না.

শুধু দাবি করেছে
নেএকোনা,কেন্দুয়া,গরাডুবা ইউনিয়ন ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন মিটার সংযোগে বাড়তি টাকা এবং সরকারি কার্ড মিটার বিদ্যুৎ অফিস থেকে নিলেও টাকা দিয়ে কিনে নিতে হয়।

নতুন বিদ্যুৎ এর মিটার সংযোগ আগে করতে এস্টিমেট খরচ ছিলো ৪০০০ এখনো তাই আছে কিন্তু যদি মিটারের সংযোগটি বিল্ডিং এর হয় তাহলে মিটার প্রতি ১৫ থেকে ২০ হাজার দিতে হবে না হলে ফাইল পাস দিবে না। এমতা অবস্থায় আমাকে ঘোরানো হচ্ছে এবং ফইলটি ঝুলিয়ে রেখেছে।এটা টাংগাইল সদরের এসএনডি ১ এর চিত্র।

শুধু দাবি করেছে
টাংগাইল সদরল ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিও শীটে নাম সংশোধন

দাখিল মাদ্রাসায় ইফটির কাজ চলমান। এজন্য এমপিও শীটের নানা তথ্য সংশোধনের প্রয়োজন পড়ে। এসব সংশোধন আবেদনকারী আবেদন করার সাথে, বিনামূল্যে এবং বিনা ভোগান্তিতেই হওয়ার কথা কিন্তু মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা এক অভিনব পন্থা বেছে নিয়েছেন। যেসব আবেদনকারী ঘুষ দিচ্ছেন,,,তাদের কাজ হচ্ছে। আর যারা দিচ্ছেন না,,,তাদের সংশোধনী হচ্ছে না। ফাইল মাসের পর মাস,, ফেলে রাখা হচ্ছে।। আমার কাজটি হচ্ছে না দেখে,,, গত ১৫ দিন আগে অধিদপ্তরে যাই,,,,অধিদপ্তরের এক কর্মকর্তা দুজনের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।।উনার কথায় এখনো সাড়া দেয়নি।।।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

৬০ টি নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরার বরাদ্দের টাকা আত্মসাৎ।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলায় ৬০ টি নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরার জন্য অর্থ পরিশোধ করেনি।প্রত্যেক কেন্দ্রপ্রতি বরাদ্দ ছিলো ৩৫০০০ হাজার টাকার মতো। মোট ২১ লাখ টাকা প্রায়।

শুধু দাবি করেছে
কালিয়া ৳২১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

যেমন ফায়ার লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্স প্রদান

রংপুর বিভাগের আট জেলার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর গন ব্যবসায়ীদের কে ভয়ভীতি দেখিয়ে ফায়ার লাইসেন্স নবায়ন ও নতুন সনদ প্রতি দশ বিশ হাজার টাকা ঘুষ ছাড়া কাজ করেন না তাদের কে ফোন টেস্ট করলেই প্রমানিত করা সম্ভব। তার উর্ধে আরো অনেক বেশি প্রতিষ্ঠানের পরীধি অনুযায়ী ঘুষ নিয়ে থাকেন । যা তদন্ত সাপেক্ষে প্রমানিত করা সম্ভব।

শুধু দাবি করেছে
রংপুর বিভাগের আট জেলার ঘুষ বানিজ্য , ৳৫০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে গিয়ে ১৯৭৪ সালের দলিল দিয়ে কাজ হবে, কিন্তু ৫০ হাজার টাকা দিলে বিবেচনা করা হবে। পরে মামলাটি খারিজ করে দেন।

শুধু দাবি করেছে
উখিয়া ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য