সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

প্রায় ৪৫ বছর আগে জমি কেনা হয়েছে,, ভোলা সদর রাজাপুর এ,, আশে পাসে কারো জমির দলিল নেই,,, সবাই কিনে,,,,

প্রায় ৪৫ বছর আগে জমি কেনা হয়েছে,, ভোলা সদর রাজাপুর এ,, আশে পাসে কারো জমির দলিল নেই,,, সবাই কিনে,,,, বসতি করে,,,, প্রতি বছর একদল চাদা৷,, নিতো বলতো মামলা চালাচ্ছে,,,, এখন বিএনপি,,,, এসে কিছু,,,, আমাদের ৭ করা জমির জন্য চাদা চায়,, ৭০ হাজার,,, বাপ চাচাদের মিলে,,, ২০ করা জমি আছে,,,, চায় ২ লক্ষ,,

শুধু দাবি করেছে
ভোলা ৳৭০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মোবাইল হারানো গেছে জিডিনকরছি

মোবাইল হারানো গেছে।। জিডি করছি জিডির কপি আছে।। ওই বলে মোবাই চান না কি শুধুই জিডি করছেন।মোবাইলের দাম কত?? বলি ১৯০০০ টাকা। পুলিশ তদন্তকারী তার নেট সাস বাবদ ১০০০টাকা দাবি করে।এরং বলে যে যতো বার সাস দেবে তত বার ১০০টাকা দিতে হবে।। ৫বার হলে ১০০০×৫=৫০০০ মোবাই যদি পাওয়া যায় তাহলে খুশি করতে হবে।।

শুধু দাবি করেছে
ঢাকা তেজগাও ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদেশ ও সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আদেশ বাস্তবায়ন/ পদায়ন

বিভিন্ন মাধ্যমে পদায়ন ও বকেয়া জন্য দাবী

শুধু দাবি করেছে
৬ কাওরানবাজার ঢাকা। ৳২.০০ কোটি
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

৯ম গ্রেডের চাকরির জন্য ঘুষ

আমি বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর আগে পাশ করেছি। ৫০ তম বিসিএস রিটেন দিয়েছি। অন্যান্য চাকরির জন্যও চেষ্টা করছি। কিন্তুু বর্তমানে আমার পরিচিত অনেকেই ১০,১১ গ্রেডের চাকরিতে ডুকেছে ২৫/৩০ লক্ষ টাকা খরচ করে। অতীতে ভার্সিটির ছাত্র থাকাকালীন সময়ে দেখতাম ১৬-২০ গ্রেডের চাকরিগুলো টাকার মাধ্যমে হতো কিন্তুু উপরের চাকরিগুলো মেধার মাধ্যমেই বেশি হতো। কিন্তুু বর্তমানে যা দেখছি তা দেখে দিন দিন আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি,২০ টা পদ থাকলেও সেখান থেকে ১০-১৫ জন টাকার মাধ্যমে বিক্রি হয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ চাই আমরা, অতীতে এসবের উপরে বিভিন্ন কার্যক্রম চোখে পড়তো পুলিশ বা অন্যান্য বাহিনীর। কিন্তুু বর্তমানে কি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৪.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

ভূতাপেক্ষ অনুমোদন

কোম্পানির নামে জমি কিনে জেলা প্রশাসক , টাঙ্গাইল এর নিকট ভূতাপেক্ষ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে জুলাই ২০২৫ মাসে। সেখান থেকে সহকারী কমিশনার ভূমি, মির্জাপুর এর প্রতিবেদন চাওয়া হয় এবং তিনি যথারীতি প্রতিবেদন প্রেরণ করেন। এর পর প্রতি শতকে ১ হাজার টাকা মানে ৫.২১ একরের জন্য ৫ লক্ষ ২১ হাজার চাওয়া হয় ।

শুধু দাবি করেছে
টাঙ্গাইল ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উত্তরাধীকার সনদ

নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, টাকা না দিলে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরায়

শুধু দাবি করেছে
পৌরসভা অফিস, কানাইঘাট, সিলেট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
কর অফিস

ফাইল অডিট, এসেসমেন্ট করার জন্য সরাসরি টাকা দাবি।

আমার কোম্পানির টেক্স ফাইল অডিটের জন্য নির্বাচত হয়েছে। ডিসিটি অফিস থেকে প্রথমে ২০,০০,০০০/- টাকা চেয়েছে। পরে সেটা ৮,০০,০০০/- টাকায় এসেছে। আমরা তাদের দাবি প্রত্যাখান করেছি। তারা এখনো এসেসমেন্ট করে নি।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৮.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

বাড়ি তোলার অনুমতি

আমাদের বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি করবো। কিন্তু তার জন্য কিছু কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশন থেকে সই করে আনতে হয়। সই করার জন্য আজকে প্রায় দেড় বছর কাগজ পড়ে আছে সিটি কর্পোরেশনের কাছে। এবং তিন লক্ষ টাকা দেয়া হয়েছে। তারপরও তারা আরো দাবি করছে।

শুধু দাবি করেছে
মিরপুর ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ট্রেজারি অফিসে ১ লক্ষ টাকা উত্তোলনের জন্য ১০০ টাকা ঘুষ বাধ্যতামূলক !

বিল উত্তোলনের জন্য ট্রেজারি অফিসে প্রয়োজনীয় MB Book ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু বিলের টাকা উত্তোলনের জন্য প্রতি ১ লাখ টাকায় ১০০ টাকা প্রদানের দাবি করা হচ্ছে। উক্ত টাকা প্রদান করতে অস্বীকৃতি জানালে MB Book ও চেক প্রদান করা হচ্ছে না। ফলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও আমার বিলের টাকা উত্তোলন করতে পারছি না এবং পেমেন্ট প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

শুধু দাবি করেছে
মেহেরপুর ৳৬.৪ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লি বিদুৎ

বিদ্যুৎ এর লাইন নিতে হলে অফিসারদের দিতে হবে, তারা আসবে ও না, না হলে অনেক কিছু দেখবে, ত্রুটি না পাইলেও বলবে লাইন দেওয়া যাবে না।

শুধু দাবি করেছে
বাগেরহাট ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য