সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

সম্পত্তির বন্টকনামা করতে সরকারি পারমিশন নিতে ঘুষ দিতে হবে

আমাদের বাবা মারা যাওয়ার পরে বাড়িটির আমরা মা সহ ৩ ভাইবোন এর নামে জানজারি করি। এতো বছর সরকারি ভাবে বন্টকনামা করিনি, এবার সেটা করতে হচ্ছে পারিবারিক কারণে, খোজ নিতে গিয়ে জানতে পারি, আগে পারমিশন নিতে ঘুষ লাগতো না বা বাড়তি কিছু দিতে হতো না। এখন সেটা নিতম করেছে ১,৫০,০০০ টাকা সরকারি পারমিশন নিতে দিতে হবে, আমাদের পৃত্রিক বাড়ি, আগেও নামজারি করাতে গিয়ে ১,৮০,০০০ টাকা বাড়তি দিতে হয়েছিলো। আর এখন যার যার নামে বন্টকনামা করতে যে খরচ হবে সেটা বাদেই ওই এমাউন্টও দিতে হবে হাউজিং মানে সেগুনবাগিচার সরকারি অফিসে।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা ৳১.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি হেবা

জমি হেবা করতে হবে। সব কাগজ পত্র ঠিক আছে, তবুও দুর্ত করতে টাকা চেয়ে বসেছে, টাকা না দিলে কাজ কবে হবে সেটা বলতে পারে না।

শুধু দাবি করেছে ghush.site
সিরাজগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড ও জরিপের জন্য

গাজীপুর জেলা, বোর্ড বাজার মৌজায়, ভূমি জরিপ চলমান। আমাদের সম্পত্তি পৈত্রিক সম্পত্তি। যাহা আমার বাবা ক্রয় করিয়াছিল। যার কাছ থেকে ক্রয় করিয়াছিল। তাহারা বন্টনামা দলিল না করার কারণে, আমাদের কাছ থেকে এই টাকা দাবি করিতেছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছিল তাহাদের অলি ওয়ারিশগণ কখনো দাবি করে নাই। এখন জরিপকারী দল এই কারণে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করিয়া আসিতেছে।

শুধু দাবি করেছে ghush.site
গাজীপুর জেলার বোর্ডবাজার ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ থানায়

আমি থানায় অভিযোগ করি পুলিশ তদন্ত পর বলে মামলা করলে। খরচ পাতি লাগবে প্রতি মামলা জন্য আজ ২০ হাজার টাকা লাগে। তারপর পুলিশ ১০০০ টাকা ঘুষ নিয়েছে

শুধু দাবি করেছে ghush.site
নওগাঁ সদর মডেল থানা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

এনআইডি সংশোধন

আমি প্রবাসী। মুল নামের একটা শব্দ A এর জায়গায় O হবে, বাবা মায়ের নামের আগে মাওলানা ও মোসাম্মাৎ হবে। এতে তিন বছর গুরতেছি ।কিন্তুু এখনো ঠিক করতে পারি নাই

শুধু দাবি করেছে ghush.site
নোয়াখালী ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

কাঁচা পায়খানা উচ্ছেদ ফাইল

আমার বাড়ি র পেছনে সরকারী রাস্তা বন্ধ করে ড্রেন এর উপর আমার দেয়াল ব্যবহার করে কাঁচা পায়খানা বানিয়ে রাখছে প্রশাসক — এর লোক জন। এর জন্য এই ২০০ ফিট ড্রেন সংস্কার হয় নাই এমন কি বছর এর পর বছর ময়লা পরিষ্কার পর্যন্ত করে না, মশার ঔষুধ দেয় না এমন তিনটা ফাইল সম্পত্তি বিভাগ এ আটকিয়ে আছে। প্রধান নির্বাহী একবার বলল হবে পরে এখন মুখে কুলুপ এটা বসে আছে যারা অবৈধ কাঁচা পায়খানা বানিয়ে চে বস্তি বানিয়ে কারেন্ট, গ্যাস, পানি চুরি করে আছে তাঁদের সাথে সমযথা করে ফাইল আটকিয়ে রাখছে। ছবির অপশন থাকলে ছবি সংযুক্ত করতে পারতাম

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা দক্ষিণ সিটি ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বি.ডি.এস খতিয়ান নেওয়ার প্রক্রিয়া

আমি আমার 5.00 শতক জমির বি.ডি.এস খতিয়ান করার জন্য দিয়েছি আমার জমির কোন ঝামালা নেই সদ্য ক্রয় করা অন্যান্য সকল কাগজ পত্র অপটুডেইট কিন্তু বি.ডি.এস খতিয়ান করতে 5000/- টাকা দাবী করে বসে অতচ এটার সরকারী রেইট হল মাত্র 100/- টাকা।

শুধু দাবি করেছে ghush.site
কক্সবাজার ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পানির মিটার বদল।

আমার নষ্ট পানির মিটার বদলাতে চাইলে ২০০০০ টাকা দাবী করা হয়। অথচ সমস্ত খরচ সহ নতুন মিটার লাগানোর খরচ ৭০০০ টাকা।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য,

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।

শুধু দাবি করেছে ghush.site
ময়মনসিংহ হালুয়াঘাট রেজিস্ট্রেরি অফিস ৳৪.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
কর অফিস

নিবিড় পরিদর্শন পর্যবেক্ষণ

স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিয়েছিলাম। সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্ট জমা দিয়েছি। কোন কিছু ঘাটতি নাই। আয়কর অফিসে ওনারা বলেন যেহেতু আডিটে পরছে এটার সমাধান করতে হলে টাকা দিতে হবে।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রেশন

পিতা তার সন্তানদের জমি দানপত্র করার জন্য মহেশপুর সাব রেজিস্ট্রি অফিসে গিয়েছিল, মোট পর্চা ছিলো ৩টা, প্রতি পর্চায় ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছে... পিতা তার পিতার থেকে ওয়ারিশ সম্পত্তি পেয়েছে। মূল নাম ঠিক থাকলেও নামের আগে ও পরে বেগম/খাতুন এই ধরনের ইস্যু ছিলো...

শুধু দাবি করেছে ghush.site
মহেশপুর, জেলা: ঝিনাইদহ ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিভিল এভিয়েশন পাশ

এয়াপোর্টে চাকুরি করতে সিভিল এভিয়েশন পাশ লাগে, আর এ পাশের জন্য সিভিল এভিয়েশন পুলিশ ভেরিফিকেশন চায়, ঐটার জন্য টাকা চাচ্ছে।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মোবাইল হারানো গেছে জিডিনকরছি

মোবাইল হারানো গেছে।। জিডি করছি জিডির কপি আছে।। ওই বলে মোবাই চান না কি শুধুই জিডি করছেন।মোবাইলের দাম কত?? বলি ১৯০০০ টাকা। পুলিশ তদন্তকারী তার নেট সাস বাবদ ১০০০টাকা দাবি করে।এরং বলে যে যতো বার সাস দেবে তত বার ১০০টাকা দিতে হবে।। ৫বার হলে ১০০০×৫=৫০০০ মোবাই যদি পাওয়া যায় তাহলে খুশি করতে হবে।।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা তেজগাও ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য