সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

khajna

আমার ৩০০ শতক জমির জন্য খাজনা দিতে গিয়েছিলাম। প্রথমে তারা ২০ হাজার টাকা দাবি করেন, পরে ৭ হাজার টাকা কমিয়ে রাজি হয়েছেন। কিন্তু এখনো আমি খাজনার টাকা পরিশোধ করতে পারিনি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, দয়া করে জানাবেন।

শুধু দাবি করেছে
shanerhat,pirgonz,rangpur ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

গাড়ির ফিটনেস

নগদ অর্থে পরিশোধ করতে হবে ক্যামেরার বাইরে গিয়ে, যদি পরিশোধ করি তাহলে অতি দ্রুত ফিটনেস হয়ে যাবে না হলে বিভিন্ন টেবিলে ঘুরতে থাকবে কিন্তু কাজ হবে না, (পরিদর্শক)

শুধু দাবি করেছে
ঢাকা মিরপুর ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইডি কার্ড

আমি আইডি কার্ডের নাম সংশোধন করতে গিয়েছিলাম।তারপর উনি প্রায় ৭ টা পেপার রেডি করে আনতে বলেছিলেন।জেলা শহর এবং ইউনিয়ন অফিস এবং কাজীর কাছ থেকে যাবতীয় কাগজগুলা আনার পরে জমা দিতে গেলে।উনি বলেন যে, আপনার আইডি কার্ডে তো সমস্যা অনেক,আমাকে অনেক শ্রম দিতে হবে,আপনি কিছু টাকা দিলে দ্রুত কাজটা হবে।আমি থ হয়ে অবাক হলাম,কারণ এত কষ্ট করিয়ে এখন টাকা চাইতেছে।টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে উনি কি কি জানি হিসাব দেখাইয়া কইছে ১৭ হাজার লাগবে টোটাল।এর কমে হবেনা।আমি বলছি,আচ্ছা ঠিক আছে আমি দেখি।আমাদের ইউএনও স্যারকে জানানোর পরেও,কোনো কাজ হয় নাই।

শুধু দাবি করেছে
ব্রাহ্মণবাড়িয়ার,বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে ৳১৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেডমার্ক নিবন্ধন করা

ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য প্রত্যেকটা ধাপে সময়ক্ষেপণ আর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থ দাবী করার বিষয়ে আমার অভিজ্ঞতা জানাচ্ছি । একবছর হলো আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত আমার আবেদনটি দেখেনি এক্সামিনি করেনি। এখন আমার জরুরী প্রয়োজন হলে যখন যাই তখন অরথছাড়া কাজ কবে হবে কোন ঠিক নেই। ২-৩ বছরও লেগে যেতে পারে। টাকা দিলে তাহলে ২-৩ মাসের মধ্যে আমার কাজটি সম্পন্ন হবে। সম্পূর্ণ কাজটি করার জন্য আমার অতিরিক্ত খরচ হতে পারে ৪০-৫০ হাজার টাকা। শুরুতে শুধু ফাইলটি এক্সামিনি করার জন্য দিবে সেজন্নই ৩-৫ হাজার পর্যন্ত দাবি করেন। আমি তখন টাকা না দিয়ে ফিরে আসি। এখন আমার কাজটি ওভাবেই পড়ে আছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রিটায়ার্ড ডিফেন্স সৈনিক দের ভাতা

আমার আংকেল ডিফেন্স এ কাজ করেন,রিটায়ার্ড এর টাকা উত্তোলন এর জন্য মোট ৩৫লাখ টাকা এর উপর ৫০হাজার দাবি করেন কাজ করে দিবে এই মর্মে।আর সবার সাথে আলোচনায় বুঝতে পারলাম এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কেউ লিংক করতে পারলে কারো মাধ্যমে ১৫- ২০ হাজারেও হয়ে যায়।এই ক্ষেত্রে পিওন দের ব্যবহার করা হয় এবং টাকার ভাগ উপর থেকে নিচে সবাই পায়।

শুধু দাবি করেছে
ঢাকা ক্যান্টনমেন্ট (CGDF) ৳৫৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

৩ নং মংগকান্দি উইনিয়ন পরিষদ

৩ নং মংগলকান্দি ইউনিয়ন পরিষদ, সচিব —, মানুষের সাথে খুব খারাপ ব্যবাহার করে মানুষকে ঘন্টার পরে ঘন্টা সামান্য কাজের জন্য ইচ্ছা করে অপেক্ষা করিয়ে রাখে! যাতে তার দালাল দের কাছে মানুষ যায় এবং ঘুস দিয়ে কাজ করায়! সাধারণ মানুষ এর সাথে খুব খারাপ ব্যবহার করে! মানুষ আসলে এটা লাগবে ওটা লাগবে মানুষ জিজ্ঞাসা করলে বলে আমি জানি না কোথায় পাবেন!! তারা কথা বলার ভাংগি খুব খারাপ। সে সরাসরি ঘুস চায় না, তার দালাল এর মাধ্যমে কাজ করতে হয়। ৫ হাজার, ১০ হাজার ২০ হাজার!!

শুধু দাবি করেছে
সোনাগাজী ৳১০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষার দুর্নীতি

আমি এমন একটা চিটারি বাটপারের কথা বলতে চাই যেটা আমাদের দেশকে ধ্বংস করবে যুদি আমরা সচেতন না হই, নারায়ণগঞ্জে সেখানে কিছু স্কুল এবং কলেজ আছে আমি নাম বললাম না, সেই স্কুল কলেজের শিক্ষক ও প্রধান শিক্ষক সহ সবাই একজন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীকে কিভাবে নকল করে বা দুর্নীতি করে পাশ করাতে হয় এরা সব এপ্লাই করে, আমি যখন নবম দশম শ্রেণীতে দিনরাত ভালো করে পড়াশোনা করছি আর আশা করছি এ প্লাস আমি পাব কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে দেখি ওরা নিজেরা সকল ছাত্রদের হাতে নকলের অবস্থা করে দিচ্ছে যাতে আমরা পাশ করতে পারি, তারা বলে আমরা যেন দেখে দেখে কিন্তু বাইরে যেন সাউন্ড না যায়, এখন আমি বলতে চাই যে এই রকম করলে শিক্ষা ব্যবস্থা কি আসলেই ভালো হবে ? এবং এই জন্য তারা ছয় হাজার টাকা করে টাকা নেয়

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ, রুপগঞ্জ ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

কয়েক দাগ মিলিয়ে ১৩৩ শতাংশ জমির নাম জারীর আবেদন করলে প্রথম ধাপে ১৫০০০/- দেয়া হয়ে। এরপর কয়েক টেবিল পার করে সার্ভেয়ারের টেবিলে ফাইল জমা পড়ে আছে। এখন রিপোর্ট দেয়ার নাম করে ২৫০০০/- টাকা দাবী করে। দেখার কেউ নাই।

শুধু দাবি করেছে
নওগাঁ জেলা ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ম্যাজিস্ট্রেট আদালত হতে থানায় আদেশ প্রেরন (সদর জিআরও, কক্সবাজার)

বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে আদালতের আদেশ অনুযায়ী জিম্মার আদেশ প্রেরন করতে সদর জিআরও নাম — ২০০০/ টাকা দাবী করে নতুবা আদেশ দেরিতে যাবে মর্মে জানাই। পরবর্তীতে ২০০০ টাকা দিলে আদেশ পাঠালেও মূল ডকুমেন্টস্ রেখে দিয়ে আরও ১০০০/-টাকা দাবী করে। যা এখও দেইনি বলে ডকুমেন্টস রেখে দিয়েছে।

শুধু দাবি করেছে
কক্সবাজার ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পিডিবি পোল সরানো

পোলটি শরানোর জন্য ৯০ হাজার টাকা দাবি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ৩০০০০ টাকা ব্যাংক জমা দেওয়ার পর এখন পর্যন্ত 10% কাজ হয়েছে বাকিটা পেন্ডিং এ আছে।

শুধু দাবি করেছে
রাজশাহী ৳৯০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি জমি নামজারি করতে যাই তখন একটি ছোটো ভুল দেখিয়ে ৩০ হাজার টাকা চায়, আর কোনো ভুল না থাকলেও তারা নাকি ৬ হাজার টাকা করে নেয়,

শুধু দাবি করেছে
বিরাট ইউনিয়ন ভূমি অফিস ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
কর অফিস

অডিট ফাইল নিষ্পত্তি

কর ইন্সপেক্টর সম্পদের অনেক ভেল্যুয়েশন দেখিয়েছে। এটা হলে অনেক ট্যাক্স আসবে। দাবিকৃত টাকা দিলে আবার রিপোর্ট করিয়ে কম ট্যাক্স করে দেবো।

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳৭.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এনটিআরসির এমপিও ভুক্তির আবেদন।

এমপিও ভুক্তির জন্য ওখানকার গবেষণা সহকারি কাজ করার শর্তে অনানুষ্ঠানিক ঘূষ দাবি করে।

শুধু দাবি করেছে
বরিশাল ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্সের জন্য

আমি ২০২১ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। লিখিত ও প্রাকটিকাল পরিক্ষায় উত্তির্ন হই। কিন্তু তার পরে টাকা না দিতে পারাই আমাকে ফিংগার দেয়ার ডেট এই ৫ বছরে দেয় নি।

শুধু দাবি করেছে
Noagaon ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য