সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ট্রেডমার্ক নিবন্ধন করা

ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য প্রত্যেকটা ধাপে সময়ক্ষেপণ আর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থ দাবী করার বিষয়ে আমার অভিজ্ঞতা জানাচ্ছি । একবছর হলো আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত আমার আবেদনটি দেখেনি এক্সামিনি করেনি। এখন আমার জরুরী প্রয়োজন হলে যখন যাই তখন অরথছাড়া কাজ কবে হবে কোন ঠিক নেই। ২-৩ বছরও লেগে যেতে পারে। টাকা দিলে তাহলে ২-৩ মাসের মধ্যে আমার কাজটি সম্পন্ন হবে। সম্পূর্ণ কাজটি করার জন্য আমার অতিরিক্ত খরচ হতে পারে ৪০-৫০ হাজার টাকা। শুরুতে শুধু ফাইলটি এক্সামিনি করার জন্য দিবে সেজন্নই ৩-৫ হাজার পর্যন্ত দাবি করেন। আমি তখন টাকা না দিয়ে ফিরে আসি। এখন আমার কাজটি ওভাবেই পড়ে আছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট করতে লাগে ৫৭০০ টাকা ওরা দাবি করে ৯০০০ টাকা বলে যে কোন ভুল থাকলেও হবে টাকা দিলে।

গ্রাম, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳৭.৫০ লাখ

অডিট ফাইল নিষ্পত্তি

কর ইন্সপেক্টর সম্পদের অনেক ভেল্যুয়েশন দেখিয়েছে। এটা হলে অনেক ট্যাক্স আসবে। দাবিকৃত টাকা দিলে আবার রিপোর্ট করিয়ে কম ট্যাক্স করে দেবো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৮.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের জন্য

আমি ২০২১ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। লিখিত ও প্রাকটিকাল পরিক্ষায় উত্তির্ন হই। কিন্তু তার পরে টাকা না দিতে পারাই আমাকে ফিংগার দেয়ার ডেট এই ৫ বছরে দেয় নি।

Noagaon, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩৫.০ হাজার

তুমি উন্নয়ন কর

বাজার সংলগ্ন হয় জমি ৪ শতাংশ জমির খাজনার জনা বাবদ ৩৫ হাজার টাকা চেয়েছে তারা আমি বললাম ঠিক আছে সরকারি ফি আমি দেবো ইনশাল্লাহ সমস্যা নাই দেন আমাকে খজনার রশিদ দেন তখন আমাকে মাত্র ৭৫০ টাকার খজনার রশিদ দেওয়া হল এ নিয়ে একটু গোল একপর্যায়ে তারা আমাকে মার দূরের চেষ্টা করে পরবর্তীতে আমি এখান থেকে দ্রুত চলে আসি

ময়মনসিংহ নান্দাইল উপজেলার, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি ও খাজনা

উনি একজন ভুমি অফিসের নায়েব, ১১৭০/- টাকায় নামজারি করা হলেও, উনি ৫০০০ টাকার কমে নামজারি করেছেন এমন কোন তথ্য পাওয়া যায় নি।।

ময়থা,বাসাইল, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৯৫.৮ হাজার

LGED থেকে বিল উত্তোলন করতে হলে ১.৫% PC দিতে হয়

LGED-এর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর (XEN) অফিস থেকে প্রথম পেমেন্ট গ্রহণের সময় চেক প্রদানের পূর্বে XEN-এর কক্ষে Accounts Officer সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আমার বিলের ১.৫% টাকা PC Money হিসেবে দাবি করেন। আমি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এরপর প্রায় এক মাস ধরে আমার দ্বিতীয় পেমেন্ট প্রক্রিয়াধীন থাকলেও পেমেন্টের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। একই সঙ্গে বিল প্রস্তুত ও পরিমাপের জন্য ব্যবহৃত আমার Measurement Book (MB Book) আমার কাছে ফেরত দেওয়া হচ্ছে না/গোপন রাখা হয়েছে। ফলে আমি আমার প্রাপ্য দ্বিতীয় পেমেন্ট গ্রহণ করতে পারছি না।

মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫ হাজার

জমির খাজনা

সেবাটি নেওয়ার জন্য প্রথমে 1500 টাকা দাবি করা হয়। না দিলে কাজ হবে না। খাজনা দিয়ে চেক নিতে হবে সে জন্য আমি নিজে তৈৗশিলদার ভুমি অফিসে আমার বড় আব্বার সাথে যায়। সেখানে থাকা তৈশিলদার ভুমি অফিসের 1500/- টাকা পরে 500 টাকা নিয়ে আমাদের কাজটি করে দেয়। খাজনার চেকে টাকা উল্লেখ করে 17 /-টাকা কথায় সতের টাকা মাত্র।

নবাবগঞ্জ, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

লাইসেন্স এর জন্য টাকা নিয়েছিল ১৫৫০০ টাকা আবার ২৫০০ টাকা দাবি করছে

বিআরটিএ কপি না দিয়ে ২৫০০ টাকা দাবি করে

Saidpur tahia bajaj, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলি

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলির জন্য ৫০ হাজার টাকা জিএম মহোদয় নিয়ে থাকেন

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

ভূমি জরিপ

ভোলা সদর উপজেলা, ১নং রাজাপুর ইউনিয়ন, কন্দকপুর মৌজায় ভূমি জরিপ চলমান, সেখানে একর প্রতি ৫০০০০ টাকা ষুষ লেনদেন হচ্ছে, —, মোবাইল :—

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳২.৫০ লাখ

আয়কর অফিস অডিট মামলার শুনানি করে আসার সময় দরদাম করা হয়,এত টাকা দিবেন,নিচের দিকে খেয়াল রাখতে হবে

সেবা টি ছিলো আয়কর অডিটসংক্রান্ত,আপিস নোটিশ করলে যোগাযোগ করি,প্রথমে পেশকার বলে কর পরিদর্শক রিপোর্ট দিবে তাকে ম্যানেজ করতে হবে, তার পর ডিসিটি স্যার কে তারপর সার্কেলের পেশকার, পিয়ন,ষ্টোনো,কে দিতে হবে,তারপর যুগ্ম কর কমিশনার স্যার ও তার অফিস, তার পর কমিশনার স্যার ওতার অফিস সব ম্যানেজ করতে হবে তা না হলে আপনার অনেক বড় সমস্যা হবে এই বলে টাকা চাওয়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Sarkari Bank Loan newar khetre

ব্যবসা বাড়ানোর জন্য কোনো ব্যবসায়ীর হয়তো ২০ লাখ টাকা প্রয়োজন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরকারি ব্যাংক (যেমন: সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, কৃষি) বা কিছু বেসরকারি ব্যাংকে গেলে অসাধু ক্রেডিট অফিসার বা ব্রাঞ্চ ম্যানেজার নিচের প্রক্রিয়ায় ঘুস দাবি করেন: অতিরিক্ত ঋণের প্রস্তাব: ব্যাংকার কাগজপত্র ঠিক দেখে ব্যবসায়ীকে ২০ লাখের বদলে ৩০ লাখ টাকার আবেদন করতে বলেন। ফাইল প্রসেসিং ফি (চা-পানির খরচ): হেড অফিসে আবেদনের প্রস্তাব (Proposal) পাঠানোর নাম করে প্রথমেই নগদ ৫,০০০ টাকা চাওয়া হয়। অনুমোদন কমিশন (৫%): ঋণ পাস হলে মোট টাকার উপর ৫% কমিশন দাবি করা হয়। কমিশনের হিসাব: ৩০ লাখ টাকা ঋণ অনুমোদন হলে ৫% হারে ঘুস দিতে হয় ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকা। এর ফলে ব্যবসায়ী প্রয়োজন ছাড়াই অতিরিক্ত ১০ লাখ টাক

Bangladesher jekono Shahor, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট ইস্যু / নবায়ন

নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনে ১০০০ টাকা এবং পাসপোর্ট অফিসে ১২০০ টাকা দিতে হবে বলে জানিয়েছে।

নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

ভুমি অধিগ্রহন

গাজীপুর সিটি করপোরেশনের ভোরা, কলের বাজার রাস্তা ভুমি অধিগ্রহনের জন্য DC অফিসের ভূমি অধিগ্রহন শাখার কর্মকর্তা, সিটি করপোরেশনের এর সার্বেয়ার স্থানীয় দালাল এর মাধ্যমে ১৫%-২৫% হারে টাকা নিয়ে যাচ্ছে। দালাল ছাড়া কেউ ভূমি অধিগ্রহনের টাকা নিতে পারে না।

গাজীপুর সিটি করপোরেশনের, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য