সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

চাকুরী স্থায়ীকরণ

নাঙ্গলকোট উপজেলা অফিসের — অফিস সহায়ক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন অফিস সহকারী চাকরির স্থায়ীকরণের অফিস আদেশের জন্য ৩০০০ টাকা ঘুষ দাবি করেছেন।

শুধু দাবি করেছে
COMILLA ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

টাইপ এপ্রুভাল

সিকেডি গাড়ির টাইপ এপ্রুভাল এর জন্য ৪৫০০০০ টাকা দাবি করা হয় কিন্তু ৩০০০০০ টাকা পরিশোধ করায় তারা ক্ষেপে যায় আরও বাকি টাকা না দিলে ভবিষ্যতের কাজ থামিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৪.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
কাস্টমস অফিস

ফরওয়ার্ডিং লাইসেন্স

একটি ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স আবেদনের জন্য ফাইল জমা করা হয়। লাইসেন্স শাখার জনৈক কর্মকর্তা ফাইল উপরে তোলার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ফাইলটি ঝুলিয়ে রেখেছেন। আবেদন পত্রটি এখনো কর্তৃপক্ষের টেবিলে যায়নি তিন মাস হল। তিনি আমার প্রতিনিধিকে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছেন।

শুধু দাবি করেছে
ঢাকা কুর্মিটোলা কাস্টমস হাউস ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

যোগদান, জিপিএফ, বদলি, টিএ ডিএ বিল সহ যাবতীয় সকল বিল থেকে কমিশন।

হিসাবরক্ষণ যে কোন সেবা নিতে গেলেই স্পিড মানি দিতে হয়। নইলে ফাইল পার হয় না।

শুধু দাবি করেছে
রংপুর ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

তদন্ত প্রতিবেদন

সরেজমিনে তদন্ত না করে, আজ বিকেলে আসেন, কাল সকালে আসেন, আরও ডকুমেন্টস নিয়ে আসেন, আমি ব্যস্ত।

শুধু দাবি করেছে
সোনাগাজী উপজেলা, ফেনী ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Constable

অত্র ফরিদপুর জেলা পুলিশ কর্মরত কনস্টেবল/—, পূর্বের এসপির বডিগার্ড সে লক্ষ লক্ষ টাকা টি এ বিল করে আত্মসাৎ করেছে। এই টি এ বিলের অধিকার সকল অফিসার ও ফোর্সের রয়েছে। সে কেনো একা এই টি এ বিল নিবে। পূর্বের এসপি কোনো টি এ বিল দেয়নি। অথচ তিনি প্রতিমাসে ১ লক্ষ টাকা টি এ বিল নিয়েছে। এর তদন্ত হয়ে তাকে কঠোর শাস্তির মুখে আনতে হবে।

শুধু দাবি করেছে
Faridpur city ৳৭.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

বাইকের নাম পরিবর্তন

আমি মিরপুর 2 থেকে একটা ইউজ বাইক কিনছি।।। তারা বিটিআরএ এর একজনের nb দিচ্ছে ।। তাকে এসএমএস দিয়ে জানতে চাইলাম কত টাকা লাগবে ।। বললো ১০ হাজার।। বললাম কম নিতে ।। বললো হবে না

শুধু দাবি করেছে
মিরপুর বিআরটিএ ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

সিটি মিউটেশন

সরকারের নির্দেশনা অনুযায়ী সিটি মিউটেশন এর জন্য প্রয়োজনীয় সকল কাগজ নিয়ে খারিজ এর জন্য গেলে তহসিলদার এর দালাল এই টাকা দাবি করে। তহসিলদার ওই দালান এর সাথে কথা বলতে বলে। এই খারিজ ছাড়া জমির খাজনা দেওয়া যাচ্ছে না।

শুধু দাবি করেছে
তেজগাঁও ভুমি অফিস ৳১.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

শান্তি বিনোদন ভাতার ছুটি ও টাকা উত্তোলন

শান্তি বিনোদন ভাতার জন্য গোটা বাংলাদেশের সকল সরকারি কর্মচারির থেকে, তাদের নিজ অফিস ১০০০-৩০০০ টাকা ঘুষ নেই। এছাড়া শান্তি বিনোদন ভাতা প্রধান সহকারী/ প্রশাসনিক কর্মকর্তারা সার্ভিস বুকে এন্ট্রি করে দেয় না এবং বিল ও ছুটি নিয়ে ও ঘোরাই। সর্বপরি বিল ও ছুটি মঞ্জুর করে না।

শুধু দাবি করেছে
কুড়িগ্রাম ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

দলিল

কিছুন দিন আগে আমাদের দের শতাংশ জমি দলিল করতে গেলে ৩৮৫০০ টাকা ডিমান্ড করে ভুমি অফিসের করকরতা এত টাকা কিসের লাগে প্রশন করতে বলে স্যারে অনুমোদন ছাড়া ত কিছু হবে তার জন্য লাগবে, পরে বলাম কেনো সরকার কি টাকা দেয় নাহ, অনেক কথা লাস্ট বলেন ৩ মাস পরে আসে কিছু কমে করতে পারবেন স্যার চলে গেলে

শুধু দাবি করেছে
ঢাকা ৳৩৮.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট করার ভেরিফিকেশনে

পাসপোর্ট করার ভেরিফিকেশনে শেরপুর পুলিশ সুপারের অফিসে ভিতর গিয়ে কম্পিউটার অপারেটর মনে হয়। নাকি পুলিশই ঠিক যানি না। সে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয় পাসপোর্ট পুলিশ ভেরিফিকেয়নের জন্য।

শুধু দাবি করেছে
শেরপুর ৳৫০০
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

RAJUK

সেল পারমিশন এর জন্য এস্টেট শাখায় ঘুষ নেয়া হয়। ঘুষ না দিলে তারা বিভিন্ন ভাবে হয়রানি করে। বিভিন্ন অজুহাতে করে আর বছরের পর বছর ফাইল ফেলে রাখে। বছর যত বাড়বে, অফিসার এর চাহিদা আরও বাড়বে। রাজউকের এস্টেট শাখা একটা ভয়ঙ্কর জায়গা। সবাই এখানে দুর্নীতিগ্রস্ত। মানুষ কে কষ্ট দিয়ে টাকা নায়

শুধু দাবি করেছে
Dhaka ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

যে কোন কাজে গেলে পুলিশ টাকা চায় প্রতিপক্ষের নিকট থেকে খেয়ে কোটের আদেশ পালন করেন না

আমার কোটে মামলা চলমান কোট থেকে অর্ডার হচ্ছে কাজ বন্ধ রাখা আমি পুলিশ আনলে ডাক দিয়ে চলে যায় পরে প্রতিপক্ষ আবার কাজ করে এতে বুজা যায় প্রতিপক্ষের নিকট থেকে পুলিশ টাকা খাইছে আমি টাকা দি নাই

শুধু দাবি করেছে
বান্দরবান সদর ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দুর্যোগ মন্ত্রনালয়ের মাঠপর্যায়ে

আমার প্রশ্ন হলো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ে ১০ হাজার কোটি টাকা বাজেট দেয়ার পরও কেন দুর্যোগে মানুষের দ্বারে হাত পাততে হয়...??? বছরে ১/২ বার এর বেশি কি দুর্যোগ হয়...?? অথচ স্টাফরা মহিলাদের প্যাড পর্যন্ত নিয়ে বাসা ভর্তি করে রাখে। ২ বছরের চাকুরিতে বাড়ি গাড়ি করে ফেলেন একজন সামান্য কর্মচারী... আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন... ধন্যবাদ

শুধু দাবি করেছে
কুমিল্লা ৳২.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য