নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
দুর্নীতি দমন কমিশনে আমার নামে পারিবারিক জমাজমির কলহে মিথ্যা অভিযোগ দাখিল করেন অজ্ঞাত ব্যক্তি! আমার কোন সম্পদ না থাকা সত্ত্বেও ঘুষ দাবী করেন দুদক। না দিলে হয়রানি করবে! আমার নিকট টাকা নেই, কিভাবে পরিশোধ করবো।
৫০০০ টাকার খাজনা আসে কিন্তু সেখানে ৩০০০০ টাকা দাবি করে
আমাদের ১০০% এক্সপোর্ট ফ্যাক্টরি পরিবেশ অধিদপ্তর লাইসেন্স সাথে জেনারেটর লাইসেন্স নবায়ন বাবদ ১০০০০০ টাকা দাবি করেছে, হতভম্ব আমি অফিসে জানালে কি করা হবে এখনো জানায়নি, কোম্পানির ব্যবসার অবস্থা ভালো না
ভ্যাট দিচ্ছি কিনা দেখতে এসেছিল। গায়ের করে ডেইলি খাটা নিয়ে গেলো। পরে ফোন করে বলল আমি ভ্যাট ঠিকমতো দিই নাই। তাই ফাইন করা হবে। ফাইন হবে চালান খাতায় ২০ হাজার টাকা যেটা সরকারি অফিস পাবে। আর বাকি টাকা যেটা ঘুষ চেয়েছিল টা হচ্ছে ২০ লক্ষ। এই ঘটনা ঘটে এনায়েত বাজার জুবিলী রোড এলাকায়। সদরঘাট ভ্যাট অফিস হচ্ছে এই এলাকার কর সার্কেল।
প্রতিবছরের মত এবারও ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর কুমিল্লা সদর ফায়ার সার্ভিস অফিসে নতুন ইন্সপেক্টর লাইসেন্স নবায়ন করতে ২০,০০০ হাজার টাকা দাবী করছে, যেখানে নবায়ন সরকারি ফি ১১৫০০ টাকা।
Tax assessment one multinational company
চট্টগ্রাম কাস্টমস হাউসের লাইসেন্স শাখায় আমার Freight Forwarding লাইসেন্স নবায়নের জন্য গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, গত দুই মেয়াদে লাইসেন্স নবায়ন না করায় আমার কাছ থেকে ৫,০০,০০০ টাকা ঘুষ দিতে হবে। তারা স্পষ্টভাবে বলেন, এই টাকা না দিলে আমার লাইসেন্স নবায়নের কাজ তারা করবেন না। পরবর্তীতে আলোচনার পর তারা ৪,৫০,০০০ টাকা চূড়ান্তভাবে দাবি করেন এবং জানান যে, এর চেয়ে কম টাকা দিলে তারা আমার লাইসেন্স নবায়ন করবেন না। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে চাই এবং অনুরোধ করছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিদ্যুৎ মিটার পাশ করতে সরকারি ফ্রি বাদে অতিরিক্ত ৫০০ টাকা দাবি প্রকৌশিল গাড়ী চালক প্রতি ফাইল ৫০০
আমাদের নাম একটি জমির সিএস, এসএ, আরএস, সিটি , নামজারী পর্চা ও আপডেট খাজনা এবং সরোজমিনে দখল থাকা স্বত্বেও দেখাচ্ছে সর্বশেষ জরিপের কাগজের দাগের সাথে ম্যাপের দাগের মিল নাই এমন পরিস্থিতিতে বিডিএস পর্চা নিতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে না হলে তারা পর্চা দিবেন।
জমির রেকর্ড ভুল ভাবে পাশের জমির মালিকের নামে রেকর্ড হয়ে যায়, সংশোধন করতে গেলে কোন ধরনের ফরম না দিয়ে 50 হাজার টাকা দাবি করে, সেখানকার ডেস্ক এ বসে থাকা কর্মচারী।
আমার নিজ নামে জমি বাংলাদেশ রেলওয়ে কর্তক অধিগ্রহণের জন্য চুরান্ত নোটিশ প্রাপ্তি সাপেক্ষে আমি যথাযথভাবে আবেদন করি। কিন্তু আমার আবেদনে ও কাগজে নানানভাবেই ভুল বের করার চেষ্টা করা হয়। অবশেষে কোন ভুল না পাইলে আমাকে বলা হয় কোন মিডিয়া বা মাধ্যম তথা দালাল ধরতে। আমি কোন দালালের আশ্রয় না নিলে অবশেষে তারা আমাকে আমার দাবিকৃত অর্থের 4% ঘুষ দিতে বলে। আবেদনের ছয়মাস অতিবাহিত হলেও আমার ফাইল বগুড়া ভূমি অফিসের এল এ(LA) শাখায় আছে।
My grandfather died in 2007. After long time now, our family members want to distribute legally their lands. Land office demanded 5,00,000.00 BDT for entertainment cost of mutation, bontok nama deed etc. of tohoshil officer, sub register & other officials in kachua sub registry office. Report by —, [redacted].
জমি বিষয়ক বিবিধ মামলা (মিস কেইস) এর নোটিশ জারি করার জন্য ২০০০ টাকা প্রদান না করার কারণে সেবাটি পাওয়া যায়নি।
আমি রংপুর সরকারী মেডিকেলে গেছিলাম এক পরিচিত রে দেখতে। সে সেখানে ভর্তি আছে ঠিকই কিন্তু বেড পায়নি। আরেক দালাল আমায় এসে বলবো, বেডের জন্য তো রুগী অসুস্থ হয়ে যাবে। বেড লাগলে কইয়েন। উপ্রের স্যারদের বলে ব্যবস্থা করে দিবো।
মোকামতলা মহিলা ডিগ্রী কলেজে (অনার্স) সৃষ্ট পদে নতুন শিক্ষক নিয়োগে ১৩ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। সভাপতি ও এমপি জড়িত। এছাড়া মীর শাহে আলম আব্দুস সাত্তার তালুকদার নামে নতুন একটি কলেজেও একই ধরনের অনিয়ম চলছে।
ফ্ল্যাট এর নামজারীর জন্য সরকারি খরচ ছাড়া অতিরিক্ত ৳৬০০০০ দাবি করেছেন মিরপুরের দায়িত্বপ্রাপ্ত।
নাম: —, গ্রাম: হরিশপুর, ইউনিয়ন: জোড়াদাহ, থানা: হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জোড়াদাহ ভুমি অফিস থেকে ঘুষ নিয়েই নাম পত্তন করান বর্তমানে সবাই। আমাদের ইউনিয়ন ভুমি অফিসে প্রচুর অর্থ লেনদেন হয় গোপনে।
100 টাকায় সেটেল করেছি
আমার বয়স ২২।আমরা ২ভাই। বড় ভাই বিবাহিত। এম.এ পাশ। চাকরি করে না।মাদকাসক্ত বড় ভাই গাজা ইয়াবা সেবন করে এসে প্রতিটি কথা মানে আব্বু মারা যাওয়ার পর থেকে সে বাবা(ইয়াবা) খেয়ে এসে এবং যখন টাকা পায় না সেগুলো খাওয়ার জন্যে আমাকে মারধর মা কে একবার মাথায় কাচের গ্লাস দিয়ে মেরে ৭টা সেলাই আবার সেই মা ই ওই বড় ছেলের দিকে টান বেশি দেখায় এসব সব অভিযোগ দেওয়ার পরেও পুলিশ বাসায় আসে এবং আমার গায়ে অসংখ্য কাটা দাগ দায়ের কোপ,রডের বাড়ি দেখেও গ্রেপ্তারে নারাজ ঘুষ দাবি। বাসায় এসে মা এর কথা শুনে। আর আমার মা আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার বিধান থেকলেও আমাকে আমার প্রাপ্য দেন না। এসবের সব ১০০% সত্য তা থাকলেও। সদর থানার এ এস আই ঘুষ দাবি করেন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে পিকাপে উঠার সময়
Custom Bond license renewal fee only taka 10,000/- but additional we have to pay tk. 20,00,000/- to Bond office Inspector, superintendent, Assistance commission. Deputy commissioner, even some times Custom commissioner also participate and get percentage with above tk. 20 Lac. our company is paying very poor Ghush and that is taka 20 Lac. But Lot of company paying huge amount Ghush to custom Bons office and per day minimum 100 crore taka transection doing by people to get custom Bond facility. This Bond ofifce ghush transection is milion milion taka in a week not in a month . maximum officer become Billionaire . This is too much. Need to kill all bond office people in a one day .