নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
নামজারী আবেদন করেছিলাম, বলেছিল হবে না। কিন্তু 8,000 টাকা দিলে কাজ হয়ে যাবে বলেছিল
টাকা দিলে করতে পারব না হলে করা হবে না
সেবাটি ছিল নাগরিকত্ব সনদ উত্তলোন। টাকা সরাসরি চায়না কিন্ত নাগরিকত্ত সনদ নেওয়ার জন্য অনেক হয়রানী করা হয়েছে যেই সেবাটা আগে আমরা 10 মিনিটে পেতাম সেটা এখন 15 থেকে 1 মাসেও হচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন নামে হয়রানী করা হচ্ছে এমনো প্রমান রয়েছে যে নাগরিকত্ব সনদের জন্য আমাদের শ্রীপুর পৌরসভায় গেলে পুলিশ ভেরিফিকেশন এর জন্য 500 থেকে 1500 টাকা পর্যন্ত থানার পুলিশ ভেরিফিকেশন অফিসার ঘুষ চায়। টাকা না দিলে জমা ফরম হারিয়ে গেছে বলে জানায়।
visar sob kaj ami nije korechi but appointment er jonno tk nibe naile kaj hobe na
স্যারেদের হাতের মার্ক এবং ভাইবা পরিক্ষার মার্ক বদিবে এই বলে আমাদের সকলকে টাকা দিতে বলেছে, কাউকে ৫০০০ আবার কাউকে৩০০০, আমাকে ২০০০, এইভাবে সকলকেই দিতে হবে বলে জানিয়েছে, এবং নচ দিলে ফেল করাই দিবে বলে হুমকি দিছে। মাগুরা সিদ্দিকীয়া কামিল মাস্টার্স মাদ্রাসা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার রোগীকে কুমিল্লা বাড়ি নিয়ে যেতে বাহিরের এম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসি ৪০০০ টাকা।কিন্তু রোগী অ্যাম্বুলেন্সে উঠানোর সময় কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা ঢাকা মেডিকেলের আশেপাশেই থাকে তারা তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ছাড়া বাহিরের কোন এম্বুলেন্সে রোগী নিতে দিবে না এবং তাদের ভাড়া ১০ হাজার টাকা দাবী করে যা প্রায় দ্বিগুনেরও বেশি।
আপনাদের সাইটটি সীমাবদ্ধ হওয়ার কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না । এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , রোডস্ এন্ড হাইওয়ে, ত্রাণ ও দূ্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর , পানি উন্নয়ন বোর্ড ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর , গণপূর্ত সহ যতগুলো প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সব প্রতিষ্ঠানের সকল ঠিকাদার কে কোন কাজ পেলে কার্যাদেশ নেয়ার জন্যে প্রকল্প পরিচালককে বা ক্ষেত্রমত তার অধন্তন কর্মকর্তার কাছে দপ্তর ভেদে .৫%- ২% পর্যন্ত ঘুষ দিতে হয়। তারপর কাজ শুরু করার সময় সাইট বুঝে নিতে উপসহকারী প্রকৌশলীকে একটা টাকা দিতে হয়। সেটার অবশ্য নির্দিষ্ট পারসেন্টেজ নেই । কাজ চলমান থাকাকালীন বিভিন্ন অজুহাতে দায়িত্বরত প্রকৌশলীকে ঘুষ দিতে হয়। নতুবা বিভিন্ন অজুহাতে কাজে বাধা সৃষ্টি করে । কাজ শেষে বিলের জন্যে ৪-১২%
LPR এর বিল ২ থেকে ৩ মাসের মধ্যে পাওয়ার কথা থাকলেও আজ ছয় মাস চলছে এখনো বিলটি পাইনি কারণ আমি তাদের চাহিদা কৃত অর্থ অর্থাৎ ঘোষ আজও পরিশোধ না করায় আমার বিলটি তারা পেন্ডিং রেখেছে
আমি জমির খাজনা মিটিয়ে মিউটিশন করতে গিয়েছিলাম,তারা বললো ৭৫০০ টাকা খরচ হবে।আর যদি ১৫ দিনের মধ্যে করে দেয় তাহলে ২৫০০ টাকা এক্সট্রা দিতে হবে।
মামলার নিস্পত্ত্যি হয়েগেসে৷ তবু ও নকল এর একটা কপি দেবে বলে ৫০০০ টাকা দাবি করে
যেদিন লাস্ট নোটিস পাই যে এখন আমি ক্ষতিপূরণের টাকা তোলতে পারবো আমি এর কিছুদিন পর আবেদন করি। এখন পযর্ন্ত ঘুরাচ্ছে আবার বলছে যে সিরিয়াল মোতাবেক টাকা দিচ্ছে। অতচ আমার আগের অনেকে টাকা পাইছে আবার পরেরও অনেকে পাচ্ছে। আমি খুঁজ নিয়ে জানলাম যাদের কাজ হচ্ছে সবাই কম বেশি ঘুষ দিছে। আমার আপন চাচার কাছেও ৩০,০০০টাকা চাইছে। উনি অর্ধেক পরিশোধ করেছেন। আমি যা বুঝলাম বয়স ২৫ দেখে কেউ আমার কাছে আগ বাড়িয়ে ঘুসের কথা বলতে পারতেছে না, এইদিকে আমার টাকাও আটকে আছে।
আমার বাড়ি সরিষাবাড়ী জামালপুর।আমার একটি ক্রয় জমি অনেকদিন যাবত ভূত দখল করে আসতেছি। গত বছর তা খারিজ এবং নাম জারি করতে গেলে ভুলবশত অন্য কারো নামে আমার জমিটি খারিজ করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে গিয়ে যাওয়ার পর উনারা আমাকে কয়েক সপ্তাহ ঘুরায়। কিছু না পেরে ১০০০ টাকা দিয়ে আমি আমার জমির প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করি। সরকারি নির্দেশনা মতে আমার জমির ভুল নাম জারি সংশোধন হওয়ার কথা এক মাসের মধ্যে। কিন্তু এখন ৬ মাস হয়ে যাওয়ার পরেও তারা কোন উদ্যোগ নেয়নি। কারণ আমার কাছে বাড়তি টাকা চেয়েছে আমি তা দিতে রাজি হইনি। আমাকে বলা হয়েছে দুই বছর থেকে তিন বছর পর্যন্ত সময় লাগবে। এখন আমি তাদের অফিসে অফিসে ঘোরাঘুরি করতেছি কিন্তু টাকা দেইনি।
চট্টগ্রাম নতুন ব্রিজ হতে কালুরঘাট আউটার রিং রোড জমি অধিগ্রহণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছু কর্মকর্তা ঘুস হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা দাবি করছে
Passport nij theke, own website theke banate gele , extra ki ekta kagoj na dile office e, ajaira guray , bole naki je certificate lagbe , taile kisher stamp lagbe ettadi nanan rokomer excuse dekay shoray dei , pore na pere agency te dalal dore kagoj ekta secret bole na eta kisher , eta niye gele hoigese r kichu bole e nai office e passport er , and renew korte giye , eirokom sob hoise , but police investigation e police e boltese je ager pass r akon ker pass e letter missing ase eta ami cahr diye dibo judi 10k dew, ei koktha bolse amader sylhet er bishwnath er thanar police ektay panchi restaunrt e giye , pore onk pera keye amader counselour bishwnat er oke niye gesi shate 2500tk diye hoise
ড্রাইভিং লাইসেন্স করার জন্য এক্সট্রা ২০০০ নিচে। চার বছর আগে ড্রাইভিং লাইসেন্স করছে এখনো কার্ড পায় নাই।
আমি বিএড সম্পন্ন করে নিয়ম মাফিক সকল কাগজ পত্র অনলাইনে পাঠায়, কোন কারণ ছাড়াই আমার ফাইল রিজেক্ট করে দেয়। আমি উপজেলায় জানতে চায় কেন ফাইল রিজেক্ট করেছেন? উনি বলেন, যোগাযোগ না করলে তো এমন হবেই। আমার সাথে পার্শ্ববর্তী অনেক শিক্ষকের একই অবস্থা। যারা যোগাযোগের নামে ঘুষ দেন নি তাদের ফাইল রিজেক্ট। যে সকল শিক্ষক ১ হাজার ২ হাজার করে টাকা দিয়েছে তাদের ফাইল এপ্রুভ হয়েছে। অনেকের থেকেই শুনেছি উপজেলা শিক্ষা অফিসার টাকা ছাড়া কোন কাজ করেন না। আমার প্রতিষ্ঠান প্রধান নিজেও বলেছেন এক দুই হাজার টাকা দিলেই ফাইল পার করে দিত, দেন নি কেন? এই হলো অবস্থা কোন ভুল না থাকলেও যে কেন একটা অজুহাত দেখিয়ে ফাইল রিজেক্ট করে দেয়।
আমি মাস্টার্স পরিক্ষা দিয়ে ১ সাবজেক্ট ফেল আসে। তারপর রিচেক করার পর পাস আসে। সার্টিফিকেট তোলার জন্য ডিপার্টমেন্ট এ যাই, সেখানে অন্য একটি ডেস্কে রিচেক করা সার্টিফিকেট তোলার জন্য পাঠায়। সেখানে গেলে দায়িত্বরত কর্মকর্তা বলেন, এই রিচেক করা সার্টিফিকেট নাকি কলেজে আসে না। এতে ২৪০০ টাকা লাগবে তবেই আমি সার্টিফিকেট পাবো নয়তো পাবো না। আমি ঘুষ দেইনি এবং এখনো সার্টিফিকেট তুলতে পারিনি৷
আমার একটি আইফোন ঢাকা থেকে ছিনতাই হয়। আমি বাড়িতে এসে মোবাইল এর বক্স নিয়ে চরভদ্রাশন থানায় হারনোর জিডি করার জন্য যাই। তারা বলে ১৫০০০ টাকা দিলে তারা ফোন উদ্ধার করে দিবে
নবায়ন করতে হলে টাকা লাগবে ১৩ হাজার
সিসিটিভিতে দুর্ধর্ষ চুরিতে শনাক্ত হওয়া চোরের বাসায় যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করাতে তিনি টাকা দাবি করেন