নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
এইচএসসি সার্টিফিকেট তুলেছি।সহকারী বলছে চা নাস্তার টাকা
নামজারি করতে গেছি কিন্তু বলছে যে অনেক ঝামেলার কাজ আমার কাছে কন্টাক দিন প্রথমে ১২ হাজার টাকা বলছে কিন্তু ধাপে ধাপে ২৬/২৭ হাজার টাকা খরচ হয়েছে আমার কিন্তু একটি নামধারী সম্পন্ন হয়েছে বাকি দুইটা এখনো হয়নি
স্বাভাবিকভাবেই জীবিত থাকা অবস্থায় আমার দাদুর নামে যে রেকর্ড হওয়া সম্পত্তি ছিল তার কর প্রদান করতে গেলে, তারা বলে(বর্তমানে) মৃত ব্যক্তির নামে কর দেওয়া সম্ভব নয় অথচ আড়ালে তাদের অফিসেরই কর্মকর্তা আরেকজন ব্যক্তি বলে স্যারকে দুই হাজার টাকা দেন কর প্রদান করে দিচ্ছি।
আমি বাগেরহাট সদর ভুমি অফিসে একটা মিমাংসিত ১৫০ কেচের নকল তোলার জন্য ২ বছর আগে থেকে চেষ্টা করতেছি কিন্তু কোন টাকা না দেওয়ার কারণে অামার কাজটিকরে দিচ্ছে না।
ঝিকরগাছা থানায় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করলে ১ মাসেও সার্টিফিকেট দেয় না। অতিরিক্ত ১৭০০-২০০০ টাকা দিলে ১ সপ্তাহে পাওয়া যায়। শুনেছি এই থানার ওসি টাকা ছাড়া স্বাক্ষর করেনা।
আমি 2020 সালে একটি পুরান মোটরসাইকেল কিনেছি, কিনার পর করে নাম পরিবর্তন এর জন্য সরকারি নিয়মে সঠিক ভাবে সবকিছুই করি, এখন 2026 এখন পর্যন্ত মালিকানা পরিবর্তন হয়নি। এখন বিআরটিএ গেলে কিছু অসাধু লোক আমার কাছে অর্ধেক দাবি করে। এমনও তো অবস্থায় আমার গাড়ির মালিকানা পরিবর্তন হবে কিনা আমি জানিনা।
আশুগঞ্জ উপজেলায় একটি ১০ তলা বিল্ডিং অনুমোদনের জন্য আবেদন করি। জেলা প্রশাসক মিটিং এ অঅনুমোদন করলেও সভার কার্যবিবরণী তে এডিসি স্বাক্ষর করার বিনিময়ে উক্ত টাকা দাবী করেন নতুবা উনি ৮ম তলা পর্যন্ত দিবেন বলে জানান।
আমি আমার গাড়ি রেজিষ্ট্রেশন এর সকল কাজ শেষ করে বি আর টি এ অফিসে জমা দেয়,,, প্রথমে তিন দিন যায় কেউ আমার গাড়ির চেক বা ছবি তুলতে আসে নি,,,পরে দুই হাজার টাকা ঘুস দেওয়ার পরে আসে এবং ছবি তুলে নিয়ে যায় এবং কাজ করে দেওয়ার আশ্বাস দেয়,,,,,আমি চলে আসি কিন্তু মাস তিন পরে আমি যখন অফিসে যায় আর বলি তখন আমাকে বলে যে আপনার গাড়ির বি এস পি সঠিক নয়,,, আমার কাছে আরও ৪হাজার টাকা অতিরিক্ত দাবি করে,,,, আমি এখনো টাকা দেয়নি এখন আমি কি করবো বলেন,,,,,
নিজে নিজে চুয়াডাঙ্গা বি আর টি তে বাইক রেজিস্টেশন করা সম্ভব না । বাইরে যিনি বসে ইনি ফাইল জমা নিতে চায় না । বলে এভাবে ফাইল নেওয়ার নিয়ম নেই, বল্লাম আমি নিজে জমা দিতে চায়, বলে কবে হবে জানি না । পরে বাইরের দোকান গুলো থেকে জানতে পারি । টাকা ছাড়া গাড়ির নাম্বার হবে না । পরে জমা দিয়ে এসেছি , বলে কবে হবে জানি না , বললাম জমা নেন চেক দেন সমস্যা আছে কি , না থাকলে জমা নিন । সব সঠিক পেপার সমস্যা হবে না ।
ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিস সহকারী যিনি দীর্ঘ ১০/১২ বছর যাবৎ কর্মরত তিনি নিজের দপ্তর এবং প্রশাসক-এর বরাতে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য উল্লিখিত পরিমাণের টাকা দাবি করেন।
টিএ/ডিএ বিল হিসাবরক্ষণ শাখা পে-২ থেকে পাস করার জন্য বিল প্রতি ১৮-২০% করে দাবি করেছে।
Kno exam dite hbe nah, just tk diba r license niya jaba.. just biometric ta diye jaba eshe.
খুলনা বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ১০ হাজার নিচে কেউ লাইসেন্স করতে পারে না সরকারি খরচ ৫ হাজার ৬০০ টাকা। এখানের দারোয়ান থেকে শুরু করে বড় অফিসার সবাই দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বাইরে কিছুই হয় না।
আমার সন্তান এইসএসসি পরীক্ষা দিচ্ছে। কর্তব্যরত স্যার আইসিটি প্র্যাকটিকেল পরীক্ষায় খাতা জমা দিলে ৩০০ টাকা আর খাতা না জমা দিলে ৫০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হইনি। স্থান- আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা।
নতুন মিটারে আবেদন নিয়ে গেলে নানা রকম অহেতুক ভুল ধরে,শেষে সব কিছু সমাধান এর বিনিময় ১০০০০ টাকা দাবি করে
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং টেস্ট সম্পন্ন করার পর লাইসেন্স কার্ড দেওয়ার দিন যেই লোক লাইসেন্স দিচ্ছিলো সে সবার কাছে ১০০টাকা চাচ্ছিলো। প্রায় ৮-১০ জন ছিলাম। আমি বললাম লাইসেন্স দেন আমি বাসা থেকে টাকা এনে দিচ্ছি, লাইসেন্স হাতে পেয়ে পরে আর অফিস মুখো হয়নি😆😁
মোবাইল খুজে বের করে দিলে টাকা দামি করে মনে হয় এইটা সরকারি জায়গা না এইটা টাকা দিয়ে দাক্কা দিয়ে কাজ করানোর জায়গা
বন বিভাগের অফিসে করাত কর লাইসেন্স করতে চাইলে তারা প্রতি লাইসেন্সে ২০ হাজার টাকা দাবি করে। এটা নাকি খরচ না দিলে লাইসেন্স পাওয়া যায় না। আমি এখনো লাইসেন্স করিনি।
শ্রান্তি বিনোদন এর বিলের জন্য টাকা চেয়েছে।
ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী রাস্তা নির্মাণ প্রকল্পে আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিপূরণের টাকা তুলতে এল.এ অফিসে যোগাযোগ করলে সেখানকার সার্ভেয়ার মোটা অঙ্কের টাকা দাবি করেন। এবিষয়টি আমি মৌখিকভাবে এডিসি রাজস্ব (ময়মনসিংহ) মহোদয়কে জানিয়েছি। জানানোর কারণেও আমাকে হয়রানি করা হচ্ছে।