নামজারি
আমি একটা ১২ শতাংশ জমি কাউলা করু,এখন নামজারি করতে হবে, নামজারি সরকারি খরচ ১১৭০ টাকা। ভূমি অফিসে গেলাম তারা বলল ৮ লাগবে।।
নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমি একটা ১২ শতাংশ জমি কাউলা করু,এখন নামজারি করতে হবে, নামজারি সরকারি খরচ ১১৭০ টাকা। ভূমি অফিসে গেলাম তারা বলল ৮ লাগবে।।
আমি যোগ্যতার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স করব , কিন্তূ তারা বলছে টাকা ছাড়া পাশ করতে দিবে না ।
নির্দিষ্ট অভিযোগসমূহ নিচে তুলে ধরা হলো: ১. ল্যাট্রিন বরাদ্দে অর্থ আদায়: প্রতিটি সেনিটারি ল্যাট্রিন বরাদ্দের নামে এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি ৫,০০০/- থেকে ৬,০০০/- টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে। ২. পানির পাম্প ও গভীর নলকূপ বরাদ্দে অর্থ আদায়: পানির পাম্প/গভীর নলকূপ বসানোর নামে প্রাথমিক খরচ বাবদ ৫০,০০০/- টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের অজুহাতে আরও ৩০,০০০/- টাকা সহ সর্বমোট প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা পর্যন্ত দাবি ও আদায় করা হচ্ছে।গ্রাম: দক্ষিণপাড়া, ১ নং ওয়ার্ড ইউনিয়ন: খুনিয়াপালং, রামু, কক্সবাজার
আমাদের এলাকার একজন ১৮ লক্ষ টাকার বিনিময়ে কারারক্ষীর চাকুরী নিয়েছে
একটি নামের বানালে শ এক জায়গায় স একজায় হওয়ায় ঘুরে দিছিলো। গেটে ধরে বলে ১৫শ হলে এখনি সব হবে এটা খরচ অফিসের বুঝলা তাছাড়া যত দিবা ততই বাতিল করবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর - এ অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ দিতে পারিনি বলে চাকরি হয়নি আমার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমি ৬৯ নম্বর পেয়ে প্রথম স্থান অজর্ন করি। কিন্তু চাকুরিতে আমাকে নিয়োগ না দিয়ে অন্য পরীক্ষার্থীকে দেওয়া হয়। আমার কাছ থেকে ১০,০০,০০০/= ( দশ লক্ষ ) টাকা ঘুস চাইলে আমি দেই নাই। তাই আমাকে এড়িয়ে অন্য পরীক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়ে।
ব্যাংকে গিয়ে কোন কিছু না বুঝলে যদি হেল্প ডেক্স কিছু জিজ্ঞাসা করা হয় তারা বুঝিয়ে দেয় না বরঞ্চ চা-নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দাবি করে টাকা না দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যবহার অনেক খারাপ হয়ে যায় তারা কোন কিছু তখন আর বুঝাইয়া বলেনা যা নয় তা ব্যবহার করে। এইটা নিয়ে ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী ও কিছু বলে না
Bike kenar por name transfer korar shomoi oder end theke Typing mistake'a amar naam bhul ashe. Er por theke jhamela shuru, naam bhuler karone BSP NID verify kora jaccena. Office'a gelam 5000 cailo, dilam na. Er por abedon korlam , kaaj holo na. Abar 7000 cailo, dilam na. Abedon kortei thaki. Student chilam , eto taka dewa shombob chilo na. Er por haate paaye dhore, head office application nilam, tateo kaaj holo na. Last 11,000 tk cheyeche. Ekhon ei jhamela niye prai 7 years holo. ekhono naam bhul and user NID unverified.
Severely harassed. Influence in a way to give them bribe. Act like honest officer and staff. Connected with even city corporation. If money is given then no hassle. If not given through so called dalal,then they send to police station, traffic police station and even city corporation.so corrupted people.everyone is linked.percentage is being shared. Even for affidavit. Allah forgive us.Ameen
সরকারি ভাবে পানির ট্যাঙ্কি দেয়। নিতে হলে ৬০০০ টাকা ঘুষ লাগে
আমার দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যা আমাদের দখল সোহো যাবতীয় সবকিছু ঠিক আছে। আমার বাবা ও চাচাদের মাঝেও কোনো বিরোধ বা ভিন্ন কোনো মামলাও নাই। তবুও বাকলিয়া সার্কেল, চট্টগ্রাম ভূমি অফিসে নামজারী করছে না, এখনো ঘুষের টাকার দর কষাকষি চলছে। আমরা এসি ল্যান্ড পরিবর্তন হলে মনে করেছি ঘুষ কমবে বা কাজটি কম ঘুষে করতে পারবো। কিন্তু ভূমি অফিসের নন ক্যাডার কর্মচারীগুলো কোনোমতেই কম ঘুষে করতে দিবে না। সমস্যা হচ্ছে এই জমির বর্তমান খতিয়ানে রেজিস্ট্রি দলিলের নম্বর একটি সংখ্যা ভুল এসেছে যে ভুলটাও তারাই করেছে। এইটা সঠিক করে দিবে এবং নামজারীর জন্যে ৬ কোটি দিতে হবে বলেছে। যেখান থেকে নাকি তহসিলদার কানুনগো কি কি সহ রেভেন্যু ডিসি ও এসি ল্যান্ড সোহো অনেকের ভাগ আছে। কিন্তু অফিসার পরিবর্তন হলেও হচ্ছে না।
আমি আজ থেকে ১ মাস আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে অনলাইনে আবেদন করি,এবং আমার এনআইডি,চেয়ারম্যান সার্টিফিকেট, পাসপোর্ট, এবং সরকার নির্ধারিত ১৫০০ টাকা ফে করি।কিন্তু এখন পর্যন্ত আমি সার্টিফিকেট পাই নাই,একদিন হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ থানা থেকে কল দিয়ে আমার কাছ থেকে টাকা চাই,আমি বলছি যা দেওয়ার সরকারি ফি তা আমি পরিশোধ করেছি তাহলে আপনাকে আমি কেনো দিবো? সে বলে ওকে তাহলে থাকেন।আমার নামে কোনো মামলা নেই বা কারো কোনো অভিযোগ নাই তার পরও আমি বিদেশ যাওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে না।তার ফোন নাম্বার আমার কাছে আছে
তারা আমার কাছে চাকরি দেবে বলে ঘুষ চাইছে
ময়মনসিংহ মুক্তাগাছা মেইনরোডে (সদরে) রাস্তার একোয়ারের টাকার জন্য অনেক দিন ঘুরছি, তারা বলে এই সাইডে এখনো শুরু হয়নি, এরকম অনেক মিথ্যা কথা, পরে বললো এই পরিমান টাকা দিলে কাজ হবে, অন্যথায় এভাবেই থাকবে, পরবর্তীতে তাকে আগে টাকা দেই, পরে আমাদের টাকা আসে।
বরাবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পটুয়াখালী মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ। জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার অধনস্ত সহকারী শিক্ষকগন এই মর্মে জানাচ্ছি যে আমাদের উপজেলার বদলি কার্যক্রম আজকে ১.০০ ঘটিকার সময়ে প্রকাশ করা হয় সময় দেওয়া হয় কালকে ৪ টা পর্যন্ত। এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র সংগ্রহ করা দূরুহ কাজ। তাছাড়া আজকে শূন্য পদের লিস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাওয়া হলে তারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। শূন্য পদের তালিকা জানতে চাইলে তারা বলে যে এরিয়ার স্কুলে বদলি হতে ইচ্ছুক সে এরিয়ার হেড টিচারদের ফোন দিয়ে জানতে। এটা আমাদেরকে দ্বিধাগ্রস্থ করে। বৈষম্যহীন বাংলাদেশে এরকম বদলি আগে কখনও হয়েছিল কিনা আমাদের জানা নেই। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আপনি আমাদের এই সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধার করুন
আমি একজন ভিকটিম। এনায়েতপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে দুজন পুলিশ অফিসার (এস.আই.) তদন্ত করতে আসেন। প্রাথমিক তদন্ত শেষ করে ফিরে যাওয়ার সময় তারা আমার কাছে খরচ এর টাকা দাবি করেন। তাদের যুক্তি তারা তেল পুড়িয়ে বাইক নিয়ে আমার অভিযোগের তদন্ত করতে এসেছেন তাই তাদেরকে খরচের টাকা দিতে হবে৷ আমি তাদেরকে টেকনিক্যালি টাকা দিতে অস্বীকার করি। পুলিশের কাজই তো অভিযোগের তদন্ত করা। এর জন্য জনগণের টাকায় সরকার তাদের খরচ চালায় ও মাসে মাসে মোটা মাইনে দেয়৷ তাহলে এই উপরি খরচ কেন বহন করতে হবে আমাদের?
নাম জারির জন্য অফিসে গেলে আমার কাগজ দেখে বললো কাজটা করা যাবে, টাকা লাগবে দশ হাজার, আমি আট হাজার দিতে চাইলে রাজি হলো, কিন্তু ধাপে ধাপে আমার কাছ থেকে ৭৫০০ টাকা নিলেও আমার কাজটি দুই বছর ঘুরায়, তারপর আমি বললাম টাকা ফিরত দিতে, কিন্তু টাকা আর ফিরত দিচ্ছে না, তারপর বললাম আমার খাজনা টা বাকি আছে ঐ টা দিয়ে দিতে, সে তাতেও রাজি না। পরে বাধ্য হয়ে আমার নাম জারি করা বাদ দিলা, আর খাজনা টা আমি দিয়ে দিলাম, সে অফিসার আর টাকা ফিরত দেয় নাই। তার নাম হাবিবুর রহমান। কুমিল্লা, দেবিদ্বার গুনাইঘর গ্রামের সেপারা ভূমি অফিস।
আমার বাড়ি আমার স্ত্রী কে হেবা করেছি, পূর্বে আমার নামে হোল্ডিং ট্যাক্স দিতাম ১১৫০০/-, নাম পরিবর্তন করে স্ত্রী র নামে করতে আবেদন করি, বাড়ি এসে নতুন করারোপের কথা বলে উক্ত টাকা দাবি করে, না দেয়ায় বর্তমানের ডাবল ট্যাক্স নির্ধারণ করেছে।
২০হাজার চেয়েছে আমি ১৫০০ টাকায় কাজটা করেছি অনেক কষ্ট করে
আমার দুই বাচ্চার জন্ম সনদ করতে গিলে ইউনিয়ন পরিষদের একজন লোক আমার কাছে ২০০০ টাকা দাবি করে এবং বলে আপনার রাজ্য জন্ম নিবন্ধন হয়ে যাবে অন্যথায় আপনার জন্ম নিবন্ধন হবে না