সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

শিক্ষা প্রতিষ্ঠান

৬ লক্ষ টাকা দিলে চাকরিটা তোকে দিবো

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা,২০১৪/১৫ সালের ঘটনা, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNA2NKSP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

আদালতের রেকর্ড রুম থেকে ফাইল গায়েব

ঘুষ নিয়ে আদালতের সংরক্ষিত রেকর্ড রুম থেকে ফাইল গায়েব করে দেওয়া হয় চট্টগ্রাম হাইকোর্টে

চট্টগ্রামে, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTUR5EJV
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০০ লাখ

প্রতারণামূলক দলিল তৈরি করে।

আমার আত্মীয়ের রেকর্ড ভুক্ত জমি শেষ রেকর্ডে আরেকজনের নামে উঠেছিল বলে সেই বলে দলিল করে দেয় তার স্ত্রীর নামে যা, সম্পূর্ণ বেআইনি এবং মামলা চলমান অবস্থায় এই কাজটি করে। এবং মিস কেস করার পরেও এমন কোন উদ্যোগ কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে না।

মাধবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, চারা ভাঙ্গা ।, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY9QVECU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নাম জারির অনুমতি

গৃহায়ন কতৃপক্ষে, আমার রেজিস্ট্রিকৃত জমি নামজারির জন্য আবেদন করেছি। প্রথা হল, দালালের মাধ্যমে একটি প্লটের জন্য সরকারি খরচের বাইরে ৫০০০০ টাকা দিতে হয়। আমি ২ প্লটের জন্য আবেদন করেছি। এর মধ্যে ২০০০ টাকা চায়ের খরচ হিসাবে দিয়েছি। তারপরও ৮ মাস হয়ে গেছে, আমি এখনো অনুমতি পায় নি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSV4P9W
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সংশোধন

আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে নামে ভুল থাকার কারণে আমি চিটাগাং বোর্ড সংশোধনের জন্য আবেদন করি। সংশোধন করার ক্ষেত্রে আমার একটা কোট অ্যাবিড অ্যাবিড জমা দিতে হয় যেটা ছিল অরজিনিয়াল কপি। চট্টগ্রাম বোর্ডে আমার সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন আমার নতুন সংশোধিত সার্টিফিকেটগুলো হাতে পায় তখন আমি আমার যে অ্যাবিড অ্যাবিড নিতে একটা নির্দিষ্ট কক্ষে যাই। ওখানে একজন সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন, আমি ওনার কাছে আমার অ্যাবিড অ্যাবিড চাইলে উনি আমাকে বলেন এটা কত টাকা দিয়ে বানিয়েছো ? আমি ওনাকে বললাম প্রায় তিন হাজার টাকার মত, উনি আমাকে পাল্টা জবাব দিয়ে বললেন আমাকে ৩০০০ টাকা দিয়ে এটা নিয়ে যাও। তারপর আমি ওনাকে বললাম আমার প্রয়োজনীয় কাগজ আমি কেন আপনাকে টাকা দিব ?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSEFMMT
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য দালালের মাধ্যমে বিআরটিএ অফিসার দাবি করে ৫০০০ টাকা পরিশোধ না করলে লাইসেন্স কিছু করাবে না

উত্তরা বিআরটি সার্কেল ২, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKENYJ9M
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

১১৫০ টাকার নামজারি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের কিছু দালালেরা ৫-৭ হাজার টাকা করে কন্ট্রাক করে কাজ করে এর কমে নামজারি করে না

ভোলা, ভেলুমিয়া, ভেদুরিয়া, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRN2R6NZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ওয়ারেন্টের আসামির বিষয়

ওয়ারেন্টের আসামিকে না ধরে উল্টো তাকে তথ্য দিয়ে সহায়তা করে মামলার তথ্য দেয় আসামিকে মামলা তথ্য দেয় এবং আসামি নিজ বাড়িতে এবং নিজ এলাকাতে অবস্থান করার পরও থাকে ধরেনি চেকের মামলা ছিল আমি ওই অবস্থাতে আর্থিকভাবে নেই যে তাকে এত টাকা দিতে পারব

কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDDF6AS
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে ঘুষ দিতে হয়।

আমি একজন সরকারী কর্মচারী। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য। আমার প্রভিডেন্ট বদান্য হতে টাকা তুলতে গেলে হিসাব রক্ষন অফিসারকে ৫০০-১০০০ টাকা দেওয়া লাগে।টাকা না সে বিভিন্ন ধরনের সমস্যা দেখায় এবং টাকা দিলে আপনি ১৫-৩০ দিনের মধ্যে কোনটি হয়ে যায়।আর টাকা না দিলে ৩-৪ মাস লাগবে।তাই বাধ্য হয়ে আমার টাকা দিয়ে প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUDBR2J
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমি খারিজ

আমার এম আর আর থেকে পূর্বের খারিজ করা ছিল। বর্তমানে আর এস খতিয়ান আসার পরে নতুন করে খারিজ করবার জন্য ইউনিয়ন ভূমি অফিসে শরণাপন্ন হই ওখানে আমাকে বলা হয় আপনার রেকর্ড মিস হয়েছে নতুন করে খারিজ করতে ৬০ হাজার টাকা লাগবে। আমি ওনার প্রস্তাবে রাজি হই নাই।

বগুড়া, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJKZRG6D
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳২০.০ হাজার

এসেস মেন্ট

আমার ফাইল অডিটে যায়, অফিসের স্টাফ আমাকে বলে তাদেরকে ২০০০০ টাকা দিলে সরকারকে কোন টাকা দিতে হবে না, না দিলে অনেক টাকা জরিমানা করবে।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLXQ56S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

গ্যাস সরবরাহ

গ্যাসের লাইনে নাকি পানি জমেছে তাই গ্যাস আসছে না। পরিষ্কার করে দিলে নাকি গ্যাস আসবে। নবোদয় হাউজিং সোসাইটি, ব্লক সি, মোহাম্মদপুর। তিতাস গ্যাসের লোক পরিচয়ে ঘুষ দাবি করেছে

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPQUXTG
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্ধনের আবেদন জমা

বলছে নরমালি করতে একমাস সময় লাগবে আর দ্রুত করতে হলে এক সপ্তাহের মধ্যে পাবেন ৫০০ টাকা দিলেই পেয়ে যাবেন

ঢাকা দক্ষিণ লালবাগ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9VNZUR
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

সেবা

রুগীকে নিয়ে যাওয়ার জন্য টেবিল গাড়ি থাকা সত্বেও দিতে রাজি হয় নি,,পরে ১০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার জন্য গাড়ি দিয়েছিলো,,সরকারি হসপিলে,।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYSY9YFR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফোন হারিয়ে যাওয়ার পর জিডি

পুলিশের এসএই বলছিলো হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে টাকা লাগবে ৪০০০। টাকা দিলে ফোন খুঁজে দিবো

যশোর, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHHABETY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নামজারি করার জন্য এবং একটি জমির প্রতিবেদন জমা করার জন্য

আমার বিষয়টি আমি উল্লেখ করছি।আমার ভাই একটি জমি ক্রায় করে। ২০০১ সালে তখনকার নিয়ম অনুযায়ী ওই দলিলে চারটা দাগ উঠানো হয় তার মধ্যে একটি দাগ ভোগ দখলে থাকে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে সেই। সেই জমি আমার ভাই আমার কাছে বিক্রি করে ঠিক সেভাবে দলিলে উল্লেখ আছে চারটি দাগের মধ্যে একটি দাগ ভোগ দখল। আমি অনলাইনে আবেদন করে দলিল সহকারে তৌসিল অফিসে যাই এখানে নায়েব সাহেব দেখে বলে এটার নামজারি করা যাবে না । তারপর আমি বলি তাহলে উপায় কি তিনি আমতা আমতা করে বলেন আপনার এই জমি ঠিক করতে গেলে নতুন দলিল করতে লাগবে নতুবা পনের হাজার টাকা দিলে আমি নাম জারি করে দিতে পারি। আমি মাগুরা জেলা থেকে। থানা জেলা মাগুরা

গ্রাম, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHBG83LF
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.২ হাজার

Birth certificate correction

আমি আমার জন্মনিবন্ধন সনদ ভুল সংশোধন করতে গেলে তারা কোনো কারন ছাড়াই ১২০০ টাকা দাবি করে কিন্তু সরকারি সংশোধন ফি মাত্র ১৫০ টাকা । এই দেশ আর ভালো হবার পথে নয় ।

Dhaka North City Corporation Ward 20, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2LBET8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কৃষি ব্যাংকের লোন নিতে গিয়ে ঘুষ দিতে হয়

আমি কৃষি ব্যাংকের নন নিতে গিয়েছিলাম আমার কাগজ পাতি সব ঠিকঠাক আছে আমাকে বলছে লোন দেওয়া যাবে না পরে আর একজনকে নিয়ে গেলাম সেখানে তাই বলছে স্যার দেখে না কেন দেওয়া যাবে সব ঠিক আছে তবে স্যার বলছে লোন নিতে হলে ৫০০০ টাকা দেওয়া লাগবে নয়তো হবেনা

বগুড়া, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ3A32E3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণে ব্যাংকারদের ঘুষ দেয়া প্রসংগে

সেবাটি ছিলো আমি দুবাই যাবার উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক মাদারীপুর ব্রাঞ্চ থেকে ৩ লক্ষ টাকা ঋণ চাইলে ব্যাংক কর্মকর্তা ইনিয়ে বিনিয়ে ঘুষ চায়। মানে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ঋণ মঞ্জুর করছিলো না। সারাদিন আমার মা বাবা ভাই-বোনদের ব্যাংকে বসিয়ে রাখে। আমার বড় ভাই একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ায় সরাসরি ঘুষ চায়নি এবং ভাইও বুঝতে পেরে দিতে অসম্মতি দিয়েছে। অবশেষে ঋণ পাশ হলেও ভাইয়ের অনুপস্থিতিতে আমি যখন চেক আনতে যাই তখন আমার কাছে থেকে একরকম জোর করে ৫ হাজার টাকা রেখে দেয়।

মাদারীপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK95ZHZT
মন্তব্য