All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,429 reports found
Report a bribe
Refused Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেলে যদি কোন ভুলত্রুটি কিংবা কোন একটা কাগজ কম থাকে অথবা সে ক্ষেত্রে সাধারণ মানুষ করতে পারে না কিন্তু একই কাগজপত্র দিয়ে দোকানদারের ফোন কল কিংবা দালালদের মাধ্যমে কাজ করলে খুব সহজেই কাজ করা যাচ্ছে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এক্ষেত্রে সরাসরি পাসপোর্ট এর লোকজন জড়িত। আমার পরিচয়পত্র অনলাইন টা ছিল না, তার জন্য আমার কাছ থেকে পরে এসে টাকা ভরতি চায় এবং তারা ম্যানেজ করে দিতে চেয়েছিল। ব্যাপারটা তাদের একটা ফোন কলের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যায়। সে ক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে আছে। আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে তবে আমার ক্ষেত্রেই একটা ঘটেছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে টাকার মাধ্যমে সহজ হচ্ছে তবে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

শেরপুর, Mymensingh 29 August 2026 5 views MY6T9NR9
0 Comments
Refused Public Hospital ৳60.0K

চাঁদাবাজি ও হয়রানি

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপা্তাল দিনাজপুর সিনিয়র স্টাফ নার্স দের বিদায় উপলক্ষে প্রত্যেক জনের কাছ থেকে ৩০০ টাকা হারে ২২০ জন সিনিয়র নার্সদের কাছ থেকে মোট ৬৬০০০ টাকার মূল্যের ৪ আনা ওজনের সোনার আংটি অথবা কানের দুল উপহার দিতে বাধ্য করা হয় ।চাঁদা না দিলে খারাপ আচরণ করা হয় ।ডিসেম্ববর ২০২৬ সালে ৪ জনের বিদায় উপলক্ষে ২৬৪০০০ টাকা আদায় করা হবে ।জন প্রতি সকল নার্স ১২০০ টাকা দিতে ইচ্ছুক নয় ।সরকারি নিয়ম অনুযায়ী ২০০০ টাকার বেশি উপহার দেয়ার কথা নয় । কিন্তু ওনারা জোর করে সোনার কানের দুল আদায় করে নিতে চাচ্ছে ।

দিনাজপুর, Rangpur 29 August 2026 5 views RN2HHBMN
0 Comments
Refused Education Office ৳30.0K

শিক্ষকদের বেতন করতে গেলে ঢাকায় ডিজি মহাদয় টাকা ছাড়া বেতন করবে না।

এনটিআরসিএ মাধ্যমে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করলে বেতন করতে গেলে প্রতিষ্ঠান প্রধান ও ডিজি টাকা ছাড়া বেতন করতে রাজি হয় না।এরকম ঘটনা সারা বাংলাদেশে সব সময় হচ্ছে।টাকার বিনিময়ে জবের সব রিক্রুটমেন্ট ঠিক না থাকলেও বেতন করে আনতেছে। এজন্য বাংলাদেশে অসংখ্য ভূয়া শিক্ষক শিক্ষকতা করেছেন‌।

ঢাকা, Dhaka 29 August 2026 3 views DK2HZKQN
0 Comments
Refused Other public office ৳1.00M

চাকরি হচ্ছে না ঘুষের কারণে।

নাবিক হইতে গেলে 10 লক্ষ টাকা দিলে নাবিক হওয়া যায়। 10 লক্ষ টাকা না দিলে কিছুই হওয়া যায় না। এখানে সবার মুখে নাবিক হইতে 10 লাখ। প্রকাশ্যে এমন ঘুষ বাণিজ্য সত্যিই হতাশা জনক। হাজার হাজার যুবকদের স্বপ্ন এভাবে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে।

চট্টগ্রাম, Chattogram 29 August 2026 3 views CTBQTFPJ
0 Comments
Refused Land Office ৳16.0K

নাম জারি খতিয়ান

জমির নাম জারি বা খারিজ খতিয়ান করতে ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিলাম। 10 টা থেকে বিকাল 5 পর্যন্ত অফিসে বসেছিলাম। দালাল ধরিনি বলে কাজ হচ্ছে না। পাঁচটার পর অনেক অনুরোধ করার পর ইউনিয়ন ভুমি অফিস তাদের অফিশিয়াল কাজ করে খারিজা আবেদনের কপিটি আমাকে দেয়।পরে বলে আপনি এসিলেন্ট অফিসে গেলে কাজ হবেনা। আমরা অফিস থেকে নিয়ে যাব কাগজ রেডি করে দিব করচ পাতি দিতে হবে।আমি বল্লাম স্যার কত দিতে হবে? সে বল্ল 16۰۰۰ টাকা। আমি বল্লাম এতো টাকা কেন সরকারি ফি তো 11۷۰ টাকা মাত্র। স্যার বল্ল আমাদের দারা না করিলে আপনি কাগজ নিয়ে জমা দেন আপনার আবেদন বাতিল হয়ে জাবে। আমি বলি আমার কাছে এতো টাকানেই আমি নিজে গিয়ে এসিলেন্ট অফিসে জমা দিয়ে আসি। স্যার বল্ল ঠিক আছে আপনি বড় (ন্যায়েব)স্যারের খরচ দিয়ে যান। আমি বলি কত সে বলে 1500 টাকা। পরে তাই

ইউনিয়ন ও উপজেলা, Dhaka 29 August 2026 3 views DKB82GW6
0 Comments
Refused Other public office ৳500

জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন নিয়ে হয়রানি ও অতিরিক্ত ফি আদায়

জন্ম নিবন্ধন আবেদন করতে গিয়ে পড়তে হয়েছিল এক বিভ্রান্তিকর ঘটনায়। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে সরকার নির্ধারিত ফি-এর কয়েকগুণ বেশি টাকা দাবি করে বসেন কম্পিউটার অপারেটর। তার নির্ধারণ করা টাকা না দিলে আবেদন করে দিবে না বলে সরাসরি জানিয়ে দেন। পরে আমার নিজের আবেদন নিজেই করি। পরেরদিন সনদের জন্য গেলে আবারও আগের মতোই কয়েকগুণ টাকা ঘুষ চায় কম্পিউটার অপারেটর ও তার এক সহযোগী। কম্পিউটার অপারেটর জানান পরিষদের সচিব কিছু ভাগ পায়, পরবর্তীতে সচিবের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি আসল ঘটনা শেয়ার করেন, যা আমাদের ধারণার সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায়। কম্পিউটার অপারেটর একজন ঘুষখোর, চাঁদাবাজ।

কিশোরগঞ্জ, বাংগালপাড়া ইউনিয়ন, Dhaka 29 August 2026 3 views DKS9S8ZW
0 Comments
Refused Other public office ৳10.0K

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন

আমার স্বামীর জন্ম নিবন্ধনে (পাসপোর্ট ও এনআইডির সাথের মিল রেখে) বয়স সংশোধন, দশ হাজার টাকা দিলে করে দেওয়া যাবে। আমি অন্য উপায়ে নতুনভাবে জন্ম নিবদ্ধন করিয়েছি।

চরভদ্রাসন উপজেলা পরিষদ (ইউএনও অফিস), Dhaka 29 August 2026 3 views DKHJERGC
0 Comments
Refused Other public office ৳30.0K

জেলা জজ কোর্ট

অর্পিত সম্পত্তির "ক" তফসিল মামলার রায়ে (ডিগ্রী/রায়ের সার্টিফাইড কপি) অসংখ্য বানানে ভূল (কর্ণিক ভূল ) তাই সংশোধন করতে ৩০ হাজার টাকা দাবি করসে আমি দেই নাই। কিছু কম বেশী করতে বলে সংশোধন করতে বলেছিলাম রাজি হয় নাই। এইসব কি ইচ্ছাকৃত ভূল কারণ মামলার দলিল ও অনান্য কাগজপত্র, ঠিকানা সহ মামলার আমমোক্তারনামাতে কোন প্রকার ভূল নাই। কিছু বলার ভাষা নাই।

Dhaka, Dhaka 29 August 2026 3 views DK9D7B4Z
0 Comments
Refused Other public office ৳1.60M

Navy soinik

25 সালের নিয়োগে আমার সাথের একজন টাকা দিছে ওকে নিছে আমি না দেওয়ায হাত ঘামে বলে বাতিল করে দিছে যোগাযোগ গ্রামে বা বাজারের কিছু লোকের মাধ্যমে করে না হয়

ঠাকুরগা, Rangpur 29 August 2026 3 views RNHJRSZ7
0 Comments
Refused Land Office ৳10.0K

নামধারী সাংবাদিক

নামধারী কিছু সাংবাদিক বিভিন্ন ভূমি অফিসে ঘুরাঘুরি করে। ভূমি অফিসে আমাকে আমার নামজারী পাইয়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করে। পরে আমি অনলাইনে আবেদন করে ১১/১২ শত টাকা খরচে এবং ২০/২২ দিনে নামজারি হাতে পাই। কিছু স্বার্থ লোভী সাংবাদিক বা হলুদ সংবাদিক এ কাজের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত আছে।

ঢাকা, Dhaka 29 August 2026 3 views DKCGNFXE
0 Comments
Refused Sub-Registry Office ৳110.0K

জমির মিউটেশন বাবদ

আমি একটি জমি ক্রয় করেছি, জমিটি মালিকানা সমস্যার কারনে মামলা হইয়েছিল, সেই মামলার রায় হয় আমার পূর্ববর্তী মালিকের পক্ষে, জমিতে মামলা নিষ্পত্তি থাকার কারনে নাকি এইটা মিউটেশন করতে ঝামেলা হবে, তাই এইটা করতে হলে আমাকে দিতে হবে 1,10,000-1,20,000 টাকা, এই ছারাও তাদের নরমাল মিউটেশন খরচ নিতেছে ২৫,০০০-৪০,০০০ টাকা করে,

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, Dhaka 29 August 2026 3 views DK5EMQ4V
0 Comments
Refused City Corporation ৳20.0K

City corporation tax for an apartment

I bought a tiny flat at Uttar Badda. I went to Uttar badda city corporation for paying tax. They ask me 20000 taka. if i pay 20000 taka then my tax will be 2200 taka per year. if i dont pay then they will make my tax 4000 to 5000 taka per year. I ask them that will you give me receipt for 20000 taka which will u take. they said they will not give me any receipt. i said i will not pay tax. i will not give you Ghush. When you and your office will change, i will pay. I have complete video of that conversation. if you want i can send you. I know that they will ask ghush from me so i made complete video.

North Badda City Corporation, Dhaka 29 August 2026 3 views DKXE4G5P
0 Comments