ভোটার আইডি কার্ডের নাম সংশোধন
আমার পিতার নাম হওয়ায় সংশোধন এর আবেদন করা হয়। দুইবারের দুইবারই রিজেক্ট হয়। পরে রাজশাহী নির্বাচন অফিসের এক ব্যাক্তি সম্পূর্ন প্রসেস করে সংশোধন করার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করে। অগত্যা না করেই ফিরে আসতে হয়।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমার পিতার নাম হওয়ায় সংশোধন এর আবেদন করা হয়। দুইবারের দুইবারই রিজেক্ট হয়। পরে রাজশাহী নির্বাচন অফিসের এক ব্যাক্তি সম্পূর্ন প্রসেস করে সংশোধন করার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করে। অগত্যা না করেই ফিরে আসতে হয়।
আমার একটি সিম আছে, যেটি এক বছর বন্ধ থাকার কারণে ব্লক করে দেয়, সেটি পুনরায় চালুর জন্য BTRC তে আবেদন করেছি, আমাকে দীর্ঘ সাত মাস অপেক্ষা করানোর পরেও সিমটি ফেরত দেয়নি। পরবর্তীতে আমার কাছে টাকা দাবি করে, আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে সিম দেবে না জানিয়ে দেয়। আমার নাম্বারটি হল রবি নাম্বার এবং লাস্টে —.
কলকারখানা অধিদপ্তরের অনুমতি নিতে ১৫০০ টাক সরকারী চালান জমা দিতে হয়। এটি যদিও অলাইন মাধ্যম দেওয়া আছে কিন্তু আপনি কোন প্রকার অনলাইন আবেদন বা চালান দিতে পারবেন না। এটি পুরাপল্টন আজাদ প্রডাক্টস এর গলিতে, ঢাকা অফিস এসে তাদের নিদ্রিষ্ট অফিসারের মাধমে অনলাইন করে তার সাথে কন্ট্রাক্ট করতে হয় ১৫০০ টাকা চালানের কাজটি তারা আপনার কাছ থেকে ৫০,০০০- থেকে ৬০০০০ টাকা চাইবে আপনার এর মধ্যে কাজটি করতে হবে। এর কোন প্রতিকার নাই-
আমি নামজারি শুনানির জন্য এসিল্যান্ড অফিস ক্যান্টনমেন্ট সার্কেল, খিলখতে গেলে দায়িত্ব রত কর্মকর্তা ক্যালকুলেটর হিসাব করে ১৭০০০/- দাবি করেন। আমি টাকা না দিয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা যিনি আমার পরিচিত তাতক্ষনিক ফোন করে কাজটি করিয়ে দেন। টাকা দেওয়া লাগে নাই।।
নতুন পাসেপোর্ট করতে গেলে সব কিছু যদি সঠিক থাকে, তারপরও 1500 টাকা এক্সট্রা ঘুষ দিতে হবে। তা না হলে যে কোন একটি ভুল ইচ্ছা করেই ধরবে এবং বলবে এটা ঠিক করে নিয়ে আসেন। তারপর বাবা মায়ের সাথে নামের বানানে একটা অক্ষর ভুল থাকলেও তখন 2500 টাকা দেওয়া লাগে (পুরাতন পাসপোর্টের ক্ষেত্রে)
মৃত ব্যক্তির ফাইল উন্মোচন করে একতরফা সিদ্ধান্ত দিয়ে কর দাবী করে এক হিন্দু DCT, পরবর্তীতে টাকা ৩০ লক্ষ দাবী করে দরকষাকষির পর্যায়ে থাকে ও ২০২৪ আন্দোলন এর পর উনি ট্রান্সফার হয়ে গেছে কিন্তু ফাইল ওই ভাবে ঘুরছে সমাধান ছাড়া ।
RAJUK BONTON DOLIL REGISTERED AND RAJUK NAMZARI COMPLTE AFTER THIS WENT FOR FLAT NAMZARI WITH ALL REQUIRED DOCS AT GULSHAN BHUMI OFFICE ASKED TK 25000 PER FLAT BUT GOVT FEE IS ONLY 1100/-
ফেনী সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রার একজন সর্বোচ্চ দূর্নীতিবাজ অফিসার। তার কাছে কারো রক্ষা নেই। ১৫% থেকে শুরু করে ৩০% টাকা তাকে আগে পরিশোধ না করলে জায়গা রেজিস্ট্রি দেয় না। পুরো জেলা তার জন্য অতিসঠ। একাধিক গণমাধ্যম তাকে নিয়ে রিপোর্ট করলেও কাউকে পাত্তা দেয়ার এখতিয়ার মনে করে না।
I would like to correct my wife's NID. Before the application, they wanted 25,000 BTD, but I applied formally. After applying, they demanded 35,000 for the correction.
Demanding unnecessary documents. Making excuses to get money. I denied
আমি আমার জমি মিউটেশন করতে চেয়েছিলাম সরকারি খরচ ১১৭০ টাকা কিন্তু আমার থেকে ৩০০০০ টাকা দাবি করে আমি প্রত্যাখ্যান করে দিয়েছি এবং মিউটেশন করতে পারিনি
নতুন পাসপোর্ট তৈরি করার জন্য ফরম কাউন্টারে জমা দিয়েছিলাম তারপর ভুল ধরল, অন্য টেবিলে যে ১৫০০ টাকা দেওয়ার পর আমার পাসপোর্ট হয়ে গেল।
বিচারক কে দেবে বলে আইনজীবী আমার কাছে 20 হাজার টাকা দাবি করেছিল।
Even after I have all the documents for my motorcycle, Ashulia traffic police has taken 500 taka from me. Which is a kind of oppression. It is just not for me. Every day they unnecessarily harass and take money from everyone. If I say anything, they threaten me with a big amount of lawsuit which is never included in the traffic law of Bangladesh.
নাম-— পদবি-পরিকল্পনা কর্মকর্তা অফিস-খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ NOC জন্য সরকারি ফি ৫৭০০ কিন্তু উনি রো বেশি ১০,০০০ টাকা চেয়েছে ।KDAতে নাকি ১৫,০০০ টাকার নিচে NOC পাওয়া যায় না । ওনার নিজের ২টা অফিস আছে ওখানে কাজ কন্টাক দিলে ফাইলে কোন সমস্যা হয় না । ওনার মামাকে দিয়েও একটি অফিস করিয়েছেন নিউমাকেট ।
সহকারী কমিশনার (ভুমি) ভুমি নামজারি ফাইল মঞ্জুর করে কিন্তু ভুমি অফিসের সার্ভেয়ার ফাইল আটকে রাখে। ২০০০০ টাকা দাবি করে।
আমারা প্রবাসীদের নিকাহ নামা সত্যায়নের জন্য নতুন নিয়মে জেলা রেজিষ্টার অফিস হতে যাচাই করতে হয় । এই প্রক্রিয়ায় আমাদের লক্ষীপুর জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজীগন উচ্চহারে ঘুষ ছাড়া কোন কাবিন যাচাই করে না । জেলা রেজিষ্টার অফিসের কম্পিউটার অপারেটর এবং জেলা রেজিষ্টার কাজীর মাধ্যমে সরাসরি ঘুষ গ্রহন করে । ঘুষ ছাড়া কোন কাবিন যাচাই করা সম্ভভ হয় না । রেজিষ্টার অফিসে যোগাযোগ করলে ওরা বলে কাজির সাথে যোগাযোগ করেন । কাজী জেলা রেজিষ্টার অফিস এবং তার চাহিদা মত টাকা না পেলে কোন তথ্য দেয় না । জেলা রেজিষ্টার অফিস বেশ কিছুদিনের মধ্যে টাকা না পেলে । আবেদন সরাসরি বাতিল করে দেয় । মন্তব্যে লেখে কাজীর কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় নাই/ অথবা কাজীর অসহযোগিতার জন্য বাতিল করা হলো । প্রত্যেক জেলায় বর্তমানে একই অবস্থা
Asked us to pay 50k per flat or 500k for the whole building for land tax online payment. , as original Daag number was not mentioned anywhere in original, Land office gave to RAJUK, then Rajuk contacted my accountant. The process is "time consuming", so as to why we enquired.
বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার নিরাপত্তা কর্মকর্তা —, নিজেস্ব দপ্তরসহ বিভিন্ন দপ্তরে চাকরি, বদলি, পদোন্নতি, সরকারি কোয়াটার বানিজ্য করেন। প্রয়োজনে তাহার Whatapp চেক করতে পারেন
সংসদে মাননীয় এমপির সঙ্গে দেখা করতে গিয়ে — নামে একজন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি জানতে চান, আমি কী কাজ করি। আমি বলি, পারিবারিক কিছু বিষয় এবং একটি কাজের ব্যবস্থা করার উদ্দেশ্যেই এসেছি। এরপর তিনি সরাসরি সরকারি চাকরি এবং টেন্ডারের বিষয়ে কথা বলেন এবং বলেন, তাঁর চাহিদা অনুযায়ী তিনি তদবির করে দিতে পারবেন। ঘটনাটি আমাকে সত্যিই ভাবিয়েছে। একজন সাধারণ মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে নিজের প্রয়োজনের কথা বলে, তখন তার সামনে যদি যোগ্যতা, নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার পরিবর্তে তদবির, প্রভাব এবং ব্যক্তিগত স্বার্থের প্রস্তাব আসে—তাহলে দেশের সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত হতাশাজনক। আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তুলছি না; তবে এমন সংস্কৃতি যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জায়গা করে নেয়, তাহলে