সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

লাইসেন্স মাদক অধিদফতর

আজকে এ কাগজ , কাল ও কাগজ , টাইম ওভার হয়ে গেছে । ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না । ছার ছুটি তে আছে । কাল আসেন । কত রকম হয়রানি করা যায় ।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ইউনিয়ন চেয়ারম্যান সেবা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়াড মেম্বার গন সরকারি রিলিফ কাড বয়স্ক ভাতা ইত্যাদি ঘুষ ছাড়া দেয় না

দিরাই উপজেলা, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

জমি নামজারি

জমির নামজারি করিতে বড় অফিসারের সাইন লাগবে, হালকা কি চা নাস্তার খরচ

হাজীগঞ্জ উপজেলা পৌর ভুমি অফিস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

আম মোক্তার রেজিস্ট্রি

আমি একটা ডেভেলপমেন্ট চাকরি করি আমাদের একটা প্লটের আম মোক্তার রেজিস্ট্রি করার জন্য কমিশন করায়,আমাদের জমির মালিক বোবা কথা বলতে পারেনা শুনতেও পারেনা কিন্তু ইশারায় সব কিছু করতে পারে, আর উনার প্লট টা রাজউক এর ক্ষতিগ্রস্ত প্লট উনার নামে লিজ দলিল করা নাম জারী জরা খাজনা দেওয়া, কমিশন বাসায় যাওয়ার পর সাব রেজিস্ট্রার কে কল দিয়ে বলে বোবা তখন সাব রেজিস্ট্রার তাকে চলে আসতে বলে কাজ না করে আর আমাকে বলা হয়েছে সকালে যেতে যাওয়ার পর সেই রাগারাগি করলো আমার সাথে পড়ে যে কমিশন করতে গিয়েছে সে জানায় কাজটা করা যাবে ৫ লাখ দিতে হবে স্যারকে, হতাশ হয়ে ফিরে আসি, পরবর্তীতে লিখিত আবেদন করি জেলা রেজিস্ট্রার বরাবর এখনও কোন খবর আসেনি,করনীয় কি?

উত্তরা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

রাতে অবৈধ মাটি ভরাট বন্ধে ব্যবস্থা না নেয়া

আজ রাত ১০টার দিকে UNO কে ফোনে বলা হলো যে গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট এ অবৈধভাবে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু তাতে তিনি কোন ভুমিকা নেননি।

গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৯০.০ হাজার

স্যূয়ারেজ পাইপের ভাংগা সমাধানের জন্য গেলে হুমকি

স্যুয়ারেজ পাইপ ভাংগা নিয়ে সমাধান চাইলে নানা ভাবে তাদের দালাল পাঠায় ও খারাপ ব্যাবহার করা ও হুমকি প্রদান ,উনারা অফিসার তাই কম টাকায় কাজ করে না (দালালদের কথা ) ।

চকবাজার, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৬.০ হাজার

প্রতিটি লাইসেন্স

ঢাকা মিরপুর ১৩, এর বি আর টি এ তে দালাল থেকে শুরু করে সকল সরকারি কর্মচারী প্রতিটি লাইসেন্স গাড়ি নবায়ন এবং গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল প্রকার কাগজপত্রের জন্য ঘুষ খেয়ে থাকে। লাইসেন্স করার জন্য পরীক্ষা না নিয়েই তিন থেকে চার হাজার কোন কোন ক্ষেত্রে 5000 টাকা নিয়ে লাইসেন্সের পারমিশন দিয়ে দেয় এবং পাশ করিয়ে দেয়। যারা পরীক্ষা দিয়ে পাস করে তাদের কেও টাকা না দিলে ফেল করে দেয়। নিকুঞ্জ 2 যেখানে পরীক্ষা হয় সেখানে যারা পরীক্ষা নেয় তারা টাকা দিয়ে পাস করিয়ে দেয়।

ঢাকা মিরপুর ১৩, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

চট্রগ্রাম পাসপোর্ট অফিসে ঘুস ছাড়া পাসপোর্ট করানো হয়না। আমার আম্মুর পাসপোর্ট করানোর জন্য সব কিছু আমি অনলাইনের মাধ্যমে করেছি এমন কি টাকা পেমেন্ট ও আমি অনলাইনের মাধ্যমে করার পর ও সাধারন ভাবে আমার আম্মুর পাসপোর্ট করতে পারিনি। পাসপোর্ট অফিসে ফাইল জমা নেয়নি। পরবর্তীতে একই ফাইল কোন কারেকশন ছাড়াই ৩০০০টাকা বেশি দিয়ে একটি এজেন্সির মাধ্যমে গেলে তা জমা হয়।

চট্রগ্রাম, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

ই-নামজারি করতে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ১৫,০০০/- টাকা দাবি করে। ১৫,০০০/- টাকা ছাড়া নামজারি হবে না মর্মে প্রত্যাখ্যাত হই। পরবর্তীতে বাধ্য হয়ে উক্ত অর্থ দিয়ে নামজারি করি

দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

চকেম লিফ্টে চলাচল

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফ্টে উঠা নামার সময় টাকা চায়। আর যাদের টলি বা হুইলচেয়ার দিয়ে রোগী উঠা নামা করাতে হয় তাদের থেকে টাকা নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে ট্রেড লাইসেন্সের নবায়ন খরচ জমা দেওয়ার পরে সেটা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ যাওয়ার পরে সেটা তাৎক্ষণিক দেওয়ার জন্য ৫০০ টাকা চা-নাস্তার খরচ চেয়েছে ডাইরেক্টলি বলতে পারছিল না তাই অন্য লোক দিয়ে বলাতে চাচ্ছিল ইশারা ইঙ্গিতে এবং অন্য আরেকজনের মাধ্যমে পরে বলিয়েছে এই দিচ্ছি দিচ্ছি বলে চারটা বাজে এখন বলে অফিস থেকে পালিয়েছে

উত্তরা, ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ডিউটি

বর্তমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠামইন। সে নির্বাচন এর জন্য দলপতি-দলনেত্রী মাধ্যমে মানুষের কাছে থেকে বিউটির জন্য জাতীয় নির্বাচন এর সময় টাকা খেয়েছে। এবং নির্বাচন অফিস এর জন্য ৬ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল তাদের কাছে থেকেও টাকা খেয়ে যোগ্য লোকদের বাদ দিয়ে ছিল।

Kishoregonj, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

পুরাতন নামজারি করা ছিল। অনলাইনে ছিল না তাই নতুন অনলাইনের নামজারির জন্য ৭০০০টাকা চেয়েছে।

ধামুরা, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আপনি যেকোন নামজারি করতে গেলে ময়মনসিংহের সকল ভূমি অফিস ঘুষ গ্রহণ করে বিশেষ করে নিম্ন পদে কর্মরত কর্মচারী। একজন ব্যক্তিকে না জানিয়ে একই দাগ খতিয়ান অপরজনকে নামজারি প্রদান করা হয় এমন ঘটনাও আছে। প্রতিটি পদে পদে আপনাকে হয়রানি হতে হবে। এমন কোন অসাধ্য নেই তারা করতে পারে না। এর পরিত্রাণ কি?

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

Citizenship Certificate (Nagorikotta Sonod)

I would like to raise concerns about the complexity of National ID (NID) registration and unofficial or excessive fees for Citizenship Certificates (Nagorikotta Sonod). Many citizens already possess birth certificates, SSC/HSC records, and university credentials proving their identity and connection to Bangladesh, yet they face additional certificates, repeated verification, delays, and costs. The official online citizenship service, costing approximately 50–70 BDT, is often unavailable or unused, forcing applicants to local offices where they may pay 200 BDT or more. I respectfully request investigation, transparent fee collection, reliable online access, and simplified NID procedures .

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ভ্রমণ চালান

কিছুদিন আগে আমার পরিবার চিকিৎসার জন্য ভারত ভ্রমণ করছিল। তারা তখন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় সরকারি রাষ্ট্রায়ত্ত প্রথম সারির ব্যাংকের মাধ্যমে চালান করতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি করে, যে ব্যাংকটি আখাউড়া স্থলবন্দর এর সাথে সংযুক্ত। ব্যাংকের নিজস্ব কোন শাখা না থাকলেও, সেখানে ব্যাংকটির দুইজন প্রতিনিধি সার্বক্ষণিক থাকেন চালান করার জন্য। আমার জানামতে তারা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা।

আখাউড়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য