সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

ভূমি অফিস

আমি জানি জমি নাম জারি করার জন্য সরকারি ফি ১১৬০ টাকা , তবে আমার কাছে দাবি করে ৭০০০ হাজার টাকা আমি প্রত্যাখান করেছি।

ঘুষ দিইনি
বোয়ালমারী, ফরিদপুর ৳৭.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ DKPM372F
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট অফিসে আমি পাসপোর্ট এর আবেদন করতে গিয়েছিলাম কিন্তু আবেদনের কিছুটা ভুল হয় আমার কাছে নগদ ১২ হাজার টাকা ঘুষ চাইলেন কর্মরত অফিসার

ঘুষ দিইনি
ফরিদপুর ৳১২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ DKCKZYTE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরী

আমি একটা চাকুরীর জন্য যায় সরকারি ঔষধ উৎপাদন কারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগে। ঐখানের একজন আমার কাছে ১৫০০০০০ টাকা দাবি করে চাকরি জন্য। পরে আমি চলে আসি৷

ঘুষ দিইনি
ঢাকা ৳১৫.০০ লাখ
২৮ আগস্ট ২০২৬ DK4JGHRL
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করার জন্য এসি ল্যান্ড সদর , সাতক্ষীরা এর কার্যালয় যাই , সেখানে একজন অফিস সহায়ক এর সাথে কথা বলি , তখন বলেন একমাস সময় লাগবে আর যদি আমার মাধ্যমে করান তাহলে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ এর মধ্যে হয়ে যাবে, ৬০০০ টাকা দিতে হবে , যেখানে সরকারি খরচে ১১২০ টাকা।

ঘুষ দিইনি
সাতক্ষীরা সদর এসি ল্যান্ড ৳৬.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ KHHXL3LD
মন্তব্য
ভূমি অফিস

ভুমি উন্নয়ন কর খাজনা দেওয়া।

আমি ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস, আমার একটা খতিয়ান, ৬ শতাংশ জমির খাজনা দিতে যাই, আমার খাজনা পরিমান ছিলো = ৬০/- টাকা, ভুমি সহকারী কর্মকত্তা, আমার কাছে দাবি করেন- ২৬০০/- টাকা তার আমি বলি আমার খাজনা মাত্র ৬০ টাকা আপনি এত টাকা চান কেনা, তার পর ওনি আমার আইডি লক করে দেন, পরে আমি, আর খাজনা যেনো না দিতে পারি,, আমি বাহিরে দেকানে টাকা পরিশোধ করতে যাই, দেখি আমার আইডি লক। আমি আবার আসি ভুমি অফিসে, ওনি আমাকে চার ঘন্টা বসাই রখেন, পরে বলে আমার অফিস নেট না আপনি আগামীকাল কাল আসেন।

ঘুষ দিইনি
লক্ষ্মীপুর সদর,, ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস ৳২.৬ হাজার
২৮ আগস্ট ২০২৬ CTZFZE4E
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফ্যামেলী কার্ড তথ্য সংগ্রহকারী সুপারফ্যাইজার পদের জন্য নিয়োগ সংকান্ত।

আমি বাংলাদেশ, ঢাকা,রাজশাহী বিভাব,সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ,উপজেলার চান্দাইকোনা,ইউনিয়ন বাসিন্দা। রায়গঞ্জ উপজেলার কার্যক্রম বা কর্মকান্ড- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি। কাজের জন্য তথ্য সংগ্রহকারী, সুপারফ্যাইজার নিয়োগে আমাদের নয় টি ইউনিয়নে। প্রতি ইউনিয়নে বিশ জন করে নিয়োগ করা হয়। উক্ত নিয়োগে জন প্রতি ১০০০০/- দশ হাজার করে টাকার ম্যাধমে নিয়োগ সংকান্ত সুপারিশ করে। যাহা উপজেলা নির্বাহীকর্মক্তা মহাদয়কে উক্ত সুপারিশ কৃত নাম গুলো প্রকাশ করতে ব্যাধ করে। দৃরর্নীতি মৃল কারিগর রায়গঞ্ উপজেলা বিএনপির সাবেক সভাপতি — ( সাবেক চেয়ারম্যান) তাহার সাথে বিএনপি, এমপির ঘনিষ্ঠ সম্পর্ক। টাকার বিনিময়ে ১০০ দৃরর্নীতি সম্পন্ন হয়। দৃরর্নিতী টাকার পরিমান 1800000/ থেকে 2000000/ টাকা---

ঘুষ দিইনি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৳১৮.০০ লাখ
২৮ আগস্ট ২০২৬ RJZJ363M
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও সহকারি স্টাফের বারবার হয়রানি এবং কাগজপত্র প্রক্রিয়াকরণের কাজটি ত্বরান্বিত করতে সহযোগিতা করার কথায় টাকা চাওয়া হয়েছিল। যদিও এই ঘটনাটি সবার সাথে ঘটেছিলনা কিন্তু যতক্ষণ পর্যন্ত সেখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত কারো না কারোকে একই অবস্থার মধ্যে দেখেছিলাম। এটি একটি নিয়মিত ঘটনা যা সেখানে আশা অনেক মানুষেরই এটি একটি মানসিক ও শারীরিক ধকলের কারণ।

ঘুষ দিইনি
ফেনী ৳১.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ CT3SFJNV
মন্তব্য
বিআরটিএ

রেজিষ্ট্রেশন

বাইক রেজিষ্ট্রেশন করতে গেলে তারা ঘুষ ছাড়া নানান হয়রানি করেন,এবং দালাল ধরে বাইকের রেজিষ্ট্রেশন করতে হয়,সরাসরি সাধারণ ভোক্তার থেকে তারা বিনা ঘুষে ফাইল গ্রহন করেন না। নাম:-— পদবী:-মোটরযান পরিদর্শক(গাইবান্ধা বিআরটিএ)

ঘুষ দিইনি
গাইবান্ধা ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ RN8J3FDR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইমাম মুয়াজ্জিন এর সম্মানী পাওয়ার আবেদন প্রক্রিয়ার সময় টাকা চাইছে

সম্মানী একটা পাবে শুনার পর যখন আবেদন করতে গেছে তখন যারা এই আবেদন করে তারা বলতেছে আমাদের টাকা দিতে হবে নাহলে আবেদন করে দিবে না

ঘুষ দিইনি
দিনাজপুর ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ RNJNJNAW
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে গিয়েছিলাম।যাকে দিয়ে দলিল করিয়েছি সে চাইলো ১৬০০০-১৭০০০ টাকা। ভূমি অফিসে গেলে ১৫০০০ টাকা দাবি করে এবং ১ সপ্তাহে কাজ করে দেওয়ার কথা দেয়।আর টাকা না দিলে যে কতদিন লাগবে তা ওরাও জানেনা। পরে আমার এক পরিচিত ভাই,সেও দালাল। তাকে দিয়েই ৯৫০০ টাকায় কাজ সম্পূর্ণ করি।নারায়নগঞ্জের কাচপুর ভূমি অফিস।

ঘুষ দিইনি
নারায়নগঞ্জ ৳১০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ DK4VEGXA
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Info Correction

১৮/০৫/২০২৬ তারিখে আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আমার পাসপোর্ট টির ইনফরমেশন কারেকসন করে নতুন পাসপর্ট ইস্যু করার জন্য। কিন্তু তার আমাকে নানা কাগজের অযুহাত দেখিয়ে শেষমেশ এক ব্যাক্তির নিকত যেতে বলে। এরপরে সেই ব্যাক্তির নিকট গেলে সে আমাকে বলে অন্যদের জন্য ২০০০০টাকা তবে আপনি যেহেতু সরকারী চাকরীজীবী তাই আপনার জন্য ডিষ্কাউন্ট করে ১৫০০০টাকা। এই টাকা পরিশোধ করলেই আপনার পাসপোর্ট এর আবেদন গ্রহণ করে প্রসেস করা হবে। এরপরে আমি সেই টাকা দিতে অস্বীকার যাই এবং এরপরে তাদের কে বলি আমার পাসপোর্ট করে না দিলে আমি সাংবাদিক ডাকবো কিন্তু তারা তাতে ভয় না পেয়ে এক রকম আমাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এরপরে আমিও রাগে ক্ষোভে সেখান থেকে ফেরত চলে আসি। এবং এখন পর্যন্ত আমি পাসপোর্ট কারেকশন করিনি এন্ড ইন্ডিয়া তেও যাইনি।

ঘুষ দিইনি
Rajshahi ৳১৫.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ RJ7D4MD2
মন্তব্য
বিআরটিএ

000000000

ড্রাইভিং না জানা ব্যক্তিদের। টাকার বিনিময়ে লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি। এতে দেশে রোড এক্সিডেন্ট এর মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳১৩.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ CTM7A8NK
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

২০২৪ সালে একটি জমির নামজারী করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে তারা ৮০০০ টাকা দাবি করে কিন্তু আমরা জানতাম ১১০০ টাকা লাগে। তাই বাইরে থেকে আবেদন করি আর আবেদনের কপি জমা দেই। ১ মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও আবেদনটি তারা একমাসের অনেক বেশি সময় রাখে এবং শুনানির সময় আবার ৭০০০ টাকা চায়, টাকা না দেওয়ায় তারা আবেদন টি বাতিল করে দেয়।

ঘুষ দিইনি
নান্দাইল ৳৮.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ MYJU78EC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অস্ত্র নবায়ন

২০২২ সালে আমার অস্ত্রটি বাসা থেকে চুরি হয়ে যায়. মামলা করার পর চোরদের কে পাকড়াও করা হয়. কোর্ট ২০২৫ সনে চোরদের খালাস দেয়. অস্ত্র না থাকার কারণে তিন বছর লাইসেন্স নবায়ন করতে পারিনি. মামলা নিষ্পত্তি হওয়ার পর নবায়ন করতে আবেদন করলে, ডিসি অফিস গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে তদন্তের জন‍্য পাঠান. তদন্তটি গত মার্চ মাসে শ্রীনগর থানায় যায়. থানায় যোগাযোগ করলে আজ আসেন কাল আসেন করতে করতে এই পযর্ন্ত.

ঘুষ দিইনি
শ্রীনগর, মুন্সীগঞ্জ ৳৫০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬ DKZ4EF3F
মন্তব্য