সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

জেলা পরিষদ-এর অকৃষি জমির সীমানা নির্ধারণ

আমার বয়স ৬৮+ আমার জায়গার সাথে জেলা পরিষদ-এর অকৃষি জমি রয়েছে, তাই আমি ২১/০৩/২০২২ইং তারিখে জেলাপরিষদ বরাবর একটি আবেদন করি- অনুলিপি যেমন- (০১) জেলাপ্রশাসক, নোয়াখালী (০২) উপজেলা নিবাহী অফিসার, সেনবাগ, নোয়াখালী (০৩) সহকারী কমিশনার (ভূমি), সেনবাগ, নোয়াখালী জানাই সীমানা নির্ধারণ করার জন্য। আজ ২৭/০৮/২০২৬ইং তারিখ যার কোন সমাধান পাইনি-

সেনবাগ-৩৮৬০, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTY69UQF
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

পরীক্ষায় পাশ করানোর জন্য ঘুষ

মিজমিজি পশ্চিম পাড়ায়, ৫১০১৩ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ—এর “জেনারেল মেকানিক্স” বিষয়ের—এর একজন শিক্ষক। শিক্ষক — দীর্ঘদিন যাবৎ ছাত্র—ছাত্রীদেরকে তার কাছে কোচিং না করলে এবং তার চাহিদামত টাকা না দিলে পরীক্ষায় প্রাকটিক্যাল নাম্বার দিবে না বলে হুমকি প্রদান পূর্বক এক প্রকার অঘোষিত চাঁদাবাজী করছেন। আর যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেন সেসকল ছাত্র—ছাত্রীদেরকে প্রাকটিক্যাল নাম্বার না দিয়ে ফেল করিয়ে দেয়। এবারের ২০২৬ইং সালের পরিক্ষাতেও সে বেশ কয়েকজন ছাত্র—ছাত্রীকে তার চাহিদামত টাকা না দেওয়াল প্রাকটিক্যাল নাম্বার না দিয়ে ফেল করিয়ে দেয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPKRU6H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

PWD contractor enlistment

বিষয়: গণপূর্ত অধিদপ্তরে (PWD) Contractor Enlistment প্রক্রিয়ায় ঘুষ/অবৈধ অর্থ দাবির অভিযোগ ও তদন্তের আবেদন মাননীয় মহোদয়, গণপূর্ত অধিদপ্তর (PWD)-এ Contractor হিসেবে Enlistment/নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি ও বিধিবদ্ধ খরচের বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও প্রদানের একটি গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, Contractor Enlistment প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থ/ঘুষ দাবি করা হয়। ফলে একজন বৈধ ও যোগ্য ঠিকাদারকে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের পাশাপাশি অনানুষ্ঠানিক ও অবৈধ অর্থ প্রদানের চাপের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়মের কারণে— ১. স্বচ্ছ ও নিরপেক্ষ Contractor Enlistment প্রক্রিয়া

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBAKLN8
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

পেনশন ওপিস

নোয়াখালী, ছাটখিল হিসাবরক্ষণ ওপিস এর পেনশন বিভাগে প্রত্যেক পেনশন ভোগীদের প্রতি বছর লাইফ ভেরিফাই করার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়।

নোয়াখালী, ছাটখিল, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTJ9HMDU
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্টের জন্য আবেদন

ইমার্জেন্সি পাসপোর্টের জন্য নিজে আবেদন সহ আবেদনের টাকা অনলাইনে পরিশোধ করি। যাবতীয় কাগজপত্র সহ জামালপুর পাসপোর্ট অফিসে জমা দিতে যাই। কাগজপত্র সঠিক থাকায় তারা আমাকে আবেদনপত্র সহ কাগজপত্র রেখে দেই এবং ৭ দিন পর ছবি উঠার জন্য আসতে বলে। আমি রাজি না হওয়াই, আমার আবেদনপত্রটি ফেরত দেই। কোন উপায় না পেয়ে পাসপোর্ট অফিস থেকে বের হয়ে আসতে ছিলাম, তখন একজন লোক ২০০০ টাকা দাবী করে, দিলে ঐদিনই সকল কার্যক্রম সম্পন্ন করে দিবে। টাকা দিতে রাজি না হয়ে কিছুক্ষণ বাইরে বসে ভাবতে থাকি। বুন্ধি করে আবেদনপত্র সহ কাগজপত্র নিয়ে ডিজির রুমে ঢুকি, ডিসি অফিসের আমার এক বন্ধুকে ফোনে ধরিয়ে দেই। ওনি ডিসি অফিসের পরিচয় দিয়ে আমার জরুরী কাজ দেখিয়ে ডিজিকে অনুরোধ করলে আমার কাজ হয়। তবে পুলিশ ভেরিফিকেশনে আমার ৭০০ টাকা খরচ হয়।

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYXSHEJH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২২.০ হাজার

online আবেদন করার জন্য

অনলাইনে ফরম পূরণ করতে তারা আমার কাছে ২২ হাজার টাকা চেয়েছে। এ সম্পর্কে আমার কোন আইডিয়া ছিল না এখন হয়েছে। এখন আমি এ ওয়েবসাইট সম্পর্কে জানতে আমার অভিযোগটা আমি জানাচ্ছি আমার মনে হয় বাংলাদেশের ভূমি বেশি দুর্নীতি হচ্ছে।

পটুয়াখালী দুমকি উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRSTC3CJ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি ও বিনোদন ভাতা, স্কুলে বরাদ্দকৃত অর্থের টাকা, সার্ভিস বুকের পাতা,

মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি ও বিনোদন ভাতা, ব্যাংক থেকে ঋণ নিবো, স্কুলে প্রতি বছর যে বরাদ্দ আসে, উপজেলা শিক্ষা অফিসে কোন ধরনের স্বাক্ষর নিতে হলেই দিতে হবে টাকা। মির্জাগঞ্জ উপজেলার — ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিলে টাকা ভাগাভাগি করে থাকেন।

মির্জাগঞ্জ উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR8P2CUM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

চট্টগ্রাম ওয়াসায় (CWASA) Contractor Enlistment প্রক্রিয়ায় ঘুষ/অবৈধ অর্থ দাবির অভিযোগ

চট্টগ্রাম ওয়াসা (CWASA)-তে Contractor হিসেবে Enlistment/নিবন্ধন গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি ও বিধিবদ্ধ খরচের বাইরে অতিরিক্ত অর্থ/ঘুষ দাবির বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, Contractor Enlistment প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির মাধ্যমে নির্ধারিত সরকারি ফি-এর অতিরিক্ত উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দাবি করা হয়। অভিযোগ রয়েছে যে, এই অতিরিক্ত অর্থ প্রদান না করলে Enlistment প্রক্রিয়া বিলম্বিত করা, বিভিন্ন অজুহাতে হয়রানি করা অথবা আবেদনকারীর কাজ সম্পন্ন করতে অনাগ্রহ দেখানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের অভিযোগ সত্য হলে তা CWASA-এর Contractor Enlistment ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের পরিপন্থী। এর ফলে প

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJRMWLP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

নতুন ভোটার আবেদন

টাকা না দিলে nid আবেদন গ্রহণ করলেও ছবি তোলার জন্য কোন মেসেজ বা কল পাওয়া যায় না, ডকুমেন্ট এর হয়রানি করে , 1500 টাকা দিলে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া তাৎক্ষণিক ছবি তোলা হয় ।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNS63HUX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারী

রংপুর মহানগর সার্কেল ভূমি অফিসের আন্ডারে শালবন ভূমি অফিসে নামজারী করাতে যাই। তখন তাদের মধ্যে একজন আমাকে প্যাকেজ অফার করে। প্যাকেজ হচ্ছে ৩ দিনের মধ্যে আমার হাতে খতিয়ান দিবে এর জন্য ১০০০০ টাকা দিতে হবে।আমাকে শুনানী বা অন্য কিছুতে অংশ গ্রহন করতে হবে না। এইটাই তাদের প্যকেজ। আমার কথা হলো এসিল্যান্ড যদি সিরিয়ালি কাজ করে তাহলে ৩ দিনের মধ্যে কিভাবে তারা করে দিচ্ছে?

রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN7KG5UT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জমির নামজারি

2025 সালের নভেম্বর মাস। আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে 1600 টাকা। ঐখানে এক মহিলা নিজের কাজ করতে ঐখানে কর্মরত এক লোককে 3000 টাকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছিলো, আমাকেও দিতে বলছিল কিন্তু আমি প্রত্যাখান করি। আমার কাগজ পত্র সবকিছু ঠিক থাকা সত্বেও আমাকে দিনের পর দিন ঘুরিয়েছে প্রায় 7 মাস। এরপর আমি ভূমি সেবা 16122 তে কল করে অভিযোগ করি। আমি বাধ্য হয়ে অফিসারের রুমে গিয়ে প্রশ্ন করি আমি কি অন্যায় করেছি বা আমার ভুল কি? আমার সকল কাগজপত্র ঠিকঠাক থাকা সত্বেও 28 দিনের কাজ 7 মাস পার হওয়ার পরও হলোনা কেনো? তারপর উনি আমার কাজ রিভিউ করে এবং ঘুষ ছাড়া আমি কাজটি সম্পূর্ণ করতে পারি।

রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNHULQKT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০০

নামজারি

আমি আমার কাগজ চেক করতে গিয়েছিলাম এবং খাজনার কাগজ সব ঠিক করতে, ঐখানে কর্মরত লোক চা খাওয়ার টাকা চায়। আমি ডিরেক্ট বলছি আমি ছাত্র মানুষ উলটা আপনার উচিৎ আমাকে দেওয়া। যদিও সে একটু ভয় পেয়েছিলো এইভাবে মুখের উপর বলার জন্যে।

লালবাগ আলমনগর, রংপুর।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNN7Y27Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Hmhsjshs

Amr elalay online joiya onk besi chole 'agent sim ba marsent sim diye koti koti taka Len den hoi akta agent sim diya 1 koti taka Len den kore sonsi Joira site sim add kore Tara pore taka doke ber hoi emne lenden kore Tara 1koti te naki 2 lak taka pay jar sim se pay Amar elalay sob bkash Dokan dar r jader bkash lok ace ba agent sim banay pore lenden kore koti taka malaik hoye jaite se Tara

Bhaluka, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY9MRF4Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি রেকর্ড করার জন্য প্রতি শতাংশ ২০,০০০ টাকা দাবি করে ।

জমি রেকর্ড করার জন্য প্রতি শতাংশ ২০,০০০ টাকা দাবি করে । পরে আমি ২০০০ টাকা পরিসশোধ করি তারপর আমার কাজ করে দেয়।

ঢাকা, সাভার, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK77PYGK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে ফাইল মুভমেন্ট

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে ফাইল মুভমেন্ট করতে টাকা লাগে। না হলে ফাইল ফেলে রাখে

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5RWRH5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

রেল

গতকাল ঢাকা রাজশাহী ট্রেনে টিটি শোভন চেয়ারের একজন দড়িয়ে থাকা যাত্রী থেকে ১০০ টাকা চেয়েছে। কোন টিকিট দেয়নি। ঐ যাত্রী ৮০ টাকার মতো দিয়েছে। তখন বলে যে ১০০ দিতে।সাথে থাকা পুলিশ বলে থাক সামনে চলে যান। এখন পুলিশ একজন সাথে নিয়ে এসব টাকা খায়।

ঢাকা -রাজশাহী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9BMXFQ
মন্তব্য