সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

নতুন এন আই ডি আবেদন

দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানার নির্বাচন অফিসে আমি নতুন ভোটার হওয়ার জন্য যাই আমার একটা কাগজে অল্প একটু সমস্যা থাকার কারণে উনারা আমার থেকে ৩ হাজার টাকা দাবি করে আমার কথা হয়েছে টাকা দিয়ে যদি সমাধান হয় তাহলে তো এমনি ও সমাধান হয়তো!

ঘুষ দিইনি
দিনাজপুর ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RN9HN7UY
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমাদের মোটা ১.৫ একর জমি নামজারি করতে চেয়েছিলাম আমারা জানি যে নামজারি করার জন্য ১১৭০৳ সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে চেয়েছে ১৩০০০৳

ঘুষ দিইনি
পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস ৳১৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ BR2DT9KF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি মিউটেশন

নামজারি মিউটেশন। তাদের এল আর ফান্ড আছে তারা বলেযে ওই খানে টাকা জমা দেন আমি দেই নি এই টাকা উপর লেবেল পর্যন্ত টাকা পায়

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ MY67PM26
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গ্যাস লাইনের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা উত্তোলন এর জন্য

ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস লাইন প্রকল্পের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা উত্তোলন এর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা এত টাকা দিতে পারবোনা মর্মে জানালে আমাদের ফাইল রেখে দেয় এবং পরবর্তীতে আমাদের ফোন করা হবে এই বলে বিদায় করে দেয়, কিন্তু কবে নাগাদ আমাদের টাকা উত্তোলন করতে পারব তা জানানো হয় নাই। তারপর দেড় মাস পার হয়ে গেলেও আমাদের ফোন দেয়া হয়নি। ডিসি অফিসের এল,এ শাখায় জানতে গেলে কার্যক্রম চলছে বলে বারবার বিদায় করে দেয়।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYF99AWP
মন্তব্য
ভূমি অফিস

খাজনা খারিজ

— তফসিলা দার তার সাখরতে অফিস সয়ায়ক বা পিয়ন — ঘুষের এক সম্রাজ বানিয়েছে নওগা সদর হাপানিয়া অফিস কে তারা প্রতিদিন কম করে ২-৩ লাখ টাকা ঘুষ বানিজ্য করে দলিও প্রভাব খাটিয়ে তাদের ঘুষ বানিজ্য চালাচ্ছে কিছু বললে তারা হুমকি দেই বলে আমাদের চাকরি কি করবে করুক আমরা দেখবো এই সেই মানুষ জিম্মি করে ২০০ টাকার খাজনা ৫০০০০ করে দেই বাধ্য হয়ে ঘুষ দিতে হয় এছারা অফিস এর ভিতরে নারী নিয়ে আমদ ফুর্তি পিকনিক সরকার অফিস কে বস্তি বানিয়ে ফেলেছে — সহ সরকার এর কোন লোক এটা দেখলে আল্লাহ দোয়ায় নওগা বাশীকে বাচান এই দুই জালেম এর হাত থেকে

ঘুষ দিইনি
নওগা সদর ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJZFG8X9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোর্টে

আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫০০
২৭ আগস্ট ২০২৬ DK49BPAP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঘুষের মাধ্যমে মাদক কারবারিদের মাদক বিক্রিতে সাহায্য করেন। এ এস আই anonymous, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন।

মাসিক ২ লাখ টাকা মাসোয়ারার বিনিময়ে আমড়াঝুড়ি গ্রাম এখন মাদকের হরমুজ প্রণালী নামে পরিচালিত। এই — এ এস আই এর সমস্ত শেল্টার দেয় সাথে অসি আছে।

ঘুষ দিইনি
বরগুনা সদর থানা ৳২.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ BRURVL3G
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে দ্রুত জমা দেবার জন্য ৪০০০ টাকা ভেতরের পুলিশকে দিয়েছিলাম। পরে শালার পুলিশ টাকা নিয়েও আমাকে লাইনেই দাড় করিয়ে দিয়েছিল। আর লিয়াজু হয়েছিল সামনের কম্পিউটার দোকানের সাথে। এখানে টাকা নিয়ে ভেতরের পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সে পুলিশ সুন্দরী মেয়েকে সাথে নিয়ে গেলো আর আমার মত আবালকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলল। পরে দোকানদার আমার কাছে ক্ষমা চাইলো কিন্ত অতিরিক্ত টাকা আর ফেরত দিল না। সব শালা হারামজাদা। কারন আওয়ামী লীগ, বি এন পি সব সরকারই হারামজাদা। আবার হারামজাদা জনগণ তাদের ছাড়া অন্যকে ভোটও দেয় না।

ঘুষ দিইনি
ঢাকা ৳৪.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKFKG76W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশের বদলী বানিজ্য

আমার সহকর্মীকে ডিএসবি সিলেটে পদায়নের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই —কে ২০,০০০/- দিতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে সে বদলী বানিজ্য করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে।

ঘুষ দিইনি
সিলেট ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ SYV5MXSB
মন্তব্য