সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

miss cash long time somoy dai

amar jomi onno joner name khariz koriye diyeche. ai jonno punorai pawar jonno misscash korachi.ac land jorito ase.tk niye onek din por por date dai.kaj korena kichu bolle bole jomi dokhol koro.jomi dokhol korte gele maramari hole ar daikto k nibe.

rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYXKUXK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে দ্রুত জমা দেবার জন্য ৪০০০ টাকা ভেতরের পুলিশকে দিয়েছিলাম। পরে শালার পুলিশ টাকা নিয়েও আমাকে লাইনেই দাড় করিয়ে দিয়েছিল। আর লিয়াজু হয়েছিল সামনের কম্পিউটার দোকানের সাথে। এখানে টাকা নিয়ে ভেতরের পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সে পুলিশ সুন্দরী মেয়েকে সাথে নিয়ে গেলো আর আমার মত আবালকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলল। পরে দোকানদার আমার কাছে ক্ষমা চাইলো কিন্ত অতিরিক্ত টাকা আর ফেরত দিল না। সব শালা হারামজাদা। কারন আওয়ামী লীগ, বি এন পি সব সরকারই হারামজাদা। আবার হারামজাদা জনগণ তাদের ছাড়া অন্যকে ভোটও দেয় না।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKFKG76W
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৪০.০ হাজার

Passport সংশোধন

পাসপোর্ট এ ২ বছরের বয়স কমাতে ও নাম থেকে ১ টা অক্ষর বাদ দিতে এমন টাকা দিয়ে কাজ টা করে নিয়েছিলাম। আসলে এগুলো সবাই জানে। কিছুই হয়না। এখানে লিখেই বা কি হবে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQXGZZD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

NID Correction

NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTE3XGT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কোর্টে

আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK49BPAP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কারিগরি শিক্ষা অধিদপ্তর - বদলি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ হতে বদলি হতে টাকা চাই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUA5CK5
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০

লাইব্রেরি কার্ড

চট্টগ্রাম কলেজে লাইব্রেরী কার্ড তুলতে গেলে, আমার থেকে ২০ টাকা নেয়া হয়। পরবর্তীতে জানতে পারি অন্যায়ভাবে আমার মত অনেকের থেকে এই টাকা নেওয়া হয়েছে। টাকার পরিমান কম ও ঘুষ না বলা গেলেও, এটি অন্যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4B3T2B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

ছোট ভাইয়ের জন্মনিবন্ধনের পিতার নাম সংশোধন করাতে চাইছিলাম।মুলত আমার সার্টিফিকেটের সাথে মিল রেখে করতে চাইছিলাম। তখন কর্মকর্তা বলে আপনার সার্টিফিকেট অনুযায়ী হবে না।পরিবর্তন করতে হলে আপনার পিতার এনআইডি লাগবে এবং সে অনুযায়ী হবে।পরে আমি যখন ব্যক্তি গতনভাবে তাকে কল দেই তখন সে বলে জন্মনিবন্ধনের দায়িত্বে থাকা লোককে কিছু দিলেই হবে।কত দিতে হবে জানতে চাইলে বলে কমপক্ষে ২ হাজার দিতে হবে।

মতলব পৌরসভা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX54TWZ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি মিউটেশন

নামজারি মিউটেশন। তাদের এল আর ফান্ড আছে তারা বলেযে ওই খানে টাকা জমা দেন আমি দেই নি এই টাকা উপর লেবেল পর্যন্ত টাকা পায়

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY67PM26
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার বাবার নামে এনআইডি তে মো: ছিলো ও আমার পুরাতন পাসপোর্ট এ বাবার নামে মো: নাই তাই

সুনামগঞ্জ, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY4NVBEG
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

TA DA বিল, শ্রান্তি বিনোদনের ভাতা

সরকারি চাকুরীজীবীদের TA DA বিল ও শ্রান্তি বিনোদনের ভাতার কাজ করতে বলায় বেসিকের অর্ধেক টাকা দিতে হবে বলে দাবী করেন — প্রধান অফিস সহকারী। এছাড়া অন্যান্য ছোট খাট কাজ ও টাকা না দিলে করে না, ফেলে রাখে দীর্ঘদিন। সবাই এদের হাতে জিম্মি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলনগর, জেলা: লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWD2CL4
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

অটোরিকশা

কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —

কল্যাণপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKABYG8Z
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

গ্যাস লাইনের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা উত্তোলন এর জন্য

ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস লাইন প্রকল্পের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা উত্তোলন এর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা এত টাকা দিতে পারবোনা মর্মে জানালে আমাদের ফাইল রেখে দেয় এবং পরবর্তীতে আমাদের ফোন করা হবে এই বলে বিদায় করে দেয়, কিন্তু কবে নাগাদ আমাদের টাকা উত্তোলন করতে পারব তা জানানো হয় নাই। তারপর দেড় মাস পার হয়ে গেলেও আমাদের ফোন দেয়া হয়নি। ডিসি অফিসের এল,এ শাখায় জানতে গেলে কার্যক্রম চলছে বলে বারবার বিদায় করে দেয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYF99AWP
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট/ মার্কশিট

‘ক’ মডেল টাউন স্কুল এন্ড কলেজ, পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রসংশাপত্র এর জন্য ৫০০ টাকা, সার্টিফিকেট ৫০০ টাকা, মার্কশিট ৫০০ টাকা অবৈধ ভাবে নেয়া হয় । অফিস ম্যানেজার থেকে শুরু করে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এই অবৈধ কাজের সমর্থন করে।

পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKV6BCCU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Nid

NID করতে গেলে ঘুস চায় দিনের পর দিন ঘুরায় বলে আজকে না কালকে, কালকে না অমুক দিন এমন করে,সব শেষে বলে আইডি কার্ড ঢাকা আটকে আছে ওইখানে গিয়ে নিয়ে আসতে হবে

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2KVEGW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের নিবন্ধন

আমি একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠন পরিচালনা করি, আমার কাছে সমাজসেবার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা ঘুষ চেয়েছে শুধু নিবন্ধনের জন্য, আমি দেইনি। এটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়।

বরিশাল জেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BR3NRGDK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিআরটিসি টেনিং সেন্টার, বিশ্ব ব্যাংকের তহবিলে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইন্সেন্সিং

BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRNNG8C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন

জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করতে গিয়ে ফেনী দাগনভূইয়া উপজেলা অফিসে ৩৫০০০ টাকা দাবী করেন ঠিক করে দেয়ার জন্য। টাকার বিনিময়ে হলে ২ দিনে হয়ে যাবে কিন্তু নরমাল প্রসেসিং এ তারা কাজ আগাচ্ছিলোই না, ইভেন আমার সেই কাজ এখনো হয় নি।

চট্টগ্রাম এবং ফেনী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8DFFX3
মন্তব্য