Licences
ঢাকার যেকোনো BRTA তে Driving licence করতে বাহিরে দালাল অপেক্ষা করে। সরাসরি কেউ নিজে নিজে করতে গেলে তাকে ফেইল করে দেওয়া হয়। আমি Tejgaon BRTA এ করেছিলাম সেখানে অনেক্কেই ইচ্ছে করে ফেইল করে দেওয়া হয় কিন্তু দালাল কে টাকা দিলে পরে পাশ করিয়ে দেন।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ঢাকার যেকোনো BRTA তে Driving licence করতে বাহিরে দালাল অপেক্ষা করে। সরাসরি কেউ নিজে নিজে করতে গেলে তাকে ফেইল করে দেওয়া হয়। আমি Tejgaon BRTA এ করেছিলাম সেখানে অনেক্কেই ইচ্ছে করে ফেইল করে দেওয়া হয় কিন্তু দালাল কে টাকা দিলে পরে পাশ করিয়ে দেন।
আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ হতে বদলি হতে টাকা চাই।
ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস লাইন প্রকল্পের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা উত্তোলন এর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা এত টাকা দিতে পারবোনা মর্মে জানালে আমাদের ফাইল রেখে দেয় এবং পরবর্তীতে আমাদের ফোন করা হবে এই বলে বিদায় করে দেয়, কিন্তু কবে নাগাদ আমাদের টাকা উত্তোলন করতে পারব তা জানানো হয় নাই। তারপর দেড় মাস পার হয়ে গেলেও আমাদের ফোন দেয়া হয়নি। ডিসি অফিসের এল,এ শাখায় জানতে গেলে কার্যক্রম চলছে বলে বারবার বিদায় করে দেয়।
NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।
‘ক’ মডেল টাউন স্কুল এন্ড কলেজ, পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রসংশাপত্র এর জন্য ৫০০ টাকা, সার্টিফিকেট ৫০০ টাকা, মার্কশিট ৫০০ টাকা অবৈধ ভাবে নেয়া হয় । অফিস ম্যানেজার থেকে শুরু করে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এই অবৈধ কাজের সমর্থন করে।
আমি ২০২৪ সালে একবার ওয়ারিশ / উত্তরাধিকার শনদের জন্যে apply করি। তখন ৮০০ টাকায় কাজ হলেও এখন আবার করতে গিয়ে দেখি ৩০০০ টাকা চায়। যদিও তাদের দেয়ালে থাকা তথ্য অনুযায়ী ৩০০ টাকা লিখা ছিল।
আমার স্ত্রীর সার্টিফিকেটে ওনার পিতার নাম ভূল এসেছিল তা সংশোধনের জন্য আমি ও স্ত্রী সহ অফিসে যাই। অনলাইনে আবেদন করার পর মূল কাগজ জমা দিতে গেলে অফিসিয়াল নীতি ভেংগে 7 দিনে কাজ করে দিতে চায়। সেজন্য 4000 টাকা দাবি করে পরে আমি প্রত্যাখান করি । 3 মাসের কাজ 7 মাস ঝুলিয়ে রেখেছিল। বয়স ও নাম সংশোধন বিভাগ দিনাজপুর বোর্ড।
চট্টগ্রাম কলেজে লাইব্রেরী কার্ড তুলতে গেলে, আমার থেকে ২০ টাকা নেয়া হয়। পরবর্তীতে জানতে পারি অন্যায়ভাবে আমার মত অনেকের থেকে এই টাকা নেওয়া হয়েছে। টাকার পরিমান কম ও ঘুষ না বলা গেলেও, এটি অন্যায়।
পাসপোর্ট এ ২ বছরের বয়স কমাতে ও নাম থেকে ১ টা অক্ষর বাদ দিতে এমন টাকা দিয়ে কাজ টা করে নিয়েছিলাম। আসলে এগুলো সবাই জানে। কিছুই হয়না। এখানে লিখেই বা কি হবে।
কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —
কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ এর — বদলি হতে টাকা চাই।
— তফসিলা দার তার সাখরতে অফিস সয়ায়ক বা পিয়ন — ঘুষের এক সম্রাজ বানিয়েছে নওগা সদর হাপানিয়া অফিস কে তারা প্রতিদিন কম করে ২-৩ লাখ টাকা ঘুষ বানিজ্য করে দলিও প্রভাব খাটিয়ে তাদের ঘুষ বানিজ্য চালাচ্ছে কিছু বললে তারা হুমকি দেই বলে আমাদের চাকরি কি করবে করুক আমরা দেখবো এই সেই মানুষ জিম্মি করে ২০০ টাকার খাজনা ৫০০০০ করে দেই বাধ্য হয়ে ঘুষ দিতে হয় এছারা অফিস এর ভিতরে নারী নিয়ে আমদ ফুর্তি পিকনিক সরকার অফিস কে বস্তি বানিয়ে ফেলেছে — সহ সরকার এর কোন লোক এটা দেখলে আল্লাহ দোয়ায় নওগা বাশীকে বাচান এই দুই জালেম এর হাত থেকে
আমি উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়ার জন্য গেলে অফিসের ভিতরে থাকা এক লোক আমাকে বলে নতুন ভোটার হতে গেলে কিছু খরচ করতে হবে। তাহলে তারাতারি আইডি কাড করা যাবে। পরে আমি বললাম কত টাকা দিতে হবে সে বললো 5000 টাকা লাগবে।
BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে
Bdesh jawar jonna পুলিশ clearance. 2021 সালে
আমি মিটারের নাম পরিবর্তন করেতে গেলে সে আমার নিকট অতিরিক্ত টাকা দাবি করে , সাথে চা পানি খাওার জন্যে বর স্যার এর জন্যে আলাদা টাকা দাবি করে , একদিন এ হয়ে যাবে বলেও কথা দেয় ।
জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করতে গিয়ে ফেনী দাগনভূইয়া উপজেলা অফিসে ৩৫০০০ টাকা দাবী করেন ঠিক করে দেয়ার জন্য। টাকার বিনিময়ে হলে ২ দিনে হয়ে যাবে কিন্তু নরমাল প্রসেসিং এ তারা কাজ আগাচ্ছিলোই না, ইভেন আমার সেই কাজ এখনো হয় নি।
স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধনের জন্য যখন এনএসআই তদন্তে এসেছিল সকল রিপোর্ট কাগজ জমা দেওয়ার পরেও কর্মকর্তা nsi এর ৪০০০০ হাজার টাকা দাবি করেন।
Tara amar fro bar bar reject korechilo, pore ami joto bar thik kore ani tara vul dhorche. Pore bole hobe na amar baba GOVT accounts office-e job korto pore ami baba ke call kori, baba tar boss ke call kore oder bole jano erom problem na kore sathe mr vai gesilo se bisoy ta handel korche. Ami kono ghush daini.