NID Correction
NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।
ঢাকার যেকোনো BRTA তে Driving licence করতে বাহিরে দালাল অপেক্ষা করে। সরাসরি কেউ নিজে নিজে করতে গেলে তাকে ফেইল করে দেওয়া হয়। আমি Tejgaon BRTA এ করেছিলাম সেখানে অনেক্কেই ইচ্ছে করে ফেইল করে দেওয়া হয় কিন্তু দালাল কে টাকা দিলে পরে পাশ করিয়ে দেন।
আমি ২০২৪ সালে একবার ওয়ারিশ / উত্তরাধিকার শনদের জন্যে apply করি। তখন ৮০০ টাকায় কাজ হলেও এখন আবার করতে গিয়ে দেখি ৩০০০ টাকা চায়। যদিও তাদের দেয়ালে থাকা তথ্য অনুযায়ী ৩০০ টাকা লিখা ছিল।
To approve the bill through tender, BPDB officers are seeking money . I am claiming bill for more than 2 years. Till now unpaid.
আমার কাছে কোন টাকা দাবি করেনি, ধন্যবাদ।
সরকারি চাকুরীজীবীদের TA DA বিল ও শ্রান্তি বিনোদনের ভাতার কাজ করতে বলায় বেসিকের অর্ধেক টাকা দিতে হবে বলে দাবী করেন — প্রধান অফিস সহকারী। এছাড়া অন্যান্য ছোট খাট কাজ ও টাকা না দিলে করে না, ফেলে রাখে দীর্ঘদিন। সবাই এদের হাতে জিম্মি।
আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।
চট্টগ্রাম কলেজে লাইব্রেরী কার্ড তুলতে গেলে, আমার থেকে ২০ টাকা নেয়া হয়। পরবর্তীতে জানতে পারি অন্যায়ভাবে আমার মত অনেকের থেকে এই টাকা নেওয়া হয়েছে। টাকার পরিমান কম ও ঘুষ না বলা গেলেও, এটি অন্যায়।
নামজারি মিউটেশন। তাদের এল আর ফান্ড আছে তারা বলেযে ওই খানে টাকা জমা দেন আমি দেই নি এই টাকা উপর লেবেল পর্যন্ত টাকা পায়
আমার বাবার নামে এনআইডি তে মো: ছিলো ও আমার পুরাতন পাসপোর্ট এ বাবার নামে মো: নাই তাই
ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস লাইন প্রকল্পের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা উত্তোলন এর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা এত টাকা দিতে পারবোনা মর্মে জানালে আমাদের ফাইল রেখে দেয় এবং পরবর্তীতে আমাদের ফোন করা হবে এই বলে বিদায় করে দেয়, কিন্তু কবে নাগাদ আমাদের টাকা উত্তোলন করতে পারব তা জানানো হয় নাই। তারপর দেড় মাস পার হয়ে গেলেও আমাদের ফোন দেয়া হয়নি। ডিসি অফিসের এল,এ শাখায় জানতে গেলে কার্যক্রম চলছে বলে বারবার বিদায় করে দেয়।
কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —
‘ক’ মডেল টাউন স্কুল এন্ড কলেজ, পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রসংশাপত্র এর জন্য ৫০০ টাকা, সার্টিফিকেট ৫০০ টাকা, মার্কশিট ৫০০ টাকা অবৈধ ভাবে নেয়া হয় । অফিস ম্যানেজার থেকে শুরু করে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এই অবৈধ কাজের সমর্থন করে।
সিটি কর্পোরেশন নতুন হোল্ডিং টেক্স নোটিস করেছে ওইটার উপরে ক্যালকুলেশন করে তাকে ঘুষ দেওয়ার কথা বলেছে
BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে
কমার্শিয়াল গাড়ির ফিটনেস
আমি একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠন পরিচালনা করি, আমার কাছে সমাজসেবার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা ঘুষ চেয়েছে শুধু নিবন্ধনের জন্য, আমি দেইনি। এটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়।
আমি উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়ার জন্য গেলে অফিসের ভিতরে থাকা এক লোক আমাকে বলে নতুন ভোটার হতে গেলে কিছু খরচ করতে হবে। তাহলে তারাতারি আইডি কাড করা যাবে। পরে আমি বললাম কত টাকা দিতে হবে সে বললো 5000 টাকা লাগবে।
আগে প্রতি মাসে ৩০০/- লাগতো শিক্ষকদের বেতন বিল অনুমোদনের জন্য আর গত ১৮/০৮/২০২৬ তারিখ থেকে ঘুসের টাকা বাড়াতে বলেছে। কারণ দ্রব্যমুল্য বেড়েছে তাই এখন ১০০০/- দিতে হবে।
এসএসসি পরীক্ষায় আমার ছোট বোনের সবগুলোই এ প্লাস আসছিল কিন্তু আইসিটি সাবজেক্টে তার ফেল আসছিল কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডে আমি যোগাযোগ করেছিলাম এক কেরানির সাথে সে বলেছিল যে এটা মনে হয় ভুলবশত আসছে তবে আপনি যদি আমাকে 50000 টাকা দেন আমি এটাকে প্লাস করে রেজাল্ট বানিয়ে দিব আমি বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করেছি এটা কি খাতা নতুন করে দেখবেনা...? সে বলল যে বোর্ড চ্যালেঞ্জার জাস্ট নমুনা লক্ষ লক্ষ বোর্ড চ্যালেঞ্জ করে এত খাতা দেখা কি সম্ভব এটা কোন সময় এত খাতা দেখে না জাস্ট দুই একটা স্কুলের খাতায় বের করে গণমাধ্যম ভিডিও করে বলে যে সব খাতা দেখা হয়েছে কিন্তু আসলেই ওইভাবে এত খাতা দেখা হয় না পরে ওর কথা মতো আমাদের কোন রেজাল্ট আসে নাই ফেল আসছে