সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

বাগমারা উপজেলা ভূমি অফিস সকল কর্মকর্তা ঘোষের সাথে জড়িত তারা টাকা ছাড়া কিছু বোঝেনা সাধারণ মানুষদের

নাম: — মোবাইল নাম্বার: — পদবী: মিউটেশন ভূমি সহকারী উপজেলা ভূমি অফিস বাগমারা রাজশাহী, সে নামজারি করতে গেলে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে এবং ঘুষ নিয়ে কাজ করে ঘুষের টাকা ছাড়া সাধারণ মানুষ কাজ করতে পারে না।

বাগমারা, উপজেলা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJP57F6F
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাইমারি শিক্ষক

সহকারী প্রাইমারী শিক্ষক, লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইভার আগে চাওয়া হয়েছে। দেইনি।চাকরি ও হয় নি।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKG3ECYC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

আমি নামজারি করার জন্যে গিয়েছিলাম। বাবার থেকে পাওয়া জমি সেখানে তারা নানা অজুহাত দেখায় আর বলে ৩০০০ টাকা দিলে কাজ হবে।

জেলা নওগাঁ । থানা পন্তীতলা। পাটিচরা ইউনিয়ন ভুমি অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTYQ4KW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পৌর সভার পানি সংযোগ

মোংলা পৌরসভার পানি বিভাগে, পানির লাইনের জন্য কথা বলেছি, তারা বললো এ মুহুর্তে অফিসিয়াল ভাবে সংযোগ পাবেন না, তবে ৩০০০০ টাকা দিলে দু এক দিনের ভিতরে পানির সংযোগ দিবে, এবং একথা কাউকে বলা যাবে না।

মোংলা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHEQ79EZ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন

পাসপোর্ট অফিসের হেল্পলাইনে কল দিয়ে জানতে পারি স্টুডেন্ট পাসপোর্ট আবেদনের সময় স্টুডেন্ট আইডি কার্ড তাদেরকে শো করতে হবে কিন্তু বাস্তবে আবেদন করার সময় তারা প্রত্যায়ন পত্র দাবি করে এবং আমার আবেদনটি গ্রহণ করেনি। এরপরে পাশে থাকা আনসার আমার কাছে এসে বলে আপনি যদি এখনই কাজটি করে নিতে চান ১৫০০ টাকা হলে কোন কাগজপত্র আর লাগবেনা যা আছে তারা দেখে নেবে এরকম প্রস্তাব দেয় আমি সেটি না করে দেই পরবর্তীতে সকল ডকুমেন্ট দিয়েই কোন প্রকারের ঘুষ ছাড়া কাজটি করে নেই

বিভাগীয় পাসপোর্ট অফিস রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNFRL588
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

এনআইডি সংশোধন

আমার জন্ম নিবন্ধন, বিবাহ কাবিননামা, সার্টিফিকেট কপি, ড্রাইভিং লাইসেন্স, পারিবারিক সনদ, রেডিওলজি সার্টিফিকেট এবং প্রত্যয়ন পত্র সহ তারা যা যা ডকুমেন্ট চেয়েছে সব দিয়েছি। তার পরেও আমার কাছ থেকে 1 লক্ষ 20 হাজার টাকা দাবি করেছে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK9CQ47
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

মাদ্রাসা ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগ

ঝিনাইদহ জেলায় অবস্থিত গান্না ইউনিয়নের অন্তর্ভুক্ত কুটি দুর্গাপুর মাদ্রাসায় ল্যাব সহকারি পদে নিয়োগের জন্য আমি আবেদন করেছিলাম। পরবর্তীতে আমার কাছে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। বলা হয় ১০ লক্ষ টাকা দিলে কোন প্রকার পরীক্ষা দেওয়া লাগবে না সরাসরি নিয়োগ হয়ে যাবে। ১০, ১২ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য ১০ লক্ষ টাকা ঘুষ । আমি সাথে সাথে প্রত্যাখ্যান করি।

jhenaidah, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHPK7UTK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের একটা ট্রেড লাইসেন্স নবায়ন করলে গেলে ইউনিয়ন সচিব এর কর্মচারী আমার কাছে অতিরিক্ত ১৫০০/ দাবী করেন টাকা না দেওয়ার কারনে আমার কাজ টা করে দেয়নি ভারপ্রাপ্ত ইউনিয়ন প্রশাসক কে বিষয় টা জানালে উনি বলেন এখন এটাই নিয়ম ।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWVGV5A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

শুধু ঘুষ কেন, বিভিন্ন সরকারী অফিসের কার্যক্রম বিষয়ক কিছু থাকা উচিত ছিল

শুধু ঘুষ কেন, বিভিন্ন সরকারী অফিসের কার্যক্রম বিষয়ক কিছু থাকা উচিত ছিল, যেমন- কর্মকর্তা ও কর্মচারি তাদের কার্যক্রম কেমন চলে, এ রকম আরো কিছু বিষয় এড করা উচিত। তাহলে আরো অনেক কিছুই উঠে আসবে আর সংশোধন এর সুযোগ থাকবে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ58H5V
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারী

নামজারীর আসল ফি এর পরিমান 1170.00 কিন্তু ভুমি অফিসের দাবী 70,000.00 টাকা না দিলে নামজারী করতে পারবে না।এখনো এই বিষয়ে আমি সুরাহা করতে পারি নাই।

ভালুকা ভুমি অফিস, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGR4PD4
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১

passport issue

কাগজ সরাসরি জমা দিতে গেলে বলে এলাকার চেয়ারম্যান দিয়ে সত্যায়িত করে আনেন। চেয়ারম্যান কে দিয়ে করে আনলে বলে কোর্ট থেকে করে আনেন। এইভাবে ঘুরায়। দালাল ছাড়া কাগজ জমা হয় না। দালালের মাধ্যমে টাকা খায়। অতিরিক্ত টাকা হিসাব করে দালাল।

pabna, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJPB3Q7G
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

সিগনালে বাইকের ডকুমেন্ট চেক

আমার বন্ধুর বাইক সেনাবাহিনীর ,নতুন বাইক কেনা হয়েছে রেজিস্ট্রেশন ও করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন Smart কার্ড এখনো আসে নাই স্লিপ রয়েছে । বেরিবাঁধ মোড়ে ট্রাফিক বক্সের পাশে Ti স্যার আমাদের কাছে কাগজ দেখতে চান আমরা ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন স্লিপের ফোটোকপি দেখাই , কারন রেজিস্ট্রেশন স্লিপের অরজিনিয়াল ভিজে নষ্ট হতে পারে তাই মূল কপি বাসায় রাখা হয় । কিন্তু ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং ঠিকঠাক ছিল । তো উনি রেজিঃ এর ফটোকপি থাকার জন্য আমাদের গাড়ি ডাম্পিং করতে চান । ওনার কনষ্টেবল আমাদের সাইডে আসতে বলেন এবং ১০০০ টাকা চায়।আমাদের পরে আরেকটা বাইকের hard কপি ছিল না কিন্তু বিআরটিএ online Qr দেয়া ডকুমেন্ট ওনার মোবাইলে ছিল এর পরেও ওই গাড়ি ডাম্পিং এ দেয়া হয় ,অযথা হয়রানি করা হয়।

বেরিবাঁধ মোড় ট্রাফিক বক্স, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4R6QUY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

স্বেচ্ছা‌সেবী সংস্থা নিবন্ধন

‌স্বেচ্ছা‌সেবী সংস্থা হি‌সে‌বে আমরা দীর্ঘ‌দিন কার্যক্রম প‌রিচালনা কর‌ছি, সরকার নিবন্ধ‌নের জন‌্য এনএসআই ভে‌রি‌ফি‌কেশন রে‌খে‌ছে। এই ভে‌রি‌ফি‌কেশ‌নে এনএসআই কর্তারা স‌ঠিক পেপার , কার্যক্রম পে‌লে ও জড়া‌তে থা‌কে। এনএসআই অ‌ফি‌সের গার্ড অফার ক‌রে ৫০০০০ হাজার দি‌লে আপনার কাগজ প‌জে‌টিভ না হ‌লে নে‌গে‌টিভ। আমরা না দি‌তে পারায় নে‌গে‌টিভ দি‌ছে। নিবন্ধ‌নে সরকা‌রি মূল দপ্তর সমাজ‌সেবার এক টে‌বিল থে‌কে অন‌্য টে‌বি‌লে টাকা না দি‌লে সাতক্ষীরা‌তে কাগজ ট্রান্সফার হ‌তে বছর সময় লা‌গে।

সাতক্ষীরা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHHF2J45
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

লাইসেন্স ওয়েভার সার্টিফিকেটের জন্য ২০,০০০/- দাবী এবং ক্যাপটিভ পাওয়ার প্লান্টের লাইসেন্স নবায়নের জন্য ৫০,০০০/- টাকা দাবী করা পহয় প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFCDZYN
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন লাইসেন্সের জন্য।

অনলাইনে আবেদন করে লার্নার কার্ড নিয়ে খুব সকালে গাজীপুর বিআরটিএ অফিসে যাই। বায়োমেট্রিক দেই। তারপর রিটেনের জন্য পরীক্ষা দেই। এরপর পরীক্ষার ফলাফলের পালা। দুপুর আড়াইটায় বি আর টি অফিসের সামনে মাঠে ফলাফল ঘোষণা করা হয়। আমি নির্ভেজালভাবে পাশ করি। কিন্তু আসল বিষয় হল। লানার কার্ডের নিচে যে পাশ ফেলের অংশে আমারটা লেখা আছে pass।কিন্তু যারা অর্থ দিয়েছে তাদের লার্নার কার্ডের উপরে লেখা আছে পেইড। আমার ধারণা। পরীক্ষা দেওয়ার পর খাতা মূল্যায়নে হয় দুই নাম্বারি। আমার সাথে দুইজন ছিলেন যারা দুজনেই আগেই টাকা দিয়েছিলেন ১২০০০ টাকা করে। তাদের লার্নার কার্ডের উপরে ছিল paid লেখা।এবং ওই পেইড লেখা লার্নার কার্ড পুরো ভাইবা থেকে প্র্যাকটিক্যাল পর্যন্ত সিস্টেমিটক্যাল ওয়েতে পাস হয়ে যায়।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMCBRZW
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নিজেদের পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন

পাসপোর্ট অফিসের সামনের নির্দিষ্ট কম্পিউটারের দোকান এর মাধ্যমে আবেদন না করে অন্য কোথাও দিয়ে আবেদন করে নিলে অফিসে জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন, ভুল না থাকলেও তারা পুলিশ ভেরিফিকেশন ফরমের অংশ পূরণ করতে বলে (যা পুলিশ ভেরিফিকেশন যখন ছিলো তখন প্রয়োজন হতো)। এখন পুলিশ ভেরিফিকেশন নাই তার পরও তারা আবেদনকারীর হাতে পূরণ করতে বলেন এবং আরও বলে আপনারা নিজেরা বা অন্যকোথাও দিয়ে আবেদন করেন কেন অফিসের সামনের দোকানে করবেন। আবেদনে ই-মেইল দেখে তারা যাচাই করে কোন দোকান থেকে করেছে, তারা এভাবেই কমিশন বা % নেয়।

ঝালকাঠি, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR56VH9B
মন্তব্য