সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৯ হাজার

পঙ্গু হসপিটাল

আমি ঢাকা পঙ্গু হসপিটাল একটা রোগী নিয়ে যাই কাউন্টারে ঢোকার আগেও কিছু লোক এসে বলে ইমারজেন্সি দেখালে আমাদের কাছে ভালো ডাক্তার আছে সিরাল দেখা যায় অনেক দেরি হবে আমরা বলছি আমরা সিরালে দেখাবো অনেকক্ষণ অপেক্ষা করি কোন সময় ওটিতে নিবে ৫-৬ ঘণ্টা পর নিচে ওটি বাইরে দাঁড়িয়ে ছিলাম একটু পর দেখে বলে ব্যাংকের কাপড় আনতে হবে বারোশো টাকা লাগবে আবার ডেকে বলে একটা রড আনতে হবে ৩০০ টাকা দিতে হবে এরপর আবার বলে হাদিয়া দিতে হবে ২০০ টাকা প্রাথমিক চিকিৎসা করার পর বলে এটা অপারেশন করতে হবে এখানে তো অনেক দেরি হবে এই কাজটা যদি আপনার বাইরে করান তাহলে আমি করে দিব অলপ টাকায় ওই লোকটা ছিল যিনি ভেন্টিস করছে ওই এই সবগুলো টাকা আমি দিতে হইছে ও তো অনেক সমস্যা আছে এই জায়গায় হাতিয়ে দেবো ওই জায়গায় হাদিয়া দাও কেন ওরা

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

টাকা ছাড়া ফাইল সাইন হয় না।

আমার অফিসের একজন কর্মকর্তা সিলেকশন গ্রেডের ফাইনাল এপ্রুভাল করার জন্য।

সোনাইমুড়ী, নোয়াখালী।, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১

ড্রাইভিং লাইসেন্স

লাইসেন্স করতে নির্ধারিত ফি ছাড়া কোন টাকা লাগে নি। একটু ভাল করে প্রাক্টিক্যাল পরিক্ষা দিলেই পাশ করা যায়। তবে সমস্্যা হচ্ছে ্ওইখানে কিছু দালাল শ্রেণীর লোক থাকে তারা মুলত টাকা চায়।

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদ্যুৎ বিল সংক্রান্ত

হাটহাজারীতে অবস্থিত বিদ্যুৎ অফিসে যাওয়ার পর আমাকে বলা হয় ৫০০ টাকা দাও সামনে মাস থেকে বিদ্যুৎ বিল কম আসবে

হাটহাজারী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

জাতীয় পরিচয়পত্রে নিজ ও পিতা-মাতা নাম সংশোধন ।

আমি একজন প্রবাসি। বর্তমানে আমার এম, আর, পি পাসপোর্ট। ই-পাসপোর্ট নবায়নের জন‍্য আমার জাতীয় পরিচয়পত্রে নিজ ও পিতা-মাতার নামের বানান ভুল সংশোধনের জন‍্য চাহিত কাগজপত্র জমা সহ প্রয়োজনীয় সরকারি ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করি। কয়েকদিন পর স্হানীয় “নির্বাচন কমিশন অফিসে” গিয়ে দায়িত্ব রত অফিসারের সাথে দেখা করে অনলাইন আবেদনপত্র সহ আমি আমার যাবতীয় মূল কপি জমা দেয়। তিনি আমাকে আনান‍্য আর কাগজপত্রের লিস্ট ধরিয়ে দিয়ে পুনরায় অফিসে আসতে বলে। আমি তার লিস্ট অনুযায়ী সব কাগজপত্র জমা দিলেও দিনের পর দিন আমাকে ঘুরাতে থাকে। আমি এক পর্যায়ে অধর্ষ হয়ে অফিসে গিয়ে সেই অফিসারকে বলি, আপনি কি চান? তারপর তার অফিসের এক কর্মচারী বিদ্যুৎ এর মেইন সুইচ অফ করে যাতে সি,সি ক‍্যামেরা বন্ধ থাকে। তারপর সে ২০০০০ টাকার দাবি করে।

আত্রাই, নওগাঁ ।, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০০

জানা নেই

চট্টগ্রামে(বিশেষ করে রাউজানে) শিক্ষকদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী ও প্রাইভেট পড়ানো বন্ধ করা হোক।প্রাইভেট ও কোচিং ব্যবসায়ীদের চক্রান্তের শিকার হয় সৎ ও নীতিবান শিক্ষকরা।সাথে সাথে প্রতিষ্ঠানের ভাউচারের মাধ্যমে চুরি বন্ধ করা হোক।শিক্ষা ও শিক্ষার পরিবেশ বাঁচাও।প্রতিষ্ঠানের আয়-ব্যয় জরিপ করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।শিক্ষকরা প্রাইভেটের ছাত্র ছাত্রীদের বেশি নম্বর দেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বদলি বানিজ্য

আমি একটা প্রতিষ্ঠানে বার বছর ধরে চাকরি করি,আমার বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব প্রায় ৫৫০ কি.মি. সম্প্রতি আমার স্ত্রীর মানসিক সমস্যা হয়।যার কারনে আমার কর্মরত অফিস প্রধানের মাধ্যমে ঢাকা হেড অফিসে মানবিক কারনে বদলির আবেদন করি।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত ৫ মাস ধরে আমার আবেদনটি পেন্ডিং রয়ে গেতে।কিন্তু গত ২ দিন আগেও অনেক বড় বদলির অর্ডার হয়েছে যারা ২ লক্ষ টাকা উৎকোচ প্রদান করে বদলি হয়েছে। যাদের বদলি হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে বলে ২ লক্ষ টাকা দিলে ওরা বদলির ব্যবস্থা করে দিবে।আসলে এ দেশের নিয়ম অনুযায়ী কোন কাজই হয় না।সব হয় ঘুষের মাধ্যমে। আমি আল্লাহ কাছে বিচার দিলাম।এই পৃথিবীতে না হলেও পরকালে এ বিচার হবে ইনশাআল্লাহ।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করা

সিলেটে ২০১৮ সালে আমি পাসপোর্ট করতে যাই। আমার সব কাগজ থাকার পরেও ২/৩ বার ওরা আামকে ফেরত পাঠায়। এবং প্রতিবাদ করায় আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দপয়ার হুমকিও দপয়। তারপর দালাল আমাক কগজে নিল কালি দিয়ে একটা টান/দাগ দিল ২০০০ টাকার মিনিময়ে এতেই আগের ভুল কাগজ হয়ে যায় সঠিক। আজ আমি কানাডার নাগরিক। দেশের প্রতি ঘিন্না হয়। দেশের প্রতি আর মায়া হয় না।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩

Bank

Amar akti post e 8 yrs running.generally 3 yrs por por amdr bank e promotion hoy.amr serial agey thakar por o amr 2 yrs por join kora officerder promotion hoye gelo.akti govt.bank e promotion ayvabe konodin hoy ni ja last 1 yrs dhore holo.amr aktai question ami ato service dilam ay bank e tahole bank kno amk viva niye o promotion dilo naa abr rules change kore amr 2 yrs junior der promotion pelo.sunechi protity post e aunek tk r lenden holo.ay amr sonar bangladesh!!!

Ctg, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১

ড্রাইভিং লাইসেন্স

আমি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করেছি। কাউকে কোন প্রকার টাকা দিতে হয়নি। ্ওইখানে কিছু দালাল টাইপের লোক থাকে তারা মুলত ভুলভাল বুঝিয়ে টাকা দাবি করে।

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৩.০ হাজার

পরীক্ষার রিপোর্ট

হাস্পাতাল টিতে আমার আম্মার চিকিৎসা করাতে নিয়ে গেছিলাম।আমাকে পরীক্ষা করানোর জন্য একটি বে সরকারি ডায়গনষ্টিক সেন্টার পাঠানো হয়।আমি সেখানে পরীক্ষা করাই নি টাকা প্রায় ৩০০০৳ লাগত।অই একই পরীক্ষা আমি হাস্পাতাল থেকেই করাই।মাত্র ৭০০৳ খরচ হয়।কিন্তু দুক্ষের বিষয় ডাক্তার রিপোর্ট টাই দেখেনি কারন আমি তার পাঠানো যায়গায় পরীক্ষা করি নাই।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন

আমি জন্ম নিবন্ধন করতে গেছি কড়ইচূড়া ইউনিয়ন পরিষদে,মাদরগঞ্জ, জামালপুর, সকল তথ্য ঠিক থাকার পরও আমাকে ইউনিয় সচিব নিবন্ধন দিচ্ছে না। দোকানদার বা আশপাশে থাকা দালালরা জানান সেখানে ১৫০০/২০০০ না দিলে দিবে না।সচিব মুখখুলে বলে না। দালাল দিয়ে টাকা নেয়।নিবন্ধন সহজে পাওয়ার জন্য অন্য ইউনিয়নের সচিব দিয়ে রিকুয়েষ্ট করানো হলেও সে তালবাহানা করে বলে নিবন্ধন সে দিবে না।

কড়ইচূড়া, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ইউনিয়ন পর্যায়ে ভোটার সনদ

নতুন কোন ভোটার হতে গেলে। ইউনিয়ন থেকে ভোটার সনদ নিতে হয়। যেই সনদে বিশেষ কিছু লেখা থাকে না। জন্ম নিবন্ধন দেখে ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম গ্রাম গ্রামের নাম জেলা থানা এগুলোই লিখে দেয়। মূলত নতুন একজন ভোটার হতে গেলে যে যে বিশেষ প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে সেগুলো ইউনিয়ন পর্যায়ে থেকে কোন কিছুই উল্লেখ করে না এই সামান্য একটি কাগজ দিয়ে প্রত্যেক জনের কাছে থেকে ২৩০০ টাকা আদায় করা হয়। আমার যুক্তিতে এটা অহেতুক। এখানে বিশেষ উল্লেখ থাকবে। যে ব্যক্তি নতুন ভোটার হবে। ভোটার সনেতে উল্লেখ থাকতে হবে। রক্তের গ্রুপ, হোল্ডিং নাম্বার ভোটার এরিয়া, ভোট কেন্দ্র, ব্যক্তির আঠারো বছর হয়েছে কিনা এটা উল্লেখ থাকা জরুরি। এরকম বিশেষ কিছু উল্লেখ না করেই শুধু নাম ঠিকানা দিয়েই ভোটার সনদ দেয়। এটাকে আমি প্রত্যাখ্যান

বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদ, বেতিলা মানিকগঞ্জ সদর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫০.০ হাজার

হোসিয়ারিতে ভিজিট করে টাকা দাবী

আমাদের হোসিয়ারিতে ভিজিট করে ৫০ হাজার টাকা দাবী করেছে এবং তাদের অফিসে গিয়ে কথা বলার জন্য ডেকেছে। সেখানে যাওয়ার পর তারা বলছে সব ঠিক আছে কিন্তু ঠিকভাবে সব চালাতে চাইলে তাদেরকে ৫০ হাজার টাকা দিবে। নয়তো ব্যবসা ঠিক ভাবে পরিচালনা করতে দিবে না।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কাজের বিল

ঠিকাদার প্রতিষ্ঠান বিল উত্তলন করতে গেলে, ইঞ্জিয়ার সাহেব গন ৫% হারে ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর করে না

গাইবান্ধা, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

যে কোন কাজে ঔষধ পসাশন অধিদপ্তর চাইতে দুর্নীতি বাজ লোক আর কোথাও নাই

ঔষধ প্রশাসন এর top to bottom সবাই দুর্নীতি বাজ

সারা bf, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

আইডি কার্ড সংশোধন

আমার আইডি কার্ড সংশোধন করা দরকার হয়েছিল। নির্দিষ্ট কিছু সরকারি ফি লাগে এটা আমি জানি। তবে ওনি এটা করতে পারবেন না।ওনাকে করাতে হলে দশ হাজার টাকা দিতে হবে তাহলে ওনি করে দিবেন।ওনি উপজেলা নির্বাচন কমিশনের অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান করছি।

মুন্সিগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য