সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স এর জন্য শারিরিক পরিক্ষার ফরম পুরন ও সত্যায়িত করতে

আমার পরিচিত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দেবিদ্বার, কুমিল্লায় গিয়েছিলো তার ড্রাইভিং লাইলেন্স এর শারিরিক পরীক্ষার রিপোর্ট বা সার্টিফিকেট পুরন, যাচাই ও সত্যায়িত করতে। সেখানে থাকা একজন ডাক্তার ৫০০০ টাকা দাবি করেছিলো। দাবি প্রত্যাখান করায় তিনি তা করে দেন নি।

Cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT9CU93D
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

চালান ছাড়

কমলাপুর আইসিডি কাস্টমস এসি — কিছু সিএন্ডএফ প্রতিষ্ঠানের সাথে সিন্ডিকেট করে ঘুষের বিনিময়ে বিশেষ সুবিধা দেয়। অন্য সিএন্ডএফ তার কাছে জিম্মি। ঘুষের টাকা না দিলেই তার পছন্দের ARO দিয়ে হয়রানি করায়। তার কারণে কমলাপুর কাস্টমস এ কাজ করা কঠিন হয়ে গেছে। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা কমলাপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4UMHPS
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এ্যাডহক কমিটি অনুমোদন

প্রস্তাবিত কমিটির প্রস্তুতকৃত কাগজ পত্রাদি শিক্ষা বোর্ড রাজশাহীতে দাখিলের সময় বোর্ডের বিদ্যালয় শাখার ক্লার্ক অতিরিক্ত টাকা দাবি করে, নাদিলে সেই ফাইল সহজে নোট দেওয়া হয় না। অপর পক্ষে যে ফাইলের বিপরিতে টাকা পরিশোধ হয় সেই ফাইল পরে দাখিল করা হলেও সেই ফাইল আগে নোট দেওয়া হুয়। তাছাড়া শিক্ষা বোর্ডের বেশীরভাগ সেক্টরে ঘুষ না দিলে শিক্ষকদের সহিত খারাপ ব্যবহার করা হয়। সদয় অবগতি ও প্রয়োজিনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তথ্য দেওয়া হলো।

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ7WDT9Q
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৩ হাজার

passport apply

পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হয়।টাকা প্রদান না করলে আপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়।কিন্তু একি জিনিস সরকারি ফি বাবদ ৮০০০/- অথবা । ৮৫০০/- প্রদান করলে সাথে সাথে আপ্লিকেশন গ্রহণ করা হয়।

মময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYZ5G5FT
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ডোপ টেস্ট

ঢাকা মেডিকেল হাসপাতালে বি আর টি এ ডোপ টেস্ট সবচেয়ে কম। মাত্র ৯০০ টাকা।অথচ তাদের কাছে গেলে বলে অনলাইন হয়না।এখন করা যাবেনা।পরে আসেন। যদি আপনি দালাল ধরেন তাহলে এই কাজটি তারা এই হাসপাতাল থেকেই করে দিচ্ছে।

Dhaka Medical hospital, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQBBQNP
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বকেয়া বেতনভাতা উত্তোলন

তারিখ যথাযথ না হওয়ায় ফাইলটি এপ্রোভ করিয়ে দিবে বলে এটার জন্য টাকা চেয়েছিলো।

তালতলী, বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRMNQXH6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি অফিসের বারান্দায় ঢুকলেই টাকা, সব ঠিক থাকলেও একটা না একটা খুত বের করবেই।

খতিয়ান সংশোধনের জন্য টাকা দাবি

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBAXT5K
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মামলা তদন্ত

নোয়াখালী সিআইডিতে আমার একটা মামলা তদন্তাদিন রয়েছে মামলার নাম্বার জিয়ার ৩২২ বাই ২৪ মামলাটি তদন্ত চলা কালীন সময় সিআইডি অফিসার বারবার আমার কাছে টাকা চায়, তার এই জন্য টাকা লাগবে ওই জন্য টাকা লাগবে যার কারণে এখন পর্যন্ত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন নাই।

জেলা শহর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJQN6NY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHYZRKXA
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৬০.০ হাজার

সেনাবাহিনীর পেনশনের টাকা উত্তোলনের সময়

আমি সেনাবাহিনী থেকে অবসর আসার পরে আমাকে মোবাইলে কল করে আমার কাছে টাকা চাওয়া হয় যে আপনার ডকুমেন্ট সমস্যা আছে যদি টাকা না দেন তাহলে আপনি অনেক টাকা কম পাবেন, আমি বলছিলাম আমি যে টাকা পাবো সে টাকা দিলেই হবে আমি অতিরিক্ত কোন টাকা চাই না আমাকে টাকা কম পাই তাতে সমস্যা নাই। আমি পরে পেনশনে টাকা পেয়েছি তবে আমি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা কম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি তোকে বলেছিলাম আমি যে টাকা পাবো সেই টাকা দিলেই হবে আলহামদুলিল্লাহ আমার টাকা থেকে যদি এক টাকা কর্তন করা হয় তাহলে কাল হাসরের মাঠে আমার টাকা দেওয়ার জন্য জন্য প্রস্তুত থাকেন

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJNXPMMQ
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

হয়রানি

চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর ডিসি — এর হয়রানির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মিথ্যা অজুহাতে পণ্য চালান লক করে পরীক্ষণের নামে হয়রানি করে। দিনের পর দিন পণ্য পোর্ট আটকা থাকায় অতিরিক্ত ডেমারেজ দিতে হয়। কথায় কথায় হয়রানিমূলক মামলা দেন। নিজেকে নন টেকার পরিচয় দিলেও তার আস্থাভাজন আরও — মাধ্যমে লাখ লাখ টাকা বাগিয়ে নেন। অনুসন্ধান পূর্বক বিচার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTP7AUYZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কলকারখানা অধিদপ্তর

উনারা ৫ হাজার টাকা দাবি করে অথচ সরকারি ফিসমাত্র ১০০০ টাকা পরবর্তীতে আমি অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে কলকারখানা লাইসেন্সটি গ্রহণ করে করি।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN9Q7XGQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

সাধারণ ডায়েরি জিডি

আমার একটি ফোন হারিয়ে যাবার পর থানায় গিয়ে জিডি করার জন্য গিয়েছিলাম। থানার ভিতরে দেখে জিডি করার অপশন নেই। ওখান থেকে কর্তব্যরত পুলিশ আমাকে জানাই বাহিরে থেকে জিডি করে নিয়ে আসতে,, বাইরে কোথাও সিটি করতে গেলে তারা তে ৭০০ থেকে ৫০০ টাকা দাবি করে থাকে

সাদুল্লাপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNV954PL
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

দ্রুত ব্যবস্থা নিন

আমাদের গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ নিতে গেলে ঔষধ প্রতি পরিমাণ বুঝে ৫, ১০, ১৫, ২০,৫০, ১০০ টাকা নেওয়া হয় এটি আওয়ামী লীগ সরকার থাকাকালিন শুরু করে এরকম অনিয়ম পতিনিয়ত চলছে। এর সাথে গ্রামের কিছু গণ্যমান্য লোক জড়িত আছে যারা ওষুধ নিতে টাকা লাগে না। এবং সভাপতি ডাক্তার সহ অনেকেই জড়িত আছে।

বাবুলীদহ,উধুনিয়া,উল্লাপাড়া,সিরাজগঞ্জ,রাজশাহী।, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHUHBJ2
মন্তব্য