সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

সেবাটি ছিল, জমির নামজারি। নামজারির জন্য আবেদনে জমির পরিমাণ ৯.২৫ শতাংশ। কিন্তু ওই দাগের যে পরিমাণ জমি আছে সকল জমির খাজনা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি বলি আমার এই পরিমাণ জমির খাজনা দিব। উনারা বলে হবে না। এ অবস্থায় ২৫ হাজার টাকা দাবি করে। এই টাকা তিনি ঘুষ হিসেবে চেয়েছে সরকারি কর হিসেবে নয়।

গ্রাম, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHEXHEM8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

ঢাকা সিলেট মহাসড়ক ভূমি অধিকরণ শাখা

ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে নরসিংদী সদর বাঘ হাটা মৌজা আমার জমি অধিগ্রহণ হয় ২০২১-২০২২ এ আজো আমি ক্ষতিপূরণ বিল পাইনি শুধু ঘুষর টাকা দিতে না পারায়। বিলের মোট ১৫% ঘুষ চায়

নরসিংদী সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDYU3BW
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৩.০০ লাখ

Income tax assessment process

Ami ekta companir Employee. Amar Companir Tax Assessment Audit e feleche. Inspector esechilo, inspection kore giyeche. Temon ullekh joggo paini. Amader bolechilo choto choto kichu figure e amara tds deduction korini. Ei tds gulo pay kora dite. Amra bolechi ok. Inspector giye tar report ready kore deputy commissioner ke diyeche. DCT demand koreche 3 lac taka abong boleche Range office ebong Commissioner ke amra manage korte hobe. Ekhono amader bisoyta pending. Karon amader income ei nei. Matro 2 jon employee. Eder salary dite parena monthly, ei taka kivabe dibo? — Deputy Commissioner- Circle 111(Co), zone 6, ctg

Chottogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4ZFLFR
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০০ লাখ

সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে

আমরা একটি সরকারি অফিসের 40 জন এর সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করলে সেই অফিসের কর্মকর্তা আমাদের প্রত্যেকের কাছে 5000 টাকা চায়। আমরা এই টাকা দিতে নারাজ হলে তারা হুমকি দেয় যে আপনাদের কারও ইনক্রিমেন্ট সংযুক্ত হবে না।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNUR4FSQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

সকল ক্ষেত্রে

আপনাদের উচিত যারা সততার সাথে ভালো কাজ করে তাদের প্রশংসা ও অনুপ্রেরণার জন্য কিছু লেখার ব্যবস্থা করা। যাতে তারা আরো বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয়।।

পুরো দেশ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHGXXNVW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

বাড়ির নকশো অনুমোদন

সরকার অনু‌মো‌দিত ইঞ্জি‌নিয়ার কর্তিক তিনতলা বারোশ স্কয়ার ফিট বাড়ির নকশা নিয়ে গেলে পৌরসভার লোক বলে প্রতি টেবিলে পাস করতে টাকা দিতে হবে

শহর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJRW2WG9
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.০ হাজার

Marraige certificate

I apply for marriage certificate e-appostile, In government site that if free but they charge 4000 tk, I called 333 they really help me, They said no need to pay any money. We will handle it, Then i got it without any cost.

Chuadanga, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHTH5XXY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

পোস্ট অফিস থেকে পন্য গ্রহণ

ঘটনাটি আনসার একাডেমির পোস্ট অফিসের। Aliexpress থেকে ৩ টা প্রডাক্ট এসেছিল। ফোন পাওয়ার পর রিসিভ করার জন্য যাওয়ার পর বলে চা-নাস্তার জন্য কিছু দিতে। আমি কোনোভাবে টাকা না থাকার অজুহাতে পার পেয়ে যাই। তবে অনেকেই হয়তো বাধ্য হয়ে দিয়েছে৷ এভাবেই বিন্দু বিন্দু চাঁদা মিলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা আমাদের বাড়তে থাকে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQ32HGV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

সরকারি সকল LGED অবকাঠামো উন্নয়ন প্রকল্প

গফরগাঁও এর LGED এর প্রধান কর্মকর্তা চরম ঘুষখোর উনি উনার চাকরি জীবনে শত কোটি টাকার উপরে ঘুষ খেয়ে সম্পদের পাহাড় অলরেডি গড়েছেন। এর আগে উনি দীর্ঘদিন ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে কাজ করেছেন।

গফরগাঁও, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYNFPCSU
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫০ লাখ

চাকরি (ওয়ার্ড বয়)

গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্টাফ নিয়োগ হচ্ছিলো, ১৫০০০০ টাকা দিলে চাকরি হবে। না দিলে হবে না

গোপালগঞ্জ সদর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVDJRVW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

সরকারি খাসসম্পত্তি হতে ব্যক্তি মালিকানা সম্পত্তির সীমানা নির্ধারণ

এখন পর্যন্ত সমাধান করেনি শুধু বারবার ঘুরাচ্ছে কোন কথা জিজ্ঞেস করলে বা জানতে চাইলে উত্তর দেয় না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে প্রায় চার বছর যাবত একই অবস্থা। তারিখ দেয় সারাদিন বসে থাকতে হয় সকল কাজকর্ম বাদ দিয়ে ফলাফল শুন্য। টঙ্গী ভূমি অফিসের সার্ভেয়ার যে পূর্বে কিনা গাজীপুর ভূমি অফিসে ছিল মূলত সমস্যা সৃষ্টি করেছে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPPZEJK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

খিলগাঁও থানা পুলিশ

আমার মোটরসাইকেল একটা দূর্ঘটনাজনিত কারনে খিলগাঁও থানা পুলিশের কাছে জব্দ হিসেবে ছিল। আদালতের রায়ের মাধ্যমে আমি মোটরসাইকেলটি জিম্মায় পাওয়ার অনুমতি পত্র হাতে পাই। সেই আদেশ পালনের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা খিলগাঁও থানা বরাবর আদেলতের আদেশ জারী হয়। মোটরসাইকেলটি জব্দকারী - এস. আই ”এক্স” এর কাছে কোর্টের কাগজ নিয়ে সরাসরি গেলেও তিনি 2000 টাকা দাবী করেন। আমি তা দিতে ব্যর্থ হই। এবং পরবর্তীতে আমি তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করে বিভিন্ন ভাবে অনুরোধ করে আমার সক্ষমতা অনুযায়ী ৮০০০ টাকা দিতে রাজী হই। কিন্তু আমাকে এখোনো নানান অজুহাত দেখিয়ে যাচ্ছে। আমি তার আচরনে বিরক্ত হয়ে তার সকল কথা-বার্তা ও কর্মকান্ডের সকল রেকর্ড রেখে দিয়েছি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCLXTNX
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

সার্টিফিকেট ভুল সংশোধনের জন্য।

রাজশাহী শিক্ষাবোর্ডে সার্টিফিকেটে নাম সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে প্রায় প্রতিটি কর্মচারি টাকা চায়। আমার চোখে দেখা সবচেয়ে বেশি ঘুষ বানিজ্যের জায়গা এটি। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। প্রায় প্রতিটি রুমের কর্মচারী এমন।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJY9EVPB
মন্তব্য