সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

সেবাটি ছিল, জমির নামজারি। নামজারির জন্য আবেদনে জমির পরিমাণ ৯.২৫ শতাংশ। কিন্তু ওই দাগের যে পরিমাণ জমি আছে সকল জমির খাজনা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি বলি আমার এই পরিমাণ জমির খাজনা দিব। উনারা বলে হবে না। এ অবস্থায় ২৫ হাজার টাকা দাবি করে। এই টাকা তিনি ঘুষ হিসেবে চেয়েছে সরকারি কর হিসেবে নয়।

ঘুষ দিইনি
গ্রাম ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHEXHEM8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা সিলেট মহাসড়ক ভূমি অধিকরণ শাখা

ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে নরসিংদী সদর বাঘ হাটা মৌজা আমার জমি অধিগ্রহণ হয় ২০২১-২০২২ এ আজো আমি ক্ষতিপূরণ বিল পাইনি শুধু ঘুষর টাকা দিতে না পারায়। বিলের মোট ১৫% ঘুষ চায়

ঘুষ দিইনি
নরসিংদী সদর ৳১৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKDYU3BW
মন্তব্য
কর অফিস

Income tax assessment process

Ami ekta companir Employee. Amar Companir Tax Assessment Audit e feleche. Inspector esechilo, inspection kore giyeche. Temon ullekh joggo paini. Amader bolechilo choto choto kichu figure e amara tds deduction korini. Ei tds gulo pay kora dite. Amra bolechi ok. Inspector giye tar report ready kore deputy commissioner ke diyeche. DCT demand koreche 3 lac taka abong boleche Range office ebong Commissioner ke amra manage korte hobe. Ekhono amader bisoyta pending. Karon amader income ei nei. Matro 2 jon employee. Eder salary dite parena monthly, ei taka kivabe dibo? — Deputy Commissioner- Circle 111(Co), zone 6, ctg

ঘুষ দিইনি
Chottogram ৳৩.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ CT4ZFLFR
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে

আমরা একটি সরকারি অফিসের 40 জন এর সরকারি চাকরিতে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে সংযুক্ত করতে জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করলে সেই অফিসের কর্মকর্তা আমাদের প্রত্যেকের কাছে 5000 টাকা চায়। আমরা এই টাকা দিতে নারাজ হলে তারা হুমকি দেয় যে আপনাদের কারও ইনক্রিমেন্ট সংযুক্ত হবে না।

ঘুষ দিইনি
দিনাজপুর ৳২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RNUR4FSQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সকল ক্ষেত্রে

আপনাদের উচিত যারা সততার সাথে ভালো কাজ করে তাদের প্রশংসা ও অনুপ্রেরণার জন্য কিছু লেখার ব্যবস্থা করা। যাতে তারা আরো বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয়।।

ঘুষ দিইনি
পুরো দেশ ৳১
২৬ আগস্ট ২০২৬ KHGXXNVW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র নতুন নবায়ন

সেবা ছিল আমার বউ এর এবং আমার ছোট ভাই এর জন্য নতুন জাতীয় পরিচয় পত্র জন্য নবায়ন করা । টাকা দিলে ওনারা কাজটি তারাতাড়ি করবে না হলে অনেক দেরি হবে। কিন্তু আমার দরকার ছিলো ইমার্জেন্সি ছোট ভাই এর পাসপোর্ট তৈরির জন্য ।

ঘুষ দিইনি
চাঁদপুর সদর ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTDEQCYU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোস্ট অফিস থেকে পন্য গ্রহণ

ঘটনাটি আনসার একাডেমির পোস্ট অফিসের। Aliexpress থেকে ৩ টা প্রডাক্ট এসেছিল। ফোন পাওয়ার পর রিসিভ করার জন্য যাওয়ার পর বলে চা-নাস্তার জন্য কিছু দিতে। আমি কোনোভাবে টাকা না থাকার অজুহাতে পার পেয়ে যাই। তবে অনেকেই হয়তো বাধ্য হয়ে দিয়েছে৷ এভাবেই বিন্দু বিন্দু চাঁদা মিলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা আমাদের বাড়তে থাকে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳২০
২৬ আগস্ট ২০২৬ DKQ32HGV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাড়ির নকশো অনুমোদন

সরকার অনু‌মো‌দিত ইঞ্জি‌নিয়ার কর্তিক তিনতলা বারোশ স্কয়ার ফিট বাড়ির নকশা নিয়ে গেলে পৌরসভার লোক বলে প্রতি টেবিলে পাস করতে টাকা দিতে হবে

ঘুষ দিইনি
শহর ৳৬০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJRW2WG9
মন্তব্য
সরকারি হাসপাতাল

চাকরি (ওয়ার্ড বয়)

গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্টাফ নিয়োগ হচ্ছিলো, ১৫০০০০ টাকা দিলে চাকরি হবে। না দিলে হবে না

ঘুষ দিইনি
গোপালগঞ্জ সদর ৳১.৫০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKVDJRVW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি সকল LGED অবকাঠামো উন্নয়ন প্রকল্প

গফরগাঁও এর LGED এর প্রধান কর্মকর্তা চরম ঘুষখোর উনি উনার চাকরি জীবনে শত কোটি টাকার উপরে ঘুষ খেয়ে সম্পদের পাহাড় অলরেডি গড়েছেন। এর আগে উনি দীর্ঘদিন ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে কাজ করেছেন।

ঘুষ দিইনি
গফরগাঁও ৳১
২৬ আগস্ট ২০২৬ MYNFPCSU
মন্তব্য
ভূমি অফিস

সরকারি খাসসম্পত্তি হতে ব্যক্তি মালিকানা সম্পত্তির সীমানা নির্ধারণ

এখন পর্যন্ত সমাধান করেনি শুধু বারবার ঘুরাচ্ছে কোন কথা জিজ্ঞেস করলে বা জানতে চাইলে উত্তর দেয় না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে প্রায় চার বছর যাবত একই অবস্থা। তারিখ দেয় সারাদিন বসে থাকতে হয় সকল কাজকর্ম বাদ দিয়ে ফলাফল শুন্য। টঙ্গী ভূমি অফিসের সার্ভেয়ার যে পূর্বে কিনা গাজীপুর ভূমি অফিসে ছিল মূলত সমস্যা সৃষ্টি করেছে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKPPZEJK
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট ভুল সংশোধনের জন্য।

রাজশাহী শিক্ষাবোর্ডে সার্টিফিকেটে নাম সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে প্রায় প্রতিটি কর্মচারি টাকা চায়। আমার চোখে দেখা সবচেয়ে বেশি ঘুষ বানিজ্যের জায়গা এটি। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। প্রায় প্রতিটি রুমের কর্মচারী এমন।

ঘুষ দিইনি
রাজশাহী ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJY9EVPB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খিলগাঁও থানা পুলিশ

আমার মোটরসাইকেল একটা দূর্ঘটনাজনিত কারনে খিলগাঁও থানা পুলিশের কাছে জব্দ হিসেবে ছিল। আদালতের রায়ের মাধ্যমে আমি মোটরসাইকেলটি জিম্মায় পাওয়ার অনুমতি পত্র হাতে পাই। সেই আদেশ পালনের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা খিলগাঁও থানা বরাবর আদেলতের আদেশ জারী হয়। মোটরসাইকেলটি জব্দকারী - এস. আই ”এক্স” এর কাছে কোর্টের কাগজ নিয়ে সরাসরি গেলেও তিনি 2000 টাকা দাবী করেন। আমি তা দিতে ব্যর্থ হই। এবং পরবর্তীতে আমি তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করে বিভিন্ন ভাবে অনুরোধ করে আমার সক্ষমতা অনুযায়ী ৮০০০ টাকা দিতে রাজী হই। কিন্তু আমাকে এখোনো নানান অজুহাত দেখিয়ে যাচ্ছে। আমি তার আচরনে বিরক্ত হয়ে তার সকল কথা-বার্তা ও কর্মকান্ডের সকল রেকর্ড রেখে দিয়েছি।

ঘুষ দিইনি
ঢাকা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKCLXTNX
মন্তব্য